ভিডিওগ্রাফি- ফুলের এবং পার্কে সময় কাটানোর কিছু মুহূর্ত।
শুভ বিকেল সবাইকে।
প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে আপনাদের সকলের দোয়ায়। আসলে দিনকাল পরিস্থিতি তেমন একটা ভালো যাচ্ছে না। সবদিকে সবার অসুস্থতার খবর শোনা যাচ্ছে। আশা করি পরিস্থিতি ঠিক হয়ে যাবে এই প্রত্যাশা করি। তো বন্ধুরা শারীরিকভাবে একটু অসুস্থতা বোধ করতেছি তাই নিয়মিত কাজ গুলো করতে একটু কষ্ট হচ্ছে। তারপরেও চেষ্টা করতেছি ধারাবাহিকতা বজায় রাখার জন্য।
আজকে আমি একটি ভিডিওগ্রাফি শেয়ার করব। চেষ্টা করি প্রতি সপ্তায় একটি করে ভিডিওগ্রাফি শেয়ার করার। ফুলের ও প্রকৃতির এছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও করতে আমার ভালো লাগে। তাছাড়া আমি সমুদ্রের ভিডিও বেশ পছন্দ করি এবং আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি।তো বন্ধুরা আজকে আমি যে ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে একটি ফুল এবং পার্কের ভিডিও। বাচ্চাদের নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখানকার পরিবেশ টা অনেক সুন্দর ছিল। তাছাড়া অনেক গুলো ফুলের বাগান ছিল। বিভিন্ন ধরনের ফুল দেখতে ভীষণ সুন্দর ছিল। বাচ্চারা খেলাধুলা করছিল আমি কিছু ভিডিও নিয়েছিলাম পার্কের পরিবেশের এবং ফুলের। আমি চেষ্টা করতেছি সে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়।
নিশ্চয়ই ভালো লাগবে এমন সুন্দর পরিবেশ এবং ফুলের ফটোগ্রাফি গুলো। কারণ ফুল যেহেতু সবাই ভালবাসেন এছাড়াও পার্কের পরিবেশ তো সবারই প্রিয়। তাই চেষ্টা করেছি সেই সন্ধ্যা বেলায় সময় কাটানো পার্কের সাথে ফুলের ফটোগ্রাফি গুলো এক সাথে নিয়ে আপনাদের সাথে শেয়ার করার। তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওগ্রাফি দেখে আসি—-
ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন।
প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এত কষ্ট করে শেয়ার করার সার্থকতা নিশ্চিত। সবাই ফুলের সৌন্দর্যের পূজারি এছাড়াও প্রকৃতিকে প্রচন্ড ভালোবাসেন সবাই। আমি নিশ্চিত সুন্দর ফুলের ভিডিওগ্রাফি এবং প্রকৃতি দেখতে সবাই অনেক বেশি পছন্দ করেন। আশাকরি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে দেখার জন্য।
ক্যামেরার বিবরণ
| ডিভাইসের নাম | Wiko,T3 |
|---|---|
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | ভিডিওগ্রাফি |
| ভিডিও এডিটিং | @samhunnahar |
| লোকেশন | কক্সবাজার |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://steemit.com/hive-129948/@samhunnahar/2ftryz
একদমই ঠিক বলেছেন আপু সবাই ফুল ভীষণ পছন্দ করে। আপনার করা ফুলের ভিডিওগ্রাফি দেখে ভালো লাগলো। এধরনের ফুল গুলো দেখতে ভীষণ ভালো লাগে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।
ভীষণ ভালো লাগলো আপনার এত সুন্দর মতামত পেয়ে।
চারদিকে অসুস্থতা আর বৃষ্টিতে মানুষের অবস্থা খুবই খারাপ যাচ্ছে। দুআ করি আল্লাহ তায়ালা সব তাড়াতাড়ি ঠিক করে দিক।আপু আপনি অসুস্থ হয়েও আমাদের মাঝে যুক্ত আছেন দেখে খুবই ভালো লাগলো। দুআ করি আল্লাহ তায়ালা সুস্থতা দান করুক আপনাকে। অনেক সুন্দর করে ফুলের ভিডিওগ্রাফি করেছেন আপু। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য অনেক দোয়া রইল।
ফুলকে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। আর আপনি ঠিকই বলেছেন ফুলকে সবাই অনেক বেশি পছন্দ করে।আপনার ফুলের ভিডিওগ্রাফি অনেক ভালো লেগেছে আমার শুভকামনা রইল আপনার জন্য।
ফুল সবারই প্রিয় ফুল পছন্দ করো না এমন মানুষ নেই বললেই চলে।
পার্কে সুন্দর সময় কাটানোর সাথে সাথে খুবই চমৎকার ফুলের ভিডিওগ্রাফি করেছেন।ফুলের ভিডিওগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে ভিডিওর মাধ্যমে ফুলের সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরার জন্য।
জি ভাইয়া একদিকে খুব সুন্দর ফুল দেখা যায় এবং সাথে ভিডিও নেওয়া যায় অনেক ভালো লাগে।
মাঝে মাঝে পরিবার নিয়ে কোথাও ঘুরতে গেলে সত্যি অনেক ভালো লাগে। আর বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন জেনে সত্যি ভালো লাগলো। আপু আপনি অনেক সুন্দর করে ভিডিওগ্রাফি করেছেন। ভিডিওগ্রাফি দেখতেও বেশ সুন্দর হয়েছে।
অনেক ধন্যবাদ আপু আমার ভিডিওটি দেখার জন্য এবং খুব সুন্দর মতামত দেওয়ার জন্য।
Twitter Share