ভালো লাগে না রোগ
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
১৬ আগস্ট, বুধবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
আজকে একটা অদ্ভুত রোগ নিয়ে কথা বলব। যদিও আমি এর সাইন্টিফিক বা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দিচ্ছে না। শুধুমাত্র মনের ভাব প্রকাশ করার জন্যই কথাগুলো বলা, আছে কখনো কি আপনার এরকম হয়েছে কোন কারণ ছাড়াই ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, ঘুমাতে ভালো লাগছে না, ঘুরতে যেতে ভালো লাগছে না, মুভি দেখতে ভালো লাগছে না, অর্থাৎ কোন কিছুতেই যার ভালো লাগছে না এটাই মূলত ভালো লাগে না রোগ।
মাঝে মাঝে আমাদের এরকম সমস্যা হতে পারে, কি কারনে ভালো লাগছে না সে কারণটা বের করা বেশ মুশকিল কেননা কোন কারণ ছাড়াই মন ভালো লাগছে না। আমার তো মাঝে মাঝেই হয় তখন কি করলে যে মন ভালো হবে সেটাই বোঝা মুশকিল। অনেকের কাছে এটা হাস্যকর হতে পারে তবে এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেমের সৃষ্টি করতে পারে।
আপনার যদি আমার মত মাঝে মাঝে ভালো না লাগার রোগে আক্রান্ত হয়ে যান তাহলে ঠিক আছে, খুব একটা প্রবলেম নেই। কিন্তু যদি সবকিছুতেই ভালো না লাগে তাহলে কিন্তু এটা সমস্যা হতে পারে।
যেমন ধরুন আপনার সব সময় পড়তে ইচ্ছা করে না, কারো সাথে কথা বলতে ভালো লাগে না, প্রিয় মানুষের কথা ভাবতেও ভালো লাগে না। যদি এটা প্রতিনিয়ত আপনার সাথে হতে থাকে তাহলে মনোবিজ্ঞানের শরণাপন্ন হওয়াটাই উত্তম।
তবে একটু একটু ভালো না লাগলে সেটা কিন্তু সমস্যা নেই 😄😄, বৈজ্ঞানিক ব্যাখ্যা তো দিতে পারবো না তবে আমার যখন ভালো না লাগে, আমি দেখেছি তখন আমার গান, মুভি, ঘুরতে যাওয়া, কারো সাথে কথা বলা, কোন কিছুই ভালো লাগেনা। তখন আমি দিনরাত 24 ঘন্টা ঘুমাই, ঘুম থেকে উঠতেও যদি ভালো না লাগে আমি আবার ঘুমিয়ে যাই , ভালো না লাগলে এটা করা ছাড়া আর কোন উপায় দেখিনা। আপনাদের কারো কাছে যদি ভালো না লাগলে কি করা যায় এর উপায় থাকে তাহলে বলবেন প্লিজ 😄😄
এর থেকে মুক্তির উপায় জানেনা তবে সব সময় যদি আপনি এর আগে ভাবেন আপনার অনেকটাই সমস্যা হয়ে যাবে। খাওয়া-দাওয়ার রুচি নষ্ট হয়ে যাবে, রাতে ঘুম হবে না, একটা মানসিক চাপ, সবকিছুতেই অনীহা ,অস্থির মনোভাব ইত্যাদি বিভিন্ন জিনিস আপনার সাথে ঘুরতে পারে, তাই নিজেকে ভালো রাখার একটা প্রচেষ্টা সবসময় রাখা উচিত।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR

যুক্তি আপনি খুব সুন্দর ভাবে দিলেন। আসলে আপনি যা বলছেন একদম পারফেক্ট কথা বলেছেন অনেক সময় মনে এমন ভাবে অস্থির হয়ে যায় কিছুই ভালো লাগেনা। ভাল লাগেনা মানে কিছুই ভালো লাগেনা। তখন কিন্তু কোন উপায় থাকে না হঠাৎ করে যে মনোবিজ্ঞানের কাছে দৌড়ে যাব সেই পরিস্থিতি ও থাকে না। তাই আপনার মতে 24 ঘন্টা ঘুম গেলে ভালো হয়। ঘুম থেকে উঠবেন ভালো না লাগলে আবার ঘুমাবে। হঠাৎ দেখা যাবে নিজে নিজে ভালো লাগা শুরু হয়ে গেছে হা হা হা।
এই রোগ মাঝে মাঝে হলে ঠিক আছে কিন্তু অনেকদিন ধরে একটানা সবকিছু যদি ভালো না লাগে। তাহলে কিন্তু সমস্যা। আমি তো তাই করি ঘুমিয়ে কাটিয়ে দিয়ে পুরো দিন।