রেসিপিঃ-আলু দিয়ে খাসির মাংসের হাতে মাখা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

সবাই কেমন আছেন?

প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের দোয়াই। চেষ্টা করি বন্ধুরা সব সময় নিজেকে ভালো রাখার এবং পরিবারের সবাইকে ভালো রাখার। কিভাবে ভালো থাকব বলেন এত বেশি গরম সত্যি বলার মত না। সারাদিন গরমের অস্থিরতায় যেন দিন কাটে না এমন অবস্থায়। যদি বৃষ্টি হতো তাহলে একটু আরাম পেতাম একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ভালো থাকতে পারতাম। গরমকালে শরীরের মধ্যে যত ধরনের অশান্তি শুরু হয়ে যায়। বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল টপিকসে ফিরে যাচ্ছি। আজকে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব একটি রেসিপি পোস্ট। এত গরমের মধ্যে রেসিপি নেওয়া খুবই কষ্টের। যদিও চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার। সেই ধারাবাহিকতায় আজকে আমি হাজির হয়েছি খাসির মাংসের একটি রেসিপি নিয়ে।

r11.jpg

আমি জানি কম বেশি সবাই খাসির মাংস অনেক বেশি পছন্দ করেন। তবে আমারও অনেক পছন্দের ছিল একসময় খাসির মাংস এখন কিন্তু একটু কম খাই। যেহেতু একটু এলার্জির সমস্যার কারণে ডাক্তার কম খেতে বলছে তাই। কিন্তু এত মজার খাবার কিভাবে এড়িয়ে চলি বলেন মাঝে মাঝে কিন্তু মনকে মানাতে পারি না তাই খেয়ে ফেলি। রেসিপিটি করেছিলাম গতকালকে শুক্রবার দিন। বাচ্চারা মাংস খেতে চাইল সেই সাথে পোলাও খেতে চাইলো। তাই আমি খাসির মাংসের সাথে পোলাও করেছিলাম। বিশেষ করে খাসির মাংসের সাথে আলু দিয়ে ঝোল করেছিলাম খেতে খুবই সুস্বাদু ছিল। মাংস তে আলু দিয়ে ঝোল করে আমার খেতে খুব ভালো লাগে। অনেকেই অনেকভাবে রেসিপি তৈরি করেন কিন্তু আমার আলু দিয়ে মাংসের ঝোল খেতে খুবই পছন্দের। তাই আমি একটু আলুর পরিমাণ বাড়িয়ে দিয়ে খাসির মাংসের ঝোল করেছিলাম।

r8.jpg

পোলাওর সাথে খেতে খুব ভালো লাগছিল। আর বাচ্চারাও অনেক বেশি খুশি হয়েছে। তারা দু'একদিন ধরেই বলছিল বিরিয়ানি খাবে। তো আমি বিরিয়ানি না করে আলাদা করে মাংসগুলো রান্না করেছিলাম আবার পোলাও করেছিলাম। সেই মাংসের রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিব। আশা করি বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের শেয়ার করা রেসিপি ভালো লাগবে। তাহলে আমি কিভাবে তৈরি করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে উপস্থাপন করে নিচ্ছি—

r10.jpg


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


r.jpg

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি উপকরণসমূহ পরিমাণ মতো উল্লেখ করেছি এবং পরিমাণ মত আপনাদেরকে নিয়ে দেখিয়েছি। খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং অন্যান্য উপকরণ সমূহ সাজিয়ে নিয়েছি।


উপকরণপরিমাণ


  • খাসির মাংস-১০০০ গ্রাম।

  • পেঁয়াজ - ৫ টি।

  • সিদ্ধ আলু- ৫/৬ টি।

  • রসুন বড় সাইজের - ১টি।

  • আদা বাটা- বড় সাইজের ১ টুকরা।

  • বাদাম বাটা- ৩ চামচ।

  • সরিষ বাটা- ৩ চামচ।

  • শুকনা মরিচ - ৪ চামচ।

  • ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া - ২ চামচ করে।

  • গরম মসলা - ২ চামচ।

  • লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজ পাতা - পরিমাণমত।

  • লবণ- স্বাদমত।

  • সরিষার তেল- পছন্দমত।


আলু দিয়ে খাসির মাংসের হাতে মাখা রেসিপি তৈরীর ধাপ সমূহঃ


রান্নার ধাপ-১

বন্ধুরা প্রথমে উপকরণ সমূহ সব আপনাদেরকে পরিমাণ মতো উল্লেখ করে এবং নিয়ে দেখেছি এখন সরাসরি রেসিপি প্রস্তুতির পর্বে চলে যাচ্ছি। প্রথমে বড় একটি গাবলার মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম বেটে রাখা পিঁয়াজ এবং আদা ও রসুন। আপনারা দেখতে পাচ্ছেন সাথে দিয়েছি পরিমাণ মত লবণ।

r1.jpg


রান্নার ধাপ-২

এরপর আপনারা দেখতে পাচ্ছেন শুকনো উপকরণ গুলো দিয়েছি। সেখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো উপকরণ রয়েছে। যেগুলো আমি উপকরণে উল্লেখ করেছি।

r2.jpg


রান্নার ধাপ-৩

আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সব উপকরণ যখন দেওয়া শেষ হয়ে গেল তখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি।

r3.jpg


রান্নার ধাপ-৪

এখন রান্না করার জন্য একটি পাত্র চুলায় বসাই দিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে আসলে গরম মসলা গুলো ছেড়ে দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে মেখে রাখা মাংসগুলো তেলে দিয়ে দিব।

r4.jpg


রান্নার ধাপ-৫

মাংস গুলো তেলে দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

r5.jpg


রান্নার ধাপ-৬

মাংসগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে আসে সেখানে গরম মসলার গুঁড়ো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। সবগুলো মিক্স করে পরিমাণ মতো ঝোল দিয়ে আবারো সিদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর দেখলাম পারফেক্ট হয়ে এসেছে তখন চুলা বন্ধ করে দিয়েছি।

r6.jpg

r7.jpg


রেসিপির পরিবেশনা

যখন রেসিপি তৈরি করা শেষ গরম গরম পরিবেশন করে নিলাম। কোন কিছু প্রথম গরম গরম রান্না করে খেতে যেমন ভালো লাগে এর পরে আর তেমন ভালো লাগেনা। পোলাও এর সাথে খেতে খুবই ভালো লাগছে আমার। আমার চেয়ে বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে। তারা পোলাও খেতে খুব পছন্দ করেন সাথে যদি মাংস থাকে আরো অনেক বেশি খুশি হয়। বন্ধুরা আমার খেতে বেশ ভালো লেগেছে যেহেতু আলু দিয়ে ঝোল করেছি তাই। আমার আজকের শেয়ার করা রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

r8.jpg

r10.jpg

r11.jpg

r12.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

Banner_PUSS1.png

Sort:  
 2 years ago 

আলু দিয়ে মজাদার খাসির মাংস রেসিপি তৈরি করেছেন। খাসির মাংসের রেসিপি খেতে খুবই মজা লাগে। আপনার রেসিপির পরিবেশনে এবং রেসিপির কালারটা দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে।

 2 years ago 

আমার শেয়ার করা রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে অনেক খুশি হলাম।

 2 years ago 

বাহ,আলু দিয়ে খাসির মাংসের দারুন রেসিপি তৈরি করেছেন আপু । দেখে খুবই ভালো লাগলো। রেসিপিটা দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে। এরকম মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

পোলাও ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছিল আপু। রেসিপিটি সময় দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে একটি রেসিপি তৈরি করে দেখিয়েছেন। যেখানে লক্ষ্য করে দেখলাম আলুর সমন্বয়ে খাসির মাংসের রেসিপি। বেশ দারুণ রান্না কাজ সম্পন্ন করেছেন আপনি। গুলো দেখে বেশ ভালো লাগলো। রেসিপির কালার দেখে বুঝতে পারলাম অনেক সুস্বাদু ছিল।

 2 years ago 

যেকোনো মাংস তে আলু দিয়ে ঝোল করে রান্না করলে আমার খেতে খুব ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

খাসির মাংস দেখেই তো জিভে জল চলে আসলো আপু। আমার তো অনেক বেশি ফেভারিট খাসির মাংস। অনেক মজাদার ভাবে তৈরি করেছেন দেখছি। এটার সাথে পোলাও ছিল, এটা শুনে তো আরো বেশি লোভ লেগে গেল এই দুপুরবেলায়। দুপুরবেলায় কিন্তু বেশ জমিয়ে খাওয়া যায় এরকম খাবার গুলো। আমার জন্য পাঠিয়ে দেন আপু। বাচ্চারা মজা করে খেয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপনারা তো কক্সবাজার আসবেন বলে আসতেছেন না। আপনারা কক্সবাজার আসলে আপনাদেরকে রান্না করে খাওয়া এভাবে।

 2 years ago 

রেসিপি টা দেখেই তো জিভে পানি চলে আসছে আপু। এককথায় চমৎকার। আলু দিয়ে খাসির মাংসের রেসিপি টা চমৎকার তৈরি করেছেন। রেসিপি টার প্রতিটা ধাপ চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

অনেক ভালো লেগেছে ভাইয়া আপনার মূল্যবান সময় দিয়ে আমার শেয়ার করা রেসিপিটি দেখলেন।

 2 years ago 

আলু দিয়ে যে কোন রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে। আর আলু আমার খুবই পছন্দের একটি খাবার। আলুর সাথে খাসির মাংস দেখে তো নিজের লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। এত সুন্দর ভাবে রেসিপিটি তুলে ধরেছেন দেখেই জিভে জল চলে আসলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু দাওয়াত রইলো আপনার জন্য চলে আসেন বাসায়।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে চমৎকার ভাবে খাসির মাংস রান্নার রেসিপি উপস্থাপন করেছেন। রান্নার কৌশলটা বেশ দারুন ছিল। অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর ভাবে রান্নার কার্যক্রম সম্পন্ন করেছেন দেখে।

 2 years ago 

আমিও অনেক উৎসাহ পেয়েছি আপু আপনার শেয়ার করা সুন্দর মতামত পড়ে।

 2 years ago 

মাঝেমধ্যে তো আমাদের কেউ দাওয়াত দিতে পারেন মজার মজার রেসিপিগুলো তৈরি করে। এরকম মজাদার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায়। খাসির মাংস আমার অত্যন্ত ফেভারিট একটা রেসিপি। খাসির মাংসের রেসিপি দেখলে জিভে জল চলে আসে। তেমনি আপনার তৈরি করা রেসিপি টা দেখে এখনই খেতে ইচ্ছে করছে। বোঝাই যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছিল। পোলাও এর সাথে খেতে আরো ভালো লেগেছে মনে হয়।

 2 years ago 

একদম আপু আপনি ঠিক বলছেন কিন্তু আপনাদের জন্য সব সময় দাওয়াত আমার বাসায়। আপনারা চলে আসেন কক্সবাজারে বাসায়।

 2 years ago 

আপু খাসির মাংস অনেকের খুব পছন্দের কিন্তু এলার্জির কারণে অনেকে খেতে পারে না। আজকে আপনি অনেক সুন্দর করে খাসির মাংস এবং আলু দিয়ে চমৎকার রেসিপি করেছেন। তবে এটি শুনে বেশ ভালো লাগলো খাসির মাংস সাথে আপনি পোলাও করেছেন। আর এ ধরনের রেসিপির সাথে পোলাও খাবার মজাই আলাদা। আপনার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। মজার রেসিপি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আমি যতটুকু বুঝতে পেরেছি কম বেশি সকলে খাসির মাংস খেতে অনেক বেশি পছন্দ করেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 63838.91
ETH 1916.53
USDT 1.00
SBD 0.37