আর্ট পোস্টঃ- বিভিন্ন ফলের কালারফুল আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাই কেমন আছেন?

আমার বাংলা ব্লগ কমিউনিটির @amarbanglablog সম্মানিত সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন। তীব্র গরমের মধ্যে পরিবারের সবার অবস্থা কেমন। শত গরমের মাঝেও ধারাবাহিক কাজ গুলো করে নিতে চেষ্টা করি। শুধু বাচ্চাদের স্কুল বন্ধ করলেও অফিস আদালত সব কিছু খোলা রয়েছে। এত গরমের মধ্যে কষ্ট করে অফিস করা খুবই কষ্টের। একটু সাবধানতা অবলম্বন করবেন সবাই। তবে আমিও গতকালকে একটু ভালো ছিলাম আজকে আবারো খারাপ অবস্থা। এত গরম যে শরীর খারাপ হয়ে যায় ভালো লাগছে না কিছু। আজকে ভাবলাম একটি আপনাদের সাথে ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে চেষ্টা করবো। যদিও বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ গুলো তৈরি করতে চেষ্টা করি।

ar19.jpg

গরমের এত তীব্রতা তাছাড়াও বাচ্চাদেরকে নিয়ে অনেক ব্যস্ত থাকা। সাংসারিক ঝামেলা সবকিছু মিলিয়েই ক্রিয়েটিভ গুলো তৈরি করতে কঠিন হয়ে যায়। তৈরি করতে পারি না বলে মনটা অনেক বেশি খারাপ থাকে। তারপরও সময় সুযোগ পেলেই তৈরি করার চেষ্টা করি। আজকে একটি ভিন্ন ধরনের আর্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আমার আজকের শেয়ার করা আর্ট পোস্ট আপনাদের ভালো লাগবে। চেষ্টা করেছি একটি প্লেটের মধ্যে বিভিন্ন ধরনের ফলের আইটেম রাখার। সেই ফলগুলোকে কালার করার চেষ্টা করেছি। প্লেটের চারপাশে ম্যান্ডেলা আর্ট করেছি ছোট ছোট নকশা দিয়ে। আশা করি আমার আজকের শেয়ার করা আর্ট আপনাদের ভালোই লাগবে। আমার সব সময় ভালো লাগে এমন সুন্দর কালারিং আর্ট করতে। আরও বেশি ভালো লাগে যখন আপনারা আমার শেয়ার করা আর্ট গুলো দেখে খুব সুন্দর সুন্দর মতামত শেয়ার করেন।

20.jpg

দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি। ফল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমরা চেষ্টা করি অনেক সময় বিভিন্ন ধরনের ফল কেটে প্লেটের মধ্যে রেখে খাওয়ার চেষ্টা করি। তাছাড়া ও বাড়িতে যখন মেহমান আসে তখন বিভিন্ন ধরনের ফল প্লেটের মধ্যে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই চিন্তা ভাবনা থেকে আমার আজকের এই সুন্দর আর্ট করা। তাহলে চলুন বন্ধুরা আমি কিভাবে আর্ট করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে শেয়ার করে নিব—---

ar16.jpg

আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা পেপার/ খাতা।

  • পেন্সিল।

  • রাবার।

  • বিভিন্ন কালার পেন্সিল।

  • কম্পাস।

  • জেল পেন।

ar.jpg


প্রথম ধাপঃ

প্রথমে আমি উপকরণ সমূহ নিয়ে দেখিয়েছি উপরে। এখন সরাসরি আর্টের ধাপে চলে যাব। আর্ট করার জন্য প্রথমে পেন্সিল এবং কম্পাস সাজিয়ে নিলাম। এরপরে সাদা কাগজের উপরে গোল একটি বৃত্ত এঁকে নিয়েছি।

ar1.jpg

ar2.jpg

ar3.jpg


দ্বিতীয় ধাপঃ

আপনারা এই ধাপে দেখতে পাচ্ছেন তৈরি করা বৃত্তের ভিতর বিভিন্ন ধরনের ফলের দৃশ্য এঁকে নিচ্ছি। এঁকে নেওয়া হয়ে গেলে কালার গুলো দিয়ে ভালো করে সাজিয়ে নেব বিভিন্ন কালার দিয়ে।

ar4.jpg

ar5.jpg

ar6.jpg


তৃতীয় ধাপঃ

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি তরমুজের কালার করেছি। স্ট্রবেরি কালার করেছি। এছাড়া ও আঙ্গুর এবং কমলার কালার করে নিয়েছি। সেই সাথে চেরি ফলেরও কালার করে নিয়েছি। এভাবে প্রতিটি ফলের কালার ম্যাচিং করে করার চেষ্টা করেছি। ফলের কালার করা হয়ে গেলে চারপাশে ম্যান্ডেলা আর্ট করে নিব।

ar7.jpg

ar8.jpg

ar9.jpg


চতুর্থ ধাপঃ

এভাবে চারপাশে আমি প্লেটের স্টাইলে সুন্দরভাবে ম্যান্ডেলা আর্ট করে নিলাম। ছোট ছোট নকশার মাধ্যমে পুরো আর্ট করে এই পর্যায়ে শেষ করে নিয়েছি।

ar11.jpg

ar12.jpg

ar13.jpg

ar14.jpg


পঞ্চম ধাপঃ

আর্ট করা যখন পুরো কমপ্লিট হয়ে যায় তখন আমার একটি সাইন দিয়ে দিলাম পাশে। যখন পুরোপুরি আর্ট করা কমপ্লিট হয়ে যায় বেশ ভালো লাগলো আমার দেখতে।

ar14.jpg

ar15.jpg

ar16.jpg

ar17.jpg


উপস্থাপনা

আমার তৈরি করা আর্ট আপনাদের সাথে উপস্থাপন করে নিলাম। আশা করি বন্ধুরা আপনাদের কাছেও বেশ ভালই লাগবে। আমি চেষ্টা করেছি বিভিন্ন কালারের ফ্রুটস এর আইটেম রেখে আর্ট টি সম্পূর্ণ করার। চারপাশে ম্যান্ডেলা আর্ট তৈরি করার চেষ্টা করেছি। যখন তৈরি হয়ে যায় আমার বেশ ভালো লাগলো দেখতে। আশা করি বন্ধুরা আপনাদের কাছেও বেশ ভালোই লাগবে। যখন সময় সুযোগ পায় তখন আর্ট তৈরি করার চেষ্টা করি। কেমন লেগেছে বন্ধুরা আপনাদের কাছে জানাতে ভুলবেন না।

20.jpg

ar17.jpg

ar18.jpg

ar19.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিফলের কালারফুল আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago 

আসলে আপু গরমের যে অবস্থা জনজীবন অতিষ্ঠ। যাইহোক আপু আপনার কালার ফুল আর্টটি চমৎকার হয়েছে। আসলে আপু এই আর্ট গুলো করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

যদিও ভালো পারি না তবুও করার চেষ্টা করি আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

বিভিন্ন ফলের সমন্বয়ে সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দেখে আমার কাছে সত্যি খুব ভালো লাগলো। কালারফুল ফল গুলোকে দেখতে অনেক বেশী সুন্দর লাগতেছে। ফলের চারপাশের নকশা আঁকার কারণে বেশি ভালো লেগেছে দেখতে। এই ধরনের কালারফুল আর্ট গুলো একটু সময় দিয়ে এবং ধৈর্য ধরে আঁকা লাগে। তবে বেশি সুন্দর হয়। প্রত্যেকটা ফলের কালার একেবারে সুন্দর ভাবেই ফুটে উঠেছে। আপনি নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে পুরোটা এঁকেছেন, এটা তো দেখেই বুঝতে পারতেছি।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপু আপনার এত সুন্দর মতামত পড়ে।

 2 years ago 

বিভিন্ন ফলের সুন্দর একটি কালার ফুল ম্যান্ডেলা আর্ট করেছেন। এই ম্যান্ডেলা অনেক সময় লাগলোও দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। ফলগুলোর কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আর্ট করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি আপু আর্ট তৈরি করত। তবে আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।

 2 years ago 

যে গরম পরেছে ভালো থাকাটা কঠিন হয়ে যাচ্ছে আপু । এই গরমে আসলে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। এজন্য আমাদের সাবধানে থাকা জরুরি। আপনি সাংসারিক জামেলার পরেও খুবই চমৎকার একটি আর্ট করেছেন। ভিতরে কয়েক রকমের ফলের ডিজাইন করাতে সুন্দর লাগছে আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই গরমে কোথাও স্বস্তি পাওয়া যাচ্ছে না যেদিকে যাই সবদিকে অস্থিরতা বিরাজ করতেছে।

 2 years ago 

সবদিকে খারাপ অবস্থা! বৃষ্টির দরকার আপু

 2 years ago 

আপু ঠিকই বলেছেন, যে গরম পড়েছে, তাতে করে সকলেই অসুস্থ হয়ে যাচ্ছে। আমার অবস্থাও খুবই শোচনীয়, গরম টা যেন কিছুতেই সহ্য করতে পারছি না। যাইহোক আপু,বিভিন্ন ফলের কালারফুল আর্ট দেখে খুবই ভালো লাগলো। ভিন্ন ভিন্ন রং ব্যবহার করার কারণে দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপু, বিভিন্ন ফলের কালারফুল আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

একদিকে গরম সেই গরমের কারণে সবাই এখন অসুস্থ খুব নাজেহাল অবস্থা।

 2 years ago 

সত্যি বলতে আপু বর্তমানে গরমের ভিতর সবার অবস্থাই অনেক খারাপ হয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যেনো তাড়াতাড়ি বৃষ্টি দিয়ে গরমটাকে একটু কমিয়ে দেয়। অনেক সুন্দর কালার ফুল ফলের আর্ট করেছেন দেখতে দারুণ লাগছে আপু। আপনার আর্ট পদ্ধতি আমাদের মাঝে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

যদি বৃষ্টি হত তাহলে একটু ঠান্ডা হয়ে যেত। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি তো একদম ভিন্ন ধরনের একটি আর্ট তৈরি করেছেন। অনেক সময় দেখেছি একটি ফলের মধ্যে বিভিন্ন ধরনের আর্ট তৈরি করে। কিন্তু কখনো দেখিনি একটি ম্যান্ডেলা আর্টের মধ্যে অনেকগুলো ফল আঁকতে। আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে এই আর্ট সম্পন্ন করেছেন দেখে বোঝা যাচ্ছে। খুবই ভালো লাগলো আপু আপনার আর্ট দেখে ধন্যবাদ।

 2 years ago 

বলছেন আপু অনেক ধৈর্য সহকারে করতে হয় না হয় দেখতে তেমন ভালো দেখায় না।

 2 years ago 

বিভিন্ন ধরনের ফলের কালার ফুল আর্ট দারুন হয়েছে। প্রতিটি ফল রং করার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। আসলে সাইটের নকশা ডিজাইনটি ও দারুন লাগছে। সবমিলিয়ে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভীষণ ভালো লাগলো আপনার সুন্দর অনুপ্রেরণা পেয়ে।

 2 years ago 

দারুন কয়েকটি ফলের কালারফুল আর্ট করেছেন আপু। আপনার আর্ট টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে।খুবই দুর্দান্ত একটি আর্ট আপনাদের মাঝে তুলে ধরেছেন। অসম্ভব সুন্দর লাগছে আপনার করা আর্ট টি।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করা আর্ট আপনার ভালো লাগলো তাই জানতে পেরে বেশি খুশি হয়েছি।

 2 years ago 

আপু আপনার আর্ট দেখে মনে হচ্ছে একটি প্লেটের উপরে কিছু ফল সাজানো আছে। অসাধারণ বুদ্ধিমত্তা ধৈর্য ও সময় নিয়ে এই আর্টটি করেছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে আপনার বিভিন্ন ফলের কালারফুল ডিজাইনের প্রতিটা ধাপের বর্ণনা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। বিশেষ করে চারপাশে প্লেটের স্টাইলে মেন্ডেলা আর্ট করে নেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে এমন সুন্দর একটি পোস্ট দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

সুন্দর মতামত দিলেন পোস্ট দেখে অনেক উৎসাহ পেয়েছি আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38