ইসলামি সংগীত কভারঃ- “আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়”

in আমার বাংলা ব্লগlast year

সবাই কেমন আছেন?

প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ব্যস্ততার দিনেও। চেষ্টা করি আপনাদের সাথে ব্লগ শেয়ার করে নিতে। আমি আজকে আবার হাজির হয়েছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। বেশ কিছুদিন হচ্ছে কোন গান কভার করিনা আর গজল কভার করিনা। তবে ইচ্ছে করে গানকভার করতে গজল কভার করে আপনাদের সাথে শেয়ার করে নিতে। কিন্তু এই কাজ গুলো ও যথেষ্ট পরিমাণ ঝামেলার। কারণ রেকর্ড করতে হয় সেগুলোকে এডিট করতে হয় আবার ইউটিউবে গিয়ে শেয়ার করতে হয়। সেই লিংক আবার কমিউনিটির পোস্টের মধ্যে লিঙ্কআপ করতে হয়। সবকিছু মিলি আমার কাছে এই কাজ গুলোও যথেষ্ট পরিমাণ ঝামেলার মনে হয়। কারণ পোস্ট করতে গেলে অথবা কোয়ালিটি পোস্ট করতে গেলে একটু ঝামেলা তো পোহাতে হবে। তবে ইদানিং ব্যস্ততার কারণে সেই ঝামেলার কাজগুলো আর করতে পারি না। কিন্তু হঠাৎ করে আজকে মনে হলো যে আপনাদের সাথে এই গজলটি কভার করে শেয়ার করি।

Add a heading (2).jpg

কারণ পছন্দের গজল গুলো কভার করে শেয়ার করতে পারলে খুবই ভালো লাগে। আমিতো চেষ্টা করি বিভিন্ন ধরনের গানগুলো কভার করে শেয়ার করার। পাশাপাশি গজল গুলো আপনাদের সাথে কভার করে শেয়ার করি। এখন রমজান মাসে অনেক বেশি গজল শোনা হয়। হঠাৎ করে গতকালকে এই গজলটি শুনছিলাম কিন্তু ইচ্ছে হলো যে সেই গজলটি কভার করে আপনাদের সাথে শেয়ার করি। বর্তমান সময়ে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর গজল শোনা যায়। তাছাড়া অনেক সুন্দর সুন্দর শিল্পী আছেন যাদের গজল গুলো শুনতে ভীষণ ভালো লাগে। গজল শিল্পী বেবি নাজনীনের গাওয়া এই গজলটি আমার কাছে খুবই ভালো লাগে। এই গজলটি আমি মোবাইলে রেকর্ডিং করেছি কিন্তু এডিট করতে যেয়ে বেশি ঝামেলা পোহাতে হয়েছে। বিশেষ করে নতুন মোবাইল কিনেছি। তাছাড়া ও ল্যাপটপে আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু চলে গেছে আগের ডকুমেন্ট। তাই কাজ করতে বেশ কষ্ট হচ্ছে ইদানিং।

আশা করি আমার আজকের শেয়ার করা গজল কভার আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদেরকে শেয়ার করে নিলাম আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানাবেন তাতে অনেক বেশি অনুপ্রাণিত হবো। তাহলে শুরু করে নেওয়া যাক বন্ধুরা আর কথা না বাড়িয়ে—

গজলের কিছু তথ্য


গজল কভার-“আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়”
শিল্পী-বেবি নাজনিন
এ্যালবাম---
সুরকারএস এম নজরুল



গজলটি শুনতে এখানে ক্লিক করুন


[সংগীতের কথা]


আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়
স্মৃতি হয়ে থাকব হৃদয়েরী পাতায়
স্মৃতি হয়ে থাকব হৃদয়েরী পাতায়।--(২)

এ জীবনে যা চেয়েছি সবি তো পেয়েছি
তোমাদের দোওয়াতে ধন্য হয়েছি--২
ধন্য হয়েছি ধন্য হয়েছি
এর থেকে বেশী আর বলো আমি কি চাই

আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়
স্মৃতি হয়ে থাকব হৃদয়েরী পাতায়
স্মৃতি হয়ে থাকব হৃদয়েরী পাতায়।--(২)

বাগানে কত ফুল ফুটে ঝরে যায়
সব ফুল সকলের প্রিয় নাহি হয়--- ২
ওরে প্রিয় নাহি হয় ওরে প্রিয় নাহি হয়
আলো দেয় যেই চাঁদ তারও জানি দাগ রয়

আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়
স্মৃতি হয়ে থাকব হৃদয়েরী পাতায়
স্মৃতি হয়ে থাকব হৃদয়েরী পাতায়।--(২)

সোর্স

সমাপ্তি-@samhunnahar

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গজল কভার সকলের ভালো লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান/গজল কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভালো লাগে। তাই বার বার পছন্দের গান/গজল কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

fuss.png

puss1.png

Sort:  
 last year 

খুবই সুন্দর একটি ইসলামী সংগীত শুনতে পেলাম। অনেক ভালো লাগলো আপনার কন্ঠে মানিয়েছে ভালো। অসাধারণ হয়েছে।

 last year 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

 last year 

একেবারে মন ছোঁয়া একটা ইসলামিক সংগীত কভার করেছেন আপনি আজকে। যেটা শুনে আমার তো মনটা ভরে গেল। খুব সুন্দর ভাবে আপনি পুরোটার কভার করেছেন। এরকম সুন্দর সুন্দর ইসলামিক সংগীত গুলো কভার করলে শুনতে খুব ভালো লাগে। আশা করি এখন থেকে আপনার কন্ঠে সুন্দর সুন্দর ইসলামিক সংগীত গুলো শুনতে পাবো।

 last year 

সময় দিয়ে আমার গজল কভারটি শোনার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আগের সব ডকুমেন্ট এরকম চলে গেলে সত্যি খুব কষ্ট হয় কাজ করতে। যাইহোক সবকিছু সামলে উঠছেন তাহলে। ভালো লাগলো আপনার আজকের গজলটা শুনে। খুব সুন্দরভাবে পুরো গজলটা উপস্থাপন করেছেন। এরকম গজল গুলো শুনলে মন ছুঁয়ে যায়। এত সুন্দর কন্ঠে পুরো গজলটা কভার করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

একবার মোবাইল চলে গেলে আরেকবার ল্যাপটপ চলে গেল। খুব দখল গেছে আপু আমার ধন্যবাদ আপনাকে।

 last year 

আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায় -গজলটি আপনার কন্ঠে শুনে অনেক ভালো লাগলো। খুব সুন্দর ভাবে কাভার করেছেন। এত সুন্দর একটি ইসলামিক সংগীত আমাদেরকে গেয়ে শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

সময় দিয়ে শোনার জন্য অনেক ভালো লাগলো।

 last year 

ইসলামিক সংগীত গুলো শুনতে অনেক ভালো লাগে। আপনার মিষ্টি গলায় এই ইসলামী সংগীতটি শুনতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো আপু। খুব সুন্দর ভাবে কভার করেছেন এবং আপনার গলায় বেশ মানিয়েছে। ধন্যবাদ আপু আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আপনার ভালো লেগেছে জানতে পেরে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি আপু।

 last year 

আপু আপনি খুব সুন্দর একটি গজল কভার করেছেন। আপনার মিষ্টি কণ্ঠে এত সুন্দর গজল শুনে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের গজল শুনতে খুব ভালো লাগে। আপনি প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে কভার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি গজল কভার করার জন্য।

 last year 

প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আরে বাহ্ আপু, আপনি তো দেখছি অসম্ভব দারুন একটা ইসলামি সংগীতের কভার করেছেন আজকে। আপনার আজকের কভার করা ইসলামি সংগীতটা শুনতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনি আজকে যে ইসলামি সংগীতের কভারটা করেছেন এই ইসলামি সংগীতটা আমি বেশ কয়েকবার শুনেছিলাম। তবে আমার কাছে আপনার খালি গলায় শুনতে একটু বেশি ভালো লেগেছে ইসলামি সংগীতটি।

 last year 

আপনার শেয়ার করা এত সুন্দর মতামত পড়ে অনেক কোন অনুপ্রাণিত হয়েছি ভাইয়া।

 last year 

1000018058.jpg

 last year 

অনেক সুন্দর একটা ইসলামিক গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার কন্ঠে ইসলামিক গান গুলো শুনতে আসলেই অনেক বেশি ভালো লাগে। বেবী নাজনীনের গাওয়া এই গানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 last year 

আমার ও শুনতে অনেক ভালো লাগে তাই কভার করে শেয়ার করেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63940.60
ETH 1804.05
USDT 1.00
SBD 0.38