রেসিপিঃ-পাঁচফোড়নের স্বাদে পাঁচমিশালি সবজির রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

প্রিয় পরিবারের সকল ব্লগার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি পরিবার-পরিজনকে নিয়ে সকলের দিনকাল ভালো যাচ্ছে। আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে বেশ ভালই আছি। প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করি সবাইকে নিয়ে ব্যস্ত থাকার মাধ্যমে। শত ব্যস্ততার মাঝেও কমিউনিটিতে উপস্থিত হওয়ার চেষ্টা করি। এখানে কাজ করার যেমন আলাদা একটি আনন্দ রয়েছে। তেমনি রয়েছে এখান থেকে বিনোদন নেওয়ার মতো অনেক সোর্স। কাজের মাধ্যমে আমরা আনন্দ নিতে পারি আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে। তাই অনেক বেশি ভালো লাগে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সময় দেওয়ার। আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে।

r7.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি সবজির মিশ্রণে একটি রেসিপি। সত্যিই রেসিপিটি খেতে এত সুস্বাদু হয়েছিল। প্রথমে তো আমি একবার তৈরি করেছিলাম। প্রথমে একবার তৈরি করার পরে খেয়ে অনেক বেশি স্বাদ পেয়েছিলাম। তাছাড়া পরিবারের সবাই বেশ মজার করে খাওয়া দাওয়া করেছিল। এরপরে আমি দ্বিতীয়বার রেসিপিটি তৈরি করি। দ্বিতীয়বার তৈরি করার সময় আমি চিন্তা করলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলে ভালো হয়। যেহেতু এখন শীতকাল যদিও শীতকাল প্রায় শেষের দিকে। কিন্তু শীতকালের সবজি গুলো এখনো বাজারের মধ্যে রয়েছে। তাই আমি চেষ্টা করেছি অনেক প্রকারের সবজির মিশ্রণে চিংড়ি মাছ এবং পাঁচফোড়ন দিয়ে সবজি রান্না করেছি।

r11.jpg

সত্যি এত সুস্বাদু হবে আমি বুঝতে পারি নাই। একদিকে পাঁচফোড়নের খুব সুন্দর একটি ফ্লেভার এসেছে। সেই সাথে চিংড়ি মাছ দিয়েছি। তাছাড়াও রংবেরঙের সবজির মিশ্রণ। এক একটি সবজির মধ্যে এক এক ধরনের গুণাবলী রয়েছে। এত গুলো সবজির মিশ্রনে যখন একটি রেসিপি তৈরি করা হয় তখন পুষ্টির ভরপুর থাকে। তাছাড়াও চিংড়ি মাছ অনেক সুস্বাদু একটি মাছ যা সকলের প্রিয় মাছ। আর পাঁচফোড়ন দিলেই আলাদা স্বাদ ফিরে আসে। সবকিছু মিলিয়ে অসাধারণ একটি রেসিপি ছিল। চলুন তাহলে বন্ধুরা সেই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করে নিব।

r7.jpg

রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


r6.jpg

প্রথমে আমি আপনাদেরকে উপকরণ সমূহ পরিমাণ মত নিয়ে দেখালাম।


উপকরণপরিমাণ


  • চিংড়ি মাছ- ১৫০ গ্রাম।

  • মুলা- ২ টি।

  • গাজর- ১ টি।

  • বেগুন- ১ টি।

  • আলু- ২ টি।

  • টমেটো- ২ টি।

  • পেঁয়াজ - ২ টি।

  • রসুন - ৪ কোয়া।

  • কাঁচা মরিচ কুচি- ৪ টি।

  • ধনে পাতা কুচি- অল্প।

  • ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ - ১ চামচ করে।

  • লাল মরিচ গুঁড়া- ২ চামচ।

  • লবণ- স্বাদমত।

  • সয়াবিন তেল- পছন্দমত।


পাঁচফোড়নের স্বাদে পাঁচমিশালি সবজির রেসিপি তৈরির ধাপ সমূহঃ


রান্নার ধাপ-১

প্রথমে সব উপকরণ সমূহ উপরে তালিকা সহকারে নিয়ে দেখিয়েছি। এখন আমি সব সবজি গুলো এক সাথে নিয়েছি। সবজি নেওয়ার পরে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে কুচি কুচি করে আমার পছন্দমত সাইজ করে কেটে নিয়েছি। অন্যান্য উপকরণ সমূহ সব রেডি করে নিয়েছি।

r.jpg

RR.jpg


রান্নার ধাপ-২

এখন রেসিপি তৈরি করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। সেখানে পরিমাণ মত তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। তেল গরম হয়ে আসলে প্রথমে পেঁয়াজ কুচি, মরিচ ফালি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপরে সাথে দিয়ে দিছি চিংড়ি মাছ। সব উপকরণ এক সাথে দেওয়ার পরেই ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে।

r1.jpg


রান্নার ধাপ-৩

এরপরে সাথে দিয়ে দেব পাঁচফোড়ন। সব উপকরণ দেওয়ার শেষে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব।

r2.jpg


রান্নার ধাপ-৪

এখন দিয়ে দেব শুকনো উপকরণ সমূহ। যেখানে রয়েছে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া রয়েছে। উপকরণ গুলো দেওয়ার পরে হালকা পানি দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে।

r3.jpg


রান্নার ধাপ-৫

সব উপকরণ দেওয়ার শেষে পানি দিয়ে একটু করে সিদ্ধ করে নিয়েছি। এরপর কেটে রাখা সবজি গুলো দিয়ে দিয়েছি। আপনারা তো দেখতে পাচ্ছেন রংবেরঙের সবজি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। পানি দিয়েছি হালকা। যেহেতু সবজিতে আমার একটু একটু ঝোল খেতে খুবই ভালো লাগে। এর পরেই ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সবজি সিদ্ধ করা প্রায় শেষ।

r4.jpg


রান্নার ধাপ-৬

যেহেতু সবজি প্রায় সিদ্ধ করা শেষ তাই চুলা অফ করে দিলাম। এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে চুলা থেকে নামাই ফেলতে হবে। এই পর্যায়ে রেসিপি প্রায় তৈরি করা শেষ। এখন পরিবেশনের পালা।

r5.jpg


রেসিপির পরিবেশনা

সবজি আমার খেতে সব সময় ভালো লাগে। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সবজি রেসিপি তৈরি করার চেষ্টা করি। গরম ভাতের সাথে তো খেতে খুবই ভালো লাগে। তাছাড়া সবজি দিয়ে রুটি পরোটা আমার বেশ ভালোই লাগে। তাই সকাল বেলায় খাওয়ার জন্য বিশেষ করে সবজি গুলো তৈরি করা হয়ে থাকে। যেহেতু আমি সকাল বেলায় রুটি খেয়ে থাকি তাই। এতই ভালো লাগছিল সবজি খেতে তৃপ্তি সহকারে খেয়েছিলাম। সবজি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এভাবে যদি অনেক গুলো সবজির মিশ্রনে পাঁচমিশালি সবজির রেসিপি তৈরি করা হয় পাঁচফোড়নের স্বাদে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া খেতেও একঘেয়েমি লাগেনা এই ধরনের রেসিপি গুলো। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে।

r7.jpg

r8.jpg

r10.jpg

r11.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Steem_Pro.png

Sort:  
 2 years ago 

সবজি আমার অনেক পছন্দের। আপনার পাঁচমিশালি সবজি কালার বেশ দুর্দান্ত হয়েছে। পাঁচমিশালি সবজি খেতে বেশ ভালো লাগে। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। রেসিপি দেখে মনে হচ্ছে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। চিংড়ি মাছ দেওয়াতে খেতে ভালো লাগবে। এত দুর্দান্ত রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে বিস্তারিত দেখলেন আপনি আমার রেসিপি তৈরি করার প্রক্রিয়া ভালো লেগেছে।

 2 years ago 

এভাবে বিভিন্ন রকম সবজি একসাথে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো আরও বেশি মজা হয়। তবে পাঁচফোড়ন দিয়ে রান্না করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখতে হবে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

পাঁচফোড়নের ফ্লেভারে খেতে খুবই ভালো লাগে আপু। এভাবে তৈরি করে নিতে পারেন একদিন।

 2 years ago 

এরকম সবজি গুলো খেতে অসাধারণ সুন্দর হয়।সবজিতে পাঁচফোড়ন দিলে ভীষণ চমৎকার ফ্লেভার আসে। আপনার সবজিতে চিংড়ি মাছ দেয়াতে খুব সুস্বাদু হয়েছে বোঝা যাচ্ছে। আসলে কোন রেসিপি করে সুস্বাদু হলে মনে পড়ে যে এই রেসিপিটি বাংলা ব্লাগে দিলে ভীষণ সুন্দর হবে।ধাপে ধাপে খুব সুন্দর গুছিয়ে রেসিপিটি উপস্থাপন করেছেন সব মিলিয়ে অসাধারণ পছন্দ করবে আসাই । ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ভালো লেগেছে আপু আমার রেসিপিটি ভিজিট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বিভিন্ন ধরনের সবজি একসাথে রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আপনিতো আবার সাথে চিংড়ি মাছ দিয়েছেন। রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। আর আপনারা অনেক মজা করে খেয়েছিলেন। তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া চিংড়ি মাছ দিয়েছি সবজির মধ্যে চিংড়ি মাছ দিলে খেতে খুব ভালো লাগে তাই।

 2 years ago 

আসলে আপু চিংড়ি মাছের তুলনা হয় না। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছে। আসলে পাঁচফোড়ন দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর কয়েক প্রকার সবজি দিলে অনেক মজা হয়। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি আপু অনেক মজা হয়েছিল খেতে। আমি এবার পর্যন্ত দুইবার এই রেসিপি তৈরি করেছি।

 2 years ago 

মাঝে মাঝে ভিন্ন ভাবে রান্না করা সব্জি খেতে বেশ ভালো লাগে। আর শীতকালে সব্জি মানেই অন্যরকম মজা। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হবে। আমার এভাবে পাঁচ ফোড়ন দিয়ে রান্না করা সব্জি খেতে বেশ মজা লাগে। আমিও মাঝে মাঝে এভাবে রান্না করি। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার রেসিপিটি দেখে ভালো লাগার জন্য।

 2 years ago 

কালার দেখেই বোঝা যাচ্ছে কেমন সুস্বাদু হয়েছে। আর আপনার হাতের রান্না তো খেয়ে এসেছি,খুব মজা লেগেছে আমার কাছে। এককথায় দারুণ রান্না করেন আপু। তবে এই রেসিপিটা প্রথমবার খেয়ে মজা পেয়ে আবার তৈরি করেছেন, তাহলে নিশ্চয়ই অনেক মজার সবজি এটা।সুযোগ পেলে ট্রাই করবো।

 2 years ago 

একদম আপু প্রথমবার খেয়েছি তখন খুব ভালো লেগেছিল। তাই দ্বিতীয়বার আবার রান্না করেছি। ধন্যবাদ আপু আপনাকে প্রশংসা করার জন্য।

 2 years ago 

পাঁচফোড়নের স্বাদে পাঁচমিশালি সবজির চমৎকার একটা রেসিপি শেয়ার করেছেন। পাঁচফোড়নের ফ্লেভার আমার খুব ভালো লাগে। ধাপে ধাপে খুব চমৎকার ভাবে রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

তৈরি করে খেয়ে নিবেন আপু খেতে খুবই সুস্বাদু হয়।

 2 years ago 

পাঁচফোড়ন তরকারির স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। আর সবজি খেতে বরাবরই মজা লাগে। আর এটা আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো। আপনি সুন্দর করে দেখিয়েছেন 🌼

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সময় দিয়ে রেসিপিটি দেখার জন্য।

 2 years ago 

পাঁচফোড়নের সাথে আপনি পাঁচমিশালি সবজির রেসিপি করেছেন। তবে অনেকগুলো সবজি এবং চিংড়ি মাছ দিয়ে লোভনীয় রেসিপিটি তৈরি করেছেন। এ ধরনের রেসিপি খাওয়ার মজাই আলাদা। যদিও এই রেসিপিটি আপনি দ্বিতীয়বার তৈরি করেছেন। সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে।খুব সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আপু আমার রেসিপিটি দেখে তৈরি করে নিতে পারেন খুব ভালো লাগবে খেতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62834.62
ETH 1778.03
USDT 1.00
SBD 0.38