রেসিপিঃ-সুস্বাদু চিংড়ি মাছ ফ্রাই রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সুস্বাদু চিংড়ি মাছ ফ্রাই রেসিপি।

re7.jpg

জুম্মা মোবারক সবাইকে,

প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। @amarbanglablog বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে বেশ ভালই আছি। আমি @samhunnahar আপনাদের সাথে প্রতিনিয়ত যুক্ত আছি বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চল কক্সবাজার শহর থেকে। বন্ধুরা প্রতিনিয়ত যুক্ত থেকে আপনাদের সাথে মনের ভাব গুলো মনের ভাষায় প্রকাশ করতে পারি। বাংলা ভাষায় নিজের কথা গুলো সবার সাথে শেয়ার করতে পারি তাই বেশ ভালই লাগে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন প্রতি সপ্তাহে আমি একটি করে রেসিপি পোস্ট শেয়ার করি। তো সেই ধারাবাহিকতায় আজকেও আমি উপস্থিত হয়েছি একটি রেসিপি শেয়ার করার জন্য।

আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই রেসিপি। আপনারা নিশ্চয়ই সকলেই কমবেশি চিংড়ি মাছ পছন্দ করেন। ম্যাক্সিমাম মানুষ চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে। তবে আমিও অনেক বেশি পছন্দ করি চিংড়ি মাছ ফ্রাই খেতে। তাছাড়া চিংড়ি সবজি রান্না করে খেতেও অনেক ভালো লাগে। চিংড়ি মাছ ফ্রেই বাচ্চারা অনেক বেশি পছন্দ করেন। তাই প্রায় সময় চিংড়ি মাছ ফ্রাই করা হয় বাসায়। তো সেদিন বড় বড় চিংড়ি মাছ ফ্রাই করেছিলাম। চিন্তা করলাম রেসিপিটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়। আমরা সকলেই চিংড়ি মাছ ফ্রাই রেসিপি করতে পারি। তবে একেক জনের রান্নার ধারাবাহিকতা এবং ধাপ গুলো ভিন্ন ধরনের হয়ে থাকে। তো বন্ধুরা আশা করি আজকের চিংড়ি মাছ ফাই রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

re8.jpg

তাহলে চলুন বন্ধুরা কিভাবে তৈরি করেছি সেই ধাপ গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব।


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


re.jpg

প্রথমে আমি আপনাদেরকে উপকরণ সমূহ পরিমাণ মত নিয়ে দেখালাম।


উপকরণপরিমাণ
চিংড়ি মাছ৩০০ গ্রাম
পেঁয়াজ কুচি২ টি
কাঁচা মরিচ ফালি৪/৫ টি
লবণস্বাদমত
লাল মরিচের গুঁড়াঅল্প
হলুদ গুঁড়াঅল্প
জিরা গুঁড়াঅল্প
ধনে গুঁড়াঅল্প
ধনে পাতা কুচিঅল্প পরিমাণ
সরিষার তেলপরিমাণ মত


চিংড়ি মাছ ফ্রাই রেসিপি তৈরির ধাপ সমূহ


রান্নার ধাপ-১

প্রথমে আমি মাছ গুলো নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিলাম। মাছের মধ্যে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং অল্প পরিমাণ লবণ দিয়েছি। সব গুলো উপকরণ এক সাথে ভালভাবে মেখে নিলাম।

re1.jpg


রান্নার ধাপ-২

এরপরে এক টুকরো লেবু নিলাম। এবং লেবুর রস চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এভাবে মেখে নিয়ে কিছক্ষণের জন্য রেখে দিবো।

re2.jpg


রান্নার ধাপ-৩

এরপরে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে আসলে মাছ গুলো ভালোভাবে বিছিয়ে দেব। নেড়েচেড়ে ভেজে নিতে হবে।

re3.jpg


রান্নার ধাপ-৪

ভালোভাবে নেড়েচেড়ে একদম কড়া করে ভেজে নিতে হবে। পুরোপুরি ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ফ্রাই মাছ তুলে নিতে হবে।

re4.jpg


রান্নার ধাপ-৫

পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ ফালি তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। নেড়েচেড়ে একটু কড়া কর ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে প্লেটের মধ্যে তুলে নিতে হবে।

re5.jpg


রেসিপির পরিবেশনা

যখন রেডি হয়ে যায় তখন পরিবেশনের জন্য তৈরি করে নিলাম। যেহেতু মাছের সাথে কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি ভাজা করে নিলাম। তো পেঁয়াজ মরিচ মাছের সাথে দিয়ে ধনে পাতা দিয়ে মিক্স করে সাজিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। সত্যিই বাচ্চারা এতো খুশি হয়েছিল বলার মতো না। কারণ তারা চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন। তবে আমিও অনেক বেশি পছন্দ করি। রান্না করার চেয়ে ফ্রাই করে খেতে আমার খুব ভালো লাগে। এতই সুস্বাদু হয়েছিল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছিল। আশা করি আমার আজকের রেসিপি টা আপনাদের কাছেও ভালো লাগবে।

re6.jpg

re7.jpg

re8.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 3 years ago 

ফ্রাই আমার কাছে খেতে খুবই ভালো লাগে আপু । আপনি যেভাবে চিংড়ি মাছের ফ্রাই রান্না করলেন দেখেই তো লোভ লেগে গেল । আপনি ধাপে ধাপে খুব সুন্দর করে রেসিপি দেখিয়েছেন । অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

অনেক সুস্বাদু ছিল। চলে আসেন ভাইয়া আপনি।

 3 years ago 

চিংড়ি মাছ খেতে কে না পছন্দ করে। আর আপনার চিংড়ি মাছের রান্নাটি দেখতেও অনেক কিউট লাগছে। আসলে আমিও এভাবে চিংড়ি মাছ রান্না করে খেতে পছন্দ করি। এত সুন্দর করে রান্নার প্রতিটি ধাপ তুলে ধরেছেন যে কেউ সহজে এভাবে রান্না করে খেতে পারবে। ধন্যবাদ আপু আপনাকে। এত লোভনীয় খাবার আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চিংড়ি মাছ আমারো খেতে ভালো লাগে আপু।

 3 years ago 

জি বেশিরভাগ মানুষ চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে। আমিও অনেক বেশি পছন্দ করি চিংড়ি মাছ ফ্রাই খেতে বা ভুনা খেতে।চিংড়ি মাছ ভাজির রেসিপি দেখে তো হুমড়ি খেয়ে পড়তে ইচ্ছে করছে । রেসিপিটি দেখে লোভ লেগে গেল ।৷ তাছাড়া চিংড়ি সবজি রান্না করে খেতেও অনেক ভালো লাগে।শীতকালে চিংড়ি দিয়ে যে কোন সবজি দিয়ে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

এভাবে ফ্রাই করে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে।

 3 years ago 

প্রতি সপ্তাহে পোস্টের ভেরিয়েশন ঠিক রাখার জন্য একটি করে রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করেন এটা খুবই ভালো ব্যাপার। আপু চিংড়ি মাছ আমার অনেক প্রিয় একটি খাবার। আপনার তৈরি চিংড়ি মাছের ফ্রাই দেখতে তো বেশ লোভনীয় লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার পোস্ট দেখার জন্য।

 3 years ago 

আসলে আপু চিংড়ি মাছ যেভাবে রান্না করি না কেন অনেক ভালো লাগে। বাচ্চাদের তো প্রিয় খাবার এই চিংড়ি যদি হয় ফ্রাই তাহলে তো কথা নেই। আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলছেন আপু চিংড়ি মাছ যেভাবে রান্না করা হোক খেতে খুব ভালো লাগে।

 3 years ago 

চিংড়ি মাছ শুধু বাচ্চারা কেন আপু চিংড়ি মাছ ভাজা খেতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনার রেসিপিটা দেখতে ভীষণ লোভনীয় হয়েছে। আপনার আজকের চিংড়ি মাছ ফ্রাই রেসিপি টা দারুন হয়েছে আপু। এরকম সুস্বাদু একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

একদম ঠিক বলছেন ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করেন।

 3 years ago 

অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এ ধরনের চিংড়ি মাছের ফ্রাই খেতে অনেক মজা লাগে। চিংড়ি মাছ ফ্রাই এর চার নম্বর ধাপটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আমার রেসিপিটি দেখে গঠন মূলক মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

যে কোন মাছই ফ্রাই করলে খেতে বেশি মজা হয়। আপনার চিংড়ি মাছ ফ্রাই দেখেই খেতে ইচ্ছে করছে। বোঝাই যাচ্ছে খেতে বেশ মজা হয়েছিল। এই চিংড়ি ফ্রাই দিয়ে অনায়াসে পেট পুরে খাওয়া যাবে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

অন্যান্য মাছের তুলনায় চিংড়ি মাছ ফ্রাই করে খেতে আলাদা মজার হয়।

 3 years ago 

চিংড়ি মাছের মজাদার রেসিপি দেখে আমার খুব লোভ লেগেছে। চিংড়ি মাছ আমার খুব একটা পছন্দ না, তবে বেশিরভাগ মানুষকে চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে খেতে। আপনি মজাদার রেসিপিটা তৈরি করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন, সেটা দেখে অনেকের জিভে জল চলে আসবে। রেসিপিটার পরিবেশন অনেক সুন্দর করে করেছেন আপনি। মনে হচ্ছে সবাই অনেক মজা করে খেয়েছিলেন মজাদার এই রেসিপিটা। ধন্যবাদ রেসিপিটা সবার মাঝে সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলছেন আপু সবাই অনেক মজা করে খেয়েছিলাম। খেতে খুবই সুস্বাদু ছিল।

 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে সুস্বাদু চিংড়ি মাছ ফ্রাই রেসিপি নিয়ে হাজির হয়েছেন, এটি তো আমার কাছে ভীষণ ভালো লাগলো। দারুণ দক্ষতার রেসিপি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন, আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া খেতে খুবই ভালো লাগছিল অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38