চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ডাটা রান্না।

in আমার বাংলা ব্লগ3 years ago

আজকের ব্লগে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম।


চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ডাটা রান্না।

shak9.jpeg

আশা করি সকলে ভালো আছেন? আজ দুই দিন হল আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ভালোই যাচ্ছে দিন গুলো। তো আজকেও প্রতিদিনের মতো একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমি আজকে যে ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটি রেসিপি। সপ্তাহে একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তো আজকেও সেই ধারাবাহিকতায় হাজির হয়ে গেলাম রেসিপি নিয়ে।

আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি দিয়ে কচু শাকের ডাটা রান্না। আপনারা তো সবাই জানেন কচু শাক আমাদের স্বাস্থ্যের জন্য কত উপকারী। এই শাক যে কেউ বেশ পছন্দ করেন। কচু শাক যেভাবে রান্না করা হোক না কেন কচু শাক খেতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া ছোট থাকতে আমার আম্মু এভাবে কচু শাকের ডাটা রন্না করতো খেতে অনেক ভালো লাগতো। তো সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কচু শাকের ডাটা রান্না খেতে অনেক ভালো লেগেছিল। একদিকে যেমন মজাদার খাবার কচুর ডাটা তেমনি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কচু শাকে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যা আমাদের শরীরে রক্ত সরবরাহ ভাল দেয়। রেসিপিটি তৈরি করার পর খেতে অনেক মজা হয়েছিল। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। তাহলে চলুন বন্ধুরা আমি কিভাবে কচু শাকের ডাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি দেখে আসি।

shak10.jpeg

উপকরণপরিমাণ
কচু শাকের ডাটা৩০০ গ্রাম
চিংড়ি মাছ৫০ গ্রাম
আমের আচারঅল্প পরিমাণ
পেঁয়াজ কুচি২ টি
রসুন৮ কোয়া
লবণস্বাদমত
কাঁচা মরিচ৫/৬ টি
আদাএক টুকরো
লাল মরিচ৩/৪ টি
হলুদ গুঁড়া১ চামচ
জিরা গুঁড়া১ চামচ
গরম মসলাএক চামচ
ধনে গুঁড়া১ চামচ
তেলপরিমাণ মত
হলুদ পাতা ও ধনে পাতা কুচিঅল্প


চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ডাটা রান্নার ধাপ সমূহ


রন্ধন প্রক্রিয়া-১

প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে যে কচু শাকের ডাটা গুলো ভালো করে বেছে নিয়েছি। ডাটা থেকে আঁশ গুলো ছেড়ে নিয়েছি এবং সাইজ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ধুয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি।

shak.jpeg


রন্ধন প্রক্রিয়া-২

কচু শাকের ডাটা গুলো একটা পাত্রের মধ্যে নেওয়ার পরে সেখানের এক চামচ লবণ এবং এক চামচ হলুদ ও পরিমাণ মত পানি দিলাম। সাথে দিয়েছি অল্প পরিমাণ আমের আচার যাতে কচু শাকে গলা না চুলকায়। চুলায় বসায় দিলাম।

shak1.jpeg


রন্ধন প্রক্রিয়া-৩

এখন কচু শাকের ডাটা গুলো ঢাকনা দিয়ে সিদ্ধ করাতে দিব। বেশি সিদ্ধ করব না বেশি সিদ্ধ করলে বেশি ভেঙ্গে যাবে তাই। ডাটা গুলো সিদ্ধ হয়ে কমে আসলে চুলা থেকে নামিয়ে ফেলবো।

shak2.jpeg

shak3.jpeg


রন্ধন প্রক্রিয়া-৪

এখন পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা মরিচ গুলোকে পাটায় তেঁতলে করে নিবো। চিংড়ি মাছ গুলো ধুয়ে নিয়েছি সাথে অন্যান্য উপকরণ সমূহ প্রস্তুত করেছি নিয়েছি। এখন রান্নার ধাপে চলে যাব।

shak4.jpeg


রন্ধন প্রক্রিয়া-৫

একটি পাত্র চুলায় বসায় দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে আসলে শুকনা মরিচ গুলো দিয়ে ভেজে নিয়েছি। মরিচ গুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে অন্যান্য উপকরণ গুলো দিয়ে দিলাম যেমন পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা মরিচ বাটা।

shak5.jpeg


রন্ধন প্রক্রিয়া-৬

এখন আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছ গুলো দিয়ে দিলাম এবং সাথে অন্যান্য শুকনা মসলা গুলো দিয়ে দিলাম। সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে ভালো করে কষিয়ে নিতে হবে। সাথে প্রয়োজন হলে লবণ দিয়ে দিতে হবে।

shak6.jpeg


রন্ধন প্রক্রিয়া-৭

এখন সব মসলা গুলো কষা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাকের ডাটা গুলো দিয়ে দিব। শাক গুলো দেওয়ার পরে হালকা সিদ্ধ করে নিয়েছি। সাথে এক চামচ গরম মসলা দিয়েছি।

shak11.jpeg


রন্ধন প্রক্রিয়া-৮

এখন গরম মসলা দিয়ে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি সাথে দিবো আগে থেকে কুচি করে রাখা হলুদ পাতা ও ধনেপাতা কুচি। চুলা বন্ধ করে দিয়ে নামায় ফেলবো।

shak7.jpeg


পরিবেশনা

তো তৈরি হয়ে গেল আমার আজকের শেয়ার করা চিংড়ি দিয়ে কচু শাকের ডাটা রান্না করা রেসিপি। সত্যি বলতে এত টা মজার হয়েছিল আমি ভাবতেও পারিনি। এই কচুর শাকের ডাটা রান্না আমি প্রথম রান্না করেছি। আগে তো মায়ের হাতে রান্না করা এই রেসিপিটি অনেক বার খেয়েছি বেশ ভাল লাগতো।

shak8.jpeg

shak9.jpeg

shak10.jpeg

কিন্তু নিজের হাতে আজ রান্না করলাম। আজ যখন নিজের হাতে রান্না করলাম ভাবতেও পারিনি এত টা ভাল হবে খেতে। যেহেতু চিংড়ি দিয়ে রান্না করেছি কচু শাকের ডাটা আমার কাছে অসাধারণ লেগেছে রেসিপিটি খেতে। আপনারা ও ট্রাই করে দেখতে পারেন আমার আজকের রেসিপিটি। খেতে যেমন সুস্বাদু হয়েছে তেমনি এই খাবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো।

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 3 years ago 

আপনি একদম ঠিক কথা বলেছেন আপু এই শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চিংড়ি মাছ দিয়ে ডাটা শাক রান্নার দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমার রেসিপিটি ভালো লাগার জন্য।

 3 years ago 

কচুর শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী। চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে দেখে বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলছেন আপু ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করলে খেতে বেশ ভালোই লাগে।

 3 years ago 

আপনি তো দেখছি খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। চিংড়ি মাছ দিয়ে প্রচুর শাকের ডাটা রান্নার রেসিপি দেখে খুবই সুস্বাদু এবং মজাদার মনে হচ্ছে। আসলেই কচুর শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আপনি খুবই মজাদার ভাবে রেসিপিটা তৈরি করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন। পরিবেশন টাও খুবই সুন্দরভাবে করেছেন আপনি। জাস্ট অসাধারণ ছিল আজকের এই সম্পূর্ণ রেসিপিটা বলতে হচ্ছে।।

 3 years ago 

বেশ মজা হয়েছিল ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি আপু কচুশাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর কচুশাকের সাথে যদিও হয় চিংড়ি মাছ তাহলে তো কথায় নেই। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

কতটা মজার হয়েছিল আপু আমি বলে বুঝাতে পারবো না তবে অনেক মজা হয়েছিল।

 3 years ago 

কচুর শাক আসলেই অনেক উপকারি কিন্তু কচু শাকতো আমাদের খাওয়াই হয় না খেতে ভালোই লাগে। আর আম্মাদের রান্না সবসময় ভালই হয় । ডাটা রান্না করেছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। চিংড়ি মাছ এমনিতেই মজার তারপরে মজা করে রান্না করে খেতে ভালো তো লাগবেই।

 3 years ago 

কচু শাকের ডাটা রান্না করেছিলাম কালারটা যেমন সুন্দর হয়েছিল তেমনি খেতেও সুস্বাদু হয়েছিল আপু।

 3 years ago 

চিংড়ি মাছ এবং কচু শাকের ডাটা আমার অনেক প্রিয় খাবার। আর চিংড়ি মাছ দিয়ে যে কোন সবজি রান্না করলে খেতে অনেক মজা লাগে। তবে ঠিক বলেছেন কচুর শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি সবজি। তবে আপনার রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। সত্যি বলতে আপনার রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। অনেক সুন্দর করে রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম ঠিক আপু কচু শাক খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের জন্য অনেক উপকারী।

 3 years ago 

আপনি চিংড়ি মাছ দিয়ে খুব চমৎকারভাবে কচু শাকের ডাটা রেসিপি করেছেন। ঠিক বলেছেন কচুর শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তবে চিংড়ি মাছ দিয়ে যে কোন সবজি রান্না করলে খেতে অনেক মজা লাগে। সত্যি বলতে আপনার রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। মন চাইতেছে সবগুলো রেসিপি খেয়ে ফেলতে। অনেক সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

আসলেই রেসিপিটা তৈরি করার পরে খেয়ে বুঝতে পেরেছি অনেক মজার হয়েছিল। চলে আসেন ভাইয়া দাওয়াত দিলাম আপনাকে।

 3 years ago 

কচু শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী।আর আপনি চিংড়ী মাছ দিয়ে কচু শাকের ডাটা রান্না করেছেন। চিংড়ী মাছ দিয়ে কোন কিছু রান্না করলে বেশ মজা লাগে। আপনার রেসিপিটির রং দেখে বোঝা যাচ্ছে খেতে বেশ মজা হয়েছে। অনেক ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু চিংড়ি মাছ খেতে মজা কিন্তু যে কোন কিছুর সাথে দিলে অনেক মজার হয়।

 3 years ago 

চিংড়ি মাছ আমার খুব পছন্দ। যে কোন তরকারি দিয়েই চিংড়ি মাছ রান্না করে খেতে আমার খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর অনুপ্রেরণা দিয়েছেন বেশ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64123.21
ETH 1866.53
USDT 1.00
SBD 0.35