অরিগ্যামিঃ- রঙিন কাগজ দিয়ে তিন কালারের তিনটি প্রজাপতি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা!

আশা করি সবাই ভালো আছেন বৃষ্টিময় দিনে। আমিও বেশ ভালো আছি বৃষ্টির দিনে ঠান্ডা আবহাওয়াতে। আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা? আমাদের এখানে তো বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আজ তিনদিন যাবত ভীষণ ভালো আছি। যেহেতু বর্ষাকাল আমার প্রিয় ঋতু। প্রিয় ঋতুতে ভীষণ ভালো রাখে আমাকে। আজকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগে। আশা করি আপনারা আমার ব্লগ গুলো ভিজিট করে আনন্দ উপভোগ করতে পারেন। আপনারা এতই অনুপ্রাণিত করেন আমাকে আমার পোস্ট দেখে অনেক ভালো লাগে। চেষ্টা করি সব সময় পোস্টের ভিন্নতা আনার। ভিন্ন কিছু তৈরি করতে যেমন ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আরো অনেক ভালো লাগে।

ar14.jpg

আমরা সবাই চাই প্রতিনিয়ত ইউনিক এবং নিত্যনতুন কিছু জিনিস দেখতে এবং উপভোগ করতে। সেটা যে কোন ক্ষেত্রে যে কোন পর্যায়ে হতে পারে। তাই বন্ধুরা আমি আজকে আবার উপস্থিত হয়েছি একটি অরিগ্যামি পোস্ট নিয়ে। সবাই কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করে শেয়ার করেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করা অরিগ্যামি আমার দেখতে খুবই ভালো লাগে। তাই আমি আজকেও আবার উপস্থিত হয়েছি নতুন একটি অরিগ্যামি নিয়ে। যা প্রজাপতির অরিগ্যামি তৈরি করেছি। যদিও এই অরিগ্যামি তৈরি করার ক্ষেত্রে আমার তেমন দক্ষতা নেই। আজকে তৈরি করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

ar13.jpg

আমি চেষ্টা করেছি বন্ধুরা তিন কালারের তিনটি প্রজাপতির অরিগ্যামি তৈরি করার। যদিও তৈরি করতে একটু কঠিন লাগছিল। যেহেতু প্রথম তৈরি করেছি। কিন্তু তৈরি করার পরে বেশ ভালো লাগছে। কারণ প্রজাপতিগুলো তৈরি করার পরে আমার কাছে খুবই সুন্দর লাগছে। কষ্ট করে যখন কোন কিছু তৈরি করা হয় এবং দেখতে সুন্দর দেখায় তখন সে কষ্টগুলো আর মনে থাকে না। আশা করি বন্ধুরা আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার আজকে তৈরি করা প্রজাপতির অরিগ্যামির ধাপ গুলো—--

ar15.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • রঙ্গিন কাগজ।

  • কাঁচি।

  • গাম।

  • পেন্সিল।

ar.jpg

প্রথম ধাপঃ

প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি হলুদ কালারের একটি রঙিন কাগজ নিয়েছি। সেটাকে দুই টুকরো করেছি। একটা বড় একটা ছোট সাইজের করেছি। কাগজ নিয়ে ভাঁজ করে নিলাম যা আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি। এখন সেই কাগজগুলোকে দুই ভাঁজ করে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি পরে কেটে নিতে হবে।

ar1.jpg

ar2.jpg

ar3.jpg


দ্বিতীয় ধাপঃ

এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভাঁজ করে নেওয়া সেই কাগজ ডিজাইন করে কেটে নেওয়ার পরে প্রজাপতি ডিজাইন করে আবার ভাঁজ করে নিলাম। এভাবে আমি তিন কালারের তিনটি কাগজ ভাঁজ করে নিয়ে আপনাদেরকে দেখিয়েছি এবং সাথে প্রজাপতির ডিজাইন করে নিয়েছি।

ar4.jpg

ar5.jpg

ar6.jpg


তৃতীয় ধাপঃ

এখন আরেকটি রঙ্গিন কাগজ নিয়ে ফিতা আকারের কাগজ কেটে নিলাম যা আপনারা দেখতে পাচ্ছেন।

ar7.jpg

ar8.jpg

ar9.jpg


চতুর্থ ধাপঃ

ফিতা কেটে নিয়েছি। সেই ফিতা ভালোভাবে প্রজাপতির উপরে ডিজাইন করে নিলাম এবং গাম দিয়ে লাগিয়ে দিলাম। এভাবে আমি পরপর তিনটি প্রজাপতির অরিগ্যামি তৈরি করে নিয়েছি।

ar9.jpg

ar10.jpg

ar11.jpg


উপস্থাপনা

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করেছি তা আপনাদের কে দেখিয়ে দিলাম। যখন প্রজাপতির অরিগ্যামি পুরোপুরি তৈরি করা শেষ হয়ে যায় তখন দেখতে বেশ ভালো লাগলো। আপনারা দেখতে পাচ্ছেন তিন কালারের তিন টি প্রজাপতির ডিজাইন কত সুন্দর দেখাচ্ছে। প্রজাপতির অরিগ্যামি আমার কখনো তৈরি করা হয়নি আজ প্রথম তৈরি করেছি। আশা করি বন্ধুরা আপনাদের কাছেও ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো জানালে অনেক বেশি ভালো লাগবে। সব সময় সহযোগিতা করেন মতামতের মাধ্যমে অনেক বেশি অনুপ্রাণিত হই আমি। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে সময় দিয়ে আমার পোস্ট ভিজিট করেন।

ar12.jpg

ar13.jpg

ar14.jpg

ar15.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি তৈরি।

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Polish_20230713_210902326.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তিন কালারের তিনটি প্রজাপতি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে আপু। এমন জিনিস তৈরি করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়।

 2 years ago 

প্রজাপতি এই প্রথম তৈরি করেছি ভাইয়া রঙ্গিন কাগজ দিয়ে।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর প্রজাপতি অরিগামিটি দেখতে ভীষণ আকর্ষণীয় হয়েছে আপু। মনে হচ্ছে এক ঝাঁক উড়ন্ত প্রজাপতি। ধাপে ধাপে রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতি বানানো পদ্ধতি চমৎকার সুন্দর ভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ অনেক ভালো লাগলো আপু সময় দিয়ে দেখার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি তিন কালারেএ তিনটা প্রজাপতির অরিগামি বানিয়েছেন। দেখে অনেক ভালো লাগলো।আপনার জন্য শুভ কামনা রইলো আপু।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার পোস্ট দেখার জন্য।

 2 years ago 

ওয়াও অনেক সুন্দর হয়েছে তো আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই তিন কালারের প্রজাপতির অরিগ্যামিটা। অনেক সুন্দর লাগতেছে কিন্তু তিনটা প্রজাপতিকে দেখতে। রঙিন কাগজ ব্যবহার করে কোনো কিছু তৈরি করার জন্য দক্ষতার প্রয়োজন অনেক বেশি হয়ে থাকে। আর আমার কাছে এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। এই ধরনের প্রজাপতি তৈরি করে দেয়ালে লাগালে আমার কাছে বেশি ভালো লাগে দেখতে। আর আপনিও যদি এই প্রজাপতিগুলো দেয়ালে লাগান তাহলে অনেক সুন্দর লাগবে। পোস্টে এরকম ভিন্ন আনলে সত্যি খুব ভালো লাগে।

 2 years ago 

বিশেষ করে আপনার তৈরি করা জিনিসগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। ধন্যবাদ আপনার কাছ থেকে প্রশংসা শুনে ভালো লাগলো।

 2 years ago 

তিন রঙের পেপার দিয়ে দারুণভাবে তিনটি প্রজাপতির অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
সত্যি এ ধরনের সৌন্দর্যগুলো যদি ঘরের দেয়ালে রাখা যায় তাহলে ঘরে সৌন্দর্য ও কিন্তু বাড়িয়ে দেয়।
ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল।

 2 years ago 

ঠিক বলছেন ভাইয়া রঙিন কাগজের তৈরি করা জিনিসগুলো ওয়ালে রাখলে ভালো লাগে দেখতে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি তিন রঙের প্রজাপতি তিনটি সুন্দর লাগছে দেখতে আপু। আপনার আজকের ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু অনেক উৎসাহ দিলেন আমাকে।

 2 years ago 

আমি প্রায়ই প্রজাপতি এর অরিগামি টা দেখি ভালোই লাগে দেখতে।আপু আপনার তিন কালারের প্রজাপতি দেখতে বেশ সুন্দর হয়েছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামতের মাধ্যমে সহযোগিতা করে পাশে থাকলেন।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগ্যামি গুলো ভিষণ সুন্দর হয়েছে। খুব সুন্দর কালারফুল প্রজাপতি করেছেন। ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে প্রজাপতি গুলো। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি আপু সুন্দর করে তৈরি করার। আপনাদের ভালো লাগলো জানতে পেরে খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার নিজের কাছেও খুব ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে প্রজাপতি তৈরি করেছেন দেখে তো আমি জাস্ট মুগ্ধ হয়েছি। প্রত্যেকটা প্রজাপতি দেখতে যেমন অনেক বেশি সুন্দর হয়েছে, তেমনি এগুলোকে দেখতে অনেক বেশি কিউট লাগতেছে। এরকম ভাবে প্রজাপতি আমি অনেক আগে তৈরি করেছিলাম। আমার নিজের কাছেও এই প্রজাপতি গুলো দেখতে খুব ভালো লাগে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগানোর কারণে এত সুন্দর প্রজাপতি তৈরি করতে পেরেছেন। আপনার এত সুন্দর কাজের প্রশংসা তো করা লাগতেছে।

 2 years ago 

সুন্দর মতামতের মাধ্যমে আমাকে অনেক অনুপ্রাণিত করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে তিনটি প্রজাপতি তৈরি করেছেন আপু। তিনটি প্রজাপতি তিন রংয়ের দেখতে ভীষণ ভালো লাগছে। অনেক সুন্দরভাবে প্রজাপতি তৈরীর প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

তৈরি করতে বেশ ভালো লাগছিল আপু আমার। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38