রেসিপিঃ- আলু টমেটোর স্বাদে রুই মাছের ঝাল রেসিপি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাই কেমন আছেন?

আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি তবে গ্রামে অবস্থান করতেছি। গতকালকে সন্ধ্যায় গ্রামে এসেছি। কালকে এসে অনেক ব্যস্ত ছিলাম ঘর পরিষ্কার করা থেকে ঘর গুছিয়ে অনেক কাজ ছিল সবকিছু শেষ করে এখন একটু ফ্রি হয়ে গেলাম। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম ফ্রি হয়ে উপস্থিত হয়ে গেছি আজকে একটি নতুন রেসিপি শেয়ার করতে। যদিও এখানে অনেক ব্যস্ততা নতুন রেসিপি তৈরি করার সুযোগ নেই। আমি আজকে যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তা কিছুদিন আগের তৈরি করা। আসলে রেসিপিগুলো তৈরি করা থাকলে শেয়ার করতে একটু সুবিধা হয়। যখন তৈরি করবো তখন রেসিপি নিয়ে শেয়ার করা মানে বেশ ঝামেলা হয়ে যায়। তাই রেসিপিগুলো আগে তৈরি করে রাখার চেষ্টা করি।

r7.jpg

আজকে আমি যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তা হচ্ছে রুই মাছের সাথে আলু টমেটো দিয়ে রান্না করা একটি রেসিপি। যদিও মিঠা পানির মাছ একটু কম খাওয়া হয়। কিন্তু রুই মাছ খেতে খুব ভালো লাগে। যখন আমি আলু দিয়ে সাথে টমেটো দিয়ে রান্না করেছি ঝাল করে খেতে খুবই সুস্বাদু হলো। রুই মাছ এমন একটি মাছ যে কোন ভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তাই আমি প্রথমে একটু হালকা ফ্রাই করে ফেলেছিলাম এরপরে আবার টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করেছি। সাগরের মাছ ফ্রাই না করে রান্না করা যায়। সাগরের মাছের মধ্যে তেমন ঘ্রাণ পাওয়া যায় না। কিন্তু পুকুরের মাছ গুলো একটু ফ্রাই করে রান্না করলে ঘ্রানটা চলে যায় সেদিক থেকে ভালো।

r10.jpg

একই মাছকে আমরা বিভিন্নভাবে রেসিপি করে তৈরি করার চেষ্টা করে থাকি। বিভিন্ন সময় বিভিন্নভাবে খাওয়া হয়ে থাকে। আজকে আমি তাই চেষ্টা করেছি টমেটোর স্বাদে এবং আলুর স্বাদে রেসিপিটি তৈরি করা। অনেক আগে খেয়েছিলাম রুই মাছ। যখন হঠাৎ করে রেসিপিটি তৈরি করে নিলাম খেতে খুবই ভালো লাগছে আমার। আমি রেসিপিটি কিভাবে তৈরি করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে তৈরি করার চেষ্টা করবো—-

r9.jpg



রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


r.jpg

আপনারা তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি সব উপকরণসমূহ রেডি করে নিয়েছি। সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং অন্যান্য উপকরণগুলো নিয়েছি।


উপকরণপরিমাণ


  • রুই মাছ -৫০০ গ্রাম।

  • টমেটো- ১ টি

  • আলু - ২ টি।

  • পেঁয়াজ - ২ টি।

  • রসুন - ৩ কোয়া।

  • কাঁচা মরিচ বাটা- ৩ চামচ।

  • ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া - ১ চামচ করে।

  • লাল মরিচ গুঁড়া- ২ চামচ।

  • লবণ- স্বাদমত।

  • সরিষার তেল- পছন্দমত।


আলু টমেটোর স্বাদে রুই মাছের ঝাল রেসিপি তৈরীর ধাপ সমূহঃ


রান্নার ধাপ-১

প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে সেখানে পরিমাণ মতো হালকা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি।

r1.jpg


রান্নার ধাপ-২

এরপরে একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ফ্রাই করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ধাপে ধাপে শেয়ার করেছি মাছগুলো ফ্রাই করেছি। আমি বেশি ফ্রাই করিনি হালকা পরিমাণ ফ্রাই করেছি।

r2.jpg


রান্নার ধাপ-৩

মাছগুলো ফ্রাই করা শেষ হয়ে গেলে আবারও অন্য একটি কড়ায় চুলায় বসিয়ে দেবো। সেখানে পরিমাণ মত তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি হালকা লবণ দিয়েছি যাতে পেঁয়াজ রসুনগুলো খুব তাড়াতাড়ি গলে যাই। এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে।

r3.jpg


রান্নার ধাপ-৪

এই ধাপে দিয়ে দিলাম মসলার সব উপকরণগুলো। আমি মসলার উপকরণগুলোকে আগে থেকেই পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে সেখানে টমেটো এবং আলু দিয়ে দেব।

r4.jpg


রান্নার ধাপ-৫

উপকরণগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে এখন দিয়ে দেবো মাছগুলো। যেহেতু আমি মাছ আগে ফ্রাই করে নিয়েছি তাই বেশি সিদ্ধ করবো না তাহলে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে।

r5.jpg


রান্নার ধাপ-৬

এরপরে কয়েকটা কাঁচা মরিচ দিলাম দেওয়ার পরে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সিদ্ধ করা হয়ে গেলে চুলা থেকে নামায় ফেলবো। এবার গরম গরম পরিবেশনের পর্ব।

r6.jpg


রেসিপির পরিবেশনা

এভাবে যখন ধাপে ধাপে রেসিপিটি তৈরি করা শেষ গরম গরম পরিবেশনের পর্ব। সত্যি এতই ভালো লেগেছে খেতে আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন। যেহেতু অনেক বড় সাইজের একটি রুই মাছ ছিল আলু টমেটো দিয়ে রান্না করার কারণে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। আমি আপনাদের সাথে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ জানাই সময় দিয়ে আমার রেসিপি ব্লগ ভিজিট করার জন্য।

r7.jpg

r8.jpg

r9.jpg

r10.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Steem_Pro.png

Sort:  
 2 years ago 

এই সময় সবাই অনেক ব্যস্ত। তাই নতুন করে কোন কিছু তৈরি করার সময় নেই। তবে আগে থেকে কোন কিছু তৈরি করা থাকলে ব্যস্ততার সময়গুলোতে বেশ কাজে লাগে। আপনার তৈরি করা রুই মাছের রেসিপি দারুন হয়েছে আপু। লোভনীয় লাগছে দেখতে।

 2 years ago 

ঠিক বলছেন এত ব্যস্ততার মাঝে ইউনিক রেসিপি তৈরি করা সম্ভব নয়।

 2 years ago 

আপু আমার পছন্দের রেসিপি টা করেছেন আজ।রুই মাছ আমার খুবই পছন্দের সাথে আবার আলু এবং টমেটো যোগ করেছেন ওয়াও অসম্ভব সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন। ধাপ গুলোও সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

রেসিপিটি দেখে ভালো লাগার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আলু টমেটো দিয়ে রুই মাছের ঝাল অসাধারণ সুন্দর একটি রেসিপি।ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার রেসিপিটি।দেখেই লোভ লেগে গেলো।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু এত প্রশংসা করার জন্য অনেক ভালো লাগলো।

 2 years ago 

আলু টমেটোর সাথে রুই মাছের খুবই সুন্দর রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রুই মাছের রেসিপি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর টমেটো দিয়ে রান্না করে সেটা তো খেতে আরো বেশি সুস্বাদু হয়ে যায়।

 2 years ago 

সব সময় ইউনিক রেসিপি তৈরি করার চেষ্টা করি তবে মাঝেমধ্যে সময় সুযোগ হয় না।

 2 years ago 

আলু টমেটো দিয়ে রুই মাছের দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু।আপনার তৈরি রেসিপিটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বুঝতে পারছেন আপু খুবই সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

বড় রুই মাছের মজাটাই আলাদা। আর এভাবে আলু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। টমেটো ব্যবহার করলে রেসিপির কালার টা অনেক সুন্দর হয়। খেতেও বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু মজার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আলু আর টমেটোর স্বাদে খেতে খুবই টেস্টি মনে হয়েছিল আপু।

 2 years ago 

রুই মাছ খেতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি আলু এবং টমেটো দিয়ে খুব সুন্দর রুই মাছের ঝাল রেসিপি করেছেন। তবে আমিও বাড়িতে রান্না করতে প্রথমে রুই মাছ হালকা ফ্রাই করে ফেলি। আর এই রেসিপির মধ্যে হালকা টমেটো ও মরিচ বেশি দিলে খেতে বেশ মজা লাগে। মজার রেসিপিটি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

রুই মাছ হালকা ফ্রাই না করলে একটু গন্ধ ভাব থেকে যায় আপু

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আলু টমেটোর স্বাদে রুই মাছের ঝাল রেসিপি তৈরি করে। আসলে যে কোন সবজির মধ্যে যদি মাছ দিয়ে রেসিপি রান্না করা যায় খেতে বেশ মজা লাগে। রেসিপি তৈরির উপাদান গুলো আপনি বেশ দারুন ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরির প্রসেস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আমার শেয়ার করা রেসিপিটি ভালো লাগার জন্য।

 2 years ago 

আলু, টমেটো রুই মাছের ঝাল রেসিপিটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এভাবে রুই মাছ রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। টমেটো মানে মাছ আর মাংস ,বেশি করে ঝাল দিয়ে রুই মাছের রেসিপিটি খুব সুন্দর ভাবে করেছেন। উপকরণ এবং ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার অনুভূতি পড়ে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

আলু টমেটোর স্বাদে রুই মাছের ঝাল রেসিপি তৈরি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার অনেক ভালো লেগেছে। এত মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চলে আসেন ভাইয়া দাওয়াত রইলা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38