পেইন্টিংঃ-জল রং দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।
আসসালামু আলাইকুম/আদাব,
প্রিয় বন্ধুরা আমি সামশুন নাহার হিরা @samhunnahar। আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সাগরকন্যা কক্সবাজার শহর থেকে। প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে। আপনাদের দোয়ায় সুস্থ আছি এবং ভালো আছি। তো বন্ধুরা আজকের নতুন ব্লগিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আমার আজকের নতুন ব্লগিং আপনাদের বেশ ভালোই লাগবে। যেহেতু প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু আপনাদের সাথে শেয়ার করার। তো সেই ধারাবাহিকতায় আজকে আবার উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা আমি আজকে যে পোস্ট আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।
আমি চেষ্টা করি সব সময় ভিন্ন ভিন্ন ক্রিয়েটিভিটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার। যদিও তেমন পারি না কিন্তু চেষ্টা তো করতে হবে। যত বেশি চেষ্টা করা হবে ততই বেশি সফলতা আসবে। তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আমার ক্রিয়েটিভিটি গুলোকে আপনাদের সাথে তুলে ধরার। সেই মোতাবেক আমি আজকে আবার উপস্থিত হয়ে গেছি একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং নিয়ে। কতটুকু পেরেছি সেটা আমি নিজেই বুঝতে পারছি না বন্ধুরা। আশা করি আপনাদের মাধ্যমে সুন্দর সুন্দর মতামতের মাধ্যমে জানতে পারবো আমার আজকের পেইন্টিং কেমন হয়েছে। বন্ধুরা চেষ্টা যখন করতেছি নিশ্চয়ই একদিন সফলতা আসবে সেই আশায় পথ চলা আমার। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করার যাক আমার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং কিভাবে তৈরি করেছি। পুরো ধাপ গুলো আমি আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করে নিব।
প্রয়োজনীয় উপকরণ
১/ আর্ট পেপার।
২/ পেন্সিল।
৩/ পোস্টার কালার।
৪/ টেপ।
৫/ তুলি।
৬/ পানি।
পেইন্টিং এর ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে আমি পেইন্টিং করার জন্য প্রয়োজনীয় জিনিস পত্র নিলাম। সেই সাথে পেইন্টিং কাগজটি ভালো করে টেপ দিয়ে বাইন্ডিং করে নিলাম। এখন কালার নিয়ে পিংক কালার দিয়ে আমি তুলির সাহায্যে কাগজের মধ্যে ব্রাশ করে নেব।
ধাপ-২
এরপরে নিয়েছি আমি কমলা রং। কমলা রঙের সাথে হালকা পানি মিক্স করে আরো একটু হালকা করে নিলাম। সেই সাথে তুলি দিয়ে কাগজের মধ্যে আবারো ব্রাশ করে নিব। এভাবে আমি সবুজ কালার এবং নীল কালার দিয়ে পুরা পেইজে ব্রাশ করে নিলাম।
ধাপ-৩
এখন আমি আবারও গাঢ় নীল কালার এবং কালো কালার দিয়ে আর্ট পেপারের নিচের দিকে ব্রাশ করে নিব।
ধাপ-৪
এখন আমি একটা ঢাকনার সাহায্যে সূর্য আকৃতির একটি গোলাকার করে নিব পেন্সিলের সাহায্যে। তো গোলাকার করে নিয়ে সেখানে প্রথমে আমি সাদা কালার দিয়ে কালার করে নিয়েছি।
ধাপ-৫
এখন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আমি কালো রং দিয়ে গাছ পেইন্টিং করে নিব। সেই সাথে সবুজ রং দিয়ে কিছু ঘাস ফুল দিব এবং ফুলের মধ্যে সাদা রং দিয়ে পেইন্টিং করে নিয়েছি।
ধাপ-৬
এখন সাদা রঙের মধ্যে আমি হলুদ কালারের ফোটা দিয়ে ফুল সাজিয়ে নিয়েছি। সে সাথে আমি সূর্যের কালার এর মধ্যে গাঢ় করে হলুদ কালার দিয়েছি। সেই সাথে পাখি পেইন্টিং করে দিলাম কালো রং দিয়ে।
উপস্থাপনা
তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং। আসলেই জল রং দিয়ে পেইন্টিং করা খুবই জটিল। যদি কালার এদিক-ওদিক ভুলের মাধ্যমে পড়ে যায় তাহলে পুরো পেইন্টিং নষ্ট হয়ে যায়। দেখতে অনেক টা বাজে লাগে। তাই একটু সাবধানে করতে হয়। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আরো ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব। সময় দিয়ে দেখার জন্য অনেক ভালো লাগলো। আমার পেইন্টিং টা কেমন লেগেছে মতামত দিয়ে জানালে অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা।
| ডিভাইসের নাম | Wiko,T3 |
|---|---|
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | পেইন্টিং |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
আপু জল রং দিয়ে দারুন একটি প্রাকৃতিক দৃশ্য শেয়ার করেছেন আপনি। দেখে ভীষণ ভালো লাগলো ।প্রতিটি ধাপের উপস্থাপন চমৎকার ছিল যা দেখে খুব সহজেই আপনার অংকন প্রণালী বুঝতে পারছি ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে আমার পেইন্টিং দেখার জন্য।
Twitter
প্রকৃতির সৌন্দর্য আপনি আপনার রংতুলির সাহায্যে ফুটিয়ে তুলেছেন। সূর্য অস্ত যাচ্ছে চারিদিকে লাল অন্ধকার ধেয়ে আসছে আর পাখিরা তাদের নীড়ে ফিরে যাচ্ছে। কি চমৎকার এই দৃশ্য। অসাধারণ আপু।
আমার পোস্ট পড়ে দারুন একটি অনুভূতি প্রকাশ করলেন আপু বেশ ভালো লেগেছে।
জল রং দিয়ে এভাবে যে কোন কিছুর পেইন্টিং করলে তা অনেক সুন্দর হয়। জল রং দিয়ে অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অঙ্কন করেছেন আপনি, যেটা দেখে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। ধাপ গুলো অনেক সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে, তার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কালার কম্বিনেশনটাও অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার গঠন মূলক মন্তব্য পড়ে অনেক বেশি খুশি হয়েছি। অনেক অনুপ্রেরণা দেওয়ার জন্য বেশ ভালো লাগলো।
আপনি প্রতিনিয়ত নতুন কিছু আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেন এই বিষয়টা আমি খুবই পছন্দ করি। আজকেও দেখছি আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে, এই পেইন্টিংটা সম্পূর্ণ করেছেন। প্রাকৃতিক সৌন্দর্য সবাই অনেক বেশি পছন্দ করে। আপনি ফুলগুলো অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন। এবং কাজগুলোও অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন এটা খুব ভালো লেগেছে।
হ্যাঁ আপু চেষ্টা করতেছি ভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করার। তবে আপনার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো।
আপু সবসময়ই চেষ্টা করেন আপনার পোষ্ট ভ্যারিয়েশন আনার এবং বিভিন্ন রকমের পোস্ট করে আপনার ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার। আপনি বিভিন্ন রঙ এর জলরঙ ব্যবহার করে দারুণ একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। বিভিন্ন রঙ এর মিশেলে বেশ দারুণ একটি আউটকাম এসেছে আপু। এক কথায় অসাধারণ দৃশ্য। আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ভালো লেগেছে আমার কাছে আপু আপনার কাছ থেকে এত সুন্দর অনুপ্রেরণা পেয়ে।
প্রাকৃতিক দৃশ্য সবসময়ই ভালো লাগে আমার। আপনি জল রং দিয়ে প্রাকৃতির দৃশ্য খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধাপগুলো সুন্দর ভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা চিত্র অঙ্কন বুঝতে অনেক সুবিধা হয়েছে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
বেশ ভালো লাগলো আমার পোস্ট পড়লেনএবং আমার প্রাকৃতিক দৃশ্যটি আপনার ভালো লাগলো।
জল রং দিয়ে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন। এক কথায় অসাধারণ হয়েছে আপু। সাথে প্রত্যেকটা ধাপ খুব সহজভাবে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে দেখার জন্য এবং ভালো লাগার জন্য।
প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং গুলো দেখতে সব সময়ই ভীষণ ভালো লাগে। আপু ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। কালার কম্বিনেশন অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সময় দিয়ে আমার পুরো পোস্ট দেখার জন্য।
জল রং দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অসাধারণ হয়েছে দেখে খুবি ভালো লেগেছে আমার। এতো সুন্দর চিত্র অংকন করেছেন সত্যি অসাধারণ ছিলো। ধাপে ধাপে শেয়ার দেখে আরও বেশি ভালো লেগেছে আমার।
অনেক ভালো লাগলো ভাইয়া যেহেতু আমার পেইন্টিং আপনার ভালো লেগেছে জানতে পেরে।