রেসিপি- চিংড়ি মাছ, বিচি দিয়ে তিত করলার সুস্বাদু রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে


আশা করি সকলে ভালো আছেন পরিবার-পরিজনকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি তবে আবারও শুরু হল গরমের অতিরিক্ত তাপমাত্রা। কিছুদিন বৃষ্টি হলেও আবারও শুরু হয়ে যায় গরমের সেই অসহ্য তাপমাত্রা। তারপরও সুস্থ থাকতে হবে সুস্থ থাকাটা খুবই জরুরী। আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবার পরিজনকে নিয়ে আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। তো প্রতিনিয়ত আপনাদের সাথে বাংলা ভাষায় ব্লগিং করতে খুবই ভালো লাগে। তাই আজকেও আবার উপস্থিত হয়ে গেলাম রেসিপি পোস্ট নিয়ে। প্রতি সপ্তাহে একটি করে রেসিপি দেওয়ার চেষ্টা করি। তাই আজকেও আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হলাম।

চিংড়ি মাছ, বিচি দিয়ে তিত করলার সুস্বাদু রেসিপি।

vaji7.jpg

আজকে আমি যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তা হচ্ছে তিত করলার একটি সুস্বাদু রেসিপি। নিশ্চয়ই সকলেই কমবেশি তিত করলা খেতে অনেক বেশি পছন্দ করেন। তাছাড়া তিত করলায় অনেক ধরনের উপকার রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই জরুরী। বিশেষ করে ওজন কমাতে, তাছাড়া ডায়াবেটিস রোগের জন্য তিত করলা খুবই ভালো। আমার তো অনেক ভালো লাগে তিত করলা খেতে। বন্ধুরা তিত করলার গুণ আসলেই বলে শেষ করা যাবেনা। বিভিন্ন ভাবে আমরা রেসিপি তৈরি করে থাকি।

আমি আজকে যে রেসিপি তৈরি করেছি তা হচ্ছে চিংড়ি মাছ এবং বিচি দিয়ে তিত করলার সুস্বাদু রেসিপি। এভাবে খেতে আমার খুবই ভালো লাগে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। তো চিন্তা করলাম সেই রেসিপিটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। যদিও রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা এভাবে তিত করালার রেসিপি করে খেয়ে থাকতেন। আমার ছোটবেলা থেকে এখন অব্দি খুবই ভালো লাগে খেতে। তো আমার মায়ের কাছ থেকে শেখা আমার প্রিয় রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।

vaji5.jpg


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


vaji.jpg

প্রথমে আমি আপনাদেরকে উপকরণ সমূহ পরিমাণ মত নিয়ে দেখালাম।


উপকরণপরিমাণ
  • তিত করলা- ২ টি।

  • চিংড়ি মাছ- ৫০ গ্রাম।

  • বিচি নিয়েছি- ১০০ গ্রাম।

  • পেঁয়াজ - ২ টি।

  • রসুন - ৩ কোয়া।

  • কাঁচা মরিচ - ৫/৬ টি।

  • আদা - অল্প পরিমাণ।

  • শুকনা মরিচ- ২ চামচ।

  • হলুদ গুঁড়া- ১ চামচ।

  • জিরার গুঁড়া- ১ চামচ।

  • ধনে গুঁড়া- ২ চামচ।

  • লবণ- স্বাদমত।

  • সরিষার তেল-পরিমাণ মত।


চিংড়ি মাছ, বিচি দিয়ে তিত করলার সুস্বাদু রেসিপি তৈরির ধাপ


রান্নার ধাপ-১

vaji9.jpg

প্রথমে আমি সব উপকরণ গুলোকে পরিমাণ মতো নিয়ে সাজিয়ে নিয়েছি। এরপরে আমি সরাসরি রান্নার ধাপে চলে যাব। এখন রান্নার জন্য আমি একটি পাত্র চুলায় বসিয়ে দিলাম। সেই সাথে সরিষার তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো তেল গরম হয়ে আসলে বেটে রাখা মসলা দিয়ে দিলাম।


রান্নার ধাপ-২

vaji1.jpg

এখন সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছ গুলো। তো আমি সব মসলা গুলোকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। তাছাড়া চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। যাতে একটা সুন্দর ফ্লেভার চলে আসে।


রান্নার ধাপ-৩

vaji2.jpg

ভালোভাবে যখন চিংড়ি মাছ এবং পেঁয়াজ গুলো কষিয়ে নেওয়া শেষ হলো। এরপরে দিয়ে দিতে হবে শুকনো মসলা গুলো। যেখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া ছিল। তাছাড়া সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখন সব মসলার উপকরণ গুলো যেহেতু দেওয়া শেষ। সেই সাথে অল্প পরিমাণ পানি দিয়ে সবগুলোকে এক সাথে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে।


রান্নার ধাপ-৪

vaji3.jpg

সব উপকরণ সিদ্ধ হয়ে আসলে এখন আগে থেকে কুচি করে রাখা তিত করলা গুলো দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বিচি গুলো।


রান্নার ধাপ-৫

vaji4.jpg

সব উপকরণ যেহেতু দিয়ে দেওয়া শেষ। এখন সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য আমি অল্প পরিমাণ পানি দিলাম। যেহেতু আমি একটু একটু করে ঝোল রাখবো। তো পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো সময় দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অবশেষে পরিপূর্ণ সিদ্ধ হয়ে আসলে চুলা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। সেই সাথে পরিবেশনের পালা।


রেসিপির পরিবেশনা

vaji5.jpg

vaji6.jpg

vaji7.jpg

রেসিপিটি আমার অনেক প্রিয় একটি রেসিপি। এভাবে রান্না করলে একটু একটু তিতা ভাব থাকে। যদিও প্রথমে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে একটু করে ধুয়ে ফেললে তি্তা ভাব একদম চলে যায়। তো এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজার হয়। খুব মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি। অনেক ভালো লেগেছিল খেতে আমার কাছে। আমি প্রায় সময় এই রেসিপি তৈরি করে থাকি। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনাদের ভালো লাগলে আপনারাও তৈরি করে নিতে পারেন। আপনাদের কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি জানালে অনেক ভালো লাগবে।

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 3 years ago 

করলা ভাজি আমার আম্মার খুব পছন্দের‌। আসলে চিংড়ি মাছ দিয়ে যে কোন তরকারি রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যান্ত দক্ষতার সহকারে চিংড়ি মাছ, বিচি দিয়ে তিত করলার রেসিপি তৈরি করেছেন। রেসিপি দেখে খুব ভালো লাগলো । আপনার রন্ধন প্রক্রিয়া বেশ অসাধারণ হয়েছে। এত সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার রেসিপিটি ভালো লাগার জন্য।

 3 years ago 

করলা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই পদ্ধতিতে এমনিতে কখনো রান্না করে খাওয়া হয়নি আমার। আপনার রেসিপিটা দেখে আমার কাছে অনেক বেশি মজাদার মনে হচ্ছে আমার কাছে। আমি ভাবছি এই রেসিপিটা একবার তৈরি করব কারন আমার কাছে রেসিপিটা দারুন লেগেছে। ধাপে ধাপে আমাদের মাঝে রেসিপিটা তৈরি করার পদ্ধতি ভাগ করে নিয়েছেন দেখে শিখে নিতে পারলাম।

 3 years ago 

তৈরি করে খেয়ে দেখবেন আপু অনেক মজার একটি রেসিপি।

 3 years ago 

এরকম মজাদার রেসিপি গুলো দেখলে খুবই লোভ লাগে। আর আপনি তো দেখছি একেবারে লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। আপনি রেসিপিটার পরিবেশন অনেক সুন্দর করে করেছেন। আমার তো এখন এই রেসিপিটা খেতে খুব ইচ্ছে করছে। এরকম মজাদার রেসিপি শীতের সময় খেতেও আবার ভালো লাগে। সবার মাঝে মজার রেসিপি ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সত্যি মুখে লেগে থাকার মত একটি মজার রেসিপি।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে এবং বিচি দিয়ে করলার দারুন রেসিপি তৈরি করেছেন। তবে বিচিগুলো চিনলাম না এটা কিসের বিচি ছিল। রেসিপির কালারটা যা এসেছে দেখে বোঝাই যাচ্ছে খেতে বেশ সুস্বাদু ছিল। ধন্যবাদ আপু লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই বিচি গুলোকে আমাদের এদিকে ফেলন বিচি বলে। তবে আপনারা মনে হয় মাষকলাই ডাল বলেন।

 3 years ago 

চিংড়ি মাছ ও করলার অসাধারণ একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার এই সুন্দর রেসিপিটা। খুবই প্রাণবন্ত ছিল রেসিপি কার্যক্রম দেখে মনে হল। আশা করি খুবই সুস্বাদু লেগেছিল হালকা তিতা ও মাছের স্বাদ

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া অনেক বেশি ভালো লাগলো।

 3 years ago 

ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেয়েছি। তবে সাথে বিচি দিয়ে কখনো ভাজি করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। আসলে মাঝেমধ্যে ভিন্নভাবে কোন কিছু তৈরি করে খেতে ভালই লাগে। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভালো লাগলো আপু আমার রেসিপিটির প্রশংসা করার জন্য।

 3 years ago 

করলার রেসিপি আমার কাছে একটু তিতা লাগে। তবে চিংড়ি মাছ দেওয়াতে এই রেসিপিগুলোর লোভনীয়তা আরো বৃদ্ধি পেয়েছে বিশেষ করে পরিবেশন করা রেসিপির উপরে চিংড়ি মাছগুলো দেখে বেশি লোভ লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

করলা আমার খুবই পছন্দের। তবে চিংড়ি মাছ দিয়ে এভাবে কখনো রান্না করা হয়নি। চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে হবে। আপু আপনার তৈরি করা রেসিপি দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভীষণ মজার আপু বিচিগুলোকে যদি ভেজে দেওয়া হয় আলাদা একটি ফ্লেভার আসে।

 3 years ago 

চিংড়ি মাছ তিত করলা এবং বিচি দিয়ে দারুন একটা রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এভাবে কোনদিন করলা রান্না করে খাওয়া হয়নি তাই আপনার তৈরি করার রেসিপিটা আমার কাছে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি বলে মনে হয়েছে।

 3 years ago 

এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভাইয়া অনেক মজার একটি রেসিপি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38