ডাই পোস্টঃ- ক্লে ব্যবহার করে বৃষ্টির দিনে মাশরুম ও পোকার দৃশ্য তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

রমজান মোবারক!

আসসালামুয়ালাইকুম সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় পরম করুণাময়ের অসীম রহমতে। বন্ধুরা শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি সবাইকে আমার আজকের ব্লগে। আমি আজকে আবার হাজির হয়েছি আপনাদের সাথে ধারাবাহিক নিয়মে আবারো পোস্ট শেয়ার করার জন্য। চেষ্টা করি বন্ধুরা সপ্তাহে সাত দিন ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং পোস্টের ভেরিয়েশন বৃদ্ধি করার জন্য। আমরা চাইলে যেমন তেমন পোস্ট শেয়ার করতে পারি। কিন্তু সেই পোস্টের গ্রহণযোগ্যতা এবং সবার কাছে একটু আগ্রহ সৃষ্টি করতে হয়। সেজন্য পোস্টের কোয়ালিটি মেইনটেইন করে চলতে হয়।

1000008776.jpg

বন্ধুরা প্রতি সপ্তায় একটি করে ডাই প্রজেক্ট তৈরি করার চেষ্টা করি। যদিও ডাই প্রজেক্ট গুলো তেমন ভালোভাবে তৈরি করতে পারি না। কারণ সব সময় তৈরি করলে বেশ আইডিয়া চলে আসে। কিন্তু সব সময় ডাই প্রজেক্ট তৈরি করার সময় হয় না। ডাই তৈরি করতে বসার সুযোগ হয় না। কারণ সংসারে কাজকর্ম বাচ্চাদের দেখাশোনা নিজের অসুস্থতা সবকিছু মিলিয়ে অনেক সময় ব্যস্ত থাকা হয়। তবে চেষ্টা করি মাঝেমধ্যে বসে কিছু ড্রাই তৈরি করার। কিন্তু সব সময় গর্জিয়াস কিছু তৈরি করতে পারি না এবং সিম্পল কিছু তৈরি করার চেষ্টা করি। এক এক সময় এক এক ধরনের ডাই প্রজেক্ট তৈরি করার চেষ্টা করি। আজকে বন্ধুরা আমি ক্লে দিয়ে একটি ড্রাই প্রজেক্ট তৈরি করে নিয়েছি।‌

1000008779.jpg

আমি এখানে ক্লে দিয়ে একটি বৃষ্টিময় দিনে মাশরুমের দৃশ্য এবং সেই সাথে পোকামাকড়ের দৃশ্য তৈরি করেছি। একটি বৃষ্টির দিনে এই ধরনের দৃশ্য গুলো অনেক বেশি দেখা যায়। আমাদের প্রকৃতিতে সবুজ গাছপালা যেমন রয়েছে সেই সাথে বিভিন্ন ধরনের পোকামাকড় রয়েছে যা আমরা বৃষ্টির দিনে অনেক বেশি লক্ষ্য করতে পারি। চেষ্টা করি ক্লে দিয়ে এই ধরনের ভিন্ন কিছু দৃশ্য তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে নিতে। অনেক বেশি ভালো লাগে আপনারা সময় দিয়ে দেখেন এবং অনুপ্রাণিত করেন সেই জন্য।

1000008775.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • সাদা কাগজ।

  • কাঁচি।

  • ক্লে

1000008755.jpg

ডাই প্রজেক্ট তৈরির ধাপ সমূহঃ

প্রথম ধাপঃ

প্রথম ধাপে আপনারা দেখতে পাচ্ছেন সাদা কাগজ নিয়েছি ।সাইজ করে কেটে নিয়ে এরপরে লাল রংয়ের ক্লে নিয়েছি। ক্লে নিয়ে সাইজ করে একটু অংশ নিয়েছি এবং সেটা নিয়ে মাশরুম তৈরি করেছি।

1000008756.jpg

1000008757.jpg

1000008758.jpg


দ্বিতীয় ধাপঃ

লাল রঙের তৈরি করা মাশরুম সাদা কাগজের উপর দিয়ে দিয়েছি। এরপরে সাদা রং নিয়ে মাশরুমের অন্য অংশটি তৈরি করে নিলাম। এরপরে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম।

1000008759.jpg

1000008760.jpg

1000008761.jpg

1000008762.jpg


তৃতীয় ধাপঃ

আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি উপরে সাদা ক্লে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি।

1000008763.jpg

1000008764.jpg


চতুর্থ ধাপঃ

বিভিন্ন কালারের ক্লে সুন্দর করে গোল করে সাজিয়ে নিয়েছি। এরপরে সাদা অংশে পোকার মুখ তৈরি করে নিলাম।

1000008765.jpg

1000008766.jpg

1000008767.jpg


পঞ্চম ধাপঃ

ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো দিয়ে আমি খুব সুন্দর করে সাদা কাগজের উপরে সাজিয়ে নিলাম এবং আরও একটি মাশরুম তৈরি করে বসিয়ে দিলাম।

1000008769.jpg

1000008770.jpg


ষষ্ঠ ধাপ:-

আপনারা এখন দেখতে পাচ্ছেন সবুজ রঙের ক্লে নিয়ে পোকার আরো একটি দৃশ্য তৈরি করে নিলাম।

1000008773.jpg

1000008774.jpg

1000008775.jpg

উপস্থাপনা

ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায় যা প্রতিনিয়ত সবার কাছ থেকে দেখতে পাই। যেহেতু ক্লে অনেক সফট টাইপের তাই যে ধরনের মন চায় সেই ধরনের শেফ করা যায়। এই জন্যই ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতেও খুবই সুন্দর হয়। আমি চেষ্টা করেছি ক্লে দিয়ে মাশরুম তৈরি করে সেই সাথে বৃষ্টির দিনের সুন্দর দৃশ্য তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা ডাই প্রজেক্ট আপনাদের কাছে ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।

1000008777.jpg

1000008779.jpg

1000008775.jpg

1000008776.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামMI-Redmi
মডেলNote-14 pro
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিক্লে দিয়ে মাশরুম ও পোকার দৃশ্য তৈরি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_PUSS1.png

Banner_PUSS2.png

Sort:  
 last year 

ঠিক বলেছেন প্রতিদিনের পোষ্টে ভিন্নতা আনতে হয় নইলে এক ঘেয়ামি হয়ে যায়।আপনি চমৎকার সুন্দর করে ক্লে ব্যবহার করে বৃষ্টির দিনে মাশরুম ও পোকার দৃশ্য তৈরি করেছে যা খুবই আকর্ষণীয় লাগছে।ধাপে ধাপে ক্লে ব্যবহার করে বৃষ্টির দিনে মাশরুম ও পোকার দৃশ্য তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক ভালো লাগলো আমার আর্ট দেখে খুব সুন্দর মতামতের মাধ্যমে অনুপ্রাণিত করলেন আমাকে।

 last year 

আপনার ডাই প্রজেক্টটি সত্যিই অসাধারণ হয়েছে! বৃষ্টির দিনে মাশরুম এবং পোকার দৃশ্য তৈরি করে আপনি প্রকৃতির এক সুন্দর এবং জীবন্ত ছবি উপস্থাপন করেছেন। ক্লে দিয়ে এই ধরনের সৃজনশীল কাজ অত্যন্ত প্রশংসনীয় এবং আপনার কাজের মধ্যে একটি বিশেষ সৌন্দর্য রয়েছে। ধন্যবাদ আপু।

 last year 

আর্ট দেখে ভালো লাগার জন্য ধন্যবাদ।

 last year 

এই পোস্টে মাশরুম ও পোকার দৃশ্য তৈরি করার জন্য ক্লে ব্যবহার করা হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।আপনার শিল্পকর্মটি দেখে আমি মুগ্ধ! ক্লে দিয়ে বৃষ্টির দিনের মাশরুম ও পোকার দৃশ্য এত জীবন্তভাবে ফুটিয়ে তোলা সত্যিই অসাধারণ। বিশেষ করে মাশরুমের টেক্সচার এবং পোকার ডিটেইলিং খুব সুন্দর হয়েছে। সর্বোপরি ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 last year 

আর্ট করতে অনেক ভালো লাগে।‌ আমার তৈরি করা আর্ট দেখে ভালো লাগার জন্য ধন্যবাদ।

 last year 

ক্লে দিয়ে যে এত সুন্দর একটি দৃশ্য তৈরি করা যায় সেটা আপনি দেখিয়ে দিলেন। আপনার তৈরি করা মাশরুম এবং পোকা দেখতে খুবই সুন্দর হয়েছে। আর তার সাথে বৃষ্টির দিনে মাশরুম এবং পোকার যে সম্পর্ক সেটাও আপনি এখানে সুন্দরভাবে প্রকাশ করেছেন। খুবই সুন্দর হয়েছে আপনার এই ডাই পোস্টটি।

 last year 

ভালো লেগেছে দাদা আপনার সুন্দর মতামত পড়ে।

 last year 

আমার মেয়ের একবার স্কুলের প্রজেক্টে ক্যাটারপিলার বানাতে হয়েছিল। আপনার এই ক্যাটারপুলার টি দেখে আমার সেই দৃশ্যটির কথা মনে পড়ে গেল। খুব সুন্দর তৈরি করেছেন। মাশরুমগুলো ভালো লাগছে দেখতে। আর বৃষ্টির ফোটাগুলো বেশ ফুটে উঠেছে সুন্দর করে।

 last year 

তাহলে তো বেশ ভালো হলো দিদি সেই অতীতের কথা মনে পড়ে গেল।

 last year 

1000008792.jpg

 last year 

আপু আপনি ক্লে দিয়ে বৃষ্টির দিনের মাশরুম ও পোকা বানিয়েছেন। আপনার এই ডাই খুব সুন্দর হয়েছে। সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি জিনিস বানিয়েছেন। ক্লে দিয়ে বানানো জিনিস দেখতে খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আমারো খুব ভালো লাগে আপু ক্লে দিয়ে কিছু তৈরি করতে। তবে সময় সুযোগ পায় না কিন্তু সময় পেলে বসে পড়ি কিছু তৈরি করার জন্য।

 last year 

ক্লে দিয়ে কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আপনি কিন্তু আজ বেশ সুন্দর করে বৃষ্টির দিনে মাশরুমের দৃশ্য তৈরি করেছেন ক্লে দিয়ে। পুরো পোস্টটি আমার কাছে অসাধারন মনে হয়েছে। ধন্যবাদ আপনার আজকের পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সময় দিয়ে আমার আর্ট তৈরি করার প্রসেস গুলো দেখার জন্য ধন্যবাদ।

 last year 

আপনার এত সুন্দর আইডিয়া দেখে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। বৃষ্টির দিনে মাশরুম ও পোকার দৃশ্যটা আপনি অনেক সুন্দর করে তৈরি করেছেন। আমার কাছে পুরোটা দেখতে অসম্ভব ভালো লেগেছে। এভাবে যদি আপনি প্রতিনিয়ত চেষ্টা করেন, তাহলে পরবর্তীতে আরো ভালো ভালো কিছু তৈরি করতে পারবেন।

 last year 

অনেক ধন্যবাদ আপু আমাকে সুন্দর মতামতের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 62130.04
ETH 1736.42
USDT 1.00
SBD 0.39