বন্ধুদের নিয়ে ঘুরাঘুরি পর্ব-১ || আমার বাংলা ব্লগ|| প্রিয় লাজুক খ্যাক এর জন্য ১০%
আমি আমার দেশকে ভালোবাসি, ভালোবাসি আমার মায়ের ভাষাকে,ভালোবাসি বাংলা ব্লগকে।
আচ্ছালামুয়ালাইকুম প্রিয়বন্ধুগন আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে একটু বেশী ভালো আছি।ইন্টারমিডিয়েট লাইফের বান্ধপিদের সাথে আজকে দেখা। দুপুর ২ টায় একটা কল আসল আন্যন নাম্বার থেকে মেয়ে কন্ঠ একটু বিস্মিত হলাম।আবির কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালোই আছি কে আপনি, হেসে দিল বলে এখন তো চিনবি না, আপু আপনি কে পরিচয় দেন।আবার হাসল আপু বলিস বাহ!ভালোই। বলে কই আছো বললাম আমি পাথরঘাটা আছি সে বলে তোর সাথে দেখা করব আছরের পর কল করব। বলেই কল কেটে দিল আমি ভাবতে শুরু করলাম।
কোথায় বসে দেখা করবেন গোলচত্তর, আমি অপেক্ষায় কখন আবার কল আসবে।কে এই মেয়ে আমাকে চিনে আমি চিনি না।অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো পুরাই সারপ্রাইজড হলাম।
তারা দুজন পেশায় নার্স এই ক্লিনিকে নতুন জয়েন হইছে আজকে তাদের প্রথম কর্ম ডে ছিল।
দুজনেই এই শহরে নতুন তাই মোটামুটি শহরটাকে আজকে ঘুরালাম,এটা আমাদের পাথরঘাটা উপজেলার কার্যালয়।
পাথরঘাটা রেস্ট হাউজ
এই হলো তারা দুজন নবীন নার্স।
মেয়ে মানুষ অনেক ছবি তুলতে পছন্দ করে তাদের ছবি তোলার পাল্লায় পরলে দিন সেদিন শেষ।
খুবই দারুন জায়গা তাই আর মিস করলাম না নিজের ছবিটা উঠাতে।
দীর্ঘ কয়েক বছর পর দেখা, ওদের সাথে দেখা হয়ে আজকে অনেক ভালো লাগল সব থেকে বেশী ভালো লাগল ওরা আমাকে এখনো মনে রাখছে।বাস্তবে বন্ধুত্ব কখনো হারায় না বন্ধুত্ব চির অমর।আগামী পর্বে বাকি অংশ লিখব ইনশাআল্লাহ।
লোকেশনঃপাথরঘাটা
ডিভাইসঃ শাওমি রেডমি নোট ৫
এতো সময় সাথে ছিলাম আমি @salmanabir বরিশাল বিভাগ থেকে।
এই ধরনের পোস্টে আরও বেশি লেখার চেষ্টা করবেন। মার্কডাউনের আরও কিছু ব্যবহার দ্রুত শিখে নিন।
এই বানানটি ঠিক করুন। ধন্যবাদ আপনাকে।
@rupok জ্বী ভাইয়া মার্ক ডাউন সম্পর্কে আরো জ্ঞান নিতে হবে।আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।