ফুড ফটোগ্রাফিঃ- আমার পছন্দের কিছু খাবারের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে জুমা মোবারক,

@amarbanglablog কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। লিখার শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি @samhunnahar আপনাদের সাথে যুক্ত আছি সুদূর বাংলাদেশের দক্ষিণ অঞ্চল কক্সবাজার থেকে। সত্যি বলতে দিন শেষে অনেক বেশি নিজেকে ধন্য মনে করি। কারণ প্রতিনিয়ত নিজের ভালো লাগার বিষয় গুলো আপনাদের সাথে সব সময় ব্লগিংয়ের মাধ্যমে শেয়ার করতে পারি। এত সুন্দর একটি প্ল্যাটফর্মে কাজ করতে পারি বলে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি। আজ আমি আবার উপস্থিত হয়েছি আপনাদের সাথে একটি ফুড ফটোগ্রাফি নিয়ে। প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্ন কিছু শেয়ার করার। আজকে শেয়ার করব আমি কিছু খাবারের ফটোগ্রাফি।

f7.jpg

আমরা বাঙালি খাদ্য রসিক মানুষ। সুস্বাদু খাবার আমাদের মনকে ভুলিয়ে দেয়। চেষ্টা করি আমরা প্রতিনিয়ত আমাদের পছন্দের খাবার গুলো খাওয়ার। বিশেষ কোন দিন কিংবা কোথাও ঘুরতে বের হলে আমরা সব সময় আমাদের পছন্দের খাবার গুলো রাখি। তো সে খাবার গুলো খাওয়ার সময় মাঝে মধ্যে চেষ্টা করি পছন্দের খাবার গুলো ক্যামেরায় বন্দি করার। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি পছন্দের খাবারের ফটোগ্রাফি গুলো নিয়ে। আমার এবং আমাদের পরিবারের পছন্দের কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে আজ হাজির হয়েছি। আশা করি আমার আজকের শেয়ার করা খাবারের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালই লাগবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা আমার আজকের ফুড ফটোগ্রাফি গুলো দেখে আসি—---------

স্ট্রবেরি মিল্ক শেক।

প্রথমে বলব মিল্কশেক আমার মেয়েরা এতই পছন্দ করে। বের হলেই তো তাদের জন্য এই ড্রিঙ্কস টা অর্ডার দিতে হয়। বিশেষ করে তারা স্ট্রবেরি মিল্কশেক টা অনেক বেশি পছন্দ করেন। তো ঠান্ডার দিনেও তাদেরকে কিছুতেই মানাতে পারি না। অন্যান্য আইটেমের সাথে তাদের মিল্কশেক খেতেই হবে। তবে আবার আমার এই খাবারের প্রতি অভ্যাস কম। আমি কিন্তু কফি হলেই বেশ ভালোই খেতে পারি।

f.jpg


ডিমের পুডিং।

পুডিং খেতে আমার খুব ভালো লাগে। আগে কিন্তু বেশ ঘন ঘন ঘরে পুডিং তৈরি করতাম। তবে এখন অনেক কিছুর পরিবর্তন চলে আসে। ইদানিং তেমন কিছু তৈরি করতে ইচ্ছে করে না যে কোন কিছু। তবে বাচ্চারা খেতে খুব পছন্দ করেন। এই পুডিংটা খেয়েছিলাম রাঙ্গামাটি যাওয়ার পথে যখন খাবারের বিরতি দিয়েছিল তখন। তবে সাইজে অনেক বড় হওয়ার কারণে বাচ্চারা খেতে পারেনি। কিন্তু বাকি অংশটুকু আমি খেয়েছিলাম খেতে খুবই টেস্টি ছিল।

f4.jpg


বড় রুই মাছের তরকারি।

মাছের টুকরো দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এই মাছটি সাইজে কত বড় হতে পারে। অনেক বড় একটি সাইজের মাছ ছিল। যেটা আমরা রাঙ্গামাটি ভ্রমণের সময় খেয়েছিলাম। এই মাছ অবশ্যই লেক থেকে নেওয়া মাছ। আমরা যখন বার্গী লেকে খাবারের অর্ডার দিয়েছিলাম। সেখানে এই বড় সাইজের রুই মাছের আইটেমটি রেখেছিলাম। খেতে খুবই সুস্বাদু ছিল মাছের আইটেমটি।

f2.jpg


ক্যাপাচিনো কফি।

ঘরে কিংবা বাইরে যে কোন জায়গায় কফি খেতে আমার খুবই ভালো লাগে। একটু যখন কিছু খেতে ইচ্ছে করে তখন আমি কড়া করে এক কাপ কফি বানাই নিই। সাথে দুই একটা বিস্কিট হলে এনাফ। তবে কিছুদিন আগে একটি রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম। তখন আমার হাজব্যান্ড কে বললাম একটা কফি অর্ডার করার জন্য। উনি আমার জন্য ক্যাপাচিনো কফি টা অর্ডার করেছিলেন। খুব তৃপ্তি নিয়ে খেয়েছিলাম খেতে খুবই মজার ছিল।

f8.jpg


গরম গরম দুধ চা।

শীতের দিনে চায়ের কোন জুড়ি নেই। তাছাড়া কাজ করতে করতে যখন ক্লান্তি চলে আসে তখন এক কাপ চা অনেক বেশি এনার্জি বাড়িয়ে দেয়। সেটা কোন যাত্রাপথে হোক কিংবা কোন কাজের ক্ষেত্রে হোক। চা বা কফি ইদানিং আমার বেশ ভালই লাগে। এত বেশি নেশায় পরিণত হয়ে গেছে কফি বা চা আমার অন্ততপক্ষে দিনে দুইবার না হলে চলে না। এই চায়ের কালার টা যেমন সুন্দর ছিল খেতে তেমনি টেস্টি ছিল।

f3.jpg


আলু দিয়ে মুরগির মাংস ভুনা।

সব চেয়ে যে আইটেমটি আমার ঘরে বেশি রান্না করা হয় তা হচ্ছে মুরগির মাংস। কারণ বাচ্চারা বেশ পছন্দ করেন মুরগির মাংস রান্না খেতে। তো আমিও চেষ্টা করি তাদের পছন্দের খাবারটি ২/১ দিন পরপর রান্না করার। বিশেষ করে আলু দিয়ে ঝোল করলে খেতে খুবই পছন্দ করেন। তাই আমি একটু ঝোল দিয়ে আলু দিয়ে রান্না করে থাকি। তবে আজকের শেয়ার করা রেসিপি ছিল একটু ঝোল কম করে রান্না করেছিলাম। মাংস ভুনা খেতে খুবই সুস্বাদু ছিল।

f6.jpg


চিকেন ঝাল রোল।

এখন যে খাবারের ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে একটি রোলের ফটোগ্রাফি। এই চিকেন ঝাল রোলটি খেতে এতই সুস্বাদু ছিল বলার মতই না। যখন আমি আমার জন্য একটা অর্ডার করেছিলাম। তখন বাচ্চারা খাচ্ছিল পুডিং। কিন্তু তারা বললো আমার সাথে একটু টেস্ট করার জন্য। আমিও তাদেরকে একটু একটু করে খাওয়াই দিলাম। কিন্তু খাওয়ার পরে তারা এত সুন্দর অনুভূতি প্রকাশ করল। পরবর্তীতে আবারো একটি অর্ডার করে তাদের জন্য নিয়েছিলাম। তাহলে বন্ধুরা বুঝেন কতটাই টেস্টি ছিল খেতে।

f5.jpg


268712224_305654151337735_1271309276897107472_n.png

আশা করি আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগার মানে হচ্ছে আমার শেয়ার করার সার্থকতা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।


ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
লোকেশনকক্সবাজার
ক্যাটাগরিফুড ফটোগ্রাফি


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার সংক্ষিপ্ত পরিচিতি।
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_New.png

Steem_Pro.png

Sort:  
 3 years ago 

আপনার পছন্দের খাবারের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। এসবের মধ্যে আমারও পছন্দের কিছু জিনিস আছে যেমন আমিও কফি খেতে খুব পছন্দ করি। অনেক সুন্দর করে গুছিয়ে ফটোগ্রাফিগুলো করেছেন এবং তার বর্ণনা করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

হ্যাঁ আপু কফি আমার খেতে ভীষণ ভালো লাগে। প্রায় সময় খাওয়া হয় আমার ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে লোভ লেগে। সত্যি আপু এমন খাবার সামনে থাকলে আর কি লাগে। আর নিজের তৈরি খাবার গুলো খেতে অনেক মজার।সত্যি আপু এমন চার তুলনা হয় না। প্রতিটি খাবারের ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আমার ফুড ফটোগ্রাফি এবং বর্ণনা গুলো আপনার ভালো লাগার জন্য।

 3 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনি প্রতিটি খাবারের পাশাপাশি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। এগুলো মধ্যে আমার স্ট্রবেরি মিল্কশেক আমার খুবই পছন্দের। সবগুলো খাবারের ফটোগ্রাফিও খুব সুন্দর ভাবে আপনি ক্যাপচার করেছেন। সুস্বাদু কিছু ফুড ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করতে বেশ ভালো লাগে। বিশেষ করে ভালো লাগে আপনাদের মাধ্যমে এত সুন্দর সুন্দর মতামত দেখলে।

 3 years ago 

আহা! আপু মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখছি। ডিমের পুডিংটা আমার কাছে ভালোই লাগে খেতে। আর দুধ চা আর কফি দুটোই ভালো লাগে।

 3 years ago 

সত্যি ডিমের পুডিংটা খেতে খুবই সুস্বাদু ছিল।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুস্বাদু মজাদার এবং লোভনীয় বেশ কয়েকটি ফুল ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনি শেয়ার করা ফুল ফটোগ্রাফার মধ্যে আবার স্ট্রবেরি মিল্কশেক এবং ডিমের পুডিং দেখে খুব খেতে ইচ্ছা করছে‌ । আসলে আমি খুব খাবার গুলো দেখলেই খাওয়ার খুব ইচ্ছে জাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ফুড ফটোগ্রাফি গুলো দেখলেন এবং ভালো লাগার জন্য।

 3 years ago 

আপনি কিছু লোভনীয় ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে।তবে ফটোগ্রাফি গুলো দেখে জিভে জল চলে আসতেছে। আপনি দারুণ ফুড ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ জিভে জল আসার কথা ভাইয়া। তাহলে বাসায় চলে আসেন আপনাকে রান্না করে খাওয়াবো সব।

 3 years ago 

আপু আপনার মত আমিও আজকে ফুড ফটোগ্রাফি শেয়ার করেছি ।আপনার আজকের ফুড ফটোগ্রাফি গুলো দেখে তো লোভ লেগে গেল ।দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ।তবে চা দেখে কিন্তু সত্যি খেতে ইচ্ছে করছে ।কারণ আমার চায়ের বড্ড নেশা। এখন ঠান্ডার সময় তো চা খেতে ভীষণ মজা ।তবে আপনার চায়ের কালারটি বলে দিচ্ছে এটি খেতে বেশ ভালো ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আপু আমি আপনার ফুড ফটোগ্রাফি পোস্ট পড়েছি ভীষণ ভালো লেগেছিল। অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুন্দর অনুভূতি পেয়ে ভালো লাগলো।

 3 years ago 

দারুন একটি ফুড ফটোগ্রাফি পর্ব শেয়ার করেছেন আপু। মজার বিষয় মিষ্টি জাতীয় খাবার এবং ঝাল রেসিপি উভয় ছবিগুলো শেয়ার করেছেন আর খাওয়া-দাওয়া শেষে চা খেয়ে শেষ করব বলতে গেলে একটা কমপ্লিট প্যাকেজ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আমার শেয়ার করা ফুড ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে আপনার।

 3 years ago 

লোভনীয় সব খাবারের ছবিগুলো দেখেই খেতে ইচ্ছে করছে আপু। আপনি অনেক সুন্দর করে এই ফটোগ্রাফি গুলো করেছেন। আমিও মাঝে মাঝে ফটোগ্রাফি করার চেষ্টা করি। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সব খাবার খুবই সুস্বাদু ছিল আপু ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39