পেইন্টিংঃ পোস্টার রং দিয়ে একটি ফুল গাছের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছে সবাই?

প্রিয় @amarbanglablog কমিউনিটির সকল ব্লগার ভাই-বোনেরা আশা করি সকলেই ভাল আছেন। আপনাদের সকলের দিনকাল কেমন যাচ্ছে বন্ধুরা? তো বন্ধুরা আমিও ভাল আছি আপনাদের দোয়ায় আল্লাহর অসীম রহমতে। বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে শেয়ার করার। আমি বাংলা ভাষায় ব্লগিং করতে পেরে অনেক বেশি আনন্দিত। কারণ মনের ভাষা গুলো নিজের মতো করে সবার সাথে শেয়ার করতে পারি। তো বন্ধুরা আজকে আবার উপস্থিত হয়েছি আপনাদের সাথে ভিন্ন একটি ব্লগিং শেয়ার করব বলে। যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে সময় গুলো গেল কিছুদিন যাবত। তাই কোন কিছু তৈরি করা সম্ভব হয়নি আমার পক্ষে।

p15.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি পেইন্টিং। পেইন্টিং করতে আমার অনেক বেশি ভালো লাগে। তবে আমি পেইন্টিং তেমন একটা করতে পারি না। তারপরও চেষ্টা করি আমি পেইন্টিং গুলো করে আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি একটি ফুলের পেইন্টিং করেছি। ফুলের পেইন্টিং গুলো করতে আমার খুব বেশি ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের কালার ইউজ করে খুব সুন্দর একটি বিভিন্ন কালারের ফুল নিয়ে ফুল গাছের পেইন্টিং করেছি। আশা করি সেই ফুল গাছের পেইন্টিং আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। পেইন্টিং করার পরে আমার কাছে বেশ ভালো লেগেছে। তো বন্ধুরা আমি ফুল গাছের পেইন্টিং কিভাবে করেছি সেই ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন বন্ধুরা কিভাবে পেইন্টিং করলাম সেই ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি—----------

p16.jpg


আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • ড্রয়িং পেপার/ খাতা।

  • ব্রাশ/ তুলি।

  • পোস্টার কালার।

  • পানি।

p.jpg


পেইন্টিং এর ধাপ সমূহঃ


প্রথম ধাপঃ

প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ সব উল্লেখ করেছি এবং নিয়ে দেখালাম। এখন সরাসরি পেইন্টিং এর মূল পর্যায়ে চলে যাব। পেইন্টিং করার জন্য ব্রাশে কালো রং নিয়ে পুরো সাদা পেপার টি পেইন্টিং করে নিবো। এরপর ফুল পেইন্টিং করার জন্য ব্রাশ/তুলির সাহায্যে প্রথমে ছোট করে একটি ফুলের অংশ পেইন্টিং করে নিয়েছি।

p1.jpg

p2.jpg

p3.jpg

p4.jpg


দ্বিতীয় ধাপঃ

এভাবে তিনটা ফুল এঁকেছি। এখন লাইট গ্রীন কালার দিয়ে ফুল গাছ এঁকে নিলাম।

p5.jpg

p6.jpg

p7.jpg


তৃতীয় ধাপঃ

এভাবে গাছের ডগা এঁকে নেওয়ার পরে ফুলের উপর কমলা রং দিয়ে ব্রাশ করে নিলাম।

p8.jpg

p9.jpg

p10.jpg


চতুর্থ ধাপঃ

এরপরে গাছের পাতাগুলো দিলাম। তারপর পিংক কালার দিয়ে আরো কিছু ফুল এঁকে নিয়েছি।

p11.jpg

p12.jpg

p13.jpg


পঞ্চম ধাপঃ

এভাবে ফুলের মাঝখানে লাল ফোঁটা দিলাম। আবারো সব ফুলের উপর হলুদ রং দিয়ে ব্রাশ করে নিয়েছি। এভাবে পুরো ফুল গাছের পেইন্টিং সম্পন্ন করি।

p14.jpg

p15.jpg

p16.jpg


উপস্থাপনা

যখন পেইন্টিং পুরো হয়ে যায় তখন পাশে একটি আমার সাইন দিয়ে দিলাম। আশা করি আমার আজকের ফুল গাছের পেইন্টিং আপনাদের বেশ ভালোই লেগেছে। একটি গাছের মধ্যে যখন বিভিন্ন কালারের ফুল দেখা যায় তখন গাছটি বেশ সুন্দর লাগে। যা আমি পেইন্টিং এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদিও পেইন্টিং গুলো করতে একটু সাবধানে করতে হয়। সামান্য ত্রুটি হলে সম্পূর্ণ পেইন্টিং দেখতে খুবই বাজে দেখায়। যতটুকু চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালই লাগবে। সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

p17.jpg

p18.jpg

p19.jpg

p20.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিএকটি ফুল গাছের পেইন্টিং

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 3 years ago 

আপু আপনার ফুলের প্রেইন্টিং অসাধারণ হয়েছে। আসলে আপু এই ধরনের প্রেইন্টিং করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু সময় দিয়ে করতে হয় ধন্যবাদ।

 3 years ago 

আপু প্রথমত বলবো আপনি সত্যি দারুন একখানা পোস্টার রং দিয়ে একটি ফুল গাছের পেইন্টিং করেছেন৷ এসব কাজ করতেও যতেষ্ট সময় লাগে ৷ আর আপনি অনেক ধৈর্য ধরে করেছেন ৷ অনেক ভালো লাগলো আপু অসংখ ধন্যবাদ ৷ আপনার সুন্দর একটি পেইন্টিং দেখে অনেক ভালো লাগলো৷

 3 years ago 

একদম ঠিক বলছেন এই কাজ গুলো করতে একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হয়।

 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে খুব সুন্দর একটা ফুল গাছের পেইন্টিং করেছেন, যেটা অনেক বেশি মনোমুগ্ধকর এবং চোখ ধাঁধানো ছিল। পেইন্টিং করতে এমনিতে আমি খুবই পছন্দ করি। ঠিক তেমনি পেইন্টিং দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। তেমনি আপনার করা এই কালারফুল পেইন্টিং টাও অনেক বেশি আকর্ষণীয় ছিল। আপনি খুবই নিখুঁতভাবে সম্পূর্ণটা অঙ্কন করেছেন যেটা দেখেই বুঝতে পারতেছি। আপনার এত সুন্দর একটা পেইন্টিং এর প্রশংসা করতেই হয় আপু। আশা করছি এরকম সুন্দর পেইন্টিং পরবর্তীতে ও দেখতে পাবো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার প্রশংসা শুনে অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

ফুল গাছের পেইন্টিং দেখে মনে হচ্ছে যেনো অরজিনাল ফুল। সবুজ এবং সাদা হলুদের মাঝে চমৎকার ফুটে উঠেছে। আপনার পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভালো ছিলো আপু অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক অনুপ্রেরণা দিলেন অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যিই অনেক অসাধারণ একটি ফুল গাছের পেইন্টিং করেছেন আপনি। পোস্টার রং দিয়ে ফুল গাছের পেইন্টিং যথেষ্ট সুন্দর হয়েছে এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করা ফুলের পেইন্টিং দেখে ভালো লাগার জন্য।

 3 years ago 

বাহ্ ! চমৎকার হয়েছে আপু ৷ পোস্টার রং দিয়ে অনেক সুন্দর একটি ফুলের গাছের পেইন্টিং করেছেন ৷ আপনার এই পেইন্টিং দেখতে এক কথায় অসম্ভব সুন্দর হয়েছে ৷ খুবই সুন্দর এবং নিখুঁত ভাবে পেইন্টিং টি সম্পূর্ণ করেছেন ৷ এবং আর্টের ধাপ গুলোও অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন ৷ সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো আপনার এই পোস্ট ৷ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুব ভালো লাগলো ভাইয়া আপনার এত সুন্দর অনুভূতি পেয়ে।

 3 years ago 

পোস্টার রং দিয়ে খুব সুন্দর একটি ফুল গাছের আর্ট করেছেন আপনি। বিভিন্ন কালার ব্যবহার করায় দেখতে খুব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। আর্ট করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

চেষ্টা করেছি আপু আপনাদের সাথে সুন্দর ভাবে শেয়ার করার। যেহেতু ভালো লেগেছে তাই অনেক বেশি খুশি হলাম।

 3 years ago 

কে বলছে আপু আপনি ভালো পেইন্টিং পারেন না। আপনি বেশ ভালো পেইন্টিং করেন। পোস্টার রং দিয়ে ফুল গাছের পেইন্টিং টা বেশ দারুণ করেছেন। ফুল গাছের আবার ভিন্নতাও রয়েছে দেখছি। সত্যি বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ আপু আমাদের সঙ্গে পেইন্টিং টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করি ভাইয়া পেইন্টিং গুলো করার। আপনার ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম।

 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে পেইন্টিং করলে অনেক সুন্দর হয়। আর আপনি পোস্টার রং ব্যবহার করে একটা পেইন্টিং করলেন। এরকম পেইন্টিং গুলো নিখুঁতভাবে করা লাগে। এবং কি কালারটা সুন্দরভাবে সয়েজ করলে দেখতে বেশি সুন্দর লাগে। অসম্ভব সুন্দরভাবে গুলো ফুল অঙ্কন করেছেন আপনি। আর ফুলের গাছটাও সুন্দরভাবে অঙ্কন করা হয়েছে এবং পাতাগুলো ও খুব নিখুঁতভাবে অঙ্কন করলেন। বিভিন্ন কালার দিয়ে এই পেইন্টিং টা করলেন আপনি। এই ধরনের পেইন্টিং গুলো দেখলে সত্যি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া খুব সুন্দরভাবে বিস্তারিত আপনি শেয়ার করলেন আপনার অনুভূতির মাধ্যমে ভালো লাগলো।

 3 years ago 

আপু পোস্টার রং দিয়ে করা আপনার ফুল গাছের পেইন্টিংটি অসাধারণ হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। দারুণভাবে একেছেন আপনি দেখে মুগ্ধ হয়ে গেলাম ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার শেয়ার করা পেইন্টিং ভালো লাগার জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38