ইন্টারনেটের বেহাল অবস্থা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১১ কার্তিক মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

২৭ অক্টোবর, শুক্রবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


ইন্টারনেটের বেহাল অবস্থা

image.png

Image by Mohamed Hassan from Pixabay


কালকে থেকে ইন্টারনেটের এত বেহাল একটা অবস্থা, একটুও শান্তি মত কাজ করতে পারছি না। কালকে অনেকটা সময় নষ্ট হয়েছে শুধুমাত্র ইন্টারনেটের কারণে। আজ সারাদিন ইউনিভার্সিটি তে সময় কাটানোর পর রাত্রে যখন বাসায় ফিরলাম পোস্ট করতে বসবো করতে পারছিনা। একটা পিকচার ডাউনলোড করতে মিনিটে পর মিনিট লাগছে।

একটা ছবি আপলোড করতে অনেকটা সময় লাগছে, মূলত কালকে মহাখালীতে খাজা টাওয়ার ডাটাবেজ আগুনে পুড়ে যায়। এরপর থেকেই শুরু হয় ইন্টারনেটের প্রবলেম, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মোবাইলের নেটওয়ার্কের সমস্যা। অর্থাৎ সব সমস্যা কেন একসাথে আসলো তা বুঝলাম না। না ঠিকমত ফোনে কথা বলতে পারছি না ঠিকমতো ইন্টারনেট ব্যবহার করতে পারছি।


social-media-3846597_640.png

Image by Gordon Johnson from Pixabay


এখন ইন্টারনেট ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না, এমত অবস্থায় ইন্টারনেটের এরকম একটা পরিস্থিতি আমাদের সকলের খানিকটা হলেও কাজের গতি কমিয়ে দিচ্ছে।

এইটা সোশ্যাল মিডিয়ার যুগ, এবং অধিকাংশ মানুষই এখন ফ্রিল্যান্সার অনেক সময় আমাদের ভালো ইন্টারনেটের প্রয়োজন হয়। কিন্তু এখন ইন্টারনেটে যে অবস্থা একজন ফ্রিল্যান্সারের পক্ষে খুব কঠিন হবে কাজ করা।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  
 3 years ago 

আর বইলেন না ভাইয়া। আমারতো দুদিন যাবৎ এক্কেবারেই নেট নাই। আমি চলছি ডাটায়। কাজকামের পুরোটা বারোটা বেজে গেছে। না পোস্ট পড়তে পারছি ।আর না কমেন্ট করতে পারছি। সবচেয়ে কষ্টের বিষয় হলো ডিসকোডেও থাকতে পারছিনা। ধন্যবাদ ভাইয়া। সময়োপযোগী একটি পোস্ট করার জন্য।

 3 years ago 

আমার ব্লগিং এর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ইন্টারনেটের অনেক বড় ভূমিকা রয়েছে, অনেক বড় বড় মিটিং আমি মিস করছি শুধুমাত্র এই কারণে। অনেক সিনিয়র মানুষ আছে যারা এত কিছু বোঝেনা তাদের সাথে যখন মিটিং হয় খুবই বিপাকে পড়তে হয়।

 3 years ago 

বেশ কিছুদিন ধরে ইন্টারনেটে খুব সমস্যা। আবার এদিকে ওয়াইফাই লাইন ঠিকভাবে চলছে না। এমন অবস্থায় নিজের কাজকর্ম করতে বেশ ব্যাহত হতে হচ্ছে। এমনিতেই বাংলাদেশে নেটের ব্যবস্থা তত একটা ভালো নয়। এরপরে যদি এই অবস্থা হয় তাহলে অনেক সমস্যা।

 3 years ago 

মূলত মহাখালী ডাটা সেন্টারে আগুন লেগে যাওয়ার কারণেই এরকম সমস্যা হচ্ছে। আরো বেশ কয়েকদিন এরকম সমস্যা থাকবে তবে খুব দ্রুতই সবকিছু আবার ঠিক হয়ে যাবে।

 3 years ago 

ভাই বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া চলা অসম্ভব। আমিও বাড়িতে এসেছি এখানেও ভালো ইন্টারনেট পাচ্ছে না। আসলে আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমাবেশের কারণেই ইন্টারনেটের গতি স্লো করে দেয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই অনুভূতি প্রকাশ করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মূলত মহাখালীর খাজা টাওয়ার ডাটাবেজ আগুনে পুড়ে যাওয়ার কারণে এমনটা হচ্ছে, তবে বিষয়টি তাড়াতাড়ি ঠিক করা যেত যদি না দেশের অবস্থা ঠিক থাকতো, বর্তমানে রাজনৈতিক কিছু কারণে ডাটাবেজের এই কাজটা খুবই ধীরগতিতে আগাচ্ছে।

 3 years ago 

ও এই তাহলে ঘটনা। ওয়াইফাই তো একেবারেই ছিল না। পাশাপাশি ফোনের ডাটাও ভালো কাজ করছে না। কী একটা বাজে অবস্থা চিন্তা করেন ভাই। এই সময়ে এসে ইন্টারনেট ছাড়া থাকা একেবারেই অসম্ভব বলা যায়। মহাখালিতে তাহলে খাজা টাওয়ার ডাটাবেজ পুড়ে যায়। কিছুটা জানতাম কিন্তু পুরোটা আমার জানা ছিল না।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মূলত ডাটাবেজ পুড়ে যাওয়ার কারণে এই রকম ঘটনা ঘটছে, এবং রাজনৈতিক কিছু কারণে মোবাইল নেটওয়ার্কের ও সমস্যা হচ্ছে।

 3 years ago 

ও এই তাহলে ঘটনা। ওয়াইফাই তো একেবারেই ছিল না। পাশাপাশি ফোনের ডাটাও ভালো কাজ করছে না। কী একটা বাজে অবস্থা চিন্তা করেন ভাই। এই সময়ে এসে ইন্টারনেট ছাড়া থাকা একেবারেই অসম্ভব বলা যায়। মহাখালিতে তাহলে খাজা টাওয়ার ডাটাবেজ পুড়ে যায়। কিছুটা জানতাম কিন্তু পুরোটা আমার জানা ছিল না।

Posted using SteemPro Mobile

 3 years ago 

যাইহোক এখন আপনি জানতে পারলেন পুরো বিষয়টা, কবে নাগাদ সম্পূর্ণভাবে আমরা এই ঝামেলা থেকে মুক্তি পাবো সেটি এখনো জানা যায়নি।

 3 years ago 

নেটের অবস্থা কাল থেকে খুব ই খারাপ ভাইয়া।সব কাজ চললে ও। এই সাইডে কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। অনেক সময় নিয়ে একটি কমেন্ট করতে পারছি।যেখানে ৪/৫ টি করা যেতো। যাই হোক আশাকরি খুব শীঘ্রই এর অবসান হবে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার নিজেরও অনেক সমস্যা হচ্ছে, আমি অনেকটা সময় নিয়ে বসতে হচ্ছে একটা কমেন্টসের জন্য যেটা আপনি নিজেও বললেন, বেশ ধৈর্যেরও বিষয় একটা কমেন্টস পোস্ট করে দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করা লাগছে সেটি পোস্টও দেয়।

 3 years ago 

আসলে ভাই আজকে কয়েকদিন ইন্টারনেট অবস্থা খুবই খারাপ। ইন্টারনেটের কারণে কোন কাজকর্ম করা যাচ্ছে না ওয়েবসাইটে। আসলে বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর যুগ । বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া চলা অসম্ভব । এখন যদি ইন্টারনেটের এই অবস্থা হয় তাহলে ইন্টারনেট সম্পর্কিত সকল কাজ করা বেশ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। ইন্টারনেটের বেহাল অবস্থা কারণে কাজ করতে অনেক সময় লাগছে। এতে করে মানুষের গুরুত্বপূর্ণ সময় ব্যয় হচ্ছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভালো ইন্টারনেট স্পিড না থাকলে এই ওয়েবসাইটে কাজ করা যায় না, আর মূলত আমাদের ডাটাবেজ পুড়ে যাওয়ার কারণে সকলের নেটওয়ার্কের ঝামেলা হচ্ছে আশা করি খুব শীঘ্রই এটা সমাধান হবে তবে দেশের রাজনৈতিক অবস্থাটাও হঠাৎ করে খারাপ হয়ে গেল। তাই আমাদের এই কাজে একটু ধীর গতিতে আগাচ্ছে।

 3 years ago 

৪/৫ দিন যাবৎ ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। কাজ করতে খুবই সমস্যা হচ্ছে। মোবাইল ডাটা দিয়েই মূলত কাজ করছি এই কয়দিন ধরে। মোবাইল ডাটাও অনেক সময় স্লো কাজ করে। আসলেই বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া চলা মুশকিল। আজকে ওয়াইফাই এর অবস্থা কিছুটা ভালো। যাইহোক খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37