রেসিপিঃ-এ্যাগ স্যুপ তৈরী।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভ সন্ধ্যা,

আসসালামু আলাইকুম প্রিয় কমিউনিটির সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা। নিশ্চয়ই অনেক ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের দোয়ায় সুস্থ আছি পরিবারের সবাইকে নিয়ে। বন্ধুরা সারাদিন একটু অসুস্থ মনে হয়েছিল। তাই কাজ করতে ইচ্ছে করেনি। আসলে ইচ্ছে করনি বলতে দ্রুত করতে পারছিলাম না। তাই কাজ গুলো আস্তে আস্তে করছিলাম। তো চিন্তা করলাম যে আসলে করতে যেহেতু ইচ্ছে করছে না তাই সন্ধ্যার পরে করব। সেই চিন্তা করে মাগরিবের নামাজ পড়ে নাস্তা করে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে পোস্ট লেখার জন্য। প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে ভিন্ন কিছু শেয়ার করতে। আসলে আজকে কোন রেসিপি তৈরি করা ছিল না। একই দিনে রেসিপি তৈরি করে শেয়ার করা বেশ ঝামেলার ব্যাপার।

r7.jpg

তাই মাঝেমধ্যে সময় সুযোগ পেলে রেসিপি কিংবা আর্ট পোস্ট কিংবা ডাই প্রজেক্ট তৈরি করে রাখি। এভাবে তৈরি করে রাখলে পরবর্তীতে শেয়ার করার সুযোগ হয়ে থাকে। তাই যখন একসাথে তৈরি করে শেয়ার করা হয় তাহলে খুবই ক্লান্ত লাগে। আজকেও তেমনটা হলো। যেহেতু রেসিপি তৈরি করা ছিল না হুট করেই সন্ধ্যায় গরম গরম এ্যাগ স্যুপ তৈরি করার পরিকল্পনা করলাম। বিশেষ করে ঝাল করে গরম গরম খেতে আমার খুব ভালো লাগে। সন্ধ্যায় কিংবা একদম সকালে খাওয়ার চেষ্টা করি। একটু লেবু দিয়ে খেলে ভীষণ মজার হয়। সেই চিন্তা করে আমি রেসিপি নিয়ে নিলাম। তবে আমার ছোট মেয়ে খুব পছন্দ করে আমার সাথে খেতে। সেই এ্যাগ স্যুপ তৈরি করলে খুবই খুশি হয়। তাই আর দেরি না করে সেই রেসিপিটি তৈরি করে শেয়ার করার জন্য হাজির হয়েছি।

r8.jpg

স্যুপ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। যদি সব সময় খাওয়া যায় তাহলে তো শরীরের জন্য খুবই উপকার হয়। যেহেতু এখানে অনেক কিছু উপকরণ দেওয়া হয়। আর যদি চিকেন দিয়ে করা হয় তাহলে আরও মজার হয়। যদি মিক্সড স্যুপ করা হয় তাহলে আরো বেশ ভালো লাগে। তবে আমি একদম সিম্পল ভাবে ডিম দিয়ে তৈরি করেছি। ঝাল করে একটু পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে সেই সাথে আদা কুচি করে দিলাম। খাওয়ার সময় যখন লেবু দিয়ে খেলাম ভীষণ মজা হয়েছিল। বেশ শান্তি পাওয়া যায় স্যুপ তৈরি করে খেলে। আমি জানি কম বেশি সবাই স্যুপ তৈরি করতে পারে। তারপরও আমার এই রেসিপিটি শেয়ার করতে মন চাইলো আপনাদের সাথে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে আর দেরি না করে শেয়ার করে নেওয়া যাক।

r9.jpg


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


r.jpg

উপকরণপরিমাণ


  • স্যুপ পেকেট- ১টি।

  • পেঁয়াজ কুচি -১টি।

  • কাঁচা মরিচ কুচি- ২টি।

  • ডিম- ১টি।

  • ধনে পাতা কুচি- পছন্দমত।

  • লেবু-

  • আদা কুচি- অল্প।

  • লবণ- স্বাদমত।

  • কর্নফ্লাওয়ার -২চামচ।


এ্যাগ স্যুপ তৈরীর ধাপ সমূহঃ


রান্নার ধাপ-১

প্রথমে আমি দেখিয়ে নিলাম কি উপকরণ দিতে হয়। সেই উপকরণ সমূহ প্রস্তুত করে নিয়েছি। এখন আমি সরাসরি আপনাদেরকে প্রস্তুতির ধাপ দেখাবো। প্রথমে একটি পাত্রে স্যুপের প্যাকেট নিয়ে নিলাম।

r1.jpg


রান্নার ধাপ-২

এখন দিয়ে দিলাম কুচি করে রাখা সব উপকরণ সমূহ। সেখানে ধনেপাতা রয়েছে। কাঁচা মরিচ রয়েছে। পেঁয়াজ এবং আদা কুচিও দিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং দুই চামচ কর্নফ্লাওয়ার।

r2.jpg


রান্নার ধাপ-৩

যেহেতু সব উপকরণ দেওয়া শেষ এখন প্রয়োজনমতো পানি দিব। পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে চুলায় বসিয়ে দিলাম। চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায়।

r3.jpg


রান্নার ধাপ-৪

যখন সিদ্ধ হয়ে আসে তখন ফেটে রাখা ডিম দিয়ে দিব। ডিম ভালোভাবে ফেটে নিলাম। আস্তে আস্তে স্যুপের মধ্যে ঢেলে দিয়েছি। ডিম টি স্যুপের উপরে ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে ডিম জমে না থাকে।

r4.jpg


রান্নার ধাপ-৫

যখন স্যুপ পারফেক্ট হয়ে আসে তখন উপরে ধনে পাতা ছিটিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে স্যুপ নামিয়ে ফেলবো চুলা থেকে।

r5.jpg


রান্নার ধাপ-৬

এখন গরম গরম পরিবেশন এর জন্য একটি বাটিতে স্যুপ ঢেলে নিলাম। সেখানে আপনার অবশ্যই দেখছেন আমি এক টুকরো লেবু নিয়ে লেবুর রস দিলাম। সেটা অবশ্যই আপনাদের পছন্দ এবং অপছন্দের উপরে নির্ভর করবে।আমার স্যুপের সাথে লেবু খেতে ভালো লাগে তাই দিলাম। এই বিষয়টি আপনারা এড়িয়ে যেতে পারেন যদি ভালো না লাগে।

r6.jpg


রেসিপির পরিবেশনা

আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পরিবেশন করে দেখালাম আপনাদেরকে। আশা করি স্যুপ দেখতে ভালো লাগবে। দেখতে যেমন ডেলিসিয়াস হয়েছে ঠিক তেমনি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আমার স্যুপ খেতে খুব ভালো লাগে। বিশেষ করে একটু ঝাল বাড়িয়ে দিয়ে লেবু দিয়ে খেলে ভীষণ মজার হয়। আর সর্দি হলে তো এই খাবারটি দারুন হয়। যে কোন সময় খাওয়া যায় সকাল সন্ধ্যা। তেল ছাড়া স্যুপ খেতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী স্যুপ খাওয়া। বন্ধুরা আমি যে পদ্ধতিতে রান্না করেছি আশা করি আপনাদের বুঝতে সহজ হয়েছে। আপনাদের কেমন লাগলো জানালে মতামত দিয়ে অনেক ভালো লাগবে।

r7.jpg

r8.jpg

r9.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামRedmi
মডেলNote-14 pro
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

Banner_PUSS1.png

Sort:  
 last year 

তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আপনি তেল ছাড়া চমৎকার এ্যাগ স্যুপ তৈরী করেছেন। দেখে খেতে ইচ্ছে করছে। খুবই সহজ পদ্ধতি অবলম্বন করে রেসিপিটি তৈরি করেছেন আপনি। এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

বেশ ভালো বলছেন যেহেতু তেল ছাড়া তৈরি করা হয় স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

 last year 
 last year 

অনেক অনেক লোভনীয় ডিমের সুপ তৈরি করেছেন। এমন লোভনীয় স্যুপ খেতে খুবই ভালো লাগে। খুব ভালো লাগলো আপু আপনার এত সুন্দর ভাবে তৈরি করার সুপ দেখে।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে রেসিপিটি ভালো লাগার জন্য।

 last year 

আমার আজকের টাস্ক:-

1000004466.jpg

 last year 

ডিমের স্যুপ মেবি কখনো ট্রাই করা হয়নি। ধনেপাতা দেয়াতে মনে হয় আলাদা একটা মজা হয়েছে। গরম গরম স্যুপ খাওয়ার মজাই অন্যরকম। ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

একদিন ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে গরম গরম।

 last year 

জি আপু

 last year 

অনেক ভালোলাগার একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। এত সুন্দরভাবে সুপ তৈরি করে দেখিয়েছেন দেখে বেশ লোভনীয় মনে হলো আমার কাছে। আশা করি আপনার এই সুখ খেতে খুবই সুস্বাদু হয়েছে।

 last year 

সুন্দর মতামত শেয়ার করার জন্য অনেক ভালো লেগেছে ভাইয়া।

 last year 

এ্যাগ স্যুপ তৈরী দেখে মজাদার মনে হচ্ছে এত সুস্বাদু রেসিপি কখনো তৈরি করা হয়নি তাই ধাপগুলো দেখে শিখে নিলাম।

 last year 

তাহলে আমার শেয়ার করা রেসিপিটি আপনি দেখতে পারেন। এভাবেই তৈরি করলে খেতে খুব বেশ ভালো লাগবে।

 last year 

আপু আপনার স্যুপ দেখে একটা কথা মনে পড়ে গেলো। আমার ছেলে যখন পেটে ছিল তখন স্যুপ খেতে খুব ইচ্ছে করেছিল। বেশ কিছুদিন খেয়েও ছিলাম। কিন্তু হঠাৎ করে স্যুপের একটা ঘ্রাণ নাকে লাগে আর সেই ঘ্রাণে বমি চলে আসে। এরপর থেকে আমি আর স্যুপ খেতে পারিনা। এখনও স্যুপ দেখলেই সেই ঘ্রাণ পাই। তারজন্য পছন্দের খাবার থেকে এই খাবার বাদ দিতে হয়েছে। তবে আমাদের স্বাস্থ্যের জন্য স্যুপ খাওয়া খুবই উপকারী। আপনার স্যুপ দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই মজাদার ছিল। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 last year (edited)

হ্যাঁ আপু অনেক সময় প্রেগনেন্সিতে এরকমই হয় কোন ঘ্রাণ সহ্য করা যায় না এখন আবার ট্রাই করতে পারেন আপনি।

 last year 

এ্যাগ স্যুপ তৈরী করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে আমি কখনো ডিমের স্যুপ খেয়ে দেখিনি। তবে আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে আমার। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ডিমের স্যুপ তৈরি করেছেন এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেছেন।সব মিলিয়ে দারুন হয়েছে।

 last year 

ডিমের সুপ প্রায় সময় ঘরে তৈরি করা হয়ে থাকে আমার।

 last year 

আপু আজ আপনি অনেক মজাদার করে এ্যাগ স্যুপ তৈরী করেছেন।সুপ খেতে আমি অনেক পছন্দ করি।সুপ দেখে অনেক খেতে ইচ্ছে করছে।দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। সুপ তৈরির পদ্ধতি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু আপনার অনুভূতি প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63272.77
ETH 1788.67
USDT 1.00
SBD 0.39