অন্যের ক্ষতি চাইলে নিজেই ক্ষতি হয়

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

৩১ ভাদ্র মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

১৫ সেপ্টেম্বর, শুক্রবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


অন্যের ক্ষতি চাইলে নিজেই ক্ষতি হয়

warning-577062_1280.jpg

Image by Alexandr from Pixabay


আমাদের চারপাশে এরকম অনেক মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না, ঈর্ষা এই অনুভূতিটা প্রায় অনেক মানুষের মধ্যেই আছে। আপনি ভালো চলছে আমি কিছু মানুষের ভালো লাগবে না, আপনি ভালো একটা চাকরি পেয়েছেন আপনার বিজনেসটা ভালো চলছে কিছু মানুষের রাতের ঘুম হারাম হয়ে যাবে কি প্রন্থা অবলম্বন করলে আপনার একটু ক্ষতি হতে পারে।

সপ্তাহখানেক ভালো-মন্দ ঘরে যদি রান্না হয় পাশের ঘরেও কানাঘষা শুরু হয়ে যায়। এরকম অনেক মানুষকে দেখেছি যাদের প্রধান কাজ হচ্ছে অন্য মানুষের ঘরে কি হচ্ছে, অন্য মানুষের সাংসারিক জীবনের ঘটনা অন্য মানুষের দোষ গুণ বের করা।

একটু খোঁজ নিয়ে দেখবেন তাদের জীবনে বিশেষ কোনো কাজ নেই, তাদের জীবনেও খুব একটা সুখ শান্তি নেই, বরঞ্চ নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য তারা অন্যের দোষ খুঁজে বেড়ায়।

অনেকের মুখেই শুনেছি গ্রাম গঞ্জে নাকি এরকমটা হয়, কোন একজনের খামারে অনেক মুরগি থাকলে কিংবা কারো পুকুরে বেশ ভালো মাছ হলে খানিকটা বিষ ঢেলে দিয়ে পুকুরের মাছ কিংবা মুরগি মেরে ফেলা, এতে করে খামার বা পুকুরের মালিকের খানিকটা ক্ষতি হয়ে যায় ঠিকই কিন্তু ওই মানুষটার কিন্তু বিন্দু পরিমান লাভ হয় না। বরং ওই মানুষটা সারা জীবন মনের মধ্যে একটা অশান্তি পোষণ করবে।

হয়তো সাময়িক একটু আনন্দ তার মধ্যে আসবে সে এমন একজনের ক্ষতি করেছে যাকে সে পছন্দ করে না, কিন্তু যখন তার বিবেক কাজ করবে তখন সে নিজের কাছে লজ্জিত হবে, একটা কথায় আছে অন্যের জন্য কুয়া করলে নিজেকেই সে কুয়াতে পড়তে হয়। অর্থাৎ আপনি অন্যের ক্ষতি করতে চাইলে আপনারই ক্ষতি হয়ে যাবে।

তাই জীবনে চলার পথে একটু স্বার্থ সচেতন হতে হবে, নিঃস্বার্থ হয়ে নিজের ক্ষতি করা যাবে না, স্বার্থপর হয়ে অন্যের ক্ষতি করা যাবে না। নিরপেক্ষভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং অনেক অনেক ভালোবাসা অর্জন করতে হবে।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার এই কথার সাথে আমি পুরোপুরি একমত ভাই। কেউ যদি অন্যের ক্ষতি চায় তাহলে সেটা নিজের ক্ষতি হয়। আরে বাস্তব প্রমাণ আমি অনেক দেখেছি। তবে কিছু কিছু সময় অন্যের ক্ষতি করলে ক্ষতি হয় কিন্তু সেটা হল কিছু সময়ের জন্য। কিন্তু যে ক্ষতি করে পরবর্তীতে সে আরো বড় ক্ষতির সম্মুখীন হয়ে যায়। তাই আমাদের উচিত অন্য কারো ক্ষতি না করে সবার উপকার করা মানসিকতা নিয়ে চলা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হয়তো বা সামরিক সময়ের জন্য বোঝা যায় না নিজের ক্ষতি হলো কিনা, কিন্তু ওই যে সারা জীবন মনের মধ্যে একটা অস্বস্তী কাজ করবে আমি একটা মানুষের ক্ষতি করে দিয়েছি। এই অনুভূতিটাই কিন্তু একটা শাস্তি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সমাজে এমন লোকের সংখ্যাই বেশি যারা অন্যের ভালো দেখতে পারে না। কিছু কিছু লোক আছে অন্যের ভালো দেখে হিংসের জ্বলে মরে। আবার কিছু কিছু লোক আছে অন্যের ভালো দেখলে তাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। আসলে একটা সময় গিয়ে অনুশোচনা বোধ তো কাজ করে। তখন আর করার কিছুই থাকে না। ভালো লাগলো ভাইয়া আপনার লেখাটি পড়ে।

 3 years ago 

এমন লোকের আসলে সংখ্যা কম নয়, আমাদের আপন মানুষরাও এমন হয়। হিংসে জিনিসটা প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে তবে যার মধ্যে একটু বেশি রয়েছে ওই ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে।

 3 years ago 

একটা ছন্দ আছে ইট মারলে পাটকেল খেতে হয় কথাটা একদম সত্যি। মানুষ তার নিজের কাজে ব্যাস্ত থাকলে আসলে একটা হয়‌‌ না। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার অসংখ্য ধন্যবাদ বাস্তবতা বোঝার জন্য এবং একটা গঠনমূলক মন্তব্য করে আমাকে সাপোর্ট করার জন্য।

 3 years ago 

কথাগুলো একেবারে নিজের বিবেক কে আঘাত করলো ভাই। সত্যি বলেছেন আমাদের অভ‍্যাসই হয়ে গিয়েছে অন‍্যের ভালো দেখতে না পাওয়া। অন‍্যকে নিয়ে সারাদিন পরনিন্দা পরচর্চা করা। তবে আমি সবসময়ই একটা কথা মেনে চলি কারো উপকার করতে না পারি কখনো কারো ক্ষতি করব না। সবমিলিয়ে চমৎকার লিখেছেন ভাই।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার লেখাটি আপনি অনুভব করতে পেরেছেন এটা জেনে আমি খুবই খুশি হলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে খুবই সুন্দর একটি শিক্ষামূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ভাইয়া আপনার কথা সত্যা যে অন্যের ক্ষতি চাইলে নিজেরই ক্ষতি হয়। আসলে আমাদের মানুষের সাথে কারো ক্ষতি করাটা উচিত নয়। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

যদি ক্ষতি না হয় তবুও দেখুন যে মানুষটা নিজের ভবিষ্যতের কথা না ভেবে অন্য মানুষ কি করল এটা নিয়ে ব্যস্ত থাকে সে কিন্তু সত্যিই নিজের ক্ষতি করছে তাই নিজেকে নিয়ে ভাবতে হবে।

 3 years ago 

অন্যের ক্ষতি করলে সব সময় নিজের ক্ষতি হয়ে যায়। আসলে একজনের পুকুরে বিষ ঢেলে দিয়ে তার ক্ষতি করা যেমন অন্যায় তেমনি সে মানুষটি খারাপ মানসিকতার পরিচয় বহন করে। ঘুরে ফিরে তার নিজেরই অনেকটা ক্ষতি হয়ে যায়। বেশ ভালো লাগলো ভাইয়া আপনার লেখাগুলো পড়ে।

 3 years ago 

এরকম অনেক হয়েছে একটা মানুষের দশ হাজার টাকা মেরে দিয়েছে কিছুদিন পর ওই মানুষটার ১ লাখ টাকার জরিমানা হয়ে যায়। ভালো কাজ যেমন ফিরে আসে ঠিক তেমনি খারাপ কাজও কিন্তু তার প্রতিদান ফিরিয়ে নিয়ে আসে।

 3 years ago 

কথায় আছে পর হিংসা আপন ক্ষয়।আসলে মানুষের মনে দিন দিন মানুষত্ব হারিয়ে যাচ্ছে। মানুষ মানুষের কষ্টে আনন্দিত হয় তবে সব মানুষ এমন নয় কিছু মানুষ রুপি নরপশুরা এমন হয়ে থাকে।ঠিক বলেছেন তাদের কোন কাজ নাই বা তারা নিজের ব্যাথতাকে লুকাতে গিয়ে মানুষের পিছনে পরে থাকে এবং মানুষের ক্ষতি করে সাময়িক আনন্দ পায় এবং শেষ পরিনতি কিন্তুু তাদের খুব খারাপ হয়।

 3 years ago 

আপনি বেশ গুছিয়ে কথা বলেন, ভালো লাগলো আপনার মন্তব্য দেখেন এবং আমার পোষ্টের গুরুত্ব বোঝার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এরকম লোক অনেক আছে যে অন্যের ভালো দেখতে পারে না। সব সময় অন্যের দোষ খুঁজে এবং কোন লোক বিপদে পড়লে লোকগুলো অনেক খুশি হয়ে যায়। এটা ঠিক বলেছেন পাশের ফ্যামিলিতে ভালো রান্না করে তারা সেগুলো নিয়ে ও কানা খোচা করে। তবে অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ খোঁজাটাই ভালো। এবং অন্যের ক্ষতি করতে গিয়ে লাস্ট পর্যন্ত নিজেই ক্ষতিগ্রস্ত হয়। তবে সঠিকভাবে চললে মানুষের ভালোবাসা অর্জন করা যায়। ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ এটা বাস্তব একটা জিনিস এবং আমি মনে করি আপনার বাস্তবতা দেখেছেন আপনাদের অভিজ্ঞতা আমার থেকে অনেকটা বেশি, ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63858.62
ETH 1839.66
USDT 1.00
SBD 0.38