ফটোগ্রাফি- শামুকের সাতটি রেনডম ফটোগ্রাফি।
আসসালামু আলাইকুম/ আদাব
প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সকল ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন এই কামনা করছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন ধরে গরমের মাত্রা একটু কমে গেছে। তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ভীষণ ভালো যাচ্ছে দিনকাল। সেই সাথে প্রতিনিয়ত আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করি। যদি সময় সুযোগ হয় তাহলে আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করার জন্য চলে আসি। ব্লগিং এমন একটি নেশায় পরিণত হয়ে গেছে। একদিন যদি আপনাদের সাথে যুক্ত হতে না পারি তাহলে অনেক বেশি খারাপ লাগে। মনে হয় কাজের মধ্যে অনেক বেশি গ্যাপ রেখে গেছে। তো বন্ধুরা শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদের সাথে সময় কাটানোর। এবং চেষ্টা করি নিজের ক্রিয়েটিভিটি গুলো সবার সাথে তুলে ধরার।
তো বন্ধুরা আবারো চলে এসেছি নতুন একটি পোস্ট শেয়ার করব বলে। আজকে আমি যে বিষয় আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে কিছু শামুকের ফটোগ্রাফি। আসলেই আপনারা অনেকে জানেন যে আমি কক্সবাজার শহরেই বসবাস করি। কক্সবাজারে আমার জন্মস্থান। তো প্রায় সময় যেহেতু সমুদ্র সৈকতে যাওয়া হয়। সেখানে অনেক সুন্দর সুন্দর শামুকের জিনিসপত্র দেখা যায়। তাছাড়া শামুকের অনেক সুন্দর সুন্দর মার্কেটও আছে। চেষ্টা করলে আমি সব সময় শামুকের বিভিন্ন ধরনের জিনিস পত্রের ফটোগ্রাফি শেয়ার করতে পারি। আসলে সব জায়গা থেকে সব সময় ফটোগ্রাফি নেওয়া এত বেশি সহজ নয়। সময় সুযোগ করে তাছাড়া অবস্থান বুঝে ফটোগ্রাফি গুলো নিতে হয়।
তো কিছুদিন আগে আমি সমুদ্র সৈকতে গিয়েছিলাম সময় কাটানোর জন্য বিকেল বেলায়। এদিক-ওদিক একটু হাঁটাহাঁটি করেছিলাম। তো ঝিনুক মার্কেটের পাশ দিয়ে হেঁটে আসছিলাম। তো ভাবলাম একটু ঘুরে আসি কি কি জিনিস আছে দেখি। যদি ভালো কিছু দেখতে পাই তাহলে সেখান থেকে কিছু কিনব। জিনিস গুলো এত আকর্ষণীয় দেখায়। শামুকের জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে। তো আমি সেখান থেকে অনেক গুলো ফটোগ্রাফি নিয়েছিলাম। ভাবলাম আজকে সেখান থেকে রেনডম সাতটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করি। যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে এই ফটোগ্রাফি গুলো।
আশা করি আমার আজকের শেয়ার করা শামুকের রেনডম সাতটি ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে শেয়ার করে নেওয়া যাক বন্ধুরা চলুন দেখে আসি।
লোকেশন
আশা করি আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগার মানে হচ্ছে আমার শেয়ার করার সার্থকতা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে। |
|---|
ক্যামেরার বিবরণ
| ডিভাইসের নাম | Wiko,T3 |
|---|---|
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| লোকেশন | কক্সবাজার |
| ক্যাটাগরি | শামুকের ফটোগ্রাফি |
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
#snailphotography #photography #steemexclusive #amarbanglablog #steemit #buyingsnailsthings #shy-fox
খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি একটি থেকে একটি অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে। আর এই ফটোগ্রাফি গুলো আমি কখনো দেখিনি। আপনার কাছ থেকে এই প্রথম এই ফটোগ্রাফি গুলো দেখতে পেলাম। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
তাহলে তো বেশ ভালোই হলো ভাইয়া আপনার দেখার সুযোগ হলো। অনেক ধন্যবাদ আপনাকে এতই ভালো লাগার জন্য।
https://steemit.com/hive-129948/@samhunnahar/7361es
অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। এরকম ফটোগ্রাফি গুলো আমার খুব ভালো লাগে। আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপু আমার শামুকের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লাগার জন্য।
ঠিকই বলেছেন আপু সব সময় সব জায়গা থেকে ফটোগ্রাফি করা সম্ভব হয় না একটু বুঝেশুনেই করতে হয় । আর কক্সবাজার থাকার কারণে আপনি এসব জিনিস গুলো খুব কাছ থেকে সবসময় দেখার সুযোগ পান । ভালো হয়েছে তবে সবগুলোই কি শামুক আপু সেটা তো বুঝতে পারলাম না । অনেক সুন্দর লাগছে প্রত্যেকটা জিনিস ।
কিছু শামুকের আপু আবার কিছু পুঁতির রয়েছে। অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।
শামুকের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি সত্যিই শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, মুক্ত হলাম দেখে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকেও।
কক্সবাজার গেলে এমন সৌন্দর্যগুলো খুব কাছ থেকে দেখা যায়। শামুকের সৌন্দর্য গুলো খুবই ভালো লেগেছে আসলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এমনিতেই ভালো লাগে যেহেতু সামুক সামুদ্রিক প্রকৃতির মধ্যে হয়ে থাকে সেহেতু ভালো লাগবে স্বাভাবিক।
একদম ঠিক বলছেন ভাইয়া সৃষ্টির সবকিছু জিনিস ই সুন্দর।
শামুকের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। শামুকের মালার সৌন্দর্য বেশ অসাধারণ। সাদা এবং গোলাপি রঙের শামুক আমার কাছে খুব ভালো লেগেছে। কক্সবাজার সমুদ্র গিয়ে বেশ দুর্দান্ত ফটোগ্রাফি করেছেন। সমুদ্র সৈকতের মার্কেটে যাওয়ার অনুভূতি সত্যি বেশ দুর্দান্ত। আমি আপনাদের কক্সবাজারে গেলে নিশ্চয়ই শামুকের বিভিন্ন রকমের জিনিসপত্র ক্রয় করবো। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অবশ্যই ভাইয়া কিনবেন। জিনিসগুলো ম্যাচিং করে পড়লে খুবই ভালো লাগে।
বাহ দারুন তো ভিন্ন ধরনের ফটোগ্রাফি এবং ভিন্ন ধরনের অনুভূতি প্রকাশ করেছেন আপনার পোষ্টের মাধ্যমে। সত্যি অনেক ভালো লেগেছে আমার কাছে।
আসলে এই জাতীয় জিনিস কিনে ঘরে শোপিস হিসেবে সাজিয়ে রাখলে সৌন্দর্যটা অনেক বেড়ে যায়।
আপনার ফটোগ্রাফির মধ্যে বিশেষ করে শেষের দুটি ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো হয়েছে।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য।
আসলে সমুদ্র সৈকতের পাশের মার্কেটগুলোতে এই শামুকের মালা অহরহই দেখা যায় এবং দেখতে ভীষণ ভালো লাগে । যদিও এগুলো পড়া হয়না তারপরেও দেখলে কিনতে ইচ্ছা করে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই চমৎকার ছিল। বেশ ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু শামুকের জিনিস গুলো খুবই ভালো লাগে দেখতে।
যাদের বাড়ির কক্সবাজার তারা অনেক সৌন্দর্য উপভোগ করতে পারে। আজকে আপনি খুব চমৎকার শামুকের রেনডম ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে আপনার শামুকের রেনডম ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমাদের এদিক থেকে অনেক লোক কক্সবাজার ঘুরতে যায়। শামুকের সুন্দর সুন্দর মার্কেট থেকে আপনি এই ফটোগ্রাফি গুলো করেছেন। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি গুলো দেখলে যে কোন মানুষ মুগ্ধ হবে। এবং খুব সুন্দর করে শামুকের ফটোগ্রাফি করে এবং সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন।
এত সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।