রেসিপিঃ-শীতকালীন সবজি দিয়ে ছোট মাছের সুস্বাদু রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভ সন্ধ্যা,

সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ। আশা করছি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে। নিশ্চয়ই সুস্থ আছেন এবং ভালো সময় কাটাচ্ছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অসীম রহমতে সুস্থ আছি। আমি আবার হাজির হয়েছি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। এখন যেহেতু শীতকাল আমরা শীতকালে সবজিগুলো বেশ ভালো মত পেয়ে যাচ্ছি। যদিও একটু দাম বেশি তবে ইদানিং কমছে কিনা তা জানি না বাজারে যাওয়া হচ্ছে না। দাম বেশি হলেও খেতে হয় ভালো লাগে শীতকালীন সবজি গুলো। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখন শীতকাল আসবে কখন মজার মজার সবজি খেতে পারব ফ্রেশ খাবার খেতে পারব। কারণ আমরা পুরো বছর যে খাবারগুলো খাই সেগুলো হাইব্রিড জাতীয় সবজি। তাছাড়াও বেশির ভাগ ফরমালিন ব্যবহার করা হয়।

r8.jpg

কিন্তু অপারগ অবস্থায় আমরা খেয়ে ফেলি করার কিছুই থাকেনা। তবে এখন শীতকালীন যেসব সবজিগুলো আমরা পেয়ে থাকি সেগুলো সারা বছরের কম বেশি পাওয়া যায়। যেহেতু মানুষ এখন চাষের ক্ষেত্রে অনেক বেশি দক্ষতা সম্পন্ন তাই চেষ্টা করে থাকেন যেকোনো সময় যেকোন সবজি চাষ করে সবার মুখে পৌঁছে দেওয়ার। তবে আমরা শীতকালে যেভাবে খাই অন্য সময় তেমন একটা খাওয়ার চেষ্টা করি না। যাক আমি মূল কথায় ফিরে আসি বন্ধুরা। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ছোট মাছের রেসিপি। অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে ছোট মাছ খেতে আমার অনেক ভালো লাগে। বিশেষ করে কাঁচা মরিচ, ধনিয়া পাতা এবং শীতকালের সবজি দিয়ে রান্না করলে বেশ ভালো হয়ে খেতে। তাই শীতকালে সবজির স্বাদে ছোট মাছগুলো বারবার খেতে ইচ্ছে করে।

r10.jpg

গত সপ্তাহে আমি এই রেসিপিটি করেছিলাম খাওয়ার জন্য। চিন্তা করলাম যে রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রস্তুত করে নিব। সেই চিন্তা ভাবনা করে রেসিপিটি তৈরি করেছিলাম। শীতকালীন সবজি দিয়ে রান্না করেছিলাম। বিশেষ করে ছোট মাছে এত বেশি সবজি দেওয়া যায় না। যেহেতু শীতকালীন সবজি গুলো দিয়ে আমার খেতে মন চাইছিল। তাই আমি শীতকালীন সবজি অনেকগুলো দিয়ে ছোট মাছের রেসিপি করেছিলাম। সত্যি কথা বলতে খেতে এত ভালো লাগছিল আমার আর কিছু লাগেনি। যখন নামানোর আগে ধনেপাতা দিয়েছিলাম তখন রেসিপির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে গেছিল। সেই মজার রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিব–

r9.jpg


রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


r.jpg

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি উপকরণসমূহ পরিমাণ মতো উল্লেখ করেছি এবং পরিমাণ মত আপনাদেরকে নিয়ে দেখিয়েছি। সবজি কেটে নিয়েছি আর মাছ ফ্রেশ করে নিয়েছি।



উপকরণপরিমাণ


  • বেগুন- ১টি।

  • টেমেটো-২টি।

  • ছোট মাছ-৩০০ গ্রাম।

  • পেঁয়াজ কুচি- ২টি।

  • রসুন কুচি- ২ কোয়া।

  • হলুদের গুঁড়া- ১ চামচ।

  • কাঁচা মরিচ পেস্ট- ৪/৫ চামচ।

  • জিরা গুঁড়া - ১ চামচ।

  • ধনে গুঁড়া- ১ চামচ।

  • লবণ- স্বাদমত।

  • ধনে পাতা।

  • সরিষার তেল- পছন্দমত।


শীতকালীন সবজি দিয়ে ছোট মাছের সুস্বাদু রেসিপি তৈরীর ধাপ সমূহঃ


রান্নার ধাপ-১

প্রথম ধাপে আমি একটি রান্নার পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। সেখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম হয়ে আসলে কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম। হালকা লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে।

r1.jpg


রান্নার ধাপ-২

এরপর আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ পেস্ট দিয়ে দিলাম। সেই সাথে দিয়েছি হলুদের গুড়া এবং অন্যান্য উপকরণগুলো। যা আমি আপনাদেরকে আগে উল্লেখ করেছি। কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে অল্প পরিমাণ পানি দিয়ে।

r2.jpg


রান্নার ধাপ-৩

যখন মসলার উপকরণগুলো সিদ্ধ হয়ে আসে তখন কেটে রাখা সবজি গুলো দিয়ে দিলাম। সবজি গুলো দিয়ে আবারো হালকা পানি দিয়ে কিছুটা সিদ্ধ করে নিব।

r3.jpg


রান্নার ধাপ-৪

সবজি গুলো হালকা সিদ্ধ করে নেওয়ার পরে দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো। মাছ পরে দিচ্ছি কারণ সবজির সাথে দিলে মাছগুলো ভেঙ্গে যাবে ছোট সাইজের মাছ সেই জন্য। সবজির সাথে দিয়ে হালকা করে সিদ্ধ করে নিতে হবে। ছোট মাছ অতিরিক্ত সিদ্ধ করলে একদম ভেঙ্গে যাবে।

r4.jpg


রান্নার ধাপ-৫

এই ধাপে আপনারা দেখতে পারছেন বন্ধুরা সবজির সাথে মাছগুলো দিয়ে হালকা পরিমাণ ঝোল দিলাম। এভাবে মাছগুলোকে আমি সিদ্ধ করে নিব প্রয়োজন মত। তবে অতিরিক্ত সিদ্ধ করব না তাহলে মাছ একদম খুঁজে পাওয়া যাবে না।

r5.jpg


রান্নার ধাপ-৬

যখন পারফেক্ট শুদ্ধ হয়েছে মনে হবে তখন উপরে ধনে পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলতে হবে। গরম গরম একটি বাটিতে পরিবেশন করে নিলাম খাওয়ার জন্য।

r6.jpg


রেসিপির পরিবেশনা

আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কত স্বাদের হয়েছিল রেসিপিটি। নিশ্চয়ই আমার অনেক ভালো লেগেছে খেতে। আমি প্রায় সময় ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করি। এভাবে যদি হালকা ঝোল করে ছোট মাছগুলো রান্না করা হয় খেতে খুবই সুস্বাদু হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমি এভাবে রান্না করি। আর শীতকালীন সবজি হলে তো আর কোন কথাই নেই। শীতকালে ছোট মাছের স্বাদ অনেক বেড়ে যায়। আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন। গরম গরম খেতে খুবই ভালো লাগছিল। অনেক ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার রেসিপি ভিজিট করার জন্য।

r7.jpg

r8.jpg

r9.jpg

r10.jpg

r11.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqKGFwaM8Kqv9tMReTkL2w3ow2M2CubmYy2Aod1kEXoUDtqH3fo7m2hBK4uDhMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAm1.png

Banner_PUSS1.png

Sort:  
 2 years ago 

এখন সবজি গুলোর দাম অনেক কমেছে। আসলে আপু শীতের সবজি গুলো গুলো দেখে লোভ সামলানোর মুশকিল। সত্যি শীতের দিনে সবজির স্থান অনেক। আপনারা নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম আপু আমার তো খেয়ে থাকতে ইচ্ছে করে রেসিপি করে।

 2 years ago 

ওয়াও আপু আপনি শীতকালীন সবজি দিয়ে ছোট মাছের লোভনীয় একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন।এককথায় বলতে গেলে জিভে জল আনার মত রেসিপি।ছবি দেখে বুঝতে পারলাম খেতে খুব ভালো হয়েছিল রেসিপিটি। আপু আপনি ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপু আপনাকে মজাদার রেসিপি পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার শেয়ার করা রেসিপিটি দেখে ভালো লাগার জন্য।

 2 years ago 

কি যে দেখালেন আপনি। দেখেই তো এখন আর লোভ সামলাতে পারছি না। এই ধরনের খাবারগুলো খেতে পছন্দ করে না এরকম মানুষ তো খুব কম রয়েছে বলে আমার মনে হয়। আপনি তো দেখছি অনেক বেশি করে তৈরি করেছেন। আমাকে বলতেন তাহলে আমিও যেতাম এটি খাওয়ার জন্য। শীতকালীন সবজি দিয়ে ছোট মাছের সুস্বাদু রেসিপি দেখে এখনি খেতে ইচ্ছে করছে। আশা করছি পরবর্তীতে তৈরি করলে অবশ্যই আমাকে বলবেন 😇।

 2 years ago 

অবশ্যই চলে আসেন ভাইয়া। এই মাছ গুলো এখানে সব সময় পাওয়া যায়।

 2 years ago 

শীতকালীন সবজি দিয়ে ছোট মাছের সুস্বাদু রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। শীতকালের সবজি রেসিপি গুলো খেতে আসলে অনেক ভালো লাগে। আপনিও দেখছি অনেক লোভনীয় পদ্ধতিতে রেসিপিটা তৈরি করেছেন।

 2 years ago 

খেতে বেশ মজার হয়েছিলো ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ছোট মাছ খেতে তো আমি এমনিতেই অনেক বেশি পছন্দ করি। আপনার ছোট মাছ রান্নার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। ছোট মাছ সবজি দিয়ে এভাবে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয়। শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়। শীতকালীন সবজির যেমন টেস্ট সাথে ছোট মাছ খেতে দারুন লাগে। দারুন একটি রেসিপি আমাদের সাথে ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 2 years ago 

বিশেষ করে ছোট মাছ গুলো শীতকালে খেতে অনেক বেশি ভালো লাগে আপু। শীতকালীন সবজি গুলো বেশ মজার হয়।

 2 years ago 

অনেক সুন্দর রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনারা চমৎকার এই রেসিপি দেখে বেশ ভালো লাগলো আমার। শীতকালে শাকসবজি দিয়ে ছোট মাছ রান্না করেছেন দেখে খুবই ভালো লাগলো। আশা করি খুবই সুস্বাদু হয়েছে আপনার এই রেসিপি।

 2 years ago 

আমার রেসিপি দেখে এত সুন্দর গঠন মূলক মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

শীতকালীন সবজি সবার কাছে খুবই প্রিয় ।শীতকালীন সবজি দিয়ে যেকোনো ধরনের রেসিপি করলে খেতে দারুন লাগে । আপনি দেখছি ছোট মাছ দিয়ে দারুন রেসিপি তৈরি করেছেন। অনেক ভালো লাগলো আপনার রেসিপি তৈরি। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে রেসিপিটি দেখার জন্য।

 2 years ago 

শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে দারুন সুন্দর ছোট মাছের রেসিপি তৈরি করলেন আপু। ছোট মাছ শরীরের পক্ষে সব সময় ভালো। আর তাকে এত সুন্দর করে রান্না করলে আর তো কোন কথাই থাকতে পারে না। রান্নাটি দেখতেও বেশ সুন্দর হয়েছে। সুন্দর রেসিপিটি শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলছেন দাদা ছোট মাছ আমাদের শরীরের জন্য অনেক উপকারি।

 2 years ago 

শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় আর অনেক সবজি দিয়ে আপনার রেসিপিটি তৈরি করেছেন যা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ছিল। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

সবজি দিয়ে ছোট মাছের সুস্বাদু রেসিপি দেখেই খেলে ইচ্ছা করছে। এত মজাটা রেসিপি তৈরি করেছেন। রেসিপির পরিবেশনটা দারুন হয়েছে।

 2 years ago 

সত্যি অনেক মজার ছিল ভাইয়া ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37