পেইন্টিং পোস্টঃ- একটি প্লাস্টিকের বোতলে পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

প্রিয় পরিবারের সকল ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে সেই প্রত্যাশা কামনা করছি। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে ভিন্ন কোন টপিক্স নিয়ে উপস্থিত হতে। সেই ধারাবাহিকতায় আজকে আমি আবার উপস্থিত হয়ে গেছি একটি আর্ট পোস্ট নিয়ে। আমরা সবাই জানি আমাদের কমিউনিটিতে অনেক ভালো মানের আর্টিস্টরা রয়েছেন। তাদের প্রতিনিয়ত ক্রিয়েটিভ কাজগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আমরা সবাই একে অপরের থেকে দেখে শিখে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই এগিয়ে যাওয়াটা আমাদেরকে সবাই অনেক বেশি উৎসাহ দেখায় অনেক অনুপ্রাণিত করে থাকেন।

ar14.jpg

সবচেয়ে বেশি ভালো লাগে একে অপরের থেকে দেখে শিখে সামনের দিকে অগ্রসর হওয়া। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। এখানে অনেক ভালো মানের ব্লগার রয়েছেন যাদের ব্লগ গুলো দেখলেই প্রতিনিয়ত মুগ্ধ করে আমাকে। সত্যিই তারা প্রতিনিয়ত এত পরিশ্রম করে যাচ্ছে তাদের ক্রিয়েটিভ গুলো প্রতিনিয়ত আমাদেরকে উপস্থাপন করে যাচ্ছেন। শুধু আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছে না আমাদেরকে সেই ক্রিয়েটিভ মনোভাব তৈরি করেই যাচ্ছেন। তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যাদের কারণে আমাদের সুন্দর পথ চলা আজকে। বেশ কিছুদিন আগে প্লাস্টিকের বোতল কেটে একটি কলমদানি বা ফুলদানি বলতে পারেন আমি পেইন্টিং করেছিলাম। আমি ভাবতেও পারিনি নিজে পেইন্টিং করার পরে এত সুন্দর হবে। সত্যি মন দিয়ে কোন কিছু করলে বেশ ভালো ফলাফল পাওয়া যায় তা আমি প্রতিনিয়ত বুঝতে পারছি।

ar16.jpg

এই ধরনের প্লাস্টিকের বোতলে আর্ট/পেইন্টিং করে সেখানে আমরা সুন্দর ফুল রাখতে পারি কিংবা কলমদানি হিসেবে ব্যবহার করতে পারি। যা হাজার গুণ সৌন্দর্য বৃদ্ধি পায়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুলদানি কলমদানি বাজার থেকে কিনে এনে থাকি। কিন্তু আমরা এভাবে পেইন্টিং করলে সেগুলো আরো ইউনিক হয় এবং দেখতে আরো অনেক সুন্দর হয়। আমি কিভাবে প্লাস্টিকের বোতলে পেইন্টিং করেছি সেই ধাপসমূহ আপনাদেরকে পর্যায়ক্রমে শেয়ার করে নিব-

ar15.jpg

পেইন্টিং এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • প্লাস্টিকের বোতল।

  • এ্যাক্রেলিক কালার।

  • পেইন্টিং ব্রাশ।

  • পানি।

ar2.jpg

ar.jpg

ar1.jpg

পেইন্টিং এর ধাপ সমূহঃ


প্রথম ধাপঃ

প্রথমে আমি বোতল পরিষ্কার করে দিয়ে নিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এখন কালার করার জন্য প্রথমে কালো রং নিয়েছি। ব্রাশের সাহায্যে বোতলটিকে কালো কালার দিয়ে কালার করে নিলাম।

ar2.jpg

ar3.jpg

ar4.jpg

ar5.jpg


দ্বিতীয় ধাপঃ

যখন বোতলটি কালো কালার দিয়ে পেইন্টিং করা শেষ তখন সাদা রং নিলাম। সাদা রং নিয়ে কালো কালারের উপরে সাদা ফুল পেইন্টিং করে নিয়েছি।

ar6.jpg

ar7.jpg

ar8.jpg


তৃতীয় ধাপঃ

এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি সবুজ রং নিয়েছি। সবুজ রং নিয়ে গাছের লতাপাতা পেইন্টিং করে নিলাম।

ar9.jpg

ar10.jpg

ar11.jpg


চতুর্থ ধাপঃ

আবার লাল রং নিয়ে ফুলের মাঝখানের অংশ দিয়ে দিলাম। ফুলের কলি পেইন্টিং করে নিলাম। এভাবে ধাপে ধাপে পুরো বোতলের উপরে আমি পেইন্টিং করে নিয়েছি।

ar12.jpg

ar13.jpg


উপস্থাপনা

যখন ধাপে ধাপে পুরো পেইন্টিং করে নিলাম তখন বেশ ভালো লাগলো। প্রথমে তো আমি একটু ভয়ে ভয়ে কাজ বলেছিলাম কেমন জানি হয় পেইন্টিং করলে। কিন্তু আমার ভাবনা এবং বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন হলো। পেইন্টিং করার পরে আমার বেশ ভালো লেগেছে। এভাবে যদি সময় দিয়ে কোন কিছু করা যায় তাহলে বেশ ভালো ফলাফল পাওয়া যায়। আমার আজকের শেয়ার করা পেইন্টিং আশা করি বন্ধুরা আপনাদের কাছেও ভালো লাগবে। তবে আপনাদের কেমন লেগেছে জানালে অনেক বেশি অনুপ্রাণিত হব। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আমার আজকের ব্লগ ভিজিট করার জন্য।

ar14.jpg

ar15.jpg

ar16.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিপ্লাস্টিকের বোতলে পেইন্টিং

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_PUSS1.png

Banner_PUSS2.png

Sort:  
 2 years ago 

আজকে আপনি প্লাস্টিকের বোতলের উপর খুব চমৎকার পেইন্টিং করেছেন। তবে প্লাস্টিকের বোতল এভাবে কেটে ফুলদানি বা কলমদানি তৈরি করা যায়। তবে আপনার পেইন্টিংটি অসাধারণ হয়েছে। এই পেইন্টিং যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে প্লাস্টিকের বোতলের উপর পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবে প্লাস্টিকের বোতলে পেইন্টিং করে কলমদানি বা ফুলদানি হিসেবে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে।

 2 years ago 

এই ধরনের পেইন্টিং গুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আজ আপনি খুবই চমৎকারভাবে প্লাস্টিকের বোতলের উপর একটি পেইন্টিং করেছেন। আপনার করা পেইন্টিং টি দেখতে দারুন হয়েছে আপু। এতটা নিখুঁতভাবে পেইন্টিং টি তুলে ধরেছেন। যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

প্লাস্টিকের বোতলে পেইন্টিং করতে অনেক সময় লাগছিল আপু।

 2 years ago 

আপু আপনি খুবই সুন্দর করে পেইন্টিং করেন যা আপনার এই পোষ্টের মাধ্যমে বোঝা যাচ্ছে। আপনি দেখছি প্লাস্টিকের বদলে খুবই সুন্দর একটি পেন্টিং করেছেন। তাছাড়া এটি দেখে আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করি মাঝে মাঝে ভিন্ন কিছু শেয়ার করে নিতে।

 2 years ago 

এরকম সুন্দর আর্টগুলোর প্রশংসা যতই করবো না কেন ততই খুব কম হয়ে যাবে। সব সময় আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর আর্ট করেন। যেগুলো দেখলে চোখ একেবারে জুড়িয়ে যায়। সব সময়ের মতো আজকেও সুন্দর একটা আর্ট করলেন দেখে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশন টা অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। যে এই আর্টটি দেখবে সে জাস্ট মুগ্ধ হয়ে যাবে। আর্টটি সম্পূর্ণ করার পর অনেক সুন্দর করে শেষে ফটোগ্রাফি করা হয়েছে। এগুলো আমার অনেক সুন্দর লেগেছে।

 2 years ago 

আপনার কাছ থেকে আমার কাজের প্রতি এত প্রশংসা শুনে সত্যি অনুপ্রাণিত হলাম।

 2 years ago 

আপু আপনি প্লাস্টিকের বোতলের উপর খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুল ও ফুলের কালার খুব সুন্দর হয়েছে। পুরোনো জিনিস কে এভাবে পেইন্টিং এর মাধ্যমে সুন্দর ভাবে সাজিয়ে তুললে দেখতে খুব সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে দেখার জন্য।

 2 years ago 

প্লাস্টিকের বোতলের উপর খুব সুন্দর একটা পেইন্টিং করেছেন আপু। কালো রঙের উপর সাদা রঙের ফুল গুলো অনেক বেশি ভালো লাগছে দেখতে। প্লাস্টিকের বোতলটাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন। খুবই ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট দেখে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ভালো লাগলো তাতে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি আপু।

 2 years ago 

বাহ আপু বেশ চমৎকার লাগছে তো। আপনি তো পুরো বোতলের চেহারাই পাল্টে দিয়েছেন। প্লাস্টিকের বোতলের উপর ফুলের পেইন্টিং টা বেশ চমৎকার করেছেন। অসাধারণ ছিল আপনার পেইন্টিং টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সময় দিয়ে দেখার জন্য।

 2 years ago 

একটি প্লাস্টিকের বোতলে পেইন্টিং করেছেন যা ভীষণ সুন্দর লাগছে দেখতে।খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন পেইন্টিং করে।ফুল গাছ পাতা বেশ সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার প্লাস্টিকের বোতলের পেইন্টিং এ।ধাপে ধাপে পেইন্টিং পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পেইন্টিং টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

বোতলের ওপর যখন পেইন্টিং করেছি দেখে বেশ ভালো লাগছিল আপু।

 2 years ago 

প্লাস্টিকের বোতল কেটে দারুন পেইন্টিং করেছেন আপু দেখে ভীষণ ভালো লাগলো। এভাবে বোতল রং করে বিভিন্ন ধরনের ডিজাইন করে পড়ার টেবিলে বা কোন জায়গায় রেখে দিলে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর একটি পেন্টিং আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপু।

 2 years ago 

একদম ঠিক বলছেন ফুলদানি হিসেবে বা কলমদানি হিসেবে টেবিলে সাজিয়ে রাখলে অনেক সুন্দর দেখায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39