গান কভার- 💖“ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার”💖

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয় পরিবার,

আশা করি সকলে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেক ভালো আছি। পোস্টের ভিন্নতা আনার জন্য প্রতিনিয়ত ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আজকেও আবার নতুন একটি গান কভার নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আশা করি আমার আজকের গান কভারটি আপনাদের ভালো লাগবে। গান আমার অনেক প্রিয়। যখন মন খারাপ থাকে কিংবা ভালো থাকে সময় পেলেই আমি গান শুনে থাকি। গান গাওয়া আমার কাছে অনেক টা নেশার মত প্রতিদিন শুনতে হয় আর গাইতে হয়। এছাড়াও প্রিয় গান গুলো কভার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদিও কভার করার সুযোগ তেমন থাকেনা। কিন্তু নিজে নিজে গান গেয়ে মনটা হালকা করি। তাই আবার হাজির হয়ে গেছি বন্ধুরা নতুন গান কভার নিয়ে আশা করি শুনতে ভাল লাগবে।

Add a heading (1).jpg

গানের কিছু তথ্য


গান--“ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার”
শিল্পী-আগুন, রুনা লায়লা
ছায়াছবিকেয়ামত থেকে কেয়ামত
গানের কথামনিরুজ্জমান মনির
সুরকার----


বিশেষ করে বিরহের গান গুলো আমার খুব বেশি ভালো লাগে। কেন জানি না বিরহের গান গুলো মনের অজান্তে ভালো লেগে যায়। আজকের গানটি বেশ ভাল লাগার একটি গান। এমন গান আমার আজ থেকে না ছোটবেলা থেকে আমার বেশ ভাল লাগে। বিরহের গান গুলো আমি প্রায় সময় শুনতে পছন্দ করি। তবে রোমান্টিক গান গুলো আরো ভাল লাগে। কিন্তু সব ধরনের গান শোনার চেষ্টা করি। তবে ঘুরে ফিরে বিরহের গান গুলো বেশি ভালো লেগে যায়। তো আমাদের সবার প্রিয় শিল্পী- আগুন,রুনা লায়লার কণ্ঠে গান গুলো আমার সব সময়ই ভালো লাগে। আজকে আমি আমাদের সবার প্রিয় শিল্পী- আগুন, রুনা লায়লা এর কণ্ঠে গাওয়া সেই প্রিয় গানটি আপনাদের সাথে কভার করে শেয়ার করতেছি।“ও আমার বন্ধু গো চির সাথি পথ চলার ”। আশা করি আমার আজকের এই গান কভারটিও আপনাদের ভালো লাগবে। সব সময় আপনারা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেন। তাই বারবার গান কভার নিয়ে উপস্থিত হতে বেশ ভালোই লাগে। তাহলে চলুন বন্ধুরা আমার গান কভারটি শুনে আসি। এই গান টি অনেক শিল্পীর কন্ঠে সুর দিয়েছেন।


গানটি শুনতে এখানে ক্লিক করুন


[গানের কথা]


ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার

এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান

তুমি আমারই বলবো শতবার
হাত দু’টি ধরেছি তোমার
মানবো না কোনো বাধা আর
শুনবো না কারো কথা যে আর

মন্দ বলুক সমাজ
তুমি আমারই, হায়, বলবো শতবার
ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার,
তোমারই জন্য গড়েছি আমি
মঞ্জিল ভালোবাসার

সোর্স

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভাল লাগে। তাই বার বার পছন্দের গান কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন পরিবারকে নিয়ে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

New_Benner_ABB-66.png

Sort:  
 2 years ago 

ও আমার বন্ধু গো চির সাথী পথ চলার এই গানটা আপনি আপনার মিষ্টি গলায় খুব সুন্দর ভাবে কভার করেছেন। গানগুলো শুনেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায় সত্যি সেদিনগুলো অসাধারণ ছিল।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু গান কভার টি শোনার জন্য।

 2 years ago 

ও আমার বন্ধু গো গানটি আমার অনেক বেশি প্রিয়। আপু আপনার কন্ঠে গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনার গাওয়া গান গুলো সব সময়ই ভালো লাগে। চমৎকার ভাবে গানটিকে কভার করে আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া শেয়ার করার। তবে আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনার গান শুনে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। দারুন একটি গান কভার করেছেন। আপনার কন্ঠে গানটি কিন্তু দারুন লাগছে। কেন জানি বার বার আপনার কন্ঠের গানটি শুনতে মনে চায়। ধন্যবাদ সুন্দর করে গানটি কভার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এত উৎসাহ দেন বলে বারবার গান কভার করতে ইচ্ছে করে।

 2 years ago 

ওয়াও আপু আপনি তো দেখছি আমার পছন্দের একটা গানের কভার করেছেন। যেটা শুনে আমার মনটা একেবারে জুড়িয়ে গিয়েছে। অনেক বেশি সুন্দর হয়েছে আপনার কভার করা এই সুন্দর গানটা। আপনার কন্ঠে এই গানটা একবার শুনে আমার আরো বেশি শুনতে ইচ্ছে করতেছে আপু। এরকম সুন্দর গানগুলো শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। মন খারাপের সময় গান শুনলে অনেক বেশি ভালো লাগে। গানের প্রত্যেকটা লাইন অনেক সুন্দর ভাবে কভার করেছেন। আপনার কণ্ঠ খুবই সুন্দর। আর এই সুন্দর কন্ঠে গানটা শুনতে আরও বেশি ভালো লেগেছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু অনেক খুশি হলাম আপনার গঠনমূলক মতামত গুলো পড়ে।

 2 years ago 

গানের পাখি আপু, আমার খুব পছন্দের একটি গান আজ আপনি কভার করেছেন। আর তাইতো আপনার গানটি মনোযোগ সহকারে শুনে নিলাম। খুব ভালো লাগলো আপনার গাওয়া গানটি শুনে। বরাবরই আপনি খুব সুন্দর সুন্দর গানগুলো নিয়ে আমাদের মাঝে শেয়ার করে আসছেন, যা সত্যিই প্রশংসনীয়। অনেক অনেক ধন্যবাদ আপু, আমার পছন্দের গানটি কভার করার জন্য।

 2 years ago 

তাইতো বলি আপনাকে গানের সম্রাট ভাই! আপনি এত পছন্দ করেন আমার গান গুলো অনেক বেশি অনুপ্রাণিত হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে আমি আপনার কন্ঠে অনেকবার গান শুনতে পেরেছি খুবই ভালোভাবে গানগুলো আপনি কভার করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে আমার গানটি শোনার জন্য।

 2 years ago 

এই গানটি আমার অনেক পছন্দের। মাঝেমধ্যে এই গানটি শোনা হয়ে থাকে৷ আজকে আবার আপনার কাছ থেকে এই সুন্দর গানের কভার শুনতে পেরে খুব ভালো লাগলো৷ খুব সুন্দর ভাবে আপনি এই গানটিকে কভার করেছেন এবং আপনার কাছ থেকে এই গানের কভার শুনতে পেরে খুব খুশি হলাম৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য৷

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আমার শেয়ার করা গান কভার শুনলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63234.18
ETH 1879.25
USDT 1.00
SBD 0.37