আর্টঃ- সাদা কালো বাঁশির ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাই কেমন আছেন বন্ধুরা?

আশা করছি আপনারা সকলেই ভালো আছেন? নিশ্চয়ই আমিও ভাল আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে। আজকাল এত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি সময় গুলো নিজের প্রতি খেয়াল রাখার সুযোগও পাচ্ছিনা। সকাল সাতটা থেকে বাচ্চাদের স্কুলে দৌড়াদৌড়ি শুরু হয়। রাত অব্দি পর্যন্ত একেবারে সেই দৌড় চলতে থাকে। সত্যি এত ব্যস্ততার মধ্যেও কমিউনিটির কাজ গুলো করতে অনেক ভালো লাগে। যদিও অন্যদের মতো সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি গুলো শেয়ার করতে পারি না সেটা অনেক বেশি খারাপ লাগে।

r19.jpg

কিন্তু চেষ্টা করি মন চাই নতুন নতুন অনেক কিছু তৈরি করে শেয়ার করার। যদিও তেমন আইডিয়া নেই কিন্তু চেষ্টা করলে সফলতা আসে। তবে সেই সফলতার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হয়। চেষ্টা করার জন্য তো সেই সুযোগ সুবিধা দেখতেছি না। তারপরেও হাতে সময় পেলেই সেই সময় গুলোকে একদম হাতছাড়া করিনা। আমি আরেক নাছোড় বান্দা হা হা হা। তাই মাঝে মধ্যে বসে পড়ি ক্রিয়েটিভ কিছু তৈরি করার জন্য। আজকেও নতুন একটি আর্ট তৈরি করেছি। আমি প্রতিনিয়ত সাদা-কালো ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। তার মধ্যে এটিও একটি অন্যতম আর্ট। কারণ সাদা-কালো ম্যান্ডেলা আর্ট আমার তৈরি করতে খুব ভালো লাগে।

r20.jpg

আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে একটি বাঁশির ম্যান্ডেলা আর্ট। যদিও ম্যান্ডেলা আর্ট গুলো তেমন একটা পারিনা। কিন্তু চেষ্টা করেছি বাঁশির ম্যান্ডেলা আর্ট তৈরি করার। সবাই খুব সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করেন। তাদের গুলো দেখলে আমারও করতে ইচ্ছে করে। তাই আমিও চেষ্টা করি ভিন্ন কিছু আর্ট শেয়ার করার। কিংবা ম্যান্ডেলা আর্ট গুলো তৈরি করে শেয়ার করার। আশা করি বন্ধুরা আমার আজকের তৈরি করা বাঁশির ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে ভালোই লাগবে। তাহলে আমি কিভাবে তৈরি করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে উপস্থাপন করব—----------

r13.jpg


আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • ড্রয়িং পেপার/ খাতা।

  • পেন্সিল।

  • রাবার।

  • জেল পেন।

  • কম্পাস।

  • রোলার/স্কেল।

r.jpg


ম্যান্ডেলা আর্টের ধাপ সমূহঃ


প্রথম ধাপঃ

প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ সব উল্লেখ করেছি এবং নিয়ে দেখালাম। এখন সরাসরি আর্টের এর মূল পর্যায়ে চলে যাব। প্রথমে সাদা কাগজ নিয়েছি। সেখানে স্কেল এবং পেন্সিলের সাহায্যে বাঁশির ডিজাইন এঁকে নিয়েছি। এবং বাঁশির সাথে কিছুটা ডিজাইনও এঁকে নিয়েছি।

r1.jpg

r2.jpg

r3.jpg


দ্বিতীয় ধাপঃ

এখন কম্পাসের সাহায্যে বাঁশির উপরে গোল করে এঁকে নিয়েছি।

r4.jpg

r5.jpg

r6.jpg


তৃতীয় ধাপঃ

এখন জেল পেন দিয়ে বাঁশির মধ্যে বিভিন্ন ধরনের নকশা এঁকে নিচ্ছি। কিছুটা অংশ আমি এঁকে নিয়ে দেখিয়েছি আপনাদেরকে।

r7.jpg

r8.jpg


চতুর্থ ধাপঃ

এই ধাপে এসে জেল পেনের সাহায্যে বাঁশির ভিতরের পুরো নকশা এঁকে নেওয়া সম্পন্ন করেছি।

r9.jpg

r10.jpg


পঞ্চম ধাপঃ

এই ধাপে এসে পুরো ম্যান্ডেলা আর্টের ভিতরে বিভিন্ন নকশার ডিজাইন এঁকে পুরো নকশাটি সম্পন্ন করেছি। এভাবে তৈরি হয়ে যায় আমার আজকের শেয়ার করা বাঁশির ম্যান্ডেলা আর্ট।

r11.jpg

r12.jpg

r13.jpg


উপস্থাপনা

যখন বাঁশির ম্যান্ডেলা আর্ট সম্পন্ন হয়ে যায় তখন পাশে একটি আমার সাইন দিয়ে দিয়েছি। এভাবে পুরোপুরি ভাবে বাঁশির ম্যান্ডেলা আর্ট তৈরি করা শেষ। তৈরি করার পরে আমার বেশ ভালো লেগেছে বন্ধুরা। আশা করি আমার আজকের শেয়ার করা সাদা কালো বাঁশির ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছেও ভালো লাগবে। আপনাদের কেমন লেগেছে বন্ধুরা জানাতে ভুলবেন না। কারণ আপনাদের খুব সুন্দর সুন্দর মতামত আরও কাজ করতে অনেক বেশি উৎসাহ পাই।

r15.jpg

r19.jpg

r20.jpg

r21.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিসাদা কালো বাঁশির ম্যান্ডেলা আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago 

এক সময় তো বাঁশির সুর শুনলে ভীষণ ভালো লাগতো। যদিও এখন প্রযুক্তির ছোঁয়ায় সব কিছু হারাতে বসেছি আমরা। বাঁশির ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিভিন্ন ধরনের নকশা তৈরি করাতে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলছেন ছোট বেলায় গ্রামে থাকতে অনেক বাঁশির সুর শুনতাম। এখন সেই বাশির সুর কোথায় হারিয়ে গেছে। ধন্যবাদ ম্যান্ডেলা আর্ট ভালো লাগার জন্য।

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের ব্যস্ত থাকতে হয় শত ব্যস্ততার মধ্যে ও কমিউনিটির কাজ গুলো করতে অনেক ভালো লাগে। আপনার ম্যান্ডেলা আর্ট চমৎকার হয়েছে। আসলে আপু এই ধরনের আর্ট গুলো করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। ধন্যবাদ আপু সময় নিয়ে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

যখন শত ব্যস্ততা কাটিয়ে কমিউনিটিতে কাজ গুলো করতে পারি তখন খুব বেশি ভালো লাগে।

 2 years ago 

সুন্দর একটি সাদাকালো বাঁশির ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আর্টটি দেখতে খুব সুন্দর লাগছে।এরকম আর্ট গুলো করতে সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আর্টটি দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে নিখুঁতভাবে আটটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে সময় দিয়ে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট দেখলেন। ঠিক বলছেন অনেক সময়ের দরকার হয় এই আর্ট গুলো করতে।

 2 years ago 

যতই ব্যস্ততা থাকুক না কেন আমরা কখনোই আমার বাংলা ব্লগ থেকে দূরে থাকতে পারিনা । এটা ঠিকই বলেছেন আমরা সবাই এখানে ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করি এজন্য আমরা নিত্য নতুন জিনিস সব সময় ট্রাই করে থাকি । আপনার ম্যান্ডেলা আর্টটি কিন্তু অনেক সুন্দর হয়েছে আপু । এ ধরনের ম্যান্ডেলা আর্ট করতে যেমন ভালো লাগে আবার অন্য কেউ করলে সেটা দেখতেও কিন্তু ভালোই লাগে । আপনারটিও দারুন লাগলো আমার কাছে ।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে আপনার লেখা গুলো পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে। আপনার আজকের সাদা কালো বাঁশির ম্যান্ডেলা আর্টটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এধরনের কাজ গুলো করতে বেশ সময় নিয়ে করতে করতে হয়। দেখে বোঝা যাচ্ছে আপনি ধৈর্য ও সময় নিয়ে ছোট ছোট নিখুঁত ডিজাইন দিয়ে বাঁশির সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আমি মনে করি একটা বিষয় চেষ্টা করলে কখনো বিফলে যায় না। অবশ্য সফলতা আসবে।

 2 years ago 

সাদা কালো বাঁশির ম্যান্ডেলা আর্ট এই কাজগুলি করার জন্য অনেক দক্ষতার প্রয়োজন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমার তো ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সাদাকালো একটা বাশির খুবই সুন্দর নজর কাড়ানো একটি মান্ডেলা প্রস্তুত করেছে।
বিশেষ করে ছোট ছোট নকশার সমান হয়ে পূর্ণাঙ্গ একটি রোগ যে কেউ দেখলে অনেক ভালো ফিল করবে।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার শেয়ার করার সাদা কালো ম্যান্ডেলা আর্ট আপনার ভালো লেগেছে জানতে পেরে অনেক বেশি খুশি হয়েছি।

 2 years ago 

আপনি আজকে আমাদের মাঝে একটি সাদা কালো বাঁশির ম্যান্ডেলা আর্ট করে শেয়ার করেছেন। আপনার বাঁশির ম্যান্ডেলাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর করে সময় নিয়ে ম্যান্ডেলা আর্টের কাজটি সম্পন্ন করেছেন এবং ম্যান্ডেলা আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এতো সুন্দর একটি আর্ট দেখে আমার উৎসাহ বেড়ে গেল।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট দেখার জন্য।

 2 years ago 

দারুণ এঁকেছেন আপু ৷ আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম , অসাধারণ হয়েছে ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে একটু বেশিই ভালো লাগে , সুন্দর লাগে ৷ আপনি অনেক সুন্দর এবং নিখুঁত ভাবে বাশিঁর ম্যান্ডেলা আর্ট করেছেন ৷ সাদা কালো বাশিঁর এই ম্যান্ডেলা আর্ট অসম্ভব সুন্দর হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া অনুপ্রাণিত হয়েছি অনেক আপনার গঠনমূলক মতামত পড়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65117.10
ETH 1964.04
USDT 1.00
SBD 0.37