রেসিপিঃ-টমেটোর স্বাদে ভাঙ্গাল মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন সবাই?

আসসালামু আলাইকুম ছুটির দিনে আশা করি আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। বন্ধুরা সব সময় ভালো থাকার চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও। সব সময় চেষ্টা করি কমিউনিটির কাজ গুলো করে নেওয়ার। যদিও মাঝে মধ্যে অনেক ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু ব্যস্ত হয়ে পড়লেও শত ব্যস্ততার মাঝেও কাজ গুলো করে নিতে সতেষ্ট থাকি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগিং আপনাদের সকলের কাছে ভালো লাগবে।

re9.jpg

আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভাঙ্গাল মাছের রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। কারণ ভাঙ্গাল মাছ খেতে খুবই ভালো লাগে। আমরা ভাজাপোড়া, বিরিয়ানি অথবা যেকোনো ধরনের খাবার খাই না কেন। মাঝে মধ্যে মাছ খেতে খুবই ভালো লাগে। আমরা মাছে ভাতে বাঙালি। কারণ সামুদ্রিক মাছে অনেক পুষ্টি আছে যা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। যদি নদীর বা সাগরের ভাঙ্গাল মাছ গুলো হয় তাহলে খেতে বেশি সুস্বাদু হয়। আজকে আমি বাঙ্গাল মাছের একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এখন যেহেতু গরম কাল মাছের মধ্যে তেমন সবজি দিয়ে খেতে ইচ্ছে করেনা। তাই আমি চেষ্টা করেছি টমেটো দিয়ে ঝাল ঝাল ভাঙ্গাল মাছের ঝোল করতে।

re6.jpg

আজকে আমি টমেটোর স্বাদে ভাঙ্গাল মাছের রেসিপি করেছি। ভাঙ্গাল মাছ সহজে পাওয়া যায় না। তাছাড়া দামেও অনেক বেশি। আমার খেতে খুবই ভালো লাগে। কিছু দিন আগে আনছিল মাছটি। সাইজে অনেক বড় ছিল। টমেটো দিয়ে রান্না করেছি আমার খেতে খুবই ভালো লেগেছে রেসিপিটি করার পরে। সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা আমার আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে শেয়ার করে নেব—-----

re.jpg


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


উপকরণপরিমাণ


  • ভাঙ্গাল মাছ- ৪০০ গ্রাম।

  • টমেটো- ২ টি।

  • পেঁয়াজ - ২ টি।

  • রসুন - ৪ কোয়া।

  • কাঁচা মরিচ - ৩/৪ টি।

  • কাঁচা মরিচ পেস্ট- ৩ চামচ।

  • ধনে পাতা কুচি- অল্প।

  • ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া - ১ চামচ করে।

  • লাল মরিচ গুঁড়া- ১ চামচ।

  • লবণ- স্বাদমত।

  • সরিষার তেল- পছন্দমত।


টমেটোর স্বাদে ভাঙ্গাল মাছের ঝাল ঝোল তৈরির ধাপ সমূহঃ


রান্নার ধাপ-১

প্রথমে সব উপকরণ সমূহ উপরে তালিকা সহকারে নিয়ে দেখিয়েছি। এখন আমি কেটে রাখা মাছ এবং টমেটো এক সাথে নিয়েছি। মাছ পরিস্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে অন্যান্য উপকরণ সমূহ সব রেডি করে নিয়েছি। এখন রান্নার ধাপে চলে যাবো। রান্নার জন্য একটা পাত্র চুলায় বসায় দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিবো পেঁয়াজ কুচি।

re1.jpg


রান্নার ধাপ-২

পেঁয়াজ এবং রসুন ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো কাঁচা মরিচ গুলো। সেই সাথে দিয়ে দিবো শুকনা উপকরণ গুলো। লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দেওয়ার পরে সামান্য পানি দিয়েছি। পানি দেওয়ার পরে সিদ্ধ করে নিতে হবে। হালকা সিদ্ধ করে নেওয়ার পরে মাছ এবং টমেটো দিয়ে দিতে হবে।

re2.jpg


রান্নার ধাপ-৩

মাছ যেহেতু সাইজে অনেক বড় তাই আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। আপনার দেখতে পাচ্ছেন আমি মাছ দিয়ে দিছি এবং ঢাকনা দিয়ে সিদ্ধতে দিছি।

re3.jpg


রান্নার ধাপ-৪

মাছ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে টমেটো দিয়ে দিবো। টমেটোর সাথে কয়েকটি কাঁচা মরিচ ভেঙ্গে দিছি। সব উপকরণ দিয়ে সিদ্ধ করতে দিবো।

re4.jpg


রান্নার ধাপ-৫

যখন পারফেক্ট সিদ্ধ হয়ে আসে তখন ধনেপাতা দিয়ে চুলা থেকে নামায় ফেলবো। এইবার গরম গরম পরিবেশনের পালা।

re5.jpg


রেসিপির পরিবেশনা

এভাবে যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তখন আমি পরিবেশনের জন্য প্রস্তুত করে নিয়েছি। ভাঙ্গাল মাছ খেতে খুবই ভালো লাগে। যেহেতু ট্মেটো সবজি দিয়ে রান্না করেছি খেতে খুবই সুস্বাদু ছিল। টমেটোর স্বাদে এবং কাঁচা মরিচের স্বাদে খুবই সুস্বাদু ছিল। আপনারাও এভাবে টমেটো দিয়ে তৈরি করে নিতে পারেন ভাঙ্গাল মাছের রেসিপি। বন্ধুরা আশা করি আমার রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।

re6.jpg

re7.jpg

re8.jpg

re9.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Steem_Pro.png

Sort:  
 2 years ago 

মাছ বাঙালির জন্য উপযুক্ত একটা খাবার। এটার তুলনা অন্য কিছুর সঙ্গে হয় না। ভাঙাল মাছটা ঠিক চিনতে পারলাম না। এটার কী অন‍্য কোন নাম আছে আপু। টমেটো দিয়ে মাছের রেসিপি টা দারুণ তৈরি করেছেন। রেসিপি টা বেশ লোভনীয় লাগছে। রেসিপি টার প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমরা বাঙালিরা যা খাই না কেন মাছে ভাতে আমাদের মনটা ভরে যায়।

 2 years ago 

রেসিপি তৈরি কার্যপ্রণালীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মাছের নামটা আমার কাছে নতুন মনে হল। তবে টমেটোর সাথে যে কোন মাছের রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। আশা করি আপনার এই রেসিপি বেশ সুস্বাদু ছিল। সুন্দরের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই মাছকে আমরা গ্রামীণ ভাষায় “ভোল” মাছ নামে পরিচিত ভাইয়া।

 2 years ago 

টমেটোর স্বাদে ভাঙ্গাল মাছের খুবই লোভনীয় রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই মাছের রেসিপি এর আগে আমি কোন সময় খেয়েছিলাম না তাই এটা দেখেই যেন খেতে ইচ্ছা করছে। টমেটো ব্যবহার করার কারণে এটা আরো বেশি সুস্বাদু হয়েছে।

 2 years ago 

তাহলে তো বাসায় চলে আসতে হবে ভাইয়া আপনাকে রেসিপি তৈরি করে খাওয়াতে হবে।

 2 years ago 

এখানে যে মাছ দিয়ে টমেটো রেসিপি তৈরি করেছেন এই মাছটির নাম আজকে প্রথম শুনলাম। ভাঙ্গাল নামে যে কোন মাছ আছে এটা আমি আজকে প্রথম জানলাম। তবে যেকোন মাছ দিয়ে টমেটো রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে ভাঙ্গাল মাছ দিয়ে টমেটোর রেসিপি তৈরি করেছেন এবং তৈরি ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই মাছের নাম আছে ভাইয়া কিন্তু আমরা গ্রামীণ ভাষায় অন্য নামে চিনে থাকি (ভোল মাছ)।

 2 years ago 

আপনি সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।তবে আমি কোনদিন ভাঙ্গাল মাছ খাইনি,আজকে প্রথম আপনার পোস্টে ভাঙ্গাল মাছের রেসিপি দেখতে পেলাম। যাইহোক রান্নার কালার টা দেখেই তো লোভ লেগে গেল। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপি টি শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আমার শেয়ার করা রেসিপি টি ভালো লাগলো।

 2 years ago 

এই মাছ গুলো ভাজি না করে এভাবে রান্না করে খেলেই বেশি স্বাদ পাওয়া যায়। সরিষার তেল দিয়ে রান্না করেছেন, রেসিপিটা খুবই লোভনীয় হয়েছে। সাথে টমেটো দেওয়ার কারনে দেখতেও দারুন লাগছে। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলছেন ভাইয়া এই ধরনের বড় মাছ গুলো যদি ভেজে রান্না করা হয় মাছের আসল স্বাদ পাওয়া যায় না।

 2 years ago 

আসলে তৈলাক্ত মাছগুলোর টেস্ট আলাদা থাকে আর আপনি টমেটো দিয়ে মাছের রেসিপি তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। মজাদার ভাঙ্গাল মাছের রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ রেসিপিটি ভালো লাগার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু শত ব্যস্ততার মাঝেও কমিউনিটির কাজগুলো করতে বেশ ভালোই লাগে। যাই হোক ভাঙাল মাছ আর কোরাল মাছ কি একই? ভাঙাল মাছের নাম কখনো শুনিনি। কিন্তু দেখতে অনেকটা কোরাল মাছের মত লাগছে। তাছাড়া আপনি যেভাবে রান্না করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। ধনিয়া পাতা গুলো বেশ টাটকা ছিল মনে হচ্ছে। রেসিপির কালার দেখেই লোভ লেগে গেল আপু।

 2 years ago 

বেশ ভালই হলো আপু তাহলে নতুন নাম শুনতে পেলেন মাছের। অনেক ধন্যবাদ আমার শেয়ার করা রেসিপিটি ভালো লাগলো আপনার।

 2 years ago 

ভাঙ্গাল মাছ আমাদের এদিকে তেমন দেখা যায় না। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে রেসিপিটি দেখলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39