আর্ট পোস্টঃ ফুল সহ ফুল গাছের কালারিং আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভ দুপুর বন্ধুরা,

প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা লিখার শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগিং নিয়ে। প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করার। বিশেষ করে চেষ্টা করি নিজের ক্রিয়েটিভিটি গুলো ধরে রাখার। সেই সাথে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে পারলে অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা সময় সুযোগ হয় না তাই তৈরি করতে পারিনা আর্ট গুলো। কিন্তু যখন সময় পাই তখন বসে পড়ি বিভিন্ন ধরনের আর্ট কিংবা ডাই প্রজেক্ট তৈরি করার। যদিও তেমন সৌন্দর্য ফিরে আনতে পারিনা আর্ট কিংবা ডাই গুলোতে। কিন্তু চেষ্টা তো করতে হবে। চেষ্টা করতে করতে হয়তো একদিন সফলতা আসবে।

ar21.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি আর্ট পোস্ট। সত্যি কথা বলতে সবার সুন্দর সুন্দর আর্ট দেখলে খুবই অনুপ্রাণিত হয়। তাই নিজেরও আগ্রহ হয় এমন সুন্দর সুন্দর আর্ট গুলো তৈরি করার। তাই প্রতিনিয়ত চেষ্টা করতেছি সবার মত আর্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য। হয়তো একদিন ভালো ফলাফল পাবো সেই প্রত্যাশা করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলের রঙ্গিন আর্ট। ফুলের সুন্দর কালারিং আর্ট গুলো করতে আমার খুব ভালো লাগে। তাই চেষ্টা করি বিভিন্ন ধরনের কালার কম্বিনেশনের মাধ্যমে ফুলের আর্ট গুলো তৈরি করার। যদি সেই আর্ট গুলো আপনাদের সাথে শেয়ার করে সুন্দর সুন্দর ফিডব্যাক পাই তাহলে আরো অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা তাহলে চলুন দেখে আসি আমার আজকের শেয়ার করা ফুলের রঙ্গিন আর্ট—---------------------

ar21.jpg


আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • ড্রয়িং পেপার/ খাতা।

  • পেন্সিল।

  • রাবার।

  • কালার মার্কার।

  • কম্পাস।

  • মোম রং।

ar.jpg

ar23.jpg

আর্টের ধাপ সমূহঃ


প্রথম ধাপঃ

প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ সব উল্লেখ করেছি এবং নিয়ে দেখালাম। এখন সরাসরি আর্টের এর মূল পর্যায়ে চলে যাব। আর্ট করার জন্য প্রথমে কম্পাস এবং পেন্সিল নিলাম। এরপর কম্পাসের সাহায্যে গোলাকার বৃত্ত এঁকে নিলাম তিন চারটি।

ar1.jpg

ar2.jpg

ar3.jpg

ar4.jpg


দ্বিতীয় ধাপঃ

এরপরে পেন্সিলের সাহায্যে ফুলের পাতা, ফুলের গাছ এবং কলি ও অন্যান্য অংশ এঁকে নিলাম।

ar5.jpg

ar6.jpg

ar7.jpg


তৃতীয় ধাপঃ

এখন ধাপে ধাপে কালার করে নিতে হবে। প্রথমে সবুজ রং নিলাম। সবুজ রঙের মার্কার নিয়ে পাতা গুলো কালার করে নিয়েছি আগে।

ar9.jpg

ar10.jpg


চতুর্থ ধাপঃ

এরপরে ব্রাউন কালার নিয়েছি। ব্রাউন কালার নেওয়ার পরেই গাছের বাইরের অংশ কালার করে নিলাম।

ar11.jpg

ar12.jpg


পঞ্চম ধাপঃ

এখন নিয়ে নিলাম মোম রং। মোম রঙের সাহায্যে প্রথমে লাল রং দিয়ে ফুলের এক সাইড কালার করে নিয়েছি। এরপরে হলুদ রঙের মোম রং দিয়ে ফুলের অন্য সাইড কালার করে নিয়েছি।

ar13.jpg

ar14.jpg

ar15.jpg

ar16.jpg


৬ষ্ঠ ধাপঃ

এরপরে হলুদ কালারের মোম রং দিয়ে সব জায়গায় ব্রাশ করে নিয়েছি। বিশেষ করে সবুজ পাতার উপর এবং ব্রাউন কালারের উপর হলুদ মোম রং দিয়ে ব্রাশ করে নিলাম। যখন পুরোপুরি আর্ট করা শেষ তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিয়েছি।

ar17.jpg

ar18.jpg

ar19.jpg


উপস্থাপনা

বন্ধুরা আশা করি আপনাদের কাছে আমার আজকের শেয়ার করা রঙ্গিন আর্ট দেখতে ভালো লেগেছে। সত্যি আমার কাছেও খুবই ভালো লেগেছে করার পরে। কারণ চেষ্টা করি সব সময় ভিন্ন ধরনের কিছু আর্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার। আমার কাছে কাঠগোলাপ ফুল দেখতে খুবই ভালো লাগে। আপনারা তো অবশ্যই অনেকেই জানেন কাঠগোলাপ ফুলের বিভিন্ন ধরনের কালার রয়েছে। তো আমি লাল এবং হলুদের মিশ্রণে কাঠগোলাপ ফুল আর্ট করার চেষ্টা করেছি। বন্ধুরা কেমন হয়েছে মতামত দিয়ে জানালে অনেক ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাইকে।

ar20.jpg

ar21.jpg

ar22.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিফুলের রঙ্গিন আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 3 years ago 

আপু ফুলসহ ফুল গাছের আর্টটি কিন্তু চমৎকার হয়েছে। দারুন ভাবে কালার করেছেন যার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন ।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার আর্টটি আপনার এতই ভালো লাগার জন্য।

 3 years ago 

বাহ,আপনার আর্টটি সুন্দর হয়েছে।আমি তো প্রথমে ভাবছিলাম এটা সত্যিকারের ফুল।এটা কাঠগোলাপ ফুলের মতো দেখতে লাগছে কিছুটা।কালার কম্বিনেশনের জন্য বেশি আকর্ষণীয় হয়েছে অঙ্কনটি,ধন্যবাদ আপু।

 2 years ago 

না আপু সত্যিকারের ফুল ছিল না আর্ট করেছি। আপনার অনুভূতি পড়ে ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ ফুল সহ ফুল গাছের কালারিং আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার হাতের কাজ দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। এত সুন্দর ভাবে প্রত্যেকটি স্টেপ তৈরি করে আমাদের মাঝে ধারাবাহিকভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার শেয়ার করা ফুলের আর্ট সময় দিয়ে দেখার জন্য।

 3 years ago 

ফুলসহ ফুল গাছের সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আর্টটি দেখতে খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে ফেলেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সবকিছু আপু আপনাদের কে দেখে শিখিয়ে নেওয়া এবং আপনাদের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর করে একটি ফুল গাছ সহ ফুলের পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিংটি দেখে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর হয়েছে এটি দেখতে বেশ দারুন লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালো লাগলো শুনে আমার শেয়ার করা পেইন্টিং আপনার পছন্দ হয়েছে।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলের কালার খুব সুন্দর হয়েছে। আপনার এই ফুল দেখতে অনেকটা কাঠগোলাপ ফুলের মত দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু বেশ ভালো লেগেছে আপনার কাছ থেকে এত সুন্দর উৎসাহ পেয়ে।

 3 years ago 

ফুলসহ ফুল গাছের অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চিত্র অংকনের প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে ফুল গাছের পাতার চিত্র অঙ্কন দেখে। অনেক সুন্দর একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক অনুপ্রেরণা পেয়েছি ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে।

 3 years ago 

ফুলসহ ফুল গাছের কালারিং আর্ট করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে। পেন্সিল দিয়ে আর্ট করার পরে সেটা কালার করে সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আপনার কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে আর্ট দেখার জন্য।

 2 years ago 

ফুল সহ ফুল গাছের কালারিং আর্ট টি দেখতে অসাধারণ হয়েছে আপু। আপনি আর্টের প্রত্যেকটি ধাপ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং কালার কম্বিনেশন টা অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি র্আট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

এভাবে উৎসাহ দিলে সব সময় আরো নতুন কিছু তৈরি করতে ভালো লাগে।

 2 years ago 

বাহ অসাধারণ হয়েছে আজকে আপনার ফুলসহ ফুল গাছের কালারিং আর্ট। তবে আপনার আর্ট আমার কাছে অনেক ভালো লাগলো। এই ধরনের আর্ট গুলো একটু ধৈর্য ধরে আর্ট করলে দেখতে বেশ ভালই লাগে। তবে ফুলসহ ফুল গাছের আর্ট সুন্দর করে নিখুঁতভাবে করেছেন। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার শেয়ার করা আর্ট আপনার খুব পছন্দ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65663.26
ETH 1921.85
USDT 1.00
SBD 0.38