আর্ট পোস্টঃ ফুল সহ ফুল গাছের কালারিং আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভরাত্রি বন্ধুরা,

আশা করি পরিবার-পরিজনকে নিয়ে সবাই ভালো আছেন। নিশ্চয় আমিও ভাল আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের দোয়ায়। আমি আপনাদের সাথে প্রতিনিয়ত ব্লগিং করি কক্সবাজার থেকে। মাতৃ ভাষায় ব্লগিং করতে পেরে অনেক বেশি ভালো লাগে। ভালো লাগে মনের কথা গুলো সবার সাথে শেয়ার করতে পারলে। যদিও সারাদিন অনেক ব্যস্ত থাকি। কিন্তু এই ব্যস্ততার মাঝেও কমিউনিটিতে প্রতিনিয়ত কাজ করতে চেষ্টা করি। কাজের ধারাবাহিকতায় প্রতিনিয়ত ভিন্ন কিছু আপনাদের সাথে তুলে ধরার আপ্রাণ চেষ্টা থাকে। আজকে নতুন একটি আর্ট নিয়ে উপস্থিত হয়েছি। কালারফুল আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে করতে। যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং খুব সুন্দর সুন্দর গঠন মূলক মতামত পড়তে পারি তাহলে আরো অনেক বেশি উৎসাহিত হয়।

ar18.jpg

আর্ট করতে আমার অনেক ভালো লাগে। যদিও সময় সুযোগ তেমন পাই না। কিন্তু যখন সময় সুযোগ হাতে পায় তখন হাতছাড়া করি না। আজকে নতুন একটি কালারফুল আর্ট করেছি। কালারফুল আর্ট করতে আমার খুবই ভালো লাগে। বিভিন্ন সময় বিভিন্ন কালার ইউজ করে কালারফুল আর্ট গুলো করার চেষ্টা করি। আজকে আমি মোম রং দিয়ে একটি ফুল গাছের কালারফুল আর্ট করেছি। একটি গাছের মধ্যে রংবেরঙের ফুল দেখতে আমার খুব ভালো লাগে। তাই চেষ্টা করেছি ফুল গাছের আর্ট করে তারপরে আবার মোম রং দিয়ে কালার করার। বিভিন্ন কালারের সমন্বয়ে যেহেতু করেছি আমার কাছে বেশ ভালই লেগেছে।

ar16.jpg

যদিও অন্যান্য ইউজারদের মতোই ভালো আর্ট করতে পারিনা। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেক ভালো ভালো ইউজার আছেন। যারা খুব সুন্দর সুন্দর আর্ট পোস্ট শেয়ার করেন। তাদের আর্ট গুলো দেখে অনুপ্রাণিত হয়ে নিজেও করার চেষ্টা করি। তাহলে চলুন বন্ধুরা আমার আজকের কালারফুল আর্টেরতধাপ সমূহ আপনাদের সাথে উপস্থাপন করি—-----------।

ar20.jpg


আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • ড্রয়িং পেপার/ খাতা।

  • পেন্সিল।

  • রাবার।

  • মোম রং।

ar.jpg

ar1.jpg

আর্টের ধাপ সমূহঃ


প্রথম ধাপঃ

প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ সব উল্লেখ করেছি এবং নিয়ে দেখিয়েছি। এখন সরাসরি আর্টের এর মূল পর্যায়ে চলে যাব। আর্ট করার জন্য প্রথমে পেন্সিল নিয়েছি। এরপর পেন্সিলের সাহায্যে ফুলের ও গাছের অল্প অংশ এঁকে নিয়েছি।

ar2.jpg

ar3.jpg


দ্বিতীয় ধাপঃ

এরপরে পেন্সিলের সাহায্যে ফুলের পাতা, ফুলের গাছ এবং কলি ও অন্যান্য অংশ এঁকে নিয়েছি।

ar4.jpg

ar5.jpg


তৃতীয় ধাপঃ

এখন ধাপে ধাপে কালার করে নিতে হবে। প্রথমে লাল মোম রং নিয়েছি। লাল মোম রং দিয়ে ফুলের মাঝখানের অংশ কালার করেছি।

ar6.jpg

ar7.jpg


চতুর্থ ধাপঃ

এরপরে হলুদ কালার নিয়েছি। হলুদ কালার নেওয়ার পরেই একটি ফুল কালার করে নিয়েছি। এভাবে ভিন্ন ভিন্ন কালার দিয়ে ফুল গুলো কালার করে নিয়েছি।

ar8.jpg

ar9.jpg

ar10.jpg


পঞ্চম ধাপঃ

এভাবে বিভিন্ন কালারের মিশ্রণে পুরো আর্ট করে নিয়েছি। আর্ট করা শেষ হয়ে গেলে পাশে একটা সাইন দিয়েছি আমার। এভাবে পুরো আর্ট করা সম্পন্ন হয়ে যায়।

ar11.jpg

ar12.jpg

ar14.jpg

ar15.jpg


উপস্থাপনা

বন্ধুরা আশা করি আপনাদের কাছে আমার আজকের শেয়ার করা রঙ্গিন আর্ট দেখতে ভালো লেগেছে। সত্যি আমার কাছেও খুবই ভালো লেগেছে করার পরে। কারণ চেষ্টা করি সব সময় ভিন্ন ধরনের কিছু আর্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার। আমার কাছে কালারফুল আর্ট দেখতে খুবই ভালো লাগে। আমি বিভিন্ন কালারের ফুল আর্ট করার চেষ্টা করেছি। বন্ধুরা কেমন হয়েছে মতামত দিয়ে জানালে অনেক ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাইকে আমার আর্ট পোস্ট ভিজিট করার জন্য।

ar17.jpg

ar18.jpg

ar19.jpg

ar20.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিফুলের রঙ্গিন আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 2 years ago 

ফুলসহ ফুল গাছের কালারিং এত সুন্দর একটা আর্ট অঙ্কন করেছেন দেখে আমি তো মুগ্ধ। অনেক সুন্দর হয়েছে আপনার অংকন করা এই আর্ট। বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে ফুলগুলোর কালার ভিন্ন হওয়ার কারণে। পাতাগুলো ও সুন্দরভাবে কালার করেছেন এবং কি ফুলের কলিও সুন্দরভাবে কালার করা হয়েছে। সুন্দর করে আপনি পুরোটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যা দেখে বুঝতে পারতেছি। দক্ষতা মূলক এবং সুন্দর এই আর্ট তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

চেষ্টা করেছি আপু ফুলের কালার ভিন্ন ভিন্ন দেওয়ার। যেহেতু আপনার ভালো লেগেছে জানতে পেরে খুশি হয়েছি। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

চমৎকার এঁকেছেন আপু ৷ আপনার ফুল সহ ফুল গাছের কালারিং আর্টটি দেখে অনেক ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে আর্টটি ৷ শুরু থেকে শেষ অব্দি আর্টের ধাপ গুলো সুন্দর ভাবে শেয়ার করেছেন ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার শেয়ার করা কালারফুল আর্ট ভালো লাগার জন্য।

 2 years ago 

ফুলসহ ফুল গাছের কালারিং আর্ট করেছেন দেখতে দারুণ লাগছে আপু। প্রথমে পেন্সিল দিয়ে ফুল এবং ফুল গাছের দৃশ্য অংকন করে পরবর্তীতে সেটা কালার করে পুরোপুরি সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন এক কথায় মনোমুগ্ধকর আর্ট।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করি ভাইয়া ফুলের কালারিং আর্ট গুলো করার।

 2 years ago 

খুবই সুন্দরভাবে কালারফুল এই ফুলের চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করলেন। আসলে আপনি সারাদিন অনেক ব্যস্ত থাকেন, তারপরেও কমিউনিটিতে আমাদের সাথে দারুন কিছু মুহূর্ত শেয়ার করতে আসেন।আসলে কমিউনিটির সাথে এই মুহূর্তগুলো শেয়ার করার কারণে আজকে আপনার সুন্দর এই চিত্র অংকন দেখতে পেলাম। চিত্রটি আমার অনেক ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শত ব্যস্ততার মাঝেও কমিউনিটিতে কাজ করতে অনেক ভালো লাগে ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফুলসহ ফুল গাছের অনেক সুন্দর একটি কালারিং আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চিত্র অংকনে ফুলের ভিন্ন ভিন্ন কালার করে চিত্র অঙ্কন করে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি চিত্র অঙ্কনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এভাবে আর্ট করার পরে আবার কালার করতে খুবই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফুলসহ ফুল গাছের আর্টটি অসাধারণ হয়েছে আপু। আপনার আর্ট করা রং পেন্সিল গুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। যাইহোক অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কালারফুল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আমার আজকে শেয়ার করা আর্ট দেখেই ভাল লাগার জন্য।

 2 years ago 

দিন যত যাচ্ছে মানুষের ব্যস্ততা ততই বাড়ছে। আমি এতই ব্যস্ত হয়ে পড়েছি যে, আর্ট বা ডিজাইন করার কথা চিন্তাও করতে পারি না। আপনি সময় নিয়ে ফুল সহ ফুল গাছের খুব সুন্দর একটি আর্ট করেছেন। আবার কয়েকটি কালার করার কারনে দেখতেও খুব ভালো লাগছে। ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলছেন আর্ট বা ডিজাইন করার জন্য আলাদা সময়ের দরকার হয়।

 2 years ago 

আপনি তো খুব চমৎকারভাবে ফুলসহ ফুল গাছের চমৎকার আর্ট করেছেন। তবে আপনার মত আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। এবং ফুল গাছের মধ্যে বিভিন্ন কালারের ফুল আর্ট করার কারণে সত্যি দেখতে বেশ চমৎকার লাগতেছে। কালারফুল আর্টগুলো মানুষকে বেশি মুগ্ধ করে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কালারফুল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার শেয়ার করা আর্ট আপনার ভালো লাগার জন্য।

 2 years ago 

বাহ আপনি তো বেশ চমৎকার কালারিং পেইন্টিং করেছেন। ফুলসহ গাছের চমৎকার পেইন্টিং করলেন। এরকম পেইন্টিং গুলো দেখতে অনেক ভালো লাগে। তবে গাছের মধ্যে ভিন্ন ভিন্ন কালারের ফুল পেইন্টিং করার কারণে দেখতে আমার কাছে খুব ভালো লাগলো। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ফুলসহ গাছের পেইন্টিং করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করি আপু আপনাদের গুলো দেখেই অনুপ্রাণিত হয়ে। কতটুকু ভালো হয় সেটা অবশ্য আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ আপু সহযোগিতা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39