ভিডিওগ্রাফিঃ- বিজয় দিবসে কাটানো একটি ভিডিওগ্রাফি।
শুভ রাত্রি সবাইকে,
বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনদেরকে। সেই সাথে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সকল এডমিন মডারেটর ভাই ও বোনদেরকে। এবং আমাদের শ্রদ্ধেয় প্রিয় দাদা ও তার পরিবারের সবাইকে। বিজয় দিবসের শুভেচ্ছা জানাই সকল দেশবাসীকে। বন্ধুরা আজকের এই দিনে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছিলাম। এই দিনটি আমাদের জাতির জন্য গৌরবের দিন। এই দিন আমাদের সকল জাতির একটি স্মরণীয় দিন। এই দিন আমাদের খুশির দিন যার বিনিময়ে আমরা খুব সুন্দর একটি দেশ পেয়েছি। মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটি ভাষা পেয়েছি। সত্যি আমরা গর্বিত জাতি যাদের কারণে আমরা আজকে এত সুন্দরভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। সেই শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
বন্ধুরা প্রতি সপ্তাহে আপনাদের সাথে একটি করে ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করি। বন্ধুরা আজকে নতুন একটি ভিডিওগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা আজকে আমরা সবাই যার যার মত করে বিজয় দিবস পালন করলাম। আমি সকাল থেকে বাচ্চাদেরকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। যেহেতু মেয়েদেরকে নিয়ে মেয়েদের স্কুলে গিয়েছিলাম। তো সেখানে খুব সুন্দর সুন্দর মুহূর্ত অতিবাহিত করলাম। স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপরে দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই কালচারাল প্রোগ্রামের কিছু অংশ আমি ভিডিও করে রেখেছিলাম। আজকে সেই মুহূর্তটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বিজয় দিবসে কাটানো কিছু ভিডিও ক্লিপ। আশা করি সেই ভিডিও গুলো আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
খুব সুন্দর একটি মুহূর্ত ছিল আমার খুব ভালো লেগেছিল। এমন সুন্দর একটি মুহূর্ত আজকে কম বেশি সকলেই কাটিয়েছেন। তো বন্ধুরা আমার কাছে খুবই ভালো লেগেছিল মুহূর্তটি। কারন আমাদের বিজয় দিবসের মুহূর্ত বলে কথা। যদিও বিভিন্ন ধরনের ভিডিওগ্রাফি আমি শেয়ার করি। তো আমি আজকে চিন্তা করলাম বিজয় দিবসের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলে আশা করি ভালো লাগবে।
ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন
প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।
ক্যামেরার বিবরণ
| ডিভাইসের নাম | Wiko,T3 |
|---|---|
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | ভিডিওগ্রাফি |
| ভিডিও এডিটিং | @samhunnahar |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
মেয়ের স্কুল থেকে ধারণ করা বিজয় দিবসের দারুন ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। স্কুলে আজকে কি কি হয়েছিল সেগুলো খুব সহজে আপনার এই ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নিতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা আপু ৷ আসলেই এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন ৷ অনেক ত্যাগের বিনিময়ে এই দিনটি অর্জন হয়েছে ৷ বাঙ্গালী জাতির জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং গৌরবের ৷ আপনি অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন ৷ আপনার ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ৷ বিশেষ করে ছোট মেয়েটার মুখে দেশপ্রেমিক গান শুনে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷
স্বাধীনতা মানে আমাদের গৌরবের দিন। এই দিন শুধু গৌরবের না আমাদের জন্য কষ্টের দিন। কারণ আমরা অনেক মানুষকে হারিয়েছি যার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।
বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল। আসলে এই দিনটি আমাদের বাঙালি জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। আপনি বেশ ভালো সময় কাটিয়েছেন দেখছি বাচ্চার স্কুলে। আপনার ভিডিওগ্রাফি টাও সুন্দর হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
প্রত্যেকটি বিশেষ দিনে আমি বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাই ধন্যবাদ আপনাকে।
প্রথমে আপনাকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিজয় দিবস উপলক্ষে চিত্র প্রতিযোগিতায় বেশ সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। মেয়ের স্কুলের বিজয় দিবসের দারুন ভিডিওগ্রাফি করেছেন। দেশাত্মবোধক গান শুনে খুব ভালো লাগলো। অনেক রক্তের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে আমার পোস্ট ভিজিট করার জন্য।
Twitter