আর্টঃ-একটি আইসক্রিমের সাদা কালো ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভ রাত্রি,

প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগ এ। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভাল আছেন। রমজানের দিন তাছাড়া গরমের মাত্রা ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সবকিছু মিলিয়ে বেশ বেহাল অবস্থা আমার। আপনাদের কি অবস্থা বন্ধুরা? বিশেষ করে সব সময় ব্যস্ত থাকি কিন্তু রমজানের দিন আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছি। কাজের ধারাবাহিকতা ধরে রাখা বেশ কষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা শত কষ্টের মাঝেও শত ব্যস্ততার মাঝেও নিজের কাজের ধারাবাহিকতা এবং এংগেজমেন্ট ধরে রাখার চেষ্টা করতেছি। প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার জন্য। তাই আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য। আজকে আমি শেয়ার করব আইসক্রিমের একটি ম্যান্ডেলা আর্ট।

f16.jpg

সাদা কালো আর্ট করতে আমার খুব ভালো লাগে। আমি প্রায় সময় আপনাদের সাথে লেখার মাধ্যমে শেয়ার করে থাকি বিশেষ করে সাদা কালো আর্ট গুলো আমার খুব বেশি পছন্দের। তাই চেষ্টা করি সময় সুযোগ পেলে ম্যান্ডেলা আর্ট গুলো করার। আজকে আমি আইসক্রিমের একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করেছি। সেই ম্যান্ডেলা আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি আর্টের মধ্যে যখন ছোট ছোট অনেক গুলো নকশার আর্ট করা হয় অনেক ভালো লাগে দেখতে। ভিন্ন ধরনের নকশা দিয়ে তৈরি করা আর্ট আমার খুব পছন্দের। যদিও আমার আর্ট করার দক্ষতা অনেক কম। তারপরও চেষ্টা করি ছোট ছোট এই দক্ষতা গুলোকে কাজে লাগিয়ে সফলতার দিকে ছুটে চলা।

f15.jpg

তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের তৈরি করা ম্যান্ডেলা আর্ট। আশা করি আপনাদের কাছে বেশ ভালই লাগবে। তাহলে ধাপ সমূহ আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি—-


আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা পেপার/ খাতা।

  • পেন্সিল।

  • রাবার।

  • স্কেল।

  • জেল পেন।

f.jpg


প্রথম ধাপঃ

প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ সব উল্লেখ করেছি এবং নিয়ে দেখিয়েছি। এখন সরাসরি আর্টের মূল পর্যায়ে চলে যাব। প্রথমে সাদা কাগজ নিয়েছি। এখন সাদা কাগজে পেন্সিল আর স্কেল দিয়ে আইসক্রিম আকারে এঁকে নিয়েছি কিছুটা অংশ।

f1.jpg

f2.jpg


দ্বিতীয় ধাপঃ

এখন আপনারা দেখতে পাচ্ছেন আইসক্রিম আকারে পেন্সিল দিয়ে এবং মার্কার পেন দিয়ে পুরোপুরি আইসক্রিম এঁকে নিয়েছি। আইসক্রিম এঁকে নেওয়ার পরে এখন ছোট ছোট নকশা দিয়ে ম্যান্ডেলা আর্ট তৈরি করে নিব।

ff.jpg

f3.jpg


তৃতীয় ধাপঃ

বেশ কিছু অংশ এঁকে নিয়েছি আইসক্রিমের ম্যান্ডেলা আর্টের। এভাবে আমি ধাপে ধাপে পুরো আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট তৈরি করে নিচ্ছি।

f4.jpg

f5.jpg

চতুর্থ ধাপঃ

এভাবে বিভিন্ন নকশার মাধ্যমে ম্যান্ডেলা আর্টের বিভিন্ন অংশ আর্ট করা প্রায় শেষের দিকে।

f6.jpg

f7.jpg


পঞ্চম ধাপঃ

এই ধাপে আপনারা দেখতে পাচ্ছেন ম্যান্ডেলা আর্ট তৈরি করা হয়ে গেছে সাদা কাগজের উপরে। যখন সম্পূর্ণ তৈরি করা শেষ হয়ে যায় তখন আমার একটি সাইন দিয়ে দিয়েছি পাশে। এভাবে আজকের ম্যান্ডেলা আর্ট তৈরি করা সম্পন্ন হয়ে যায়।

f8.jpg

f9.jpg

f10.jpg

f12.jpg

উপস্থাপনা

বন্ধুরা আশা করি আমার আজকের তৈরি করা সাদা কাগজের উপরে আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে ভালোই লাগবে। চেষ্টা করেছি আমি বিভিন্ন নকশার মাধ্যমে আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট তৈরি করার। প্রায় সময় চেষ্টা করি ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করার। আজকেও যখন সময় সুযোগ পেয়েছি তখনই তৈরি করে নিলাম। নিশ্চয়ই আপনাদের কাছে ভালোই লাগবে আমার আজকের করা আইসক্রিমের আর্ট। অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাইকে সময় দিয়ে আমার ব্লগ ভিজিট করার জন্য।

f12.jpg

f13.jpg

f15.jpg

f16.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিম্যান্ডেলা আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago 

বাহ আপু,এরকম একটা আইসক্রিম দরকার আমার।গরমে এইরকম ম্যান্ডেলা কোণ আইসক্রিম খেলে আর কিছুই লাগবে না, হাহাহা।যাইহোক মজা বাদ দেই,আসলেই খুব সুন্দর করে সাজিয়েছেন। ছোট ছোট করে ডিজাইন করেছেন বিধায় আরও ভালো লাগছে দেখতে।

 2 years ago 

ধন্যবাদ আপু ভালো লাগলো আপনার কাছে আমার শেয়ার করা আর্ট ভালো লাগার জন্য।

 2 years ago 

আপনার মেন্ডেলা চিত্র অংকন গুলো আমার খুবই ভালো লাগে। আপনি খুবই দক্ষতার সাথে অঙ্কন করে থাকেন। আজকে আইসক্রিমের চিত্রটি অনেক ভালো লেগেছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার আর্ট ভাল লাগার জন্য।

 2 years ago 

আপু দক্ষতা তো আর একদিনে তৈরি হয় না দক্ষতা আস্তে আস্তে তৈরি হয় তাই প্রতিনিয়ত এভাবে ম্যান্ডেলা আর্ট করতে থাকলে অবশ্যই অনেক বেশি দক্ষতা হয়ে যাবে। আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট দেখতে ভীষণ সুন্দর লাগছে । সাদা কালো আর্ট গুলো আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার শেয়ার করা আর্ট দেখে ভাল লাগার জন্য।

 2 years ago 

দারুণ এঁকেছেন আপু ৷ আইসক্রিমের সাদা কালো ম্যান্ডেলা আর্ট দেখে অনেক ভালো লাগলো ৷ আর্টটি খুবই সুন্দর হয়েছে ৷ আসলে এ ধরনের আর্ট গুলো সম্পূর্ণ করতে বেশ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় ৷ আপনি খুবই সুন্দর এবং নিখুঁত ভাবে আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট করেছেন ৷ অনেক ভালো লাগলো আর্টটি দেখে ৷ ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক উৎসাহ পেয়েছি ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট করেছেন। দেখতে অসাধারন লাগছে। এধরনের কাজ গুলো করতে অনেক ধৈর্য্য এবং সময় নিয়ে করতে হয়। ছোট ছোট ডিজাইন গুলো করার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আমারও ম্যান্ডেলা আর্ট গুলো করতে বেশ ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রমজান মাসে সবকিছু সামলানো আসলেই মুশকিল যাচ্ছে আমার কাছেও এটা ব্যতিক্রম নয়। যাইহোক আপনি রমজান মাসে অনেক পরিশ্রম করে আমাদের মাঝে এমন ক্রেটিভ এবং ব্যতিক্রমধর্মী মেন্ডেলা আর্ট পোস্ট শেয়ার করে যাচ্ছেন এটা দেখে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রমজান মাস হলেও সবকিছু আমরা সামলে নিতে পারি সৃষ্টিকর্তার অসীম রহমতে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, ম্যান্ডেলা আর্টে ছোট ছোট কাজগুলো সম্পন্ন করার পর তা দেখতে ভীষণ ভালো লাগে। আর তাই আপনার অঙ্কিত আইসক্রিমের সাদাকালো ম্যান্ডেলা আর্ট দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। খুব দক্ষতার সাথে অঙ্কনটি সম্পন্ন করে আমাদের মাঝে শেয়ার করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আমাকে অনুপ্রাণিত করলেন ভালো লাগলো।

 2 years ago 

আসলে এটা ঠিক বলেছেন, দেখতে দেখতে গরমকাল চলে আসতেছে। এমন কি গরম পড়তেছে অনেক বেশি। এখন আমার নিজেরও বেহাল অবস্থা। আপনি আজকে অনেক সুন্দর করে আইসক্রিমের সাদাকালো একটা ম্যান্ডেলা আর্ট অংকন করেছেন, তাও আবার অনেক বেশি নিখুঁতভাবে। আপনার অংকন করা এই আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর লাগতেছে। নিশ্চয়ই অনেক সময় লেগে গিয়েছিল পুরো ম্যান্ডেলাটা সম্পূর্ণ করতে। এই কাজটা করার জন্য সময় আর ধৈর্যের প্রয়োজন সব থেকে বেশি হয়।

 2 years ago 

হ্যাঁ আপু একদিকে রমজান মাস অন্যদিকে গরমের মাত্রা বেশি সবকিছু মিলিয়ে কষ্ট হচ্ছে। তারপরও চেষ্টা করি কাজের গতি ধরে রাখার। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গরমে সবারই বেহাল অবস্থা আপু। আজকে প্রচন্ড রোদ ছিল, তাছাড়া গরমের তীব্রতা ছিল খুব বেশি। হাই স্পিডে ফ্যান চলতেছে তবুও যেন গরম লাগছে। তবে এটাই ভাবছি গরমের শুরুতেই এই অবস্থা তাহলে যখন আরো বেশি গরম পড়বে তখন কি অবস্থা হবে। আমাদের এদিকে তো আবার কারেন্টে অনেক বেশি ঝামেলা করে। যাইহোক এবার আপনার আইসক্রিমের ম্যান্ডেলার কথায় আসি। জাস্ট অসাধারণ হয়েছে। এত সুন্দর করে এটা ফুটিয়ে তুলেছেন যা দেখে চোখ সরানো যাচ্ছে না। দারুন হয়েছে আপু।

 2 years ago 

ঠিক বলছেন ভাইয়া এখানেও বেহাল অবস্থা লোডশেডিং শুরু হয়ে গেছে।

 2 years ago 

আপনার আইসক্রিমের সাদা কালো ম্যান্ডেলা আর্ট দেখে খুব ভালো লাগলো ‌ এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার আইসক্রিমের সাদা কালো ম্যান্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ এত প্রশংসা শুনে অনেক বেশি ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38