আর্ট পোস্টঃ- ফুল গাছ সহ ফুলের কালারিং আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভ সন্ধ্যা সবাইকে,


প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সকল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। বেশ কয়েকদিন ঘূর্ণিঝড়ের কারণে সবাই অনেক বেশি আতঙ্কে ছিলাম। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বেশ ক্ষতি করে গেলো। তবে শুকরিয়া জানাই সৃষ্টিকর্তার কাছে বড় ধরনের ক্ষতির হাত থেকে দেশকে রক্ষা করেছেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার জন্য দোয়া রইলো যাতে তাদের খুব দ্রুত সময়ে ভালো পরিস্থিতিতে ফিরে আসে। আমি আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি টপিকস নিয়ে। চেষ্টা করি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে। সেই ধারাবাহিকতায় আজকে আমি আবার উপস্থিত হয়েছি একটি আর্ট পোস্ট নিয়ে। বন্ধুরা আর্ট করতে আমার খুব ভালো লাগে। যদি সময় সুযোগ পায় তাহলে আমি আর্ট করতে বসে পড়ি।

a26.jpg

আজকে আমি যে আর্ট করেছি তা হচ্ছে একটি ফুল গাছ সহ ফুলের আর্ট। কিছুদিন আগে আমি ছাদে গিয়েছিলাম সেখানে থেকে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি নিয়েছিলাম। সেখানে কিছু কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সেই ফটোগ্রাফি অবশ্যই আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি ফটোগ্রাফি পোস্টে। সেই ফটোগ্রাফি থেকে একটি ফটোগ্রাফি আমার বেশ ভালো লাগছিল। তিনটি কাঠগোলাপ ফুল একসাথে দেখতে খুবই সুন্দর ছিল। সেই ফুলের ডিজাইন দেখে আমি আজকে ফুল আর্ট করতে বসি। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে আমার আজকের আর্ট।

a25.jpg

তবে আমি কতটুকু করতে পেরেছি তা জানিনা। চেষ্টা করেছি সুন্দর করে আর্ট করতে। এই ধরনের কালারিং আর্ট আমার করতে খুব ভালো লাগে। তাই সময় হাতে থাকলে চেষ্টা করি কালার আর্ট তৈরি করতে এবং আপনাদের সাথে শেয়ার করে নিতে। সবচেয়ে তখন বেশি ভালো লাগে যখন আপনারা অনেক বেশি অনুপ্রাণিত করেন আমাকে। তাই বারবার চলে আসি নতুন কোন কিছু তৈরি করে নতুন কোন ক্রিয়েটিভ আপনাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা তাহলে আজকে আর দেরি না করে শেয়ার করে নেওয়া যাক আমি কিভাবে ফুলের ডিজাইন আর্ট করেছি এবং কালার করেছি সেই ধাপ সমূহ—--

a23.jpg

আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা পেপার/ খাতা।

  • পেন্সিল।

  • রাবার।

  • কালার মার্কার পেন।

  • জেল পেন।

a .jpg


প্রথম ধাপঃ

আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আমি পেন্সিল দিয়ে সাদা কাগজের উপরে আর্ট করে নিচ্ছি। ধাপে ধাপে আমি পুরো ফুলের ডিজাইন এবং গাছের পাতা ও টব এঁকে নিলাম।

a1.jpg

a2.jpg

a3.jpg


দ্বিতীয় ধাপঃ

পুরো ফুলের গাছ এবং ফুলগুলো ডিজাইন করা হয়ে গেলে পেন্সিল দিয়ে পুরো পেইজের সাদা অংশ স্কেচ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো পেইজ কিভাবে স্কেচ করেছি সেই ধাপ আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম।

a4.jpg

a5.jpg

a6.jpg


তৃতীয় ধাপঃ

এর পরে ব্রাউন কালারের মার্কার পেন নিয়েছি। ব্রাউন কালার দিয়ে গাছের অংশ কালার করে নিয়েছি। এবার নিবো সবুজ রঙের মার্কার পেন।

a7.jpg

a8.jpg

a9.jpg


চতুর্থ ধাপঃ

সবুজ রং দিয়ে পাতার অংশ কালার করে নিয়েছি।

a10.jpg

a11.jpg


পঞ্চম ধাপঃ

এরপরে সাদা ফুলের মাঝে হলুদ কালার দিয়ে কালার করে নিয়েছি। আমি হলুদ এবং সাদার মিশ্রণে কাঠগোলাপ ফুল আর্ট করার চেষ্টা করেছি। যখন ফুলের কালার সম্পূর্ণ তৈরি করা হয়ে যায় তখন ফুলের টবের কালার করে নিয়েছি।

a12.jpg

a13.jpg

a14.jpg

a15.jpg


ষষ্ঠ ধাপঃ

যখন টবের কালার করে নেওয়া শেষ হয়ে গেলো তখন ফুলের মাঝখানে লাল কালার দিয়ে একটু সাজিয়ে নিলাম। এভাবে পুরোপুরি আর্ট শেষ হয়ে যায় আমার আজকের ফুলগাছ ও ফুলের কালারিং আর্ট। আর্ট শেষ হয়ে গেলে পাশে একটি সাইন দিয়ে দিছি আমার।

a16.jpg

a17.jpg

a19.jpg

a20.jpg


উপস্থাপনা

আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার আর্ট করা শেষ। আর্ট করার পরে বেশ ভালো লাগে যখন নিজের পছন্দমত আর্ট তৈরি করতে পারি। যদিও ভালো আর্ট করতে পারি না কিন্তু চেষ্টা তো করতে হবে। চেষ্টা না করে হাত-পা বেঁধে রেখে বসে থাকলে তো কেউ শিখিয়ে দেবে না। তাই প্রতিনিয়ত আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ক্রিয়েটিভিটি গুলো যাতে আমাদের আয়তের মধ্যে চলে আসে। তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি। আশা করি বন্ধুরা আমার আজকের আট আপনাদের ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

a21.jpg

a22.jpg

a23.jpg

a24.jpg

a25.jpg

a26.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিকালারফুল আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে একটা চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফুল গাছ সহ ফুলের যে চিত্রটি অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আপু আপনার শেয়ার করা আর্ট আমার কাছে খুবই সুন্দর লেগেছে। পেন্সিল দিয়ে ফুলের দৃশ্যটা অঙ্কন করার পরে যখন কালারফুল ভাবে উপস্থাপন করেছিলেন তখন বেশি ভালো লেগেছে। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সময় দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দারুন একটি আর্ট শেয়ার করেছেন আপু।আপনার করা আর্ট টি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই নিখুঁতভাবে আর্ট টি উপস্থাপন করেছেন। দেখতে বেশ দারুন লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো লাগলো আপু আমার করা আর্ট আপনার কাছে ভালো লাগার জন্য।

 2 years ago 

ফুল গাছ সহ ফুলের কালারিং আর্ট খুবই সুন্দর হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। আপনার চিত্র অংকন অসাধারণ, ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকেও।

 2 years ago 

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষ বেশ ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সুস্থ্য আছি ঠিক আছি এটা আমাদের ভাগ‍্য।

কাঠগোলাপ ফুল এবং গাছের আর্ট টা বেশ চমৎকার লাগছে আপু। বিশেষ করে কাঠগোলাপ ফুলটা আপনি অনেক সুন্দরভাবে আর্ট করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার আর্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

বেশ ক্ষতি হয়ে গেলো অনেক জায়গায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার শেয়ার করা আর্ট আমার কাছে খুবই সুন্দর লাগছে। পেন্সিল দিয়ে ফুলের দৃশ্যটা অংকন করেছেন। কালার টাও বেশ চমৎকার লাগছে।খুবই নিখুঁতভাবে আর্টটি উপস্থাপন করেছিন। ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমার আর্ট ভালো লাগার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সু স্বাগতম আপু।

 2 years ago (edited)

ফুল গাছ সহ সুন্দর একটি ফুলের আর্ট করেছেন আপু। আপনি বরাবরই অনেক ভালো আর্ট করেন। এই আর্টটিও আমার কাছে খুবই ভালো লেগেছে।ডাল,ফুল, পাতা অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এই আর্টে।অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ফুলসহ ফুল গাছের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার শেয়ার করা আর্ট আপনার ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64696.50
ETH 1922.51
USDT 1.00
SBD 0.39