রেসিপি- চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা সবজির ঝাল রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা সবজির ঝাল রেসিপি।

re6.jpg

সবাইকে জুমা মোবারক।

প্রিয় @amarbanglablog পরিবারের সকল ব্লগার ভাই ও বোনেরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লেখার শুরুতে। বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন শুক্রবার দিনে। আলহামদুলিল্লাহ দৃষ্টিকর্তার অসীম কৃপায় আমরা ও সকলেই ভালো আছি পরিবার পরিজনকে নিয়ে। তবে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব থেকে আমরা এখনো ভালোভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারছিনা। যেহেতু এখানকার কক্সবাজারের বিভিন্ন জায়গায় খুব বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ হয়ে গেছে। বিশেষ করে অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে। যাদের আশ্রয়ের জায়গাটুকু ঘূর্ণিঝড় হামুন কেড়ে নিয়ে গেল। তো সেই দিকে অবশ্যই প্রশাসন খুব সুন্দর কাজ করতেছে। বন্ধুরা শুক্রবার দিন মানে হচ্ছে অনেক ব্যস্ততা। সকাল থেকে অনেক কিছু কাজ করেছি সাংসারিক কাজকর্ম। তো সেই সাথে আপনাদের উদ্দেশ্য আবারও একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। সপ্তাহে একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আজকেও তাই উপস্থিত হয়ে গেছি একটি মজাদার রেসিপি নিয়ে।

সবজির মধ্যে চিচিঙ্গা খেতে আমার খুবই ভালো লাগে। চিচিঙ্গা ভাজি করে খেতে যেমন ভালো লাগে। তেমনি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতেই অনেক ভালো লাগে। বিশেষ করে যখন চিচিঙ্গা ভাজি করে সেখানে ডিম দিয়ে ভাজি করা হয় একটু ঝাল ঝাল করে তাহলে খেতে দারুন হয়। গরম ভাতে বেশ জমে যায়। তাছাড়া রুটি পরোটা সাথেও খুবই ভালো লাগে চিচিঙ্গা ভাজি। তো বন্ধুরা আমি আজকে যে রেসিপিটি শেয়ার করতেছি তা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার একটি সুস্বাদু রেসিপি তৈরি করেছি। সত্যি এই ঝাল রেসিপিটি খেতে খুবই ভালো লেগেছিল। আমার কাছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা সবজির ঝাল ঝাল রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে। এই রেসিপি বিভিন্ন ভাবে খাওয়া যায়। ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে ব্রেকফাস্টে বেশ জমে যায়। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে রেসিপির মূল পর্যায়ে চলে যাচ্ছি। আমি কিভাবে তৈরি করেছি রেসিপিটি আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করে নিব।

re8.jpg




রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


re1.jpg

প্রথমে আমি আপনাদেরকে উপকরণ সমূহ পরিমাণ মত নিয়ে দেখালাম।


উপকরণপরিমাণ
চিচিঙ্গা সবজি৫০০ গ্রাম
চিংড়ি মাছ১৫০ গ্রাম
পেঁয়াজ কুচি২ টি
রসুন কুচি৪/৫ কোয়া
কাঁচা মরিচ ফালি৭/৮ টি
লবণস্বাদমত
লাল মরিচের গুঁড়া১ চামচ
হলুদ গুঁড়া১ চামচ
জিরা গুঁড়া১ চামচ
ধনে গুঁড়া১ চামচ
সরিষার তেলপরিমাণ মত
ধনে পাতাস্বাদ মত


চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা সবজি রেসিপির ধাপ সমূহ


রান্নার ধাপ-১

যেহেতু উপরে প্রয়োজনীয় সব উপকরণ সমূহ আপনাদের সাথে পরিমাণ মতো নিয়ে দেখিয়েছি। এখন আমি সরাসরি রান্নার ধাপে চলে যাব। রান্নার জন্য একটি পাত্র চুলায় বসায় দিয়েছি। রান্নার পাত্রটি গরম হয়ে আসলে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে অপেক্ষা করবো। তো গরম হয়ে আসলে সেখানে কুচি করে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচা মরিচের ফালি দিয়ে দিব।

re5.jpg


রান্নার ধাপ-২

এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ গুলো। সব উপকরণ ভালোভাবে নড়েচড়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায়ই ভাজা হয়ে গেছে।

re .jpg


রান্নার ধাপ-৩

এখন দিয়ে দেবো অন্যান্য মসলা। হালকা পরিমাণ লাল মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মত লবণ। মসলা গুলো দেওয়ার পরে হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে।

re2.jpg


রান্নার ধাপ-৪

এখন দিয়ে দেব চিচিঙ্গা সবজি। এগুলো আমি আগে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এরপরে আমার পছন্দ মত কুচি করে নিয়ে ধুয়ে নিয়েছি। পানি ঝরিয়ে যাওয়ার জন্য রেখে দিছি। এখন যেহেতু সব মসলা সিদ্ধ হয়ে এসেছে তাই চিচিঙ্গা সবজি গুলো দিয়ে ভালোভাবে অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে নিব। সেই সাথে সিদ্ধ করতে দিব।

re3.jpg


রান্নার ধাপ-৫

প্রয়োজন মতো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা শেষ হয়ে গেলে কুচি করে রাখা ধনেপাতা গুলো উপরে ছিটিয়ে দিয়েছি। এরপরে চুলা বন্ধ করে দিয়েছি। চুলা থেকে নামায় ফেলে ঠান্ডা করতে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য।

re4.jpg


রেসিপির পরিবেশনা

এখন পরিবেশনের পালা। যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি চিচিঙ্গা সবজি খেতে অনেক মজার হয়েছিল। তাছাড়া আমি কাঁচা মরিচ এবং শুকনা মরিচ দুইটাই দিয়েছি। ঝাল ঝাল খেতে খুবই ভালো লেগেছিল। যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তাই স্বাদ আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো বন্ধুরা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লেগেছিল। তাছাড়া আমি রুটি পরোটার সাথে খেয়ে থাকি এই ধরনের সবজি গুলো। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে আমার আজকের রেসিপিটি দেখার জন্য।

re6.jpg

re7.jpg

re8.jpg

re9.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 3 years ago 

জি আপু ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব থেকে এখনো ভালোভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেননি যেহেতু শুনলাম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজারে। চেষ্টা করবো খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। ও সাবধানে থাকবে। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা সবজির ঝাল রেসিপি আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপু। এ ধরনের রেসিপি গুলি বেশী ভালো লাগে শীতকালে। আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ে সাবলীল ভাষায় খুব সুন্দর মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্নার দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিংড়ি মাছ আমার খুবই প্রিয় তাই আপনার তৈরি করা এই রেসিপিটা দেখেই আমার খেতে ইচ্ছা করছে।

 3 years ago 

আপনাকে দাওয়াত দিলাম ভাইয়া বাসায় চলে আসেন।

 3 years ago 

ঘূর্ণিঝড় হামুনের কারণে তাহলে আপনাদের ওইদিকে তো অনেক ক্ষতি হয়েছে দেখছি আপু। প্রশাসন থেকে দ্রুতই ক্ষতিপূরণ দেবে বলে আশা রাখছি। চিচিঙ্গা খেতে আমারও খুব ভালো লাগে আপু আপনার মত । আর যখন এভাবে চিংড়ি মাছ দিয়ে ঝাল ঝাল করে চিচিঙ্গা রান্না করা হয় তখন তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। অনেক সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু ঘূর্ণিঝড় কে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা সবজির ঝাল রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু ডিম দিয়ে চিচিঙ্গা রান্না করেছি অনেক বার তবে কখনো চিংড়ি দিয়ে রান্না করে খাওয়া হয়নি।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আসলে চিংড়ি মাছ দিয়ে যা কিছু রান্না করি না কেন অনেক মজার হয়।আপনার রেসিপির কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ সুন্দর সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আপু।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা সবজির ঝাল রেসিপি শেয়ার করেছেন পরিবেশন করা রেসিপির ছবি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। অনেক লোভনীয় এই রেসিপিটি কিভাবে তৈরি করেছেন সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই ভাইয়া খেতে অনেক মজার হয়েছিল।

 3 years ago 

আপু আপনি চিংড়ি মাছ দিয়ে খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করেছেন। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার এভাবে রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। আমি চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করি। তার জন্য মাঝে মাঝেই চিংড়ি মাছের রেসিপি তৈরি করা হয়। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কাছেও ভীষণ ভালো লাগে আপু অনেক ধন্যবাদ।

 3 years ago 

চিচিঙ্গা আমার কাছে খুব পছন্দের সেটা বলব না। তবে মোটামুটি ভালো লাগে। কিন্তু চিচিঙ্গার সঙ্গে চিংড়ি দেওয়াই রেসিপি টা আমার কাছে বেশ ভালো লেগেছে। রেসিপি টা অনেক সুন্দর তৈরি করেছেন আপু। আপনার উপস্থাপনা টা বেশ ভালো লেগেছে। সবমিলিয়ে দারুণ ছিল আপনার রেসিপি টা। ধন্যবাদ আমাদের সঙ্গে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ভালো লেগেছে আমার রেসিপি আপনার ভালো লেগেছে জানতে পেরে।

 3 years ago 

আপনি খুব লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন।রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো ছিল।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন। এটা দেখে যে কেউ সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার রেসিপিটি ভাল লাগার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63490.15
ETH 1890.47
USDT 1.00
SBD 0.37