গান কভার- “বাতাসে কান পেতে থাকি, এই বুঝি ডাকছো তুমি”।

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয় আমার বাংলা ব্লগ পরিবার,

আশা করি সকলে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেক ভালো আছি। পোস্টের ভিন্নতা আনার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আজকেও আবারো নতুন একটি গান কভার নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আশা করি আমার আজকের গান কভারটি আপনাদের ভালো লাগবে। গান আমার অনেক প্রিয়। যখন মন খারাপ থাকে কিংবা ভালো থাকে সময় পেলেই আমি গান শুনে থাকি। এছাড়াও প্রিয় গান গুলো কভার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদিও কভার করার সুযোগ তেমন থাকেনা কিন্তু নিজে নিজে গান গেয়ে মনটা হালকা করি।

Add a heading.jpg

বিশেষ করে বিরহের গান গুলো আমার খুব বেশি ভালো লাগে। কেন জানি না বিরহের গান গুলো মনের অজান্তে ভালো লেগে যায়। আজকের গানটি বেশ ভাল লাগার একটি গান। এমন গান আমার আজ থেকে না ছোটবেলা থেকে আমার বেশ ভাল লাগে। বিরহের গান গুলো আমি প্রায় সময় শুনতে পছন্দ করি। তবে রোমান্টিক গান গুলো আরো ভাল লাগে। কিন্তু সব ধরনের গান শোনার চেষ্টা করি। তবে ঘুরে ফিরে বিরহের গান গুলো বেশি ভালো লেগে যায়। তো আমাদের সবার প্রিয় শিল্পী- আরফিন রুমি এবং নেন্সির কণ্ঠে গান গুলো আমার সব সময়ই ভালো লাগে। আজকে আমি আমাদের সবার প্রিয় শিল্পী- আরফিন রুমি ও নেন্সির কণ্ঠে গাওয়া সেই প্রিয় গানটি আপনাদের সাথে কভার করে শেয়ার করতেছি।“বাতাসে কান পেতে থাকি এই বুঝি ডাকছো তুমি”। আশা করি আমার আজকের এই গান কভারটিও আপনাদের ভালো লাগবে। সব সময় আপনারা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেন। তাই বারবার গান কভার নিয়ে উপস্থিত হতে বেশ ভালোই লাগে। তাহলে চলুন বন্ধুরা আমার গান কভারটি শুনে আসি।

গানের কিছু তথ্য


গান--“বাতাসে কান পেতে থাকি এই বুঝি ডাকছো তুমি”
শিল্পী-আরফিন রুমি এবং নেন্সি
এ্যালবামএইতো ভালবাসা
গীতিকার-----
সুরকার----


গানটি শুনতে এখানে ক্লিক করুন


[গানের কথা]


বাতাসে কান পেতে থাকি..
এই বুঝি ডাকছো তুমি...
আকাশে চোখ মেলে থাকি..
এই বুঝি পাঠালে চিঠি..

একবার বলি,বারবার বলি,বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার
একবার বলি,বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার

তোমায় ছাড়া জীবন আমার,
জীবন সেতো নয়....
তোমায় নিয়ে
অনন্তকাল বাঁচতে ইচ্ছে হয়

তোমারি জন্য রেখেছি খুলে সপ্নেরই দুয়ার

একবার বলি,বারবার বলি,বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার
একবার বলি,বারবার বলি,বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার

হৃদয়েরই পাতায় পাতায়
তোমারি নাম লিখা...
তুমি ছাড়া,পৃথিবীটা
ভীষণ একলা একা..

তোমারি জন্য রেখেছি খুলে সপ্নেরই দুয়ার

একবার বলি,বারবার বলি,বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার
একবার বলি,বারবার বলি,বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার

বাতাসে কান পেতে থাকি..
এই বুঝি ডাকছো তুমি...
আকাশে চোখ মেলে থাকি..
এই বুঝি পাঠালে চিঠি..

একবার বলি,বারবার বলি,বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার
একবার বলি,বারবার বলি, বলি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার

একবার বলি,বারবার বলি, লি যে লক্ষবার
তুমি আমার প্রিয়তম,তুমি যে আমার

সোর্স

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago 

গান শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আর আজকে আপনি অনেক সুন্দর একটি গান আমাদের মাঝে কভার করেছেন।আরফিন রুমি এবং নেন্সি এই দুইজনের গান আমার অনেক ভালো লাগে। সত্যি আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে খুব ভালো লাগলো। তবে আপু গান গাইতে হলে অনেক সাহস লাগে। খুব সুন্দর করে গানটি গেয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে এই দুইজনের গান গুলো খুবই পছন্দ হয়। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপু কক্সবাজার গিয়ে আপনার সাথে দেখা করে খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি সমুদ্রের বীচে গানের আড্ডাটা দারুন ছিল। আজকে দেখছি দারুন একটি গান নিজের কন্ঠে গেয়ে আমাদের সাথে শেয়ার করলেন খুবই সুন্দর হয়েছে । এই ধরনের গান আমার কাছে শুনতে অনেক ভালো লাগে। এতো সুন্দর একটি গান গেয়ে উপহার দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমিও অনেক আনন্দ উপভোগ করেছি ভাইয়া সবাইকে এক সাথে দেখতে পেয়ে। ধন্যবাদ আপনারা সবাইকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আমার গান কভার ভাল লাগার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আরফিন রুমি এবং ন্যান্সি এর গাওয়া এই গানটা আগে প্রচুর পরিমাণে শুনতাম কিন্তু এখন আর শোনা হয় না। একটা সময় ছিল এই ধরনের গান না শুনলে ভালোই লাগতো না।

 2 years ago 

যেহেতু আপনি আবারও আজকে শুনতে পেলেন তাহলে তো ভালই হল।

 2 years ago 

মাঝেমধ্যে গান শুনতে বেশ ভালই লাগে। গান শুনলে মন ভালো হয়ে যায়। সুন্দর একটি গান কভার করেছেন আপনি। অনেকদিন পরে এই গানটি আপনার কন্ঠে শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। গানের প্রতিটি লাইন খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনারা অনেক বেশি অনুপ্রাণিত করেন আমাকে সব সময় তাই চেষ্টা করি।

 2 years ago 

বাহ আপনি তো আজকে অনেক সুন্দর করে একটি গান কভার করেছেন। তবে আমার কাছে নেন্সি এর গান শুনতে অনেক ভালো লাগে। আসলে এ ধরনের ভালোবাসার গানগুলো শুনলে অনেক ভালো লাগে। সত্যি বলতে আপনি বেশ চমৎকার একটি গান গেয়েছেন। আপনার কন্ঠে গান অসাধারণ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গানটি আমাদের মাঝে গেয়ে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও নেন্সির গান গুলো খুব ভালো লাগে ভাইয়া।

 2 years ago 

মন খারাপের সময় গান শুনলে মনটা এমনিতেই অনেক বেশি ভালো হয়ে যায়। আর গান হচ্ছে মনের খোরাক। গান শুনতে কমবেশি সবাই পছন্দ করে। আমি তো গান শুনতে অনেক বেশি ভালোবাসি। বাতাসে কান পেতে থাকি এই গানটা আমার অনেকবার শোনা হয়েছে। তবে আপনার খালি গলায় শুনতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনার কন্ঠ অনেক বেশি সুন্দর। আর এরকম সুন্দর কন্ঠে গান গাইলেও সুন্দর হয়।

 2 years ago 

এই গানটা আমার খুব প্রিয় ভাইয়া। যেহেতু আপনার কাছে অনেক ভালো লেগেছে তাই অনেক ধন্যবাদ।

 2 years ago 

আরেফিন রুমি ও ন্যান্সির গাওয়া সুন্দর একটি প্রেমের গান গেয়েছেন আপু। অনেক সুন্দর গেয়েছেন। বেশ ভালো লেগেছে আপনার গাওয়া গানটি। গানটি বেশ জনপ্রয়তা পেয়েছিল। গানটি কভার করে আমাদের সাথে শেয়ার দেয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে আমার গান কভারটি শোনার জন্য।

 2 years ago 

আপু আমি বেশিরভাগ সময় চেষ্টা করি আপনার কন্ঠে গানগুলো শোনার জন্য। কারণ আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর গান কভার করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। তেমনি আজকেও এত সুন্দর করে একটা গান কভার করলেন দেখে, পুরো গানটা বেশ মনোযোগ দিয়েই শুনলাম। আর পুরো গানটা শোনার সময় আমি তো একেবারে গানের মাঝেই হারিয়ে গিয়েছিলাম। আপনার কন্ঠে পরবর্তীতেও এরকম সুন্দর গান শোনার অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

হ্যাঁ আপু প্রতিনিয়ত আমার গান কভার গুলো আপনি শুনেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার কাছ থেকে এত সুন্দর উৎসাহ পেয়ে।

 2 years ago 

এ শীতের দিনে বাতাসে কান পেতে থাকলে লাভ নেই আপু! কেউ শুনতে পাবে না কাউকে 😁। যাক আপনি কিন্তু দারুণ কভার করেছেন গানটি। ছোটবেলার বাটন ফোনের আবেগ ছিল এ গানটি। কত শুনতাম! আপনার কন্ঠে শুনে ভালো লাগলো আপু 🦋

 2 years ago 

যদি প্রিয়জনের কথা মনে পড়ে তাহলে শীত তীত এগুলো কিছু মানা যায় না 🤣🤣।

 2 years ago 

হাহা তাই ত বলি 😁

 2 years ago 

আপনি আজকে খুবই চমৎকার একটি গানের কভার করেছেন। আপনি খুব ভালো ভালো গান গেয়ে থাকেন। আজকের এই গানটি আমার কাছে খুবই ভালো লাগে। আপনি আজকে আমার ভালো লাগার একটি গান কভার করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি প্রায় সময় চেষ্টা করি আপনার গান কভার গুলো শুনার। আমার কাছে আপনার শেয়ার করা গান কভার গুলো ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61984.79
ETH 1763.17
USDT 1.00
SBD 0.38