আর্ট পোস্টঃ একটি রঙ্গিন ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

শুভ বিকেল সবাইকে,

প্রিয় কমিউনিটির সকল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম সকাল থেকেই। যেহেতু আজকে বিজয় দিবস উপলক্ষে মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল। তো সকাল থেকে মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। সেখানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করল। সেই সাথে দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো মেয়ে। তো বন্ধুরা শেষ হতে হতে প্রায় ১ঃ৩০ মিনিট বেজে গেল। সেখান থেকে এসেই আগে খাওয়া-দাওয়া করলাম। তারপরে নামাজ পড়ে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি রঙিন ম্যান্ডেলা আর্ট পোস্ট।

ar19.jpg

যদিও সময় পায় না আপনারা তো অবশ্যই অনেকেই জানেন। আমার আম্মু না ফেরার দেশে চলে গেলেন আজ ২০ দিন হয়ে গেল। মনটা তেমন ভালো নেই এখনো। তো চেষ্টা করতেছি কাজ গুলো ধারাবাহিকতায় করার জন্য। গতকাল রাতে আমি একটি ম্যান্ডেলা আর্ট করেছি। ভাবলাম একটি রঙিন ম্যান্ডেলা আর্ট তৈরি করি আজকে। যেই ভাবা সেই কাজ তৈরি করে নিলাম একটি ভিন্ন রকমের একটি ম্যান্ডেলা আর্ট। আশা করি আমার আজকের তৈরি করা ম্যান্ডেলা আর্ট আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা চেষ্টা করতেছি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু ক্রিয়েটিভিটি আপনাদের সাথে শেয়ার করার। আসলেই কতটুকু সার্থকতা অর্জন করতে পেরেছি সেটা আমি নিজেও জানিনা। চেষ্টা করতে থাকবো নিজের ক্রিয়েটিভিটি গুলোকে সবার সাথে শেয়ার করার।

ar20.jpg

তাহলে চলুন বন্ধুরা আমি কিভাবে আজকের রঙ্গিন ম্যান্ডেলা আর্ট তৈরি করেছি সেই ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করে নিবঃ-


আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • ড্রয়িং পেপার/ খাতা।

  • পেন্সিল।

  • রাবার।

  • কালার পেন।

  • মার্কার পেন।

  • কম্পাস।

ar.jpg


প্রথম ধাপঃ

প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ উল্লেখ করেছি এবং নিয়ে দেখালাম। এখন সরাসরি আর্টের মূল পর্যায়ে চলে যাব। আর্ট করার জন্য কম্পাস ও পেন্সিলের সাহায্যে প্রথমে সার্কেল এঁকে নিয়েছি।

ar1.jpg

ar2.jpg


দ্বিতীয় ধাপঃ

এই পর্যায়ে আর্টের মাঝখানের অল্প অংশে ফুলের নকশা এঁকে নিলাম।

ar3.jpg

ar4.jpg


তৃতীয় ধাপঃ

এখন বিভিন্ন কালার কলম দিয়ে ভিন্ন ভিন্ন নকশা এঁকে নিয়েছি আরো কিছু অংশ।

ar5.jpg

ar6.jpg

ar7.jpg


চতুর্থ ধাপঃ

এখন বেগুনি কালার পেন দিয়ে আরো কিছু নকশা এঁকে কালার করে নিয়েছি।

ar8.jpg

ar9.jpg

ar10.jpg


পঞ্চম ধাপঃ

এভাবে ধাপে ধাপে সব নকশার মধ্যে ভিন্ন ভিন্ন কালার করে ম্যান্ডেলা আর্ট সম্পন্ন করেছি। আর্ট করা শেষ হয়ে গেলে আমার একটি সাইন দিয়ে দিয়েছি পাশে।

ar14.jpg

ar15.jpg

ar16.jpg

ar18.jpg


উপস্থাপনা

এভাবে তৈরি করেছি আমার আজকের রঙিন ম্যান্ডেলা আর্ট। রাতে কিছু অংশ তৈরি করেছিলাম। বাকি অংশটুকু সকালে তৈরি করেছি। তৈরি করার পরে আমার কাছে বেশ ভালই লাগছে। আশা করি বন্ধুরা আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের রঙ্গিন ম্যান্ডেলা আর্ট। প্রতিনিয়ত চেষ্টা করতেছি নিজের ক্রিয়েটিভিটি গুলো আপনাদের মাঝে শেয়ার করার। আশা করি একদিন আমিও ভাল ম্যান্ডেলা আর্ট করতে পারব সেই প্রত্যাশা করতেছি।

ar19.jpg

ar20.jpg

ar21.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরঙ্গিন ম্যান্ডেলা আর্ট

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvjXQXok7tzfACAspADgZkJ316LdD4jwuTuxPFRrLJv8vbvqe9jwEcw4qbvJMTkYk1NHrUgqWaPWjVAzmHrEoVEjiyuECgtbe9rb7FDWzxUHqitBaapJs.png

Sort:  
 3 years ago 

স্কুলে আপনার মেয়ে চিত্রাংকন প্রতিযোগিতা এবং দেশাত্মবোধক গান এ অংশগ্রহণ করেছিল এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রং করার ফলে আপনার অংকন করা এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশ গ্রহণ করানোর চেষ্টা করি ভাইয়া। অনেক ধন্যবাদ।

 3 years ago 

বিজয় দিবস উপলক্ষে আপনার মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল, এবং সে কয়েকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এটা শুনে ভালো লেগেছে। অনেক সুন্দর করে একটা ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি, যেটা আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। নিখুঁত নিখুঁত ডিজাইন গুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনার করা নিখুঁত কাজ সত্যি অনেক বেশি মনোমুগ্ধকর ছিল। সম্পূর্ণটা আমার কাছে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

এমন বিশেষ দিনে মেয়েদেরকে অংশগ্রহণ করানোর জন্য চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপু ম্যান্ডেলা আর্ট দেখেই ভালো লাগার জন্য।

 3 years ago 

আমিও আপু বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম। যাক আগেই ম্যান্ডেলা আর্টটি করে ভালো করেছেন। ব্যস্ততার মাঝে শেয়ার করতে পেরেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট সুন্দর হয়েছে আপু 🌼

 3 years ago 

অনুষ্ঠান গুলো খুব ভালো লাগে দেখতে। অনেক ধন্যবাদ আমার ম্যান্ডেলা আর্ট ভালো লাগার জন্য দেখে।

 3 years ago 

খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে একটি রঙিন মান্ডেলা অঙ্কন শেয়ার করেছেন। মান্ডেলা অংকন করতে যথেষ্ট সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি এই অংকনটা চমৎকারভাবে করেছেন সেই সাথে রঙিন করার কারণে এটা আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক বেশি উৎসাহ পেলাম আপনার গঠন মূলক মতামত পেয়ে।

 3 years ago 

আপনার মেয়েদের দেশাত্মবোধক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে জেনে অনেক ভাল লাগছে আপু। রঙিন মেন্ডেলা আর্টটি দেখতে ভীষণ সুন্দর লাগছে আপ। অনেক সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্ট অঙ্কন পদ্ধতি আমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট দেখলেন এবং উৎসাহ দিলেন আমাকে।

 3 years ago 

আপনার মেয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বেশ ভালো লাগলো। আপনার মেন্ডেলা আটটি অসম্ভব সুন্দর হয়েছে ‌। রঙিন ম্যান্ডেলা আর্ট করতে অনেক ধৈর্য্য এবং সময়ের প্রয়োজন যা আপনার মধ্যে বিদ্যমান। আপনার এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে বেশ ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন মেয়েদের জন্য।

 3 years ago 

দারুন একটি রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। ম্যান্ডেলা আর্টটি দেখতে খুবই চমৎকার লাগছে। আর্টের মধ্যে লাল এবং বেগুনি রং করার কারণে দেখতে বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু যেহেতু আপনার ভাল লাগলো শুনে খুশি হলাম।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট করতে আমার বেশ ভালোই লাগে।যদিও অনেক সময় লাগে আর্ট করতে।আপু আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করছেন।কালার কম্বিনেশন টা বেশ ভালো লেগেছে। প্রতিটি ধাপ আপনি খুব ভালো করে দেখিয়েছেন। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে সময় দিয়ে দেখার জন্য।

 3 years ago 

আপু আপনি প্রতি সপ্তাহে খুবই চমৎকার কিছু আর্ট তৈরি করেন তা আমি লক্ষ্য করি। আপনার তৈরি আর্টগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের মেন্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে। মেন্ডেল আর্টের প্রতিটা ধাপ খুব চমৎকারভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া ইদানিং চেষ্টা করি আর্ট গুলো তৈরি করার। ধন্যবাদ ভালো রাখার জন্য।

 3 years ago 

আপনি আজকে রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন। এটি ভীষণ ভালো লাগলো এবং এই কাজগুলো করার জন্য অনেক দক্ষতা ও ধৈর্য লাগে । কালার কম্বিনেশন টা আমার অত্যন্ত ভালো লাগলো। অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ভাইয়া ধৈর্য ধরে করলে সব কিছুতে সফলতা আসে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 64688.63
ETH 1883.70
USDT 1.00
SBD 0.38