ড্রাইভিং বই বিতরণ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

৩১ আশ্বিন মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

১৬ অক্টোবর, সোমবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


ড্রাইভিং বই বিতরণ

Beige Torn Paper Vision Board Life Goals Photo Collage.jpg


আজকে সকাল বেলা SEIP চেয়ারম্যান মহোদয় আমাদের সাথে সাক্ষাৎকারের জন্য এসেছিলেন। আমাদের সকলকে বলা হয়েছিল তাড়াতাড়ি চলে আসতে, আমাদের দুই শিফটে স্টুডেন্ট রয়েছে একটা সকালের ব্যাচ এবং একটা দুপুরের ব্যাচ। আমরা যারা দুপুরের বেঁচে রয়েছি তাদেরকে বলা হয়েছিল সকালবেলা চলে আসার জন্য।

বেশি স্টুডেন্ট থাকলে একটু ভালো হয় এজন্য দুই ব্যাচের স্টুডেন্টকে একসাথে করেই যে কোন প্রোগ্রাম করা হয়ে থাকে, চেয়ারম্যান স্যার মূলত এই প্রথম আমাদের সাথে দেখা করলেন। বিভিন্ন সময় বিভিন্ন সরকারি অফিসার এই প্রতিষ্ঠানে এসে দেখা করে যায়।


IMG-20231016-WA0021.jpg

IMG-20231016-WA0022.jpg

IMG-20231016-WA0027.jpg


পূর্বে একজন মেজর এসেছিল তার মাধ্যম দিয়ে খাতা এবং ফাইল বিতরণ করা হয়, আরেকজন এসেছিল তার মাধ্যমে সবাইকে টি শার্ট বিতরণ করা হয়েছিল, অবশেষে আজকে বিতরণ করা হয় ড্রাইভিং এর মূল বইটি এবং একটা আরবি ভাষার বই।

এই বইটিতে রয়েছে পুরো 14 টি অধ্যায় মোটামুটি বেশ অনেকগুলো পার্ট রয়েছে প্রতিটা অধ্যায় মধ্যে, এগুলো শিখলে ড্রাইভিং এর একটা বেশ ভালো পরিমান ধারণা হয়ে যাবে। পৃথিবীর সব দেশের ভাষা আলাদা হলেও পৃথিবীর সব দেশের ড্রাইভিং এর সংকেত গুলো কিন্তু একই ধরনের, অর্থাৎ ড্রাইভিং একই আইনের মাধ্যমে চলে। এজন্যই আমাদের দেশের ড্রাইভারদের অন্য যে কোন দেশেই বেশ ভালো প্রাধান্য দেয়া হয়।


IMG_20231016_205245.jpg

IMG_20231016_205301.jpg

IMG-20231016-WA0029.jpg

IMG-20231016-WA0031.jpg

IMG-20231016-WA0033.jpg


অনেক কিছুই আমরা শুনে শুনে মুখস্ত করেছি, তবে এখন হাতে বই রয়েছে যথেষ্ট পরিমাণ তথ্য রয়েছে এখানে, আমি মাঝে মাঝে চেষ্টা করব আপনাদের সাথে এগুলো শেয়ার করার জন্য যেন যান্ত্রিক এই জিনিসগুলোর সাথে সকলের একটা পরিচয় থাকে।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

হ্যাঁ ভাই ড্রাইভিং সংকেত গুলো সব দেশে একইরকম। এখন যেহেতু বই পেয়ে গিয়েছেন হাতে,তাহলে সবকিছু আয়ত্ত্ব করতে খুব সুবিধা হবে আপনাদের। দেয়ালে ঝুলিয়ে রাখা সংকেত গুলো দেখে ড্রাইভিং লাইসেন্স এর জন্য যে পরীক্ষা দিয়েছিলাম,সেই স্মৃতি মনে পড়ে গেল। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ বই পাওয়াতে বিস্তারিত অনেক কিছু জানা যাবে, আমি মনে করি এগুলো সবারই জানা উচিত কেননা রাস্তায় চলতে গেলে এই নিয়মগুলো সকলেরই মানা উচিত।

 3 years ago 

ড্রাইভিং এর নিয়ম কানুন গুলো বেশির ভাগ দেশেই এক রকম। আচ্ছা অবাক হলাম যে আরবি ভাষায় বই দিয়েছে। তবে এর জন্য কি আগে আরবি ভাষা শেখাবে ? নাকি ওটা এমনিতেই দিয়েছে?

 3 years ago 

ড্রাইভিং এর পাশাপাশি ইংলিশ এবং আরবি দুই ভাষাতেও দক্ষ করা হয়েছে, যেন কেউ বেকার না থাকে এটাই ছিল আমাদের সকলের মূল লক্ষ্য।

 3 years ago 

আরে বাহ! বেশ ভালো তো। আমিও BRTC থেকে ড্রাইভিং এর কোর্স করেছিলাম টাকা দিয়ে, কিন্তু এমন বই তো আমাদের দেয় নি। একটি গোছানো বই থাকলে বেশ সুবিধাই হওয়ার কথা। তাতে কোন জিনিস নিয়ে কনফিউশান লাগলে টুক করে বই দেখে মনে করে নেয়া যায়। বা হঠাৎ কোন নতুন সমস্যায় পরলে, বই এর নির্দেশনা অনুযায়ী কাজ করা যাবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই কোর্সের জন্য টাকা দিতে হয় না, এটা সরকারি একটা চার মাসের কোর্স। এই কোর্সটা করতে পারলে একজন সরাসরি প্রফেশনাল লাইসেন্স পাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64555.14
ETH 1916.97
USDT 1.00
SBD 0.38