গান কভার- 💖“চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা”💖

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

প্রিয় আমার বাংলা ব্লগ পরিবার,

আশা করি সকলে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেক ভালো আছি। পোস্টের ভিন্নতা আনার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আজকেও আবারো নতুন একটি গান কভার নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আশা করি আমার আজকের গান কভারটি আপনাদের ভালো লাগবে। গান আমার অনেক প্রিয়। যখন মন খারাপ থাকে কিংবা ভালো থাকে সময় পেলেই আমি গান শুনে থাকি। এছাড়াও প্রিয় গান গুলো কভার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদিও কভার করার সুযোগ তেমন থাকেনা কিন্তু নিজে নিজে গান গেয়ে মনটা হালকা করি।

Add a heading (1).jpg

বিশেষ করে বিরহের গান গুলো আমার খুব বেশি ভালো লাগে। কেন জানি না বিরহের গান গুলো মনের অজান্তে ভালো লেগে যায়। আজকের গানটি বেশ ভাল লাগার একটি গান। এমন গান আমার আজ থেকে না ছোটবেলা থেকে আমার বেশ ভাল লাগে। বিরহের গান গুলো আমি প্রায় সময় শুনতে পছন্দ করি। তবে রোমান্টিক গান গুলো আরো ভাল লাগে। কিন্তু সব ধরনের গান শোনার চেষ্টা করি। তবে ঘুরে ফিরে বিরহের গান গুলো বেশি ভালো লেগে যায়। তো আমাদের সবার প্রিয় শিল্পী- রুনা লাইলা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গান গুলো আমার সব সময়ই ভালো লাগে। আজকে আমি আমাদের সবার প্রিয় শিল্পী- রুনা লাইলা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া সেই প্রিয় গানটি আপনাদের সাথে কভার করে শেয়ার করতেছি।“চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা”। আশা করি আমার আজকের এই গান কভারটিও আপনাদের ভালো লাগবে। সব সময় আপনারা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেন। তাই বারবার গান কভার নিয়ে উপস্থিত হতে বেশ ভালোই লাগে। তাহলে চলুন বন্ধুরা আমার গান কভারটি শুনে আসি।

গানের কিছু তথ্য


গান--“চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা”
শিল্পী-রুনা লায়লা এবং এন্ড্রু কিশোর
ছায়াছবিআশীর্বাদ
গীতিকারছৈয়দ শামসুল হক
সুরকারআলম খান


গানটি শুনতে এখানে ক্লিক করুন


[গানের কথা]


চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা
নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা
তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে
তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে
সে কথা যেনো ভুলো না, তুমি যে তোমারই তুলনা।-২

চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা
নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা
ফুলের সাথে আমি দেবো না তোমার তুলনা
অলির সাথে আমি দেবো না তোমার তুলনা
ফুলের সাথে আমি দেবো না তোমার তুলনা
অলির সাথে আমি দেবো না তোমার তুলনা

তুমি ফুল হতে যদি ঝরেই পড়ে যেতে
তুমি অলি হতে যদি দূরেই উড়ে যেতে
সে কথা যেনো ভুলো না, তুমি যে তোমারই তুলনা।

চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা
নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা
কবির সাথে আমি দেবো না তোমার তুলনা
ছবির সাথে আমি দেবো না তোমার তুলনা
কবির সাথে আমি দেবো না তোমার তুলনা
ছবির সাথে আমি দেবো না তোমার তুলনা

তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে
তুমি ছবি হতে যদি তবেই মুছে যেতে
সে কথা যেনো ভুলো না, তুমি যে তোমারই তুলনা।

চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা
নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা

সোর্স

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago 

গানের পাখি আপু, আপনি বরাবরই খুব সুন্দর গান করেন তা বলার অপেক্ষা রাখে না। আপনার মিষ্টি কন্ঠে রুনা লায়লার চমৎকার একটি গান গেয়ে শোনালেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার গান কভার আপনার শুনে ভালো লাগার জন্য।

 2 years ago 

খুব চমৎকার একটা গান কভার করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে গান শুনতে খুব ভালো লাগে আপু। আজকের গানটির লিরিক্সগুলো অনেক সুন্দর। খুব ভালো লাগলো গানটি আপনার থেকে শুনতে পেয়ে। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু অনেক ভালো লেগেছে সময় দিয়ে গান কভার শোনার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে এই গানটার কভার করলেন, যেটা শুনতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই গানটা আমি মাঝে মাঝেই শুনে থাকি, কারণ আমার কাছে এই গানটা শুনতে খুব ভালো লাগে। নিজ কন্ঠে আপনি সম্পূর্ণ গান কভার এত সুন্দর ভাবে করেছেন যে, যত শুনছিলাম ততই ভালো লাগছিল। আপনার কন্ঠ সত্যি অনেক সুন্দর যার কারণে এটা শুনতেও ভালো লেগেছে। এর আগেও আপনার গাওয়া অনেক গান শুনেছি। ধন্যবাদ পুরোটা তুলে ধরার জন্য।

 2 years ago 

এত সুন্দরভাবে অনুপ্রাণিত করেন। এত এত বেশি উৎসাহ দেন আপু। তাই সব সময় গান কভার গুলো নিয়ে উপস্থিত হয় আপনাদের মাঝে।

 2 years ago 

অনেক সুন্দর একটি গান কভার করেছেন আপু। আপনার কন্ঠে গানটি শুনতে ভীষণ ভালো লাগছে। এরকম সুন্দর একটি গান আপনার কন্ঠ শুনতে পেরে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু।

 2 years ago 

গান কভার শোনার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

ওয়াও আপু আপনার শুরুলি কন্ঠে আমার পছন্দের গানটি শুনে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। এই গানটা আমার এত পছন্দ কি বলবো আপু। আপনি মাঝে মাঝে পোস্টে ভিন্নতা আনার চেষ্টা করে আজ একটি সুন্দর গান কভার করে নিলেন বেশ সুন্দর করে। আপনার সাথে আমার অনেকটা মিল আছে। আপু আমিও মন খারাপ থাকলে গান শুনি।ধন্যবাদ আপু। এত সুন্দর করে আপনার মিষ্টি কন্ঠে গানটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক বেশি অনুপ্রাণিত করেছেন আপু। খুব ভালো লেগেছে আমার গান কভার আপনার ভালো লেগেছে শুনে।

 2 years ago 

রুনা লায়লা এবং এন্ড্রু কিশোর দু'জনই আমার খুব প্রিয় একজন শিল্পী। তাদের খুবই জনপ্রিয় একটি গান কভার করেছেন। আপনার কন্ঠে এত সুন্দর গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর গান কভার করেন। আপনার মিষ্টি কন্ঠে গান শুনতে আমি খুব পছন্দ করি। ধন্যবাদ এত সুন্দর একটি গান কভার করার জন্য।

 2 years ago 

এই গান গুলো এক সময় অনেক জনপ্রিয় ছিল আপু। তবে এখনো এই গান গুলো জনপ্রিয়তা হারায়নি।

 2 years ago 

সুন্দর একটি গান কভার করেছেন আপনি। এই গানটি আমার বেশ পছন্দের ।তবে অনেক দিন এই গানটি শোনা হয় না। অনেকদিন পর আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। গানের প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে কভার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সব চেয়ে বেশি ভালো লাগে আপু প্রতিনিয়ত আমার শেয়ার করা গান কভার গুলো শুনেন। অনেক বেশি অনুপ্রাণিত হই। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর একটি গান আজকে আপনি নিজ কন্ঠে গেয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক অনেক ভালো লাগলো আপু। এই গানটা অনেকদিন শোনা হয়নি আগে খুবই শুনতাম এবং ভালো লাগতো। আশা করব ঠিক এভাবে আরো অনেক গান আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

সবাই এত উৎসাহ দেন অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া সব সময় সহযোগিতা করার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি গান শেয়ার করেছেন। এই গানটি সকলের অনেক প্রিয় একটি গান। আসলে এই গানটি শুনলে খুবই ভালো লাগে। এই গানটি আমিও অনেক শুনেছি গানটি বেশ ভালো লাগে আমার। তবে আজকে আবার আপনার পোস্টের মাধ্যমে গানটি দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার মূল্যবান সময় দিয়ে গান কভার শুনেছেন। অনেক ভালো লেগেছে ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

অনেক চমৎকার একটি গান আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপু গান আমাদের মন ভালো করে দেয়। আপনার গান অনেক শুনেছি তবে আজকের গানটা আমার অনেক প্রিয় একটি গান। অনেক দিন পরে আপনার কণ্ঠে শোনতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64659.87
ETH 1856.65
USDT 1.00
SBD 0.38