"মুলা দিয়ে দেশি মুরগি রান্নার রেসিপি"

in আমার বাংলা ব্লগ4 years ago
হ্যালো বন্ধুরা! কেমন আছেন?
আশা করি সকলেই ভাল আছেন? আমি সামশুন নাহার হিরা@samhunnahar।বাংলাদেশ থেকে যুক্ত আছি আমার প্রাণের প্রিয় কমিউনিটি “আমার বাংলা ব্লগ”এ।লেখার শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগিং শুরু করতেছি।প্রতিদিনের ন্যায় আমি আজ একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে।আমি আবারো নতুন একটি রেসিপি পোষ্ট শেয়ার করব আপনাদের সাথে।আপনারা জানেন আমাদের দেশে এখন আস্তে আস্তে শীত চলে আসতেছে।দিনে একটু গরম লাগলেও ভোর বেলায় শীত অনুভব করতেছি।এমন শীতের দিনে মুলা দিয়ে বিভিন্ন তরকারি রান্না করে খেতে আমরা অনেক পছন্দ করি নিশ্চয়ই।তেমনি আমিও আজ দেশি মুরগি দিয়ে মুলা সবজি রান্না করেছি।আমার কাছে শীতকালে মুলা দিয়ে দেশি মুরগি রান্না অনেক ভাল লাগে।সাথে যদি কাঁচা মরিচ, ধনে পাতা হয় তাহলে দারুণ হয়।

তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মুলা দিয়ে দেশি মুরগি রান্নার রেসিপি।আমি কাঁচা মরিচ, মুলা, ধনে পাতা দিয়ে দশি মুরগি রান্না করেছি।সাথে আমি দিয়েছি সুগন্ধি পাতা।সুগন্ধি পাতা অ্যাড করায় স্বাদ আরো অনেক গুণ বেড়ে যায়।সুগন্ধি পাতা দিয়ে যদি পোলাও রান্নায় অথবা মাংসের মধ্যে দেওয়া হয় তাহলে সুগন্ধীতে ঘর ভরে যায়।স্বাদের মধ্যও একটা ভিন্নতা চলে আসে। আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের ভাল লাগবে।খেতে অনেক মজাদার হয়েছিল তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি।আপনারা হয়তো এভাবে অনেকে রান্না করে থাকেন।যদি আমার রেসিপিটি কারো কাছে নতুন মনে হয় তাহলে আপনারা ও তৈরি করে দেখতে পারেন। আশা করি অনেক ভাল লাগবে খেতে।তাহলে চলুন বন্ধুরা আজ আমার রেসিপিটি আমি কিভাবে/কোন পদ্ধতিতে তৈরি করেছি তা দেখে আসিঃ-

morgi.jpeg

morgi12.jpeg

✅রান্নার ধাপে যাওয়ার আগে উপকরণ সমূহের বিবরণ উল্লেখ করা হলোঃ-


উপকরণ প্রণালীপরিমাণ সমূহ
দেশি মুরগিবড় সাইজের একটার অর্ধেক
পোলাও পাতাবড় সাইজের একটি
টমেটো পেস্ট১ টি
পেঁয়াজ৪ টি
রসুন পেস্ট১ টি
কাঁচা মরিচ পেস্ট৪ চামচ
আদা পেস্ট২ চামচ
বাদাম পেস্ট২ চামচ
সরিষা পেস্ট২ চামচ
হলুদদেড় চামচ
গরম মসলাস্বাদমত
মুলা২ টি
ধনিয়া গুঁড়া২ চামচ
জিরা গুঁড়া১ চামচ
তেলপরিমাণমত
লবণস্বাদমত
ধনে পাতাস্বাদমত

সাথে উপকরণ সমূহের পরিমাণ নিয়ে দেখানোঃ-



morgi1.jpeg

রান্নার প্রস্তুতি পর্ব সমূহ

ধাপ-এক

✅আগে তো আমি সব উপকরণ নিয়ে প্রস্তুত করে রেখেছি।এখন আমি শুরু করতেছি রান্নার প্রস্তুতি পর্ব। প্রথমে আমি দুইটা মুলা নিয়েছি।মুলা দুটিকে খোসা ছাড়িয়ে নিয়েছি।সাইজ করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি।একটা পাত্রে নিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি।চুলায় জ্বাল দিয়ে হালকা সিদ্ধ করে পানি গুলো ফেলে দিব।এভাবেই সিদ্ধ করে পানি ফেলে দিলে মুলার যে একটা ঘ্রাণ থাকে সেটা চলে যায়।মুলার ভিতর মাংসের ঝোল ঢুকে তাই খেতে অনেক ভালো লাগে।

morgi2.jpeg

ধাপ-দুই

✅এবার আমি রান্নার জন্য চুলায় একটি পাত্র বসায় দিয়েছি।পাত্রটি গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি।তেল গরম হলে প্রথমে লবঙ্গ, এলাচি, দারুচিনি ও তেজ পাতা দিয়ে ভেজে নিব।ভাজা হয়ে এলে যখন একটি সুন্দর ঘ্রাণ চলে আসবে তখন অন্যান্য মসলা যেমন- পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে ভাল করে ভেজে নিব।

morgi3.jpeg

morgi4.jpeg

ধাপ-তিন

✅এখন দিয়ে দিব বাদাম বাটা, সরিষা বাটা, কাঁচা মরিচ পেস্ট, টমেটো পেস্ট। সব উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে সিদ্ধ করে নিব।সব উপকরণ যখন ভাল করে কষানো হয়ে যাবে তখন মসলার মধ্যে মাংস গুলা দিতে হবে।

morgi5.jpeg

ধাপ-চার

✅আমি দেশি মুরগির মাংস রান্নার আগে থেকে ভাল করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম।আগে থেকে ধুয়ে রাখার ফলে মাংসের মধ্যে থাকা অতিরিক্ত পানি গুলো ঝরিয়ে গেছে।এখন মসলার মধ্যে মাংস গুলো দিয়ে ভাল করে মেখে নিব।ভাল করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

morgi6.jpeg


ধাপ-পাঁচ

✅এইবার দিয়ে দিতে হবে আগে থেকে নিয়ে রাখা হলুদের গুঁঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া।সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ।যদি পানির প্রয়োজন হয় তাহলে পানি দিতে হবে, না হয় মসলা পুড়ে যেতে পারে।আবার কিছুক্ষণ সিদ্ধ করতে হবে যাতে মাংসের মধ্যে সব মসলা ভাল করে প্রবেশ করে।

morgi7.jpeg


ধাপ-ছয়

✅মাংস গুলো যখন প্রায় কষা হয়ে যাবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা মুলা দিয়ে দিব।সাথে দিয়ে দিব গরম মসলা।এখন সব গুলোকে ভাল করে মিশিয়ে নিয়ে পরিমাণ মত ঝোল দিয়ে আবার সিদ্ধ করে নেব।

morgi8.jpeg


ধাপ-সাত

✅মুলা দিয়ে দেশি মুরগির রান্না যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন পোলাও পাতা/ সুগন্ধি পাতা/ভাত পাতা দিয়ে দিব।সব তরকারির মধ্যে ভাল করে মিক্স করে নিব।

morgi9.jpeg


শেষ-ধাপ

✅এইবার দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা ধনে পাতা।ধনে পাতা দিয়ে চুলা বন্ধ করে দিয়ে নামায় ফেলব।তৈরি হয়ে গেল মজাদার মুলা দিয়ে রান্না করা দেশি মুরগির তরকারি।পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিলাম।

morgi10.jpeg

morgi11.jpeg

morgi12.jpeg

আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের ভাল লেগেছে।ভাল লেগে থাকলে মন্তব্য করে জানাতে ভুলবেন না।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়তে অনেক ভাল লাগে।তাছাড়া কাজ করতে অনেক বেশি অনুপ্রাণিত করে আমাকে।সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার রেসিপিটি দেখার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png


ফটোগ্রাফির প্রয়োজনীয় তথ্য-


ছবিতে ব্যবহার করা ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

ধন্যবাদান্তে

আমি সামশুন নাহার হিরা
আমার ইউজার আইডি-
@samhunnahar
বাংলাদেশ থেকে ব্লগিং করি-
"আমার বাংলা ব্লগে"

287864753_400308362032280_8045934577883994743_n.gif

Sort:  
 4 years ago 
এখন শীতকাল।আর এ শীতকালে সবচেয়েও জনপ্রিয় তরকারি হচ্ছে মোলা। দেশি মুরগি দিয়ে আলু রান্না খেয়েছি,কিন্তু কখনো মুলা দিয়ে আমি দেশি মুরগি খাওয়া হয়নি। আসলে সত্যি কথা কি,মুলার একটা গন্ধ আছে,যেটা সহ্য করাটা অনেক কঠিন হয়। তারপর নতুন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছেন। মুলা দিয়ে দেশি মুরগির মাংস।চেষ্টা করব এভাবে রান্না করে খাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
 4 years ago 

মুলা আগে একটু সিদ্ধ করে পানি ফেলে দিলে খেতে ভাল হয়।গন্ধ থাকে না

 4 years ago 

শীতকালের একটা জনপ্রিয় সবজির নাম হচ্ছে মুলা। মুলা দিয়ে মুরগির মাংস রান্না করার খুবই চমৎকার একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এ ধরনের রেসিপি গুলোর মধ্যে ধনে পাতা ব্যবহার করলে রেসিপিটা অনেক সুস্বাদু হয়।

 4 years ago 

জি ভাইয়া টিক বলেছেন ধনে পাতায় খাবারের স্বাদ বাড়ায়।

 4 years ago 

আসলেই আপু এখনকার আবহাওয়াটা যেন কেমন এই ঠান্ডা এই গরম। শীতের সবজি মূলা আসলেই ভালো, মূলা যদিও আমি খুব একটা খাই না আর এভাবে মুরগির মাংস দিয়ে কখনো মুলা খাই নাই। সুগন্ধি পাতা ব্যবহার করেছেন এটা তো কোনদিনও খাইনি। মুরগির মাংস দিয়ে রেসিপিটি ভালোই লাগলো খেতে নিশ্চয়ই মজাই হয়েছিল।

 4 years ago 

সুগন্ধি পাতা দেখছি কেউ চিনেনা।এটা তো অনেক ভাল একটা পাতা আপু।ইউটিউবে পাবেন আপু

 4 years ago 

শীতকাল মানেই নানা রকম সবজির বাহার ,আর প্রতিটি সবজি অনেক সুস্বাদু।শীতকালীন সবজি দিয়ে যাকিছুই রান্না করা হোক না কেন খেতে সুস্বাদু লাগে।তবে মুরগির মাংস দিয়ে কখনো মুরা রান্না করে খাওয়া হয়নি তাই এর স্বাদ আমি ঠিক বলতে পারবো না।আশা করি খেতে সুস্বাদু হয়েছিল?নতুন একটা রেসিপি শিখে নিলাম আপু, অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবো।রেসিবটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 4 years ago 

সুন্দর মতামত দিয় সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

বাহ! আপু মুলা দিয়ে দেশি মুরগি রান্না খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে, শীতকালের একটা জনপ্রিয় সবজি হচ্ছে মুলা। মুলা দিয়ে মুরগির মাংস রান্না করার খুবই চমৎকার একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, এ ধরনের রেসিপি গুলোর মধ্যে ধনিয়াপাতা ব্যবহার করলে রেসিপিটা অনেক সুস্বাদু হয়। অসংখ্য ধন্যবাদ এত সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

অনেক স্বাদ হয়েছিলো ভাইয়া।আপনি তৈরি করে খেয়ে নেন।😇

 4 years ago 

✅মুলা দিয়ে দেশি মুরগির রান্না যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন পোলাও পাতা/ সুগন্ধি পাতা/ভাত পাতা দিয়ে দিব।সব তরকারির মধ্যে ভাল করে মিক্স করে নিব।

আজকে প্রথম আমি সুগন্ধি পাতার নাম শুনলাম। আসলে এমন কোন পাতা আজ পর্যন্ত দেখিনি তাই বেশ অবাক লাগলো। আমরা সাধারণত রান্নায় সুগন্ধ এবং স্বাদের জন্য ধনেপাতা ব্যবহার করে থাকি। এর মধ্যে অন্য একটি ধনে পাতা ও রয়েছে। কিন্তু এই পাতা আজকে আমি প্রথমই দেখলাম। রেসিপিটি খুব ভালো লাগলো। মুলা আর মুরগির মাংসের কম্বিনেশন জাস্ট অসাধারণ।

 4 years ago 

আমরা ছোট কাল থেকেই আপু এই পাতার সাথে পরিচিত।আপনি ইউটিউব দেখলে বুঝতে পারবেন আশা করি।

 4 years ago 

সেটা ঠিক ইউটিউবে কি নেই, ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য

 4 years ago 

এই শীতের মধ্যে মুলা একটি জনপ্রিয় খাবার। শীতের মধ্যে বেশ ভালো লাগে খেতে মুলা। মুরগির মাংস দিয়ে মুলা রান্না এই প্রথম দেখলাম। নতুন একটি রেসিপি দেখলাম।যে কোন রেসিপি মধ্যে ধনিয়া পাতা দিলে বেশ একটা ফ্লেভার বের হয়।এই ফ্লেভার টা বেশ ভালো লাগে আমার কাছে। রান্নার প্রসেস সমূহ প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর এবং সহজভাবে ফুটিয়ে তুলেছেন। রান্নার কালার কম্বিনেশন টা বেশ ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর এবং ইউনিক একটা রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

এত সুন্দর মতামত দিয়ে উৎসাহ দেওয়ার জন্য অনেক ভাল লাগলো।

 4 years ago 

মূলা দিয়ে মুরগী কখনও খাওয়া হয়নি। আপনার রান্না দেখে মনে হচ্ছে ভালোই হবে। দেখি একদিন ট্রাই করব।যদিও কেউ খাবে না। আমি ই খাব। ধন্যবাদ রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

আমাদের এদিকে সবাই শীতকালে শখকরে মুলা দিয়ে দেশি মুরগি রান্না করে খাই আপু।

 4 years ago 

অনেকেই মূলো দেখলে পালিয়ে যায়। তবে ব্যক্তিগত ভাবে মূলো ছেঁচকি বা ঘন্ট বা মূলো শাক এগুলো আমার ভিষণ প্রিয়। তবে চিকেন দিয়ে কখনও মূলো খাওয়া হয় নি। কখনও মাথাতেও আসে নি।কিন্তু দেখে তো বেশ সুস্বাদু মনে হচ্ছে।একদিন খাব তো বানিয়ে।

 4 years ago 

হুম, খেয়ে দেখবেন কাঁচা মরিচ,ধনেপাতা দিয়ে রান্না করলে বেশ ভাল লাগে খেতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64301.72
ETH 1879.43
USDT 1.00
SBD 0.37