ইসলামী সংগীত কভার- 💖“আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়”💖।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভ দুপুর।

প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি নতুন পোস্ট শেয়ার করব। আজকে আমি যে পোস্ট আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে একটা ইসলামী সংগীত কভার। এর আগে ও শেয়ার করেছিলাম ইসলামী সংগীত কভার। বরাবরের মতোই গানের মতোই আমার ইসলামী সংগীত গাইতে অনেক ভালো লাগে। আমি প্রায় সময়ে ইসলামী সংগীত শুনি এবং গাওয়ার চেষ্টা করি। ইসলামী সংগীত শুনতে অনেক ভালো লাগে। ইসলামী সংগীত শুনলে মনের মধ্যে খুব সুন্দর একটি অনুভূতি কাজ করে।

Add a heading.jpg

যখন ছোট ছিলাম তখন অনেক বেশি ইসলামী সংগীত গাওয়া হতো। বিশেষ করে স্কুলে যখন কোন বার্ষিকীক প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো তখন ইসলামী সংগীত গেয়ে শুনাতাম। বেশির ভাগ মানুষ ইসলামী সংগীত শুনতে অনেক বেশি পছন্দ করেন। সেই ছোট কালের অভ্যাস এখনো থেকে গেছে আমার কাছে। যখন ইসলামী সংগীত শুনি তখন সাথে সাথে সুর মিলাই এবং সংগীত চর্চা করি। সংগীত বলতে সেটা ইসলামী সংগীত হোক কিংবা এমনিতে সংগীত হোক বেশি মনের আনন্দ দেয়। মনকে শান্ত করার জন্যই ইসলামী সংগীত কিংবা অন্যান্য গানের বিকল্প নেই। প্রকৃতি কিংবা ফুল যেমন মনকে প্রশান্তি দেয় তেমনি গান কিংবা ইসলামী সংগীত অনেক বেশি প্রশান্তি দেয়। আজকে আমি যে ইসলামী সংগীত কভার করব সেটি হচ্ছে “আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়”। এই ইসলামী সংগীত আমার অনেক প্রিয় একটি সংগীত। চলুন তাহলে বন্ধুরা আমার ইসলামী সংগীত কভার শুনে আসি।

ইসলামী সংগীতের প্রয়োজনীয় তথ্য


  • সংগীত ক্যাটাগরি-- ইসলামী সংগীত।

  • ইসলামী সংগীত---“আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়”

  • রচিত -- এস এম নজরুল।

  • সুরকার ও গীতিকার--বেবী নাজনীন।


সংগীত শুনতে নিচে ক্লিক করুন


[সংগীতের কথা]


আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়
স্মৃতি হয়ে থাকব হৃদয়েরী পাতায়

এ জীবনে যা চেয়েছি সবি তো পেয়েছি
তোমাদের দোওয়াতে ধন্য হয়েছি
ধন্য হয়েছি ধন্য হয়েছি
এর থেকে বেশী আর বলো আমি কি চাই

বাগানে কত ফুল ফুটে ঝরে যায়
সব ফুল সকলের প্রিয় নাহি হয়
ওরে প্রিয় নাহি হয় ওরে প্রিয় নাহি হয়
আলো দেয় যেই চাঁদ তারও জানি দাগ রয়

যে কটা দিন আছি আমি শোনাবো এ নাত
কারো কাছে নেই মোর কোনোই চাহাত
কোনোই চাহাত কোনোই চাহাত
এস এম নজরুল জাজা দেবে দয়াময়

সোর্স

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার ইসলামী সংগীত কভার সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের ইসলামী সংগীত কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

20230713_213736_0000.png

Steem_Pro.png

Sort:  
 3 years ago 

ইসলামিক সংগীত গুলো শুনতে আমার কাছে বেশ ভালই লাগে। খুব সুন্দর একটি ইসলামিক সংগীত আমাদেরকে উপহার দিয়েছেন। আপনার কন্ঠে শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার কন্ঠ বেশ চমৎকার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ইসলামিক সংগীত শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সব সময় উৎসাহিত করেন। আজকেও অনেক বেশি অনুপ্রেরণা দিলেন। সব সময় সহযোগিতা করে পাশে থাকবেন।

 3 years ago 

এই ইসলামিক গজল টা আমার অনেক পছন্দের। এগুলো মন দিয়ে শুনলে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে ইসলামী সংগীত শুনি।তবে আপনার কণ্ঠে এই গজল শুনে খুবই ভালো লাগলো। আপনার কণ্ঠ মাশাল্লাহ অনেক সুন্দর। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আমারো বেশ ভালো লাগে ভাইয়া এই ইসলামী সংগীত টি। তাই কভার করে আপনাদের সাথে শেয়ার করেছি।

 3 years ago 

ইসলামী সংগীত গুলো শুনে মনে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়। আপনার কভার করা ইসলামী সংগীতটা অনেক সুন্দর হয়েছে আপু হৃদয় ছুঁয়ে গেল। ধন্যবাদ সুন্দর একটি ইসলামী সংগীত গেয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলছেন আপু ইসলামী সংগীত গুলো শুনলে অনেক সুন্দর একটি অনুভূতি চলে আসে মনের মধ্যে।

 3 years ago 

ভীষণ ভালো লাগলো ইসলামী সংগীত কভার করেছেন আপনি এবং এইটা অনেক ভালো লাগে শুনতে।যখন মন খারাপ থাকে তখন এই ইসলামিক গজল গুলো শুনলে মনের ভিতর প্রশান্তি বয়ে আনে। আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে পরিবেশন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ইসলামী সংগীত কভারটি শুনলেন। খুব সুন্দর উৎসাহ দিলেন।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি ইসলামিক সংগীত শেয়ার করেছেন। আপনার গলায় এত সুন্দর একটি ইসলামিক সংগীত পরিবেশনা শুনতে পেয়ে সত্যি বেশ ভালো লাগলো। আপনার শেয়ার করা ইসলামিক সংগীত শুনে মনো প্রাণ জুড়িয়ে গেল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সময় দিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো এভাবেই অনুপ্রাণিত করার জন্য।

 3 years ago 

আপনার কন্ঠে এই ইসলামিক সংগীতটা শুনে মনটা একেবারে ভরে গেল আপু। অনেক সুন্দর করে আপনি একটা ইসলামিক সংগীত কভার করেছেন। এই সংগীত আমি বেশ কয়েকবার শুনেছিলাম। তবে আপনার খালি গলায় শুনতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। সম্পূর্ণটা যত শুনছিলাম ততই ভালো লাগছিল। আপনার ইসলামিক সঙ্গীতের মাঝেই হারিয়ে গিয়েছিলাম আমি।

 3 years ago 

সব সময় আমার গান কভার গুলো শুনেন। আজকে আবার ইসলামী সংগীত কভারটিও শুনলেন। অনেক ভালো লাগলো আপনার সুন্দর অনুভূতি পেয়ে।

 3 years ago 

আপনার কন্ঠও বেশি সুন্দর তা বলতেই হয়। এই গজলটি কখনো শুনা হয় নি। ‌ বেশ ভালো লেগেছে আপনার কন্ঠে এই অসাধারণ গজল টি। ধন্যবাদ আপনাকে গজলটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে আমার গজলটি শুনে ভালো লাগার জন্য।

 3 years ago 

অসাধারণ একটি ইসলামিক সংগীত কাভার করেছেন আপু । এই ইসলামিক সঙ্গীতটি আমি আগে কখনো শুনিনি আপনার কন্ঠে শুনে সত্যি খুব ভালো লাগলো। আসলে ইসলামিক সংগীত গুলো শুনলে মনের ভেতর কেমন যেন একটা অনুভূতি হয়। এত সুন্দর একটি ইসলামিক সংগীত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আশা করছি এভাবে আরও সুন্দর সুন্দর ইসলামিক সংগীত আমাদেরকে উপহার দিবেন।

 3 years ago 

অসাধারণ একটি ইসলামী সংগীত আপু। আপনি সার্চ দিয়ে শুনে দেখবেন ইউটিউবে বেশ ভালো লাগবে।

 3 years ago 

আমার পছন্দের একটি ইসলামিক সংগীত কভার করেছেন। আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায় ইসলামিক সংগীত চমৎকার ভাবে কভার করার চেষ্টা করেছেন। আপনার মিষ্টি কন্ঠে ইসলামিক সংগীত শুনে ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59969.00
ETH 1573.85
USDT 1.00
SBD 0.42