আসসালামু আলাইকুম/ নমস্কার

লেখার শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা সবাইকে। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন বৃষ্টিময় দিনে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। বন্ধুরা অতিরিক্ত বৃষ্টির কারণে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে। সত্যি এখন ফ্যান আর দিতে হয় না এমন অবস্থা। বেশ ভালো লাগতেছে। যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় আবার গরম শুরু হবে সেটা আমি জানি। এই হচ্ছে আমাদের প্রকৃতি সবকিছুতে আমাদেরকে মানিয়ে চলতে হয়। মানুষের জীবনে ভালো মন্দ যেমন রয়েছে প্রকৃতিতেও রয়েছে ঝড়, বৃষ্টি, গরম, শীত সবকিছুই। সব পরিবেশের সাথে আমাদেরকে মানিয়ে চলতে হয়। বন্ধুরা আজকে আমি উপস্থিত হয়েছি আবার একটি নতুন পোস্ট নিয়ে। আপনারা তো জানেন পোস্ট ভেরিয়েশন বৃদ্ধির জন্য চেষ্টা করি প্রতিসপ্তাহে ভিন্ন কিছু শেয়ার করতে।

আমি প্রতি সপ্তায় ভিন্ন ভিন্ন টপিকস আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। সেই সুযোগে আমি আজকে আবার উপস্থিত হয়েছি একটি ফ্রুটস কাটিং এবং ডেকোরেশন প্রজেক্ট নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আম কাটিং করে এবং প্লেট ডেকোরেশন করে। আপনারা তো জানেন এখন আমের সিজন। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণের আম পাওয়া যায়। তবে যেমন পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় তেমনি আমরা পর্যাপ্ত পরিমাণ খেতেও পারি। আমাদের দেশীয় ফলগুলো আমরা সুলভ মূল্যে পেতে পারি। কিন্তু অন্যান্য ফ্রুটস এখন ধরা ছোঁয়ার বাইরে অতিরিক্ত দাম। তাই আমরা সবাই চেষ্টা করবো সিজনাল ফলগুলো প্রয়োজনমতো খাওয়ার। সিজন শেষ হয়ে গেলে আমরা আর তাজা ফল পাবো না। আমার আম খেতে ভীষণ ভালো লাগে। যতদিন পর্যন্ত শেষ হবে না ততদিন পর্যন্ত খেতেই থাকবো অনেক মজার খাবার আমার কাছে।

বিশেষ করে আমরুপালি, হাড়িভাঙ্গা আম আমার খুব পছন্দের। বন্ধুরা আমি আজকে চিন্তা করলাম যে আম তো আমরা প্রতিদিন খাই এবং খাওয়ার জন্য আমরা কেটে থাকি। তো বন্ধুরা সেই চিন্তা ভাবনা থেকেই আম কাটিং করলাম এবং প্লেট ডিজাইন করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আম কাটিং এবং প্লেট ডেকোরেশন করছি। সেই ধাপসমূহ আপনাদের সাথে শেয়ার করে নেব।

আম -২ টি।
ফল সাজানোর জন্য প্লেট।
ফল কাটার জন্য ছুরি।
ফ্রুটস কাটিং এবং প্লেট ডেকোরেশন তৈরির ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
প্রথমে দুইটা আম নিয়েছি। আম নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এখন ছুরি দিয়ে আম টাকে কেটে নেব। প্রথমে ধাপে ধাপে আমি আপনাদের কে দেখিয়ে নিবো।




দ্বিতীয় ধাপঃ
প্রথমে আম কেটে দুই টুকরো করে নিয়েছি। সেখান থেকে এক টুকরো আম আমি ছুরি দিয়ে এঁকে দিয়ে ছোট ছোট করে নিয়েছি যা আপনারা দেখতে পাচ্ছেন।




তৃতীয় ধাপঃ
এখন আপনারা দেখতে পাচ্ছেন আমের আড়ি টাকে নিয়ে ছিদ্র করে নিয়েছে ছুরির সাহায্যে। এরপরে আমের আরও একটি টুকরো নিয়ে ছোট করে কেটে নিলাম যা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই টুকরো গুলো দিয়ে কচ্ছপের হাত, পা, মাথা দিব।




চতুর্থ ধাপঃ
এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা লবঙ্গ নিয়েছি কচ্ছপের চোখ তৈরি করার জন্য। এভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম কচ্ছপের হাত, পা দিয়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন।




প্লেট ডেকোরেশন উপস্থাপনা
আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে ধাপে ধাপে আম কাটিং করে সুন্দর করে প্লেটে কচ্ছপের ডিজাইন করে সাজিয়ে নিলাম। দেখতে খুবই ভালো লাগছিল আমার। এভাবে সাজিয়ে নিলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি কোন গেস্ট আসলে তাদের সামনেও দেওয়া যাবে। অনেক ভালো লাগছিল তৈরি করার পরে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



পঞ্চম ধাপঃ
এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আরো একটি আম কাটিং করে প্লেট ডেকোরেশন এর জন্য আম নিলাম। সেই আম টাকে কেটে খোসা গুলো ছাড়িয়ে নিলাম।



ষষ্ঠ ধাপঃ
আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে কেটে দুই টুকরো করে নিয়েছি। এখন দুই ফালি করে নেওয়ার পরে আমগুলোকে কুচি কুচি করে সাইজ করে কেটে নিয়েছি।


সপ্তম ধাপঃ
এখন কেটে নেওয়া আমগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিলাম। কিভাবে সাজিয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন।



প্লেট ডেকোরেশন উপস্থাপনা
আমগুলো তো অনেক মজার খেতে। যখন এভাবে সাজিয়ে নিলাম আরো অনেক ভালো লাগলো। খুব সহজে এভাবে প্লেট সাজিয়ে নেওয়া যায় আমগুলো কাটিং করে। এরকম সাজিয়ে মেহমানদের সাথে দেওয়া যায়। দেখতে খুব ভালো লাগে এই ডিজাইনটি। আশা করি বন্ধুরা আপনারা দুইটি ডিজাইন বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি আমার মত করে সুন্দর করে আপনাদের সাথে উপস্থাপন করার। আপনাদের কেমন লাগলো জানালে অনেক বেশি ভালো লাগবে।






| ডিভাইসের নাম | Wiko,T3 |
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | ফ্রুটস কাটিং এবং প্লেট ডেকোরেশন |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।


ফল কেটে ডেকোরেশন করতে সত্যি অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে আমগুলো কেটে সাজিয়ে নিয়েছেন দেখে ভালো লাগলো। দারুন ভাবে আপনি এই পোস্ট শেয়ার করেছেন। দারুন ভাবে এই পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
অনেক ধন্যবাদ আপু ফল কাটিং গুলো আপনার ভালো লাগার জন্য।
https://x.com/nahar_hera/status/1808461423716266427?t=i_kPcXRr9EqNpWWgwxh_sA&s=19
আমরা ইতিমধ্যে আপনার মাধ্যমে বেশ কয়েকটি ফল দিয়ে প্লেট ডেকোরেশন দেখেছি। আপনি দেখছেন আজকে দুটি আম কেটে অসাধারণভাবে একটি প্লেট সাজিয়েছেন। পূর্বের ফলগুলোর থেকে আজকের আমের কাটিং ডেকোরেশনটি বেশ দারুন হয়েছে। আপনার ডেকোরেট করা আমের প্লেটটি দেখে লোভ লেগে গেল আপু।
অনেক উৎসাহ দিলেন ভাইয়া অনেক ধন্যবাদ।
ঠিক বলেছেন মানুষের জীবনে ভালো মন্দ যেমন রয়েছে প্রকৃতিতেও রয়েছে ঝড়, বৃষ্টি, গরম, শীত সবকিছুই। সব পরিবেশের সাথে আমাদেরকে মানিয়ে চলতে হয়।আপনি আজ চমৎকার সুন্দর করে আমের প্লেট ডেকোরেশন করেছেন। ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আম দিয়ে ডেকোরেশন। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমের ডেকোরেশন চমৎকার সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর ফলের ডেকোরেশন আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
চেষ্টা করেছি আপু ফল কাটিং করে ডেকোরেশন করার। ধন্যবাদ আপু আপনাকে।
বাহ্ আপু আপনার আম কাটার বাহার দেখে অনেক ভালো লাগলো।পাকা আম আমার অনেক পছন্দ। আর এইভাবে সুন্দর করে কেটে ডেকোরেশন করা দেখেতো খুব খেতে ইচ্ছে করছে।আপনার আম কাটার ডেকোরেশনটি সত্যি ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু। আম দিয়ে হলুদ রঙ্গে প্লেট ডেকোরেশন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু এত প্রশংসা করলেন খুশি হয়েছি অনেক।
আপনার আম ফল কাটিং এবং প্লেট ডেকোরেশন দেখে আমি মুগ্ধ হলাম আপু। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমি নিজেও এই পদ্ধতি শিখে নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকেও।
এধরনের ডেকোরেশন গুলো অনেক ভালো লাগে দেখতে।আপনি বেশ দক্ষতার সাথে ফ্রুট গুলো কাটিং করেছেন।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
সময় দিয়ে পোস্ট ভিডিট করার জন্য ভালো লাগলো আপু।
রোদ বৃষ্টি ঠান্ডা গরম এর এই খেলা তো চলতেই থাকবে আপু। ফল দিয়ে ডেকোরেশন করা ঐগুলো আপনাদের মেয়েদের কাজ। আমাদের সাথে ঠিক যায় না আবার আমরা পারি না বললেও ভুল হবে না হা হা। আম কেটে ডেকোরেশন টা বেশ দারুণ করেছেন আপু। বেশ সুন্দর লাগছে দেখতে। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
ভীষণ ভালো লাগে বৃষ্টি হলে। ধন্যবাদ আপনাকে আমাকে অনুপ্রাণিত করলেন।
একেই বলে সৃজনশীল বুদ্ধি। ফ্রুটস কাটিং করে কচ্ছপ বানিয়ে ফেললেন। আম দিয়ে যে কচ্ছপ বানানো যায় আজকে প্রথম দেখলাম। আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ভালো লাগার জন্য।
আসলে সব ধরনের প্রকৃতি আমাদের মানিয়ে চলতে হবে এটা আপনি ঠিক বলেছেন। যাই হোক আপনি আজকে আম কাঁটিং করে চমৎকার দুটি ডিজাইন প্লেটে সাজিয়েছেন দেখে ভীষণ ভালো লাগলো। তাছাড়া আম খেতে আমার কাছে ও অনেক বেশি ভালো লাগে। আমের কালার দেখে মনে হচ্ছে খেতে খুবই মজাদার ছিলো। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা আম কাটিং পোস্ট আপনি দেখলেন প্রশংসা করার জন্য ধন্যবাদ।