ভিডিওগ্রাফিঃ- একটি ফুল বাগানের সুন্দর ভিডিও

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে জুমা মোবারক,

আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? যেহেতু আজকে ছুটির দিন অনেক সুন্দর সময় অতিবাহিত করতেছেন পরিবারের সবাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। বন্ধুরা সব সময় ভালো থাকার চেষ্টা করি এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করি। ভালো রাখা এবং ভালো থাকা সব হচ্ছে সৃষ্টিকর্তার নিকট থেকে সুন্দর নিয়ামত। সব সময় সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতে ভুলে যায় না। কারণ সৃষ্টিকর্তা চাইলে একটা মানুষকে এক নিঃশ্বাসের ভিতরেই পৃথিবীর মায়া থেকে নিয়ে যেতে পারেন। আবার সৃষ্টিকর্তা চাইলে অনেকদিন বাঁচিয়ে রাখতে পারেন। প্রতিটি মানুষ চাই তার জীবনটা সুন্দর হোক এবং প্রিয়জনদের সাথে ভালো সময় কাটাতে পারেন সেই প্রত্যাশা কামনা করে।

Add a heading (1).jpg

আলহামদুলিল্লাহ সবশেষে বলতে হয় ভালো আছি এবং সৃষ্টিকর্তা ভালো রেখেছেন। আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি টপিকস নিয়ে। আশা করি বন্ধুরা আমার লেখা বিষয়টি আপনাদের কাছে ভালো লাগবে। চেষ্টা করি সব সময় ভিন্ন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আসলে এই ঈদের সপ্তাহ টা পুরো ব্যস্ততার মধ্যে গেলো। তাই ভালোভাবে কাজ করতে পারিনি কমিউনিটির মধ্যে। সময় দিতে পারিনি বেশ খারাপ লাগলো। কারণ এই কমিউনিটিতে প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটাতে পারলে অনেক বেশি ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে সবার সাথে ভালো মন্দ বিষয়গুলো শেয়ার করতে।

f.jpg

আপনারা তো জানেন আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও শেয়ার করে থাকি। সেই ধারাবাহিকতায় আমি আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। চলার পথে অনেক সময় অনেক কিছু দেখার সুযোগ হয় অনেক কিছুর সম্মুখীন হয়। তাই সেই বিষয়গুলো মাঝে মধ্যে ভিডিও করার চেষ্টা করি আবার মাঝেমধ্যে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তবে যেই জিনিসটা যেখানে যেমন হয় সেভাবে ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করি। তাই সময় সুযোগ পেলে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে যায়। সুন্দর কিছু দেখলে তখন ভিডিও করে নিতে যেমন পছন্দ করি তেমনি ফটোগ্রাফি নিতেও পছন্দ করি।

f2.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ফুল বাগানের ভিডিও। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি নয়ন তারা ফুলের একটি ভিডিও এবং কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। কারণ এত বড় একটি ফুলের বাগান তাছাড়া অনেক বেশি ফুল ছিল। প্রথম দেখাতেই আমি মুগ্ধ হয়ে গেছিলাম। তো ভিডিওর নেশা থেকেই এই ভিডিওটি করে নেওয়া। শুধু ভিডিও করেই সেগুলো গ্যালারিতে রেখেই শান্তি পায় না যখন আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনারা উপভোগ করতে পারেন তখন আরো বেশি ভালো লাগে।

f1.jpg

এই বাগানটি অনেক বড় ছিল এখানে দু’তিন প্রজাতির নয়ন তারা ফুল ছিল। তাছাড়া ও গাছ গুলো অনেক বেশি সুন্দর ছিল। বিশেষ করে এই বাগানের রাত দিন অনেক বেশি পরিশ্রম করা হয় সময় দেওয়া হয়। যেখানে যত্ন বেশি সেখানে সৌন্দর্য বেশি। সেটা শুধু ফুল গাছের ক্ষেত্রে নয় যে কোন সম্পর্কের ক্ষেত্রেও একই। যেখানে যত বেশি যত্ন থাকে সেখানে সৌন্দর্য বৃদ্ধি করে স্থায়িত্ব বেশি হয়। ঠিক তেমনি ফুল বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে যত্নের কারণে। সেই সৌন্দর্যগুলো সবচেয়ে বেশি প্রকাশ পায় নিয়মিত পরিচর্যার কারণে নিয়মিত পানি দেওয়ার কারণে। বিশেষ করে ফুল বাগানের কথা বলছি।

f3.jpg

তাই বাগানটি এত সুন্দর ছিল এত ভালো লাগছিল ফুলগুলো। আমি অনেকগুলো ফটোগ্রাফি করে নিয়েছিলাম সেই সাথে ফুল বাগানের ভিডিওটি নিয়েছিলাম। আজকে যখন সময় সুযোগ পেলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুটোই। তাহলে বন্ধুরা আর সময় না করে দেখে আসি ভিডিওটি—-

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
Location-কক্সবাজার- হোটেল সিগ্যাল এরিয়া


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Sort:  
 2 years ago 

একটি ফুল বাগানের দারুন ভিডিও শেয়ার করেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে।
বিশেষ করে আমার ফুলবাগান সাজানোর জন্য এখান থেকে দু তিনটা বেশ ভালো আইডিয়া নিতে পারলাম।
বিশেষ করে আরো ভালো লেগেছে এখানকার ফুল গুলো সৌন্দর্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া অনুপ্রাণিত হলাম।

 2 years ago 

নয়নতারা ফুল গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে যদিও এগুলো কমন ফুল। মোটামুটি সব জায়গাতেই এই ফুলগুলো দেখা যায়। বেশ ভালো লাগলো আপনার ভিডিওগ্রাফি টা দেখে। চারপাশের পরিবেশটাও খুব সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশ। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলের বাগানটি দেখতে খুবই সুন্দর ছিলো।

 2 years ago 

ফুল বাগানের অনেক সুন্দর একটি ভিডিও ধারণ করেছেন আপনি। আপনার সুন্দর এই ভিডিও ধারণ করা দেখে আমার অনেক ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল আপনার এ ভিডিও ধারণ করা। ফুলের ভিডিও আমি খুবই পছন্দ করে থাকি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে ভিডিও দেখার জন্য।

 2 years ago 

ফুলের ভিডিও ধারণ করেছেন সুন্দরভাবে। ফুলের ভিডিও গুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। এখন বর্ষার সময়। এই মুহূর্তে বিভিন্ন রকমের ফুল ফুটে থাকে। বিশেষ করে জবা ফুল নয়ন তারা আর রঙ্গন ফুল বেশি দেখা যায়। যাই হোক তার মধ্য থেকে সুন্দর একটি ভিডিও ধারণ করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলছেন বর্ষাকালীন ফুল গুলো দেখতে খুবই সুন্দর।

 2 years ago 

আপু আপনি অসাধারণ ফুল বাগানের ভিডিও করেছেন। তাছাড়াও নয়নতারা ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। বাগানের চারপাশের পরিবেশটাও খুব সুন্দর এবং নিরিবিলি ছিল। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য।

 2 years ago 

সময় দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু, এই ফুল বাগানে তো দেখি শুধু নয়নতারা ফুলের সমারোহ! এত নয়নতারা ফুলের গাছ আমি একসাথে আগে কখনো দেখিনি, আপনার শেয়ার করা এই ভিডিওগ্রাফির মাধ্যমে যা দেখার সুযোগ হলো। এই নয়নতারা ফুলের পাশাপাশি যে সবুজ মাঠটা ভিডিওগ্রাফির মধ্যে দেখতে পেলাম, সেটা দেখেও বেশ ভালো লাগলো আমার। এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

এই জায়গাটা খুবই সুন্দর ভিডিও করার চেয়ে বাস্তবে দেখলে অনেক বেশি সুন্দর লাগে।

 2 years ago 

ভিডিও করতে এবং এখানে সবার সাথে ভিডিও শেয়ার করতে আমারও অনেক ভালো লাগে আপু। ফুলবাগানের ভিডিওগ্রাফিটি দেখে খুবই ভালো লাগলো। আর ফুলতো সবসময়ই অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপু ফুল বাগানের সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সময় দিয়ে ফুলবাগানের ভিডিওটি দেখার জন্য।

 2 years ago 

ফুলবাগানের অনেক সুন্দর একটি ভিডিও ধারণ করেছেন আপু। ফুলের ভিডিও গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। বাগানের চারিপাশের পরিবেশটা খুব সুন্দর ও মনোরম পরিবেশ। অসংখ্য ধন্যবাদ আপু ফুলবাগানের সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38