ভিডিওগ্রাফিঃ- হিমছড়ির উঁচু পাহাড় থেকে নেওয়া সমুদ্রের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রিয় পরিবারের সকল বন্ধুরা!,

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই পরিবার পরিজনকে নিয়ে ভাল আছেন। যদিও একটু মেঘলা আকাশ কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে। তবে অনেক জায়গায় ঘূর্ণিঝড় মিধিলির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে শোনা যাচ্ছে। আশা করি সবাই ঘূর্ণিঝড়ের কবল থেকে নিজেদেরকে গুছিয়ে নেবেন সে প্রত্যাশা করতেছি। আমাদের এখানেও কিছু কিছু জায়গায় ক্ষতি হয়েছে তবে আমরা আলহামদুলিল্লাহ ভাল আছি। তো বন্ধুরা নতুন একটি ব্লগিং নিয়ে হাজির হয়েছি। আমার আজকে নতুন ব্লগিংয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আমার আজকের নতুন ব্লগিং আপনাদের সকলেরই ভালো লাগবে।

pic1.jpg

বন্ধুরা চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করার। তো আজকে আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করব বলে। প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ভিডিওগ্রাফি গুলো দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা আজকে আমি যে ভিডিওগ্রাফি টি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে একটি সাগরের/সমুদ্রের দৃশ্য। যদিও আমি কক্সবাজার সাগরের/সমুদ্রের অনেক ভিডিও আপনাদের সাথে ইতোমধ্যে শেয়ার করেছি। কিন্তু আজকে আমি যে ভিডিও টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে হিমছড়ির উঁচু পাহাড়ের চূড়া থেকে নিয়েছিলাম ভিডিওটি। তবে আমি আপনাদের সাথে ব্লগিং শেয়ার করেছিলাম হিমছড়ির ভ্রমণের। সেই ব্লগিংয়ের একটি ভিডিও ছিল। সেই পাহাড়ের চূড়া থেকে নেওয়া সমুদ্রের ভিডিও টি আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে।

pic.jpg

সত্যি বলতে এতই ভালো লাগছিল যে এত উঁচু পাহাড় থেকে সমুদ্র দেখতে। কারণ অনেক বেশি কাছাকাছি মনে হয়েছিল। হিমছড়ির পাহাড়টি অনেক বেশি উঁচুতে ছিল। তবে সেখানে অনেকেই ছিল। সবার একটি উদ্দেশ্য হচ্ছে সেই উঁচু পাহাড়ে উঠে প্রাকৃতিক দৃশ্য দেখবে। সেই সাথে এত সুন্দর সমুদ্রের দৃশ্য দর্শন করবে। আমারও সেই অবস্থা হয়েছিল। পাহাড়ের উপর থেকে সমুদ্রের দৃশ্য দেখতে বেশ ভালো লেগেছে। একদিকে পাহাড়ের নির্জনে শোঁ শোঁ বাতাসের শব্দ। অন্যদিকে সমুদ্রের ঢেউয়ের গর্জন খুব ভালোই লাগছিল সবকিছু মিলিয়ে। তাছাড়া লোকজনের অনেক বেশি সমাগম ছিল। তো বন্ধুরা সেই দৃশ্যটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি।

আশা করি আমার আজকের শেয়ার করা সমুদ্রের/সাগরের দৃশ্যের ভিডিওগ্রাফি টি আপনাদের কাছে বেশ ভালই লাগবে। তো বন্ধুরা তাহলে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি চলুন বন্ধুরা দেখে আসি......


ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Sort:  
 3 years ago 

আপু আপনার হিমছড়ি পাহাড়ের ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আসলে আপু উচু থেকে ভিডিও করেছেন দেখে অনেক ভালো লেগেছে। সত্যি হিমছড়ি পাহাড়ে কখনো যাওয়া হয়নি তবে আপনার ভিডিও এর মাধ্যমে দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বাচ্চাদেরকে নিয়ে আপু এক সময় চলে আসেন বেশ ভালো এবং সুন্দর একটি জায়গা।

 3 years ago 

এত সুন্দর দৃশ্যের ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লেগেছে আপু। সত্যি আপু এরকম সুন্দর দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে ভিডিওগ্রাফি করেছেন এবং শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু তবে সরাসরি আসলে অনেক ভালো লাগবে।

 3 years ago 

আসলে আপু পাহাড়ে উঠার পরে আশেপাশের ভিউ টা এত সুন্দর লাগে দেখতে । আপনি হিমছড়ি পাহাড়ে উঠে খুব সুন্দর একটি ভিডিও করেছেন । আসলে অনেক উপভোগ করলাম । অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু ।

 3 years ago 

ভীষণ সুন্দর একটি জায়গা তবে ওটার সময় খুব কষ্ট হয়। কিন্তু ওপরে যেয়ে যে দৃশ্যগুলো দেখা যায় সব কষ্টে ভুলে যায়।

 3 years ago 

হ্যাঁ আপু মেঘলা আকাশ কিন্তু আবহাওয়া ঠান্ডা হওয়ায় বেশ ভালোই লাগছে। ঠিক বলেছেন ঘূর্ণিঝড় মিধিলির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। যাই হোক আপনি প্রতিসপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি শেয়ার করার চেষ্টা করেন জেনে ভালো লাগলো। আজকে আপনি খুব সুন্দর একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার ভিডিও দেখে আমি যেন আমার ফেলে আসা সেই সময়ে ফিরে গিয়েছিলাম। আমিও সেই জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর হিমছড়ি পাহাড়ের উপর দাঁড়িয়ে সমুদ্র দেখতে দারুন লাগে। এখনও সেই সময়টাকে খুব মিস করি। চিন্তা করেছি ছেলেকে নিয়ে একদিন ঘুরতে যাবো। ধন্যবাদ আপু এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

এখন আপু ওয়েদার বুঝা যায় না কখন কি হয়। আমার শেয়ার করা ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

হিমছড়ি পাহাড়টির বেশ সুন্দর অনেক আগে একবার গিয়েছিলাম। পাহাড়ের উপর থেকে সমুদ্রের অসাধারণ একটি ভিউ এবং এক সাইডে পাহাড়ের সৌন্দর্য দেখা যায় বেশ ভালো লাগে। অনেকদিন পর আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে আবার দেখতে পেলাম। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বাহ! তাহলে তো বেশ ভালোই হলো আপনি যেহেতু সরাসরি দেখতে পারছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ঘূর্ণিঝড় মিধিলাও তাহলে ভালো ক্ষয়ক্ষতি করে দিয়ে গেল। হিমছড়ি উচু পাহাড় থেকে নিচের সমুদ্রের ভিডিওগ্রাফি টা সত্যি বেশ চমৎকার করেছেন আপু। দেখতে দারুণ লাগছে। কী অপরুপ দৃশ্য। তবে অন‍্যদের কথা আশায় একটু ব‍্যাঘাত ঘটেছে। কিন্তু ভিডিওগ্রাফি টা বেশ চমৎকার হয়েছে আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঘূর্ণিঝড় মিধিলি আমাদের এদিকে ক্ষয়ক্ষতি করেনি তবে শুনছি অন্যদিকে করেছে। ভিডিওটি সময় দিয়ে দেখার জন্য ভালো লাগলো।

 3 years ago 

বাহ্ পাহাড়ের ভিডিওগ্রফি চমৎকার লাগছে আপু দেখতে।আপনার বাসা যেহেতু সমুদ্র সৈকতের ওদিকেই বেশ উপভোগ করেন নিশ্চয় সমুদ্রের সৌন্দর্য।ভালো লেগেছে আপু ভিডিওটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ব্যক্তিগত ভাবে বলবো আপু অনেক সুন্দর একটি জায়গায় বেশ ভালো লাগে।

 3 years ago 

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38