ভিডিওগ্রাফি ২- কক্সবাজার সমুদ্র সৈকতের ভিডিও।

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি আর সৃষ্টিকর্তার অসীম রহমতে বেশ ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি প্রতিদিনের ধারাবাহিকতায়। আজ যে ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটি ভিডিওগ্রাফি। ফটোগ্রাফি করতে আমার যেমন ভালো লাগে ঠিক তেমনি ভিডিওগ্রাফি করতেও অনেক ভালো লাগে। ফটোগ্রাফির সাথে ভিডিওগ্রাফি করতে ও দেখতে অনেক ভাল লাগে যা পরবর্তীতে দেখার সুযোগ হয়।

sky2.jpeg

আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে কক্সবাজার সমুদ্র সৈকতের আরো একটি ভিডিওগ্রাফি। এর আগেও একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনাদের কাছ থেকে বেশ উৎসাহ পেয়েছিলাম। তো সেখানে আমি দুইটা ভিডিও করেছিলাম। প্রথমে একটা ভিডিও শেয়ার করেছিলাম বাকি আর একটা ছিল। সেটা আজ আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকের ভিডিও টাও আপনাদের ভাল লাগবে।

সবাই অনেক বেশি পছন্দ করেন এই জায়গাটি। আমি তো সময় সুযোগ হলেই প্রায় সময় চলে যায় বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতে। আমার বেশ পছন্দের একটি জায়গা আমি যেহেতু কাছাকাছি আছি তাই সময় পেলেই সেখানে চলে যাই। সেদিনও আমি সেখানে সময় কাটিয়েছি। আসলে আমি ভাবছিলাম রবিবার দিন ছিল যেহেতু লোকজনের ভিড় একটু কম থাকবে। কিন্তু গিয়ে দেখি অবাক কান্ড এমন বর্ষাকালের গরমের সিজন এবং সাগারের উত্তাল ঢেউয়ের মধ্যেও অসংখ্য মানুষ সমুদ্র সৈকতে আসছে দেখতে সময় কাটাতে। আজকাল মানুষ শুধু শীতকালে আসেনা সমুদ্র সৈকত দেখার জন্য। যখনি সুযোগ হয় চলে আসেন দেখতেছি। তাহলে আজকের ভিডিওটা দেখে আসি বন্ধুরা………

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন।

আমি যখন গিয়েছিলাম তখন মাগরিবের আজান হয়ে গেছিল। যেহেতু এর আগে অন্য একটি জায়গায় ঘুরতে গেছিলাম। সেখানে ঘোরাঘুরি শেষ করে সমুদ্র সৈকতে নামি সুগন্ধা বীচ দিয়ে। হেঁটে হেঁটে আমরা লাবনী পয়েন্টের দিকে উঠে যায়। তো ভাবলাম ভিডিও করি। কিন্তু ভিডিও করার ইচ্ছা থাকলেও তেমন সুন্দর ভিডিও করতে পারি নাই। কারণ সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে আসছিল। তাই ভিডিও তেমন সুন্দর করে দেখা যাচ্ছিল না। আর অন্ধকারের মধ্যে তো তেমন কিছু দেখাও যাবে না যতটুকু দেখা যাচ্ছিল তা চাঁদের আলোতে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে পরবর্তীতে চেষ্টা করব খুব সুন্দর সুন্দর সমুদ্র সৈকতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
লোকেশনকক্সবাজার সমুদ্র সৈকত


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার ভিডিও টি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কক্সবাজার সমুদ্র সৈকতের ভিডিও। আপনি শেয়ার করা ভিডিও দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কক্সবাজারে বেড়াতে যাওয়ার খুব ইচ্ছা কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি। চেষ্টা করব অল্প কিছুদিনের মধ্যে কক্সবাজার বেড়াতে যাওয়ার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ইনশাল্লাহ আসতে পারবেন ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল আপনি যেন খুব তাড়াতাড়ি কক্সবাজার এসে ঘুরে যেতে পারেন।

 3 years ago 

আহ কি শান্তি এমন জায়গায় থাকলে যে কতোবার যেতাম। আপু আপনি কক্সবাজারে থাকেন বিদায় সমুদ্র সৈকতে যেই সময় ঘুরতে যেতে পারেন।অনেক ধন্যবাদ আপু ভিডিও গ্রাফি করে আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

ঠিক বলছেন আপু এমন সুন্দর জায়গা থাকলে সব সময় যেতে ইচ্ছা করে যা আমারও সব সময় এমন হয়।

 3 years ago 

আপু কক্সবাজার সমুদ্র সৈকতের খুব সুন্দর ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার ভিডিওগ্ৰাফি দেখে পুরোনো সময়ের স্মৃতি মনে পড়ে গেল। আমি ২০১৯ সালে সেখানে গিয়েছিলাম। তবে আর কয়েক মাস পর যাওয়ার ইচ্ছে আছে। আপনার এই ভিডিওগ্ৰাফিতে সমুদ্র সৈকতের এত সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর ভিডিওগ্ৰাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু চলে আসেন কক্সবাজারে এসে ঘুরে যান। আমার ভিডিওগ্রাফি টা শেয়ার করেছি আপনাদের সাথে দেখার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

কিছুদিন ধরে আমিও সমুদ্র সৈকতে যাওয়ার প্লান করছি আপু। আবহাওয়া বর্তমানে একটু খারাপ রয়েছে সেই জন্য যাওয়া হচ্ছে না সমুদ্রের কাছে। আপনার কক্সবাজার সমুদ্র সৈকতের ভিডিওটি দেখে সমুদ্র সৈকতে যাওয়ার ইচ্ছা আরো প্রবল হয়ে গেল। দিনের আলো আরো কিছুটা থাকলে যদিও ভিডিও টা আরো বেশি সুন্দর হতো।

 3 years ago 

সমুদ্র সৈকতে যেতে বেশ ভালো লাগে তবে আবহাওয়া যদি ভালো হয় তাহলে সমুদ্র সৈকতে ঘুরে যাবেন বেশ ভালো লাগে।

 3 years ago 

ঠিক আছে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64037.03
ETH 1842.56
USDT 1.00
SBD 0.38