হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার,
প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে। আশা করি পরিবার-পরিজনকে নিয়ে খুব সুন্দর সময় কাটাচ্ছেন। সেই সাথে ব্যস্ততা তো আছেই। ব্যস্ততা হচ্ছে আমাদের জীবনের সুখে থাকার মূল পরিপন্থী। ব্যস্ততা মানেই কাজকে নিয়ে ব্যস্ত থাকা। কাজ নিয়ে ব্যস্ত থাকলে আমাদের সংসারের সবকিছু ঠিকঠাক চলবে। তাহলে জীবন খুব আনন্দময় হবে আমি এটাই বুঝি। বন্ধুরা আজকে আবার উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। আপনারা তো অবশ্যই জানেন আমরা এই কিমিউনিটিতে যারা কাজ করি সবার একটি ভালো নেশা হয়ে গেছে প্রতিনিয়ত সবার উদ্দেশ্যে ব্লগ গুলো শেয়ার করা।

আমরা সবাই চেষ্টা করি ভিন্ন কিছু শেয়ার করার জন্য। আসলে ভিন্ন কিছু দেখলে অনেক ভালো লাগে। একই জিনিস বারবার করতে যেমন ভালো লাগে না তেমনি দেখতেও ভালো লাগে না। তাই চেষ্টা করি যাতে একঘেয়েমি কেটে যায়। সেই জন্য পোস্টের মধ্যে ভিন্নতা আনারও চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সাদা কালো আর্ট। সাদা কালো আর্ট গুলো দেখতে আমার খুব ভালো লাগে। আপনাদের কাছে প্রায় সময় একটি কথা আমি বলে থাকি সেটা হচ্ছে যে আসলে ব্যস্ততার কারণে আর্ট কিংবা অন্যান্য ক্রিয়েটিভ গুলো তৈরি করা খুব কঠিন হয়ে যায়। যদি সময় সুযোগ হয় তাহলে চেষ্টা করি আর্ট করার। তাই আজকে আবার একটি সিম্পল পেন্সিল আর্ট করেছি। সাদা কালো আর্ট গুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি আর্ট করতে পারলেও অনেক ভালো লাগে। তাহলে বন্ধুরা শেয়ার করা যাক আজকের তৈরি করা সাদা কালো আর্ট তৈরির ধাপ সমূহ।

আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
ড্রয়িং পেপার/ খাতা।
পেন্সিল।
রাবার।
কালো মার্কার।
চাঁদা।

সাদা কালো আর্টের ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ সব উল্লেখ করেছি এবং নিয়ে দেখিয়েছি। এখন সরাসরি আর্টের মূল পর্যায়ে চলে যাব। আর্ট করার জন্য প্রথমে চাঁদা এবং পেন্সিল নিয়েছি। এরপর চাঁদার সাহায্যে চাঁদের আকৃতি এঁকে নিয়েছি।


দ্বিতীয় ধাপঃ
এরপরে পেন্সিলের সাহায্যে মাঝখান থেকে টান দিয়ে নিয়েছি।


তৃতীয় ধাপঃ
এরপরে মাঝখানে হাফ বৃত্ত ভরাট করেছি। ভিন্ন ভিন্ন কিছু নকশা এঁকে নিয়েছি পেন্সিল এবং মার্কার পেনের সাহায্যে।



চতুর্থ ধাপঃ
এই ধাপে এসে আমি পেন্সিল এবং কালো মার্কার পেনের সাহায্যে পুরো আর্ট করে নিয়েছি। এঁকে নেওয়ার পরে পেন্সিল দিয়ে নাকশার উপর একটি ফুল এঁকেছি।



পঞ্চম ধাপঃ
এভাবে পেন্সিলের সাহায্যে পুরো ফুল এঁকে নেওয়া শেষ হলে পেন্সিল দিয়ে স্কেচ করে নিব। এভাবে পুরো ফুলকে আমি স্কেচ করে নিয়েছি।



উপস্থাপনা
বন্ধুরা এ পর্যায়ে এসে আমার আজকের শেয়ার করা সাদা কালো আর্টের কাজ সম্পূর্ণ। পাশে একটি আমার সাইন দিয়েছি। আশা করি আমার আজকের শেয়ার করা সাদা কালো আর্ট আপনাদের ভালো লেগেছে। আমার কাছে সাদা কালো আর্ট করতে বেশ ভালোই লাগে। বন্ধুরা আসলেই তৈরি করার জন্য সময় সুযোগ হয় না। যদি সময় সুযোগ পাই তাহলে আর্ট করার চেষ্টা করি। আজকেও সময় ছিল না তারপরও সময় বের করে বসে পড়েছিলাম আর্ট করার জন্য। সময় দিয়ে আমার শেয়ার করা আর্ট দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।



| ডিভাইসের নাম | Wiko,T3 |
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | একটি সাদা কালো আর্ট |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।


আসলে সবকিছুতে ব্যস্ততাতো লেগে রয়েছেই। আপনি আজকে একটা সাদা কালো আর্ট অঙ্কন করেছেন দেখে ভালো লাগলো। এই ধরনের নিখুঁত কাজ গুলো দেখতে আমার কাছে সত্যি খুবই ভালো লাগে। আপনার দক্ষতা মূলক এই কাজটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। পেন্সিল দিয়ে অঙ্কন করেছেন আপনি এটা। যদি এটি কালো কলম দিয়ে অঙ্কন করা হতো, তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগতো দেখতে।
অনেক ধন্যবাদ আপু ভালো পরামর্শ দেওয়ার জন্য।
আপু আপনার যে, ব্যস্ততা তারপরেও যে, আপনি এত সুন্দর ক্রিয়েটিভ আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন এটাই তো অনেক বড় ব্যাপার। সাদা কালো পেন্সিলের এরকম আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আমিও আর্ট করতে ভীষণ পছন্দ করি কিন্তু সময়ের অভাবে করতে পারিনা। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
চেষ্টা করি ভাইয়া ভিন্ন ভিন্ন কিছু পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি একদম ঠিক বলেছেন আপু। আমরা জারা এই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করি। আমাদের প্রতিনিয়ত সবার উদ্দেশ্যে ব্লগ শেয়ার করা একটি নেশায় পরিনত হয়ে গিয়েছে। একদিন যদি ব্লগিং না করতে পারি তাহলে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে। আপনি আজকে পোস্টের ভিন্নতা আনার জন্য। সাদা কালো আর্ট শেয়ার করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। এধরনের আর্ট করতে যেমন ভালো লাগে। তেমনি দেখতে ও অসাধারণ লাগে। আপনি চমৎকার ভাবে সাদা কালো আর্ট করেছেন। তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।
একদিন পোস্ট করতে না পারলে অনেক বেশি খারাপ লাগে। তাই সময় চেষ্টা করে ধারাবাহিকতা বজায় রাখতে।
অনেক সুন্দর একটি সাদা কালো আর্ট করেছেন। এটা দেখতে খুব সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
শুনে খুশি হয়েছি আপু আমার শেয়ার করা আর্ট আপনার ভালো লেগেছে।
আজকে পেন্সিল দিয়ে সাদা কালো দারুন একটি আর্ট করেছেন। আসলে আর্ট একটা শিল্প যেটা সবাই করতে পারে না কিন্তু চেষ্টা করলে সবই সম্ভব। আপনারা আজকের আর্ট খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর করে ডিজাইন করেছেন সে জন্যই এর সৌন্দর্য ফুটে উঠেছে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি আরো সুন্দর সুন্দর চিত্র অংকন দেখতে চাই।
পেন্সিল দিয়ে সাদা কালো আর্ট গুলো করতে খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।
পেন্সিল আর্টের সাহায্যে খুবই চমৎকার একটা সাদা কালো ফুলের চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা এই ফুলটা দেখতে অনেকটাই ডালিয়া ফুলের মত হয়েছে। খুবই ভালো লাগলো আপনার অংকন করা ফুলের এই চিত্রটি দেখে।
অনেক ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময় দিয়ে আমার শেয়ার করা আর্ট টি দেখলেন।
সাদা কালো আর্ট বাহ্ দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন আপু। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আশাকরি সবার কাছে ভালো লাগবে। এধরনের কাজ গুলো করতে ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ঠিক বলছেন ধৈর্য ধরে করতে হয় কাজ গুলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
জ্যামিতি বক্সের চাঁদা দিয়ে বেশ সুন্দর একটি আর্ট করে দেখিয়েছেন দেখছি। অনেক ভালো লাগলো আমার কাছে আপনার সুন্দর এই সাদা কালো আর্ট দেখে। বেশ দারুণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অংকন করে দেখিয়েছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সময় দিয়ে আমার পোস্ট দেখলেন। আর্ট ভালো লাগার জন্য খুশি হয়েছি।
অনেক সুন্দর একটি আর্ট করে আমাদের সাথে শেয়ার করে নিলেন সত্যি দেখে অনেক ভালো লাগলো।
অর্ধফুলের এমন আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে।
তবে ডিজাইন টা খুব সুন্দর করেছেন।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভকামনা থাকল আপনার জন্য
সাদা কালো আর্ট গুলো আমার কাছেও অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ।
https://twitter.com/nahar_hera/status/1752523797629202662?t=l5Ci2k5IlRStMwGF5iXsIA&s=19