বৌদির জন্মদিন উপলক্ষে একটি গান কভার করলাম || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য থাকলো।
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
১৬ই- জানুয়ারি, রবিবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজকের এই দিনটি আমারদের কাছে খুব স্পেশাল। কারণ আজ আমাদের বৌদির জন্মদিন। আজকে বৌদির জন্মদিন উপলক্ষে আমি একটি গান করার চেষ্টা করব আশা করি সবার ভালো লাগবে।
গানের লিরিক্স
আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্যে ভরা
আজকের জোছনাটা আরও সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগা
মুখরিত হবে দিন গানে-গানে আগামীর সম্ভাবনায়
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অগনন স্নিগ্ধ বিকেল
ভালোবাসা নিয়ে নিজে তুমি
ভালোবাসো সব সৃষ্টিকে
ভালোবাসা নিয়ে নিজে তুমি
ভালোবাসো সব সৃষ্টিকে
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

লিংক
বৌদি জন্মদিন উপলক্ষে অসাধারণ একটি গান উপহার দিয়েছেন। আপনার গানগুলো শুনতে অনেক ভালো লাগে। আশাকরি বৌদি আপনার গান শুনে খুবই খুশি হবে। আপনার কাছ থেকে এরকম গানগুলি আরো শুনতে চাই। আমাদের মাঝে বৌদির জন্মদিন উপলক্ষে এত সুন্দর গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে নতুন নতুন গান নিয়ে আসার জন্য।
আপনি সুন্দর একটি পোস্টের মধ্যে দিয়ে বৌদির জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বৌদিকে জন্মদিন উপলক্ষ্যে সুন্দর একটি গান পরিবেশন করেছেন। জন্মদিন উপলক্ষ্যে বৌদির জন্য প্রানঢালা শুভেচ্ছা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার গান শোনার জন্য।
তনুজা বৌদি জন্মদিনে আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ তনুজা বৌদিকে বার্থডে উইশ করার জন্য। আপনার আগামীর জন্য শুভকামনা রইল।
বৌদির জন্মদিন উপলক্ষে কিছু করতে পেরে সত্যিই আমার খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য রইল শুভকামনা।
অসাধারন গেয়েছিস বন্ধু। মাত্রই ডিস্কোর্ড এ শুনলাম। জাস্ট ফাটিয়ে দিয়েছিস। অসাধারন ছিলো।
ধন্যবাদ বন্ধু আমার গান শোনার জন্য।
আপনি এমনিতেও খুব ভালো গান করেন। বরাবরের নে আজকের গানটিও অসাধারণ হয়েছে। আপনার গানটি শুনছিলাম মূল গানটি থেকে একটু ব্যতিক্রম ভাবে উপস্থাপন করেছেন আপনি যেটি খুবই চমৎকার লাগছিলো। জয় হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
হ্যাঁ যেহেতু গানটাকে গিটারে করার চেষ্টা করেছি তাই একটু ব্যতিক্রম ভাবে উপস্থাপন করতে হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
আমাদের প্রিয় বৌদির জন্মদিন উপলক্ষে আপনি খুবই দারুন একটি গান গেয়ে আমাদের শুনিয়েছেন ।আসলেই ভাই আপনার গানের কন্ঠ খুবই ভালো ভিডিওটি দেখে খুবই মজা পেলাম । ধন্যবাদ আপনাকে আমাকে সুন্দর একটি গান আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার গান শোনার জন্য এবং মূল্যবান মতামত দেওয়ার জন্য।
অনেক্স সুন্দর গেয়েছেন ভাই।আপনার গানের গলা অনেক ভালো ।শুভ কামনা রইল ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার গান শোনার জন্য, এবং আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য।
অসম্ভব সুন্দর ভাবে আপনি বৌদিকে উইশ করেছেন। গান কিন্তু সবসময় খুব সুন্দর করেন আপনি। বিশেষ করে এই গানটি আমার কাছে অসাধারণ লেগেছে ।
হুম সবাই কোনো না কোনোভাবে উইশ করছে, আমিও একটু অন্যরকমভাবে উইশ করার চেষ্টা করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।