রেসিপি "এসো নিজে করি" -// আলু মিক্স চিকেন কিমা ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভ রাত্রি সবাইকে,

আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি ব্লগে। আশা করি আপনারা সকলেই ভাল আছেন পরিবার পরিজনকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের দোয়ায়। তবে ওয়েদার টা বেশ গরম আজকে। কিছু দিন ঠান্ডা থাকার কারণে রোজা গুলো বেশ ভাল গেল। তবে আজকে বেশ গরম। যাক সেদিকে আর না যায়। প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে ভিন্ন কিছু শেয়ার করার। আজকে আবার উপস্থিত হয়েছি নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে। চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার। সেই ধারাবাহিকতায় আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে।

r8.jpg

আমরা চেষ্টা করি রান্নার ক্ষেত্রে নিত্য নতুন কিংবা ভিন্নতা আনার জন্য। চেষ্টা করি খাবারের স্বাদ বৃদ্ধি করতে। একই খাবার গুলোকে আমরা ভিন্ন পদ্ধতিতে রান্না করার চেষ্টা করি। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে আলু মিক্স চিকেন কিমা ভুনা রেসিপি। আমার কাছে মাংসের মধ্যে আলু দিয়ে ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে যখন মুরগির মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করা হয় খেতে খুবই সুস্বাদু হয়। আজকে আমি ভিন্নভাবে মুরগির মাংস আর আলু মিক্স করে কিমা ভুনা করেছি। আমার কাছে আলু এবং মুরগির মাংসের কম্বিনেশনটা দারুণ লাগে। যদি একটু ঝাল বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই চিকেন কিমা খেতে খুবই ভালো লাগে। শুধু ভাতের ক্ষেত্রে নয় অন্যান্য রুটি পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগে। এই রেসিপি খেতে খুবই ভালো লেগেছিল।

r6.jpg

আলু মিক্স চিকেন কিমা রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালই লাগবে সবার কাছে। তাহলে ধাপ গুলো আমি শেয়ার করে নিচ্ছি—-------


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


r.jpg
উপকরণ সমূহ পরিমাণ মত নিয়ে দেখালাম।

উপকরণপরিমাণ


  • মুরগির মাংস- ৫০০ গ্রাম।

  • আলু বড় সাইজের- ১ টি ।

  • পেঁয়াজ কুচি- ২ টি।

  • রসুন বাটা - ৩/৪ চামচ।

  • শুকনা মরিচ/লাল মরিচ গুঁড়া- ২ চামচ।

  • কাঁচা মরিচ কুচি- ৪/৫ টা।

  • আদা বাটা- ২ চামচ।

  • ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া অল্প করে।

  • লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা।

  • গরম মসলা- ১ চামচ।

  • লবণ- স্বাদমত।

  • ধনে পাতা কুচি- অল্প।

  • সরিষার তেল- পছন্দমত।


আলু মিক্স চিকেন কিমা রেসিপি তৈরির ধাপ সমূহঃ


রান্নার ধাপ-১

প্রথমে সব উপকরণ সমূহ উপরে তালিকা সহকারে নিয়ে দেখিয়েছি। মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। মুরগির মাংস ছোট করে কিমা করে নিয়েছি কেটে। আলু কেটে কুচি করে নিয়েছি।

r1.jpg


রান্নার ধাপ-২

রান্নার জন্য একটি পাত্র চুলায় বসায় দিয়েছি। তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। তেল যখন গরম হয়ে আসলে তাতে লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, এলাচ গরম তেলের মধ্যে ছেড়ে দিব। দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে।

r2.jpg


রান্নার ধাপ-৩

গরম মসলা গুলো ভেজে নেওয়ার পরে বাটা মসলা গুলো দিয়ে দিয়েছি। বাটা মসলা গুলো দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। বাটা মসলা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব শুকনো উপকরণ গুলো। সব উপকরণ দেওয়া শেষ হলে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া শেষ হলে দিয়ে দিব মুরগির মাংসের কেটে রাখা কিমা।

r3.jpg


রান্নার ধাপ-৪

মাংস গুলো বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। মাংস সিদ্ধ করা হয়ে গেলে কুচি করে রাখা আলু দিয়ে দিব। দুইটি উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে সিদ্ধ করে নিতে হবে।

r4.jpg


রান্নার ধাপ-৫

ভালভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে যখন পারফেক্ট সিদ্ধ হয়ে আসে তখন ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে মিক্স করে নিয়ে চুলা বন্ধ করে দিয়েছি।

r5.jpg


রেসিপির পরিবেশনা

বুঝতেই তো পারছেন বন্ধুরা যখন রেসিপিটি তৈরি করে নিলাম গরম গরম পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগে। তাই আমি গরম গরম পরিবেশনের জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি। সত্যি বলতে আলু মিক্স চিকেন কিমা ভুনা খেতে এতই ভাল লেগেছে না খেলে বুঝবেন না। বিশেষ করে গরম ভাতে খেতে বেশ ভাল লাগছে। বাচ্চারাও খেতে খুব পছন্দ করেছে। এভাবে বাচ্চাদের রেসিপি করে আপনারাও দিতে পারেন। বাচ্চারা বেশ পছন্দ করে খেতে। আশা করি আমার আজকের শেয়ার করা রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালোই লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাই সময় দিয়ে আমার আজকের রেসিপিটি দেখার জন্য।

r6.jpg

r7.jpg

r8.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিচিকেন কিমা রেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Steem_Pro.png

Sort:  
 2 years ago 

বাহ আপু আপনার রেসিপিটা অনেক বেশি লোভনীয় লাগছে।আলু মিক্স চিকেন কিমা ভুনা করেছেন দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু করেছে। আপনার খুব সুন্দর ভাবে আপনার রান্নার পদ্ধতি গুলো মাঝে মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার রেসিপি রান্নার পদ্ধতি গুলো দেখে ভালো রাখার জন্য।

 2 years ago 

আলু মিক্স চিকেন কিমা ভুনা রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে।তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনে আমার খুবই ভালো লেগেছে। এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খেতে খুব সুস্বাদু একটি রেসিপি আপনি ভিজিট করলেন ভালো লাগলো।

 2 years ago 

আলু দিয়ে কোন কিছু রান্না করলেন খেতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে আলু মিক্স চিকেন কিমা ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি তৈরি দেখে বোঝা গিয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আর এই রেসিপিটি তৈরির প্রতিটা খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি ভাইয়া খেতে খুব সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

প্রথমে ধন্যবাদ জানাই প্রত্যেক সপ্তাহে একটি করে রেসিপি পোস্ট করার জন্য। ঠিক বলেছেন আপু চিকেন কিমাই একটু ঝাল বেরিয়ে দিলে খেতে অনেক মজা লাগে ।আসলেই অনেক সুন্দর ভাবে আপনি চিকেন কিমা তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আপনার রেসিপিটা দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে ,ধন্যবাদ আপু রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঝাল ঝাল এই রেসিপি করে গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু আপু।

 2 years ago 

প্রথম সবগুলো রোজাই ঠান্ডা আবহাওয়ার সাথে কেটেছে তবে সবশেষ কয়েকটি দিন প্রচন্ড গরমে সবাই ক্লান্ত হয়ে পড়ছে। যাইহোক আপনি চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন। আলু মিক্স চিকেন কিমা ভুণা রেসিপি অনেক লোভনীয় ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

যেহেতু সামনে ঈদ এখন সবাই মার্কেটে ঘুরবেন আর গরমের কারণে অস্থির অবস্থা।

 2 years ago 

আসলেই মুরগির মাংসের ভেতরে যদি আলু না দেওয়া হয় তাহলে সেই রেসিপিটি খেতে খুব একটা বেশি সুস্বাদু লাগে না। যদিও আমি আলু খুব একটা খাই না, যাইহোক খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আলু মিক্স চিকেন কিমা ভুনা রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল, ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলছেন ভাইয়া চিকেন এবং আলুর কম্বিনেশন টা দারুন হয়।

 2 years ago 

বাহ আপু আপনার রেসিপিটা অনেক বেশি লোভনীয় লাগছে।আলু মিক্স চিকেন কিমা ভুনা করেছেন দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু করেছে। আপনার খুব সুন্দর ভাবে আপনার রান্নার পদ্ধতি গুলো মাঝে মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব সুস্বাদু একটি রেসিপি অনেক ভালো লেগেছিল আমার খেতে।

 2 years ago 

আলু মিক্স চিকেন কিমা ভুনা রেসিপি দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। এভাবে আলু দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। খুবই সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন দেখে যে কেউ এটি তৈরি করতে পারবে ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিয়ে দেখবেন খেতে ভালো লাগে।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আলুর চিকেন কিমা ভুনা রেসিপি। রেসিপিটি যখন আমি প্রথম থেকে বাই টু বাই ধাপে ধাপে দেখছিলাম একদম শেষমেষে যখন ফুল রেসিপিটি দেখলাম তখন তো একদম মন জুড়ে গেল মনে হয় কতই না সাধ হয়েছে। খেয়ে দেখতে পেলে মনে অনেক প্রশান্তি লাগতো। শেয়ার করার মাধ্যমে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। এভাবে তৈরি করে খাওয়া যাবে একদিন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করে নিতে পারেন ভালো লাগবে খেতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64352.12
ETH 1874.54
USDT 1.00
SBD 0.36