ফটোগ্রাফিঃ- সাতটি রেনডম ফুলের ফটোগ্রাফি নিয়ে আজকের এ্যালবাম।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাই কেমন আছেন বন্ধুরা?

আসসালামুয়ালাইকুম প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা। আমি @samhunnahar আমি প্রতিনিয়ত বাংলা ভাষায় ব্লগিং করতে পারি বলে অনেক বেশি আনন্দিত। যার মাধ্যমে নিজের আনন্দটুকু সব সময় বাংলা ভাষায় সবার সাথে শেয়ার করতে পারি। সেই সাথে জানতে পারি সবার সুন্দর সুন্দর অনুভূতি। অনেক ভালো লাগে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নিয়মিত কাজ করতে পেরে। প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের দিনকাল ভালো যাচ্ছে। পড়ন্ত বিকেলে সবাই কিভাবে সময় কাটাচ্ছেন? প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি যে ব্লগিং আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে রেনডম কিছু ফুলের ফটোগ্রাফি। সত্যি ফুলের ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। যদি হয় একটা অ্যালবামের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ফুলের ফটোগ্রাফি। তাহলে সেই ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে। কারণ একই প্রজাতির একই জিনিস ভালো লাগে না এক সাথে।

f7.jpg

যদি একটি ফ্রেমের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ফটোগ্রাফি খুঁজে পাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন প্রকৃতির কিছু ফুলের ফটোগ্রাফি। ফুল আমার খুবই ভালো লাগে দেখতে। তাছাড়া সেই সুন্দর ফুল গুলোকে ক্যামেরায় বন্দী করে রাখতে আরো অনেক বেশি ভালো লাগে। তাই চেষ্টা করি কোথাও সুন্দর কিছু দেখলে ক্যামেরায় বন্দী করে নেওয়ার। সত্যি সবার ফটোগ্রাফি গুলো দেখতে এতই ভালো লাগে। সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন। যা দেখে সব সময় আমিও অনুপ্রাণিত হই। তাই আমি আজকে আবার উপস্থিত হয়েছি ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আশা করি আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আসি—-------

কাঁটা মুকুট ফুল।

ফুল আমরা সকলেই পছন্দ করি। সবাই আমরা কমবেশি ফুলের প্রেমে পড়ে যাই। ফুল এমন এক জিনিস যা দেখলে চোখ ফেরানো যায় না। তবে সেটা যে ফুল হোক না কেন দেখতে খুবই ভালো লাগে। এই কাঁটামুকুট ফুল দেখতে আমার খুবই ভালো লাগে। প্রায় সময় আমি কাঁটামুকুট ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করি। কারণ এই ফুল গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। যদিও কাঁটামুকুট বিভিন্ন কালার রয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে এই হালকা গোলাপি এবং সাদা রংয়ের কাঁটামুকুট ফুল গুলো দেখা যায়।

f.jpg
Location

রেইন লিলি ফুল।

প্রথমে আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে রেইন লিলি ফুলের ফটোগ্রাফি। যদিও ফটোগ্রাফি গুলো আমি বেশ কিছুদিন আগে নিয়েছিলাম। রেইন লিলি ফুল দেখতে আমার খুবই ভালো লাগে। এই ফুলের ফটোগ্রাফি আমি একটি নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। যদিও খুব সকাল বেলায় গেছিলাম। মাঝে মধ্যে হাঁটতে বের হলেই পাশাপাশি নার্সারি দেখতে পাওয়া যায়। তো চেষ্টা করি নার্সারি তে প্রবেশ করে কিছু ফটোগ্রাফি নেওয়ার। তবে সব সময় সুযোগ হয় না। যদি সুযোগ পাই তাহলে হাত ছাড়া করি না। নার্সারি থেকে রেইন লিলি ফুলের ফটোগ্রাফি আমি সংগ্রহ করেছিলাম।

f1.jpg
Location

বাগান বিলাস ফুল।

বর্তমান সময়ের আরেক আলোচিত ফুল হচ্ছে বাগান বিলাস ফুল। যদিও আমরা দেখেছি গেটের সামনে এই বাগান বিলাস ফুল গুলো লাগানো হয়। কিন্তু এখন দেখা যায় ছাদ বাগানেও বাগান বিলাস ফুল দেখা যায়। যদিও গেটের সামনে রাখা বাগান বিলাস ফুল এবং ছাদ বাগানের মধ্যে লাগানো বাগান বিলাসের মধ্যে অনেক তফাৎ। ছাদের মধ্যে লাগানো গাছ গুলো সাইজে খুবই ছোট হয়। তবে ফুল গুলো খুবই তরতাজা এবং পুষ্টি সম্পন্ন হয়। যেহেতু ছাদের মধ্যে খুব বেশি রোদ থাকে তাই গাছ গুলো অনেক পুষ্টি সম্পন্ন হয়। এই ফুল আমি ছাদ বাগান থেকে সংগ্রহ করেছিলাম।

f2.jpg
Location

গোলাপ ফুল।

ফুলের রানী গোলাপ ফুলের কি বর্ণনা আর করব। সে তো সবার উচ্চ স্থান নিয়ে বসে আছে। যেহেতু ফুলের রানী গোলাপ ফুল বলা হয় তাহলে বুঝতে হবে গোলাপ ফুল সবার সেরা। এতই সুন্দর লাগে আমার কাছে প্রতিটি গোলাপ ফুলের কালার চমৎকার। কোন একটি কালারকে এভোয়েড করার কোন অবকাশ নেই। প্রত্যেকটি গোলাপ ফুলের কালার আমার কাছে খুবই ভালো লাগে। আজকের শেয়ার করা গোলাপ ফুলের ফটোগ্রাফি আমি জেলা পরিষদ ভবনের সামনে থেকে নিয়েছিলাম। দেখতে খুবই সুন্দর ছিল ফুল গুলো।

f7.jpg
Location

বন্যফুল।

আমাদের সবার বাড়ির চারপাশে কিংবা রাস্তার ধারে খুব সুন্দর সুন্দর বন্যা ফুল দেখা যায়। বন্যফুল গুলো পরিবেশের আরেক সৌন্দর্য বহন করে। দেখেন আমরা বাগানে কত সুন্দর করে ফুলের চারা রোপন করি। কিন্তু যত্ন না করলেই গাছ গুলো মরে যাই। তবে দেখবেন যে রাস্তার ধারে বড় হওয়া বন্য ফুল গুলোকে কোনভাবেই যত্ন করা হয় না। তারপরও গাছ গুলো এমনিতে বড় হয়ে যায়। সেই বন্য ফুলের গাছের মধ্যে ফুলগুলো ফুটলে খুব সুন্দর লাগে।

f3.jpg
Location

রঙ্গন ফুল।

আজকাল এমন কোন বাগান পাওয়া যাবে না যেখানে রঙ্গন ফুল থাকে না। তবে আমরা যে ছোট বেলায় রঙ্গন ফুল দেখেছি সেই রঙ্গন ফুলের থেকে এখনের এখনের রঙ্গনের ফুলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখন যে রঙ্গন ফুল গুলো দেখি আমার মনে হয় সেগুলো হাইব্রিড জাতীয় রঙ্গন ফুল। দেখতে ভালো লাগে অনেক বড় একটি তুপের মধ্যে অনেক গুলো ফুল দেখা যায়। আমি যে রঙ্গন ফুলের ফটোগ্রাফি আজকে শেয়ার করেছি তা রয়েল টিউলিপ হোটেলের এরিয়া থেকে সংগ্রহ করেছিলাম। সেখানকার রঙ্গন ফুল গুলো খুবই সুন্দর ছিল তাছাড়া সাইজেও অনেক বড় আকারের ছিল। ফুলের কালার টাও দারুন ছিল।

f5.jpg
location

কাঠগোলাপ ফুল।

সব ধরনের কাঠগোলাপ দেখতে খুবই চমৎকার লাগে। বিশেষ করে সাদা কাঠ গোলাপের মাঝ খানের হলুদ রঙের দৃশ্যটা খুবই সুন্দর। সাদার মাঝে হলুদ কালারের বিষয়টি খুবই ফুটিয়ে তুলে ফুলের সৌন্দর্যকে আরো অনেক বেশি। যদিও বিভিন্ন কালারের কাঠগোলাপ ফুল রয়েছে। কিন্তু আমি মনে করি সবচেয়ে সুন্দর ফুলের কালার হচ্ছে সাদা ফুল। এই সাদা কাঠগোলাপ দেখতে খুবই সুন্দর ছিল। এত সুন্দর ছিল ফটোগ্রাফি না করে পারলাম না।

f4.jpg
location


268712224_305654151337735_1271309276897107472_n.png

আশা করি আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগার মানে হচ্ছে আমার শেয়ার করার সার্থকতা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।


ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিফুলের ফটোগ্রাফি


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার সংক্ষিপ্ত পরিচিতি।
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_New.png

Steem_Pro.png

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর সুন্দর সাতটি ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে এই ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক সময় দিয়ে ফুলের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে খুবই ভালো লাগে ৷ আপনি আজ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু ৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপনাকে সাতটি চমৎকার ফুলের রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, ফুলের ফটোগ্রাফি করতে সত্যিই খুব ভালো লাগে। আর তাইতো আমিও চেষ্টা করি যেখানেই যাই না কোন সুন্দর সুন্দর ফুল দেখলে সেই ফুলের ফটোগ্রাফি করতে। যাইহোক আপু আজ আপনি ভিন্ন ভিন্ন রকমের ভিন্ন ভিন্ন রংয়ের সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। আপনি খুব দক্ষতার সাথে ফুলের ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে তা তুলে ধরেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক সুন্দর অনুভূতি প্রকাশ করলেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পড়ন্ত বিকেলে অলস সময় পার করছি আপু। যাইহোক ঠিকই বলেছেন কিন্তু একই ফ্রেমে যদি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দেখা যায় তাহলে তো কথাই নেই আপনার আজকের সবগুলো ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। কাঠগোলাপ আমার খুবই পছন্দের একটি ফুল। এই ফুল সামনাসামনি দেখতে যেমন ভালো লাগে ফটোগ্রাফি করলেও খুব চমৎকার লাগে দেখতে।

 2 years ago 

সারাদিন কর্মব্যস্ত থাকার পরে বিকেল বেলায় খুবই ক্লান্তিতে কাটে আপু। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। গোলাপ ফুল আমার অনেক পছন্দের একটি ফুল। তাছাড়া বাগান বিলাস ফুলটি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর উৎসাহ দিলেন। অনেক ভালো লেগেছে আমার।

 2 years ago 

আমার প্রিয় ফুলের মাঝে রেইন লিলি ফুল একটি। ফুলটিকে দেখতেও সুন্দর লাগে। আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল আপু। কাটাঁ মুকুট ফুলটিও সুন্দর 🌼

 2 years ago 

রেইন লিলি ফুল আমার কাছেও খুবই ভালো লাগে। তাহলে তো বেশ ভালোই হলো আপনার পছন্দের ফুল শেয়ার করতে পেরে।

 2 years ago 

আপু আপনার মত আমার কাছেও ফটোগ্রাফি দেখতে বেশ ভালো লাগে। তার সাথে আরোও ভালো লাগে কোন ভাল লাগার জিনিসকে ক্যামেরায় বন্দি করে রাখতে।আপনার তোলা আজ অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখলাম।অনেক সুন্দর করে ফুলের ফটোগ্রাফি গুলো করেছেন। আসলে ফটোগ্রাফির মাধ্যমে আমরা অনেক অচেনা ও আদেখা জিনিসগুলোকে চিনে নিতে পারি।যা আমি আপনার পোষ্টের মাধ্যমে আজ অনেক অচেনা ও অদেখা ফুলগুলোকে গুলোকে দেখে নিলাম।ধন্যবাদ আপ অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি ও তার সাথে সুন্দর কিছু বর্ণনা আজ আমাদের সাথে শেয়ার করলেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক বলছেন আপু পছন্দের জিনিস গুলো ক্যামেরায় বন্দি করে রাখতে বেশ ভালই লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর সাতটি ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে এই ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 
 2 years ago 

আপু আপনি খুবই চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর। এমন সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। কাঠগোলাপ, রঙ্গন,লিলি ফুল দেখতে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে ফুলের ফটোগ্রাফি গুলো দেখলেন। ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জানতে পেরে খুশি হয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38