ভিডিওগ্রাফিঃ-ইনানী সমুদ্র সৈকত থেকে নেওয়া একটি ভিডিও।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভ বিকেল সবাইকে,

আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। যদিও দিন দিন গরম বাড়ছে আমার মনে হচ্ছে গরম কমতেছে না। কিন্তু এত তীব্র গরমের মধ্যেও আমরা আমাদের নিত্য দিনের কাজগুলো করে নিতে চেষ্টা করি। সব কিছুকে মেনে নিয়ে নিত্য দিনের কাজ গুলো ধারাবাহিক নিয়মে চলতেছে। তবে বেশ দুই দিন ধরে অনেক ব্যস্ত ছিলাম। এত ব্যস্ততার মাঝে ঠিক মতো কাজগুলো করে নিতে এত হিমশিম খেতে হচ্ছে। অনেক কাজ জমা পড়ে গেল আস্তে আস্তে কাজগুলো করে নিতে হবে। যদিও সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম বাচ্চাদেরকে নিয়ে। যেহেতু বাচ্চাদের স্কুলে ক্লাস শুরু হয়ছে। শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি কাজগুলো করে নিতে। আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট শেয়ার করতে।

f3.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনানীর সমুদ্র সৈকত থেকে সংগ্রহ করা একটি ভিডিওগ্রাফি। গত দুইদিন আগে সমুদ্র সৈকতে আমরা একটি পিকনিকে গিয়েছিলাম আমার হাসবেন্ডের অফিসের পক্ষ থেকে। সেখানে অনেক আনন্দ করেছি সবাই মিলে। বিকেল বেলায় একটি অফিসিয়াল ফুটবল টুর্নামেন্ট ছিল সেটা দেখার জন্য সবাই মিলে সমুদ্র সৈকতে নামলাম। যেহেতু খেলাধুলা শুরু হতে একটু সময় হচ্ছিলো তাই আমি ছোট্ট একটি ভিডিও নিয়েছিলাম। যদিও সময় অনেক অল্প ছিল তাই ভালোভাবে ভিডিও কিংবা ফটোগ্রাফি নিতে পারি নাই সেই দিন। কারণ পিকনিকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে নেওয়া হয়েছিল।

f1.jpg

f4.jpg

বিশেষ করে সকাল বেলায় অনেক ধরনের খেলাধুলার ব্যবস্থা ছিল। দুপুরে লাঞ্চের ব্যবস্থা ছিল বুফে খাবার। বিকেল বেলায় ফুটবল টুর্নামেন্ট ছিল। সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। এর পরে প্রাইস গিভিং এর ব্যবস্থা। তাই যখন সময় সুযোগ হয়েছিল সেই সময় সুযোগের মাঝে যে ভিডিওটি করে নিয়েছিলাম সেই ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অনেক সুন্দর একটি জায়গা খোলামেলা পরিবেশ মানুষের ভিড় কম ছিল। এমন সুন্দর জায়গায় ফটোগ্রাফি কিংবা ভিডিও নিতে পারফেক্ট একটি জায়গা মনে করেছিলাম আমি।

কিন্তু আমার ভাগ্য খারাপ যে সময় হাতে কম ছিল তাই এত দূরে যেয়েও সঠিক মত ভিডিও গুলো করে নিতে পারলাম না। যখন আমরা ভিডিওটি নিতে গেলাম তখন অনেকটা রোদ কমে গেছিল। আপনারা বুঝতে পারছেন ভিডিও দেখে সূর্য অনেকটা হেলে পড়ে গেছিল। সূর্যের রশ্মি সাগরের পানিতে পড়ার কারণে খুব সুন্দর দেখাচ্ছিল। রোদ কমার কারণেই চারদিক থেকে মানুষ বের হয়েছিল। খুব সুন্দর এবং মনোরম একটি পরিবেশ বলা যায়। তাছাড়াও সমুদ্র সৈকতের পাশাপাশি এত বেশি বাতাস যে গরম আসলেই অনুভব করতে পারি নাই তেমন।

f.jpg

f2.jpg

সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি সময় কাটিয়েছিলাম বলা যায়। যদিও সময় হাতে কম ছিল। সেই সময়টুকু কে বিভিন্ন ধরনের আনন্দের মাধ্যমে মাতিয়ে উঠেছিলাম সবাই মিলে। তাহলে শুরু করে নেওয়া যাক বন্ধুরা ভিডিওটি দেখে আসি।

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিইনানী সমুদ্র সৈকত থেকে নেওয়া ভিডিও
ভিডিও এডিটিং@samhunnahar
Location-কক্সবাজার- ইনানী সমুদ্র সৈকত


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Sort:  
 2 years ago 

আপনার পিকনিকে যাওয়ার ব‍্যাপারটা পোস্টে পড়েছিলাম। পিকনিকে দেখছি বিনোদনের পুরো ব‍্যবস্থা ছিল। খেলাধুলা খাওয়া দাওয়া ফুটবল টুর্নামেন্ট সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই ছিল। দারুণ করেছেন ভিডিও টা আপু। শেষ বিকেলে সমুদ্র টা অসাধারণ লাগছে। সূর্য যেন সমুদ্র টা কে রাঙিয়ে দিয়েছে।

 2 years ago 

বিভিন্ন সেগমেন্টে ভাগ করার কারণে সময় গুলো খুব সুন্দর ভাবে উপভোগ করতে পেরেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন ভাবে ইনানী সমুদ্র সৈকত থেকে নেওয়া একটি ভিডিওগ্রাফি তৈরি করে শেয়ার করেছেন। আপনার মোবাইলে ধারণ করা ভিডিও দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সমুদ্র সৈকতের ভিউ সত্যি আমার কাছে বেশ অসাধারণ লেগেছিল আপু। বিকেল বেলায় ফুটবল টুর্নামেন্টের দৃশ্য সত্যি বেশ অসাধারণ ছিল আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সময় দিয়ে আমার শেয়ার করা ইনানী সমুদ্র সৈকতের ভিডিওটি দেখলেন।

 2 years ago 

স্পষ্ট ভাবে বুঝা যাচ্ছে যে আপনি ইনানীর সমুদ্র সৈকত এ অসাধারণ সময় কাটিয়েছেন।ফ্যামিলি সহ যাওয়ায় আনন্দ দেখছি আপনার দ্বিগুণ হয়ে গিয়েছিল আপু।এত গরমের মধ্যেও আপনি বাইরে যেয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফী করেছিলেন শুধু আমাদের বিনোদন দেওয়ার জন্যে ,এই বিষয়টা সত্যি প্রশংসনীয় আপু।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার ইনানী বীচে ঘুরার হৃদয় ছোঁয়া কিছু অনুভূতি শেয়ার করার জন্যে।

 2 years ago 

একদম ভাইয়া অনেক সুন্দর একটি সময় কাটিয়েছিলাম আমরা সবাই মিলে।

 2 years ago 

আপনি তো আপু প্রতিদিনই ইনানী বিচে যেতে পারেন চাইলেই! ভাইয়ার অফিস থেকে গিয়েছেন জেনে ভালো লাগলো। সেখানে গিয়ে ভালো সময় কাটিয়েছেন তাহলে। বিশেষ করে সমুদ্রের পাড়ে বসে সূর্যোদয় দেখার অনুভূতিটাই অন্যরকম। আমরাও উপভোগ করতে পারলাম।

 2 years ago 

চিন্তা করতেছি এই দিন আপনার ভাইয়ের সাথে ক্যাম্প ভিজিট করতে যাবো।
🥰😘

 2 years ago 

ইনানী সমুদ্র সৈকত থেকে নেওয়া দারুন একটি ভিডিওগ্রাফি ছিল। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। আপনি দারুণ দক্ষতায় ভিডিওগ্রাফি করেছেন। মুহূর্তগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

জায়গাটি বেশ সুন্দর ভাবছিলাম কিছু ভিডিও এবং ফটোগ্রাফি সংগ্রহ করে রাখবো কিন্তু পারলাম না।

 2 years ago 

আপু আপনার মতো আমিও বেশ কিছু দিন খুব ব্যস্ত ছিলাম তাই ঠিক মতো কমিউনিটির কাজ গুলো করতে পারিনি। আপু একটু একটু করে কাজ করতে থাকেন দেখবেন ঠিক হয়ে যাবে। যাই হোক ইনানী সমুদ্র সৈকতের খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করেছেন। যেই গরম পড়েছে এতে সন্ধ্যার সময় এভাবে সমুদ্রের পাড় কাটাতে পারলে খুব ভালো হতো। আপনারই শান্তি ইচ্ছে হলেই সেখানে চলে যেতে পারেন। আপনার ভিডিওটা দেখলাম খুব ভালো লেগেছে। অল্প সময়ের হলেও খুব সুন্দর দৃশ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর ভিডিওগ্ৰাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ভালো লাগছিল আপু বিশেষ করে সমুদ্র দারুন ছিল। তবে ভালোভাবে দেখতে পারি নাই সময় কম ছিল।

 2 years ago 

সমুদ্র সৈকতের অনেক সুন্দর ভিডিও ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাদের দেশে বেশ চমৎকার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। মাঝেমধ্যে যদি সুযোগ পাওয়া যায় এভাবে বাইরের পরিবেশে ঘোরাঘুরি করে দেশের সৌন্দর্য উপভোগ করতে পারলে সত্যি নিজেকে ধন্য মনে হয়। আমিও চেষ্টা করি বিভিন্ন জায়গায় গেলে এভাবে ভিডিও ধারণ করতে। অনেক সুন্দর হয়েছে আপনার ভিডিওটা।

 2 years ago 

ঠিক বলছেন আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভাইয়া দেখার। যদি সময় সুযোগ হয় আপনিও ঘুরে দেখবেন ভালো লাগবে প্রকৃতির মাঝে।

 2 years ago 

অনেক সুন্দর জায়গা দেখার সুযোগ করে দিয়েছেন আপু। বেশ ভালো লাগলো আপনার ভিডিও দেখে। অজানা জায়গার প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ মিললো আপনার এই ভিডিওতে। এটা নিশ্চিত খুব ইনজয় করেছেন এই মুহূর্তে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে দেখলেন এবং আনন্দ উপভোগ করলেন।

 2 years ago 

সময় কম থাকার পরেও আপনি অনেক সুন্দর ভিডিও ধারণ করেছেন আপু। ইনানী সমুদ্র সৈকতের বীজ থেকে ভিডিওগ্রাফি টি অসাধারণ আছে। সেখানে তো দেখছি অনেক আয়োজন ছিল আপু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যাইহোক অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপু চেষ্টা করেছিলাম হাতে যদিও সময় কম ছিল সেই সময়ে সুন্দর একটি ভিডিও নেওয়ার।

 2 years ago 

একদিকে ব্যস্ততা অন্যদিকে গরম সব মিলেমিশে আপনি বেশ খারাপ সময়ের মধ্যে ছিলেন বুঝতে পারছি আপু। যাইহোক আপু আপনি আপনার ব্যস্ততার মাঝেও দারুন একটি পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ভিডিওগ্রাফিটি দেখে সত্যিই অনেক ভালো লেগেছে। একেবারে মুগ্ধ হয়ে গেলাম আপু।

 2 years ago 

আপু একদম খারাপ অবস্থা যাচ্ছে যেহেতু গরম আর দৈনন্দিন কাজকর্ম গুলো তো করতে হয়। বুঝতে পারছেন আপনি কত বাজে একটি সমাজ আছে আমাদের এখন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38