আমার প্রথম প্রচেষ্টাঃ একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ পরিবার,


সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন পরিবার-পরিজনকে নিয়ে? তো আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার অসীম রহমতে। তবে ছোট মেয়ের অনেক ঠান্ডা লেগেছে। আপাতত ঔষধ দিয়েছে ডাক্তার। তবে এগুলো যদি কাজ না হয় তা হলে নেবুলাইজেশনে যেতে হবে। সবাই দোয়া করবেন আমাদের মেয়েদের জন্য। তো লেখার শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমার আজকের ব্লগিং শেয়ার করতেছি। আমি আজকে ভিন্ন একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করব।

প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং

art23.jpg

আসলেই এক ধরনের পোস্ট করতে করতে যেন একঘেয়েমি চলে আসতেছে। তো চেষ্টা করলাম পোস্টের ভিন্নতা আনার জন্য ভিন্ন একটি টপিক্স আপনাদের সামনে নিয়ে আসার। সবাইতো খুব সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট কিংবা অন্যান্য পেইন্টিং করেন। তবে আমারও বেশ আগ্রহ জাগে সবার মত কিছু করার। কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার ইউনিক কিছু করার। আমার সেগুলো করতে আসলে সময় হয়ে উঠে না। তো ভাবছি এবার থেকে যতই কষ্ট হোক সময় সুযোগ বের করে কাজগুলো করার চেষ্টা করব। তাই আমি প্রথম একটি প্রাকৃতিক দৃশ্যের পেন্টিন করেছি। আমি নিশ্চয়ই জানি এটা যেহেতু আমার প্রথম পেইন্টিং ভালো হবে না। তো বন্ধুরা প্রথম যেহেতু করেছি একটু খারাপ হওয়ারই কথা। তবে চেষ্টা করব আরো যেন চেষ্টার কমতি না থাকে। দোয়া করবেন ভালো পেইন্টিং যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাছাড়া আমার পরিকল্পনাতে আছে সবার মত রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করার। তাহলে চলুন বন্ধুরা আমার প্রথম পেইন্টিং আপনাদের কেমন লেগেছে দেখে আসি।

প্রয়োজনীয় উপকরণ

১/ আর্ট পেপার।
২/ পোস্টার কালার।
৩/ তুলি।
৪/ টেপ।
৫/ পানি।
৬/ কটন।
৭/ মার্কার।

art.jpg


পেইন্টিং এর ধাপ সমূহ


ধাপ-১


art1.jpg

art2.jpg

প্রথমে আমি প্রাকৃতিক দৃশ্য অংকন করার জন্য পেপারটি রেডি করে নিয়েছি। সেই সাথে নীল রং নিয়েছি আকাশের দৃশ্য দেওয়ার জন্য।


ধাপ-২


art3.jpg

art4.jpg

art5.jpg

উপরে নীল রং দিয়ে ব্রাশ করে নিলাম। এরপরে পানি দিয়ে হালকা করে নেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া দিলাম সাদা রং। যেহেতু প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন রংবেরঙের হয়। তো আমি সাদা রং ব্যবহার করেছি।


ধাপ-৩


art6.jpg

art7.jpg

তো এখন আমি আবারো কমলা কালার এবং সেই সাথে কালো রং ব্যবহার করেছি। পছন্দ মত কালার গুলো দিয়ে আমি ব্রাশ করে প্রাকৃতিক দৃশ্য তৈরি করে নিয়েছি। এখন ব্রাশ করা কালার গুলো শুকিয়ে আসলে কালো মার্কার দিয়ে একটি গাছের দৃশ্য অঙ্কন করে নিব।


ধাপ-৪


art8.jpg

art9.jpg

art10.jpg

একটি গাছের দৃশ্য অঙ্কন করে নিয়েছি। এবং সেই সাথে কালো রং ব্যবহার করেছি এবং মার্কারের সাহায্যে পুরো গাছটি কালো কালার করে নিয়েছি।


ধাপ-৫


art11.jpg

art12.jpg

art13.jpg

এখন আমি কটন নিয়েছি। কটনের মধ্যে লাল রং দিয়ে গাছের মধ্যে লাল রঙের ফুল দেওয়া চেষ্টা করেছি। তো গাছের মধ্যে লাল রঙ দেওয়া শেষ হয়ে গেছে এবার অন্য ধাপে চলে যাব।


ধাপ-৬


art14.jpg

art15.jpg

art16.jpg

art17.jpg

এখন মার্কারের সাহায্যে একটি দোলনা অংকন করেছি। সেখানে একটি মেয়ের বসে আছে। আমি মার্কারের সাহায্যে কালো রং দিয়ে কালার করে নিয়েছি।


ধাপ-৭


art18.jpg

art19.jpg

art20.jpg

এখন নিচে সবুজ রং দিয়ে কিছু ঘাস এবং ঘাস ফুলের দৃশ্য অংকন করেছি। এখন পুরো প্রাকৃতিক দৃশ্যটি অঙ্কন করা হয়ে গেলে এক পাশে আমার সাইন দিয়েছি।


উপস্থাপনা

art21.jpg

art22.jpg

art23.jpg

art24.jpg

বন্ধুরা প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার ভালো লাগে। যদি হয় এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে লাল রঙের একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ। সেখানে যদি সুন্দর করে একটি মেয়ে দোল খাচ্ছে এমন দৃশ্য দেখতে পাওয়া যায়। সত্যি বলতে দেখতেই অনেক ভালো লাগে। যদিও এটা আমার প্রথম পেইন্টিং। কেমন হয়েছে সেটা আমি নিজেই জানিনা। তবে চেষ্টা করেছি আমি সুন্দর করে দৃশ্যটি অঙ্কন করার জন্য। তো বন্ধুরা কেমন লেগেছে জানাবেন। আশা করি এভাবে প্রতিনিয়ত চেষ্টা করতে থাকবো। কারণ চেষ্টা করলে অবশ্যই সফলতা পাওয়া যায়।

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিপেইন্টিং

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 3 years ago 

প্রথম প্রচেষ্টা হলেও প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং খুবই সুন্দর অঙ্কন করেছেন আপু।প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটির কালার কম্বিনেশনটিও খুব সুন্দর হয়েছে।আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার মেয়ে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেনো। জীবনের প্রথম প্রচেষ্টায় যে, এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করবেন এটা কল্পনা করা যায় না। সত্যিই আপনার ভেতর এক্সট্রা ট্যালেন্ট আছে বটে। অনেক সুন্দরভাবে আর্ট করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

এভাবে সব সময় অনুপ্রেরণা দিয়ে পাশে থেকে সহযোগিতা করবেন ভাইয়া।

 3 years ago 

প্রথম প্রচেষ্টায় আপনি খুব সুন্দর একটি আর্ট করেছেন। আপনার আট টি আমার কাছে খুব ভালো লেগেছে। কালার কম্বিনেশন খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন। এভাবে চেষ্টা করলে আরো সুন্দর আর্ট আপনার কাছ থেকে দেখতে পাবো। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু চেষ্টা করেছি পোস্টের ভিন্নতা আনার জন্য ভিন্ন কিছু তৈরি করার।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে একটি প্রিন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই অসাধারণ দৃশ্যমণটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি একটি গাছের দৃশ্য এবং গাছে দোলনায় দোল খাচ্ছে একটি মেয়ে ঠিক তার দৃশ্য অংকন করে শেয়ার করেছেন। চিত্রটা বেশ ভালো লাগলো আমার।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

সত্যি বলতে আমার বিশ্বাসই হচ্ছে না এটা আপনার প্রথম প্রচেষ্টা। পেইন্টিং টা চমৎকার করেছেন আপু। আপনি তো বেশ সুন্দর পেইন্টিং করেন। প্রাকৃতিক দৃশ্যের কালার কম্বিনেশন টাও বেশ সুন্দর ছিল। সবমিলিয়ে অনেক সুন্দর উপস্থাপনা করেছেন। বেশ ভালো পোস্ট ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ভালো লেগেছে ভাইয়া আপনার কাছ থেকে এত সুন্দর উৎসাহ পাওয়ার জন্য।

 3 years ago 

বাহ প্রথম প্রচেষ্টাতেই আপনি অসম্ভব সুন্দর অঙ্কন করেছেন। প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি প্রথম প্রচেষ্টাতেই খুবই চমৎকার এঁকেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বাহ! অনেক অনুপ্রেরণা পেলাম ভালো লেগেছে।

 3 years ago 

এক কথায় বলতে হয় আপনি অসাধারন এঁকেছেন আপু। এ ধরনের পেইন্টিং গুলো তৈরি করা এত সহজ কাজ নয়। কিন্তুু আপনি প্রথম প্রচেষ্টায় এত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যর পেইন্টিং তৈরি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়েছি। পেইন্টিং তৈরির প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলছেন ভাইয়া খুব সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া কালার গুলো সাবধানে করতে হয়।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অঙ্কন করেছেন, যা দেখে আমি তো একেবারে মুগ্ধ হলাম। আসলে সময় সুযোগ বের করে এই ধরনের কাজগুলো করলে অনেক ভালো লাগে। আপনি এই দৃশ্যটার কালার কম্বিনেশন অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যা দেখেই বুঝতে পারছি।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য আমার উৎসাহ আরও অনেক বেড়ে গেছে।

 3 years ago 

ওয়াও আপু আপনার করা পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম জাস্ট।প্রথম চেষ্টায় এতো সুন্দর পেইন্টিং করেছেন আপনি।আপনার থেকে আগামীতে আরো সুন্দর সুন্দর পেইন্টিং দেখতে পাবো এমনটাই আশা করছি।ধন্যবাদ সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং পোস্টটি শেয়ার করার জন্য আপু।

 3 years ago 

নিশ্চয়ই আপু শুরু যখন করেছি অবশ্যই করতে চেষ্টা করব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38