খাওয়া-দাওয়া
আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.
০৫ আগস্ট, শনিবার।
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।
এখন আর প্রতিদিনের মতো আড্ডা দেয়া হয় না, আর ৮-১০ জনের যে একটা গ্রুপ ছিল সেটা সবাই আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাচ্ছে, আমিও মাঝখানে বেশ ব্যস্ত ছিলাম এখন একটু ফ্রি হয়ে আড্ডা দিতে যাই। এক বন্ধু তো চায়ের দোকানে কাউকে না পেয়ে ফেরত যাচ্ছিল রাস্তায় আমার সাথে দেখা আবার দোকানে ফেরত গেলাম, ইতিমধ্যে একটা বন্ধু চলে আসলো তিনজন বসে কিছুক্ষণ আড্ডা দিলাম।
এক বন্ধু চলে গেল তার একটা কাজ রয়েছে আমরা দুজন বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। আমাদের দুজনেরই ক্ষুধা পেলেও আমরা একটা হোটেলে গেলাম বেশ ভাজা পড়ে অনেক কিছু খেলাম। আবার কিছুক্ষণ আড্ডা দেয়ার পর মনে হল যেন পেট ভরেনি। সচরাচর আমি এতক্ষণ আড্ডা দেই না আজ কথা বলতে বলতে প্রায় নয়টা বেজে গেল। আমার বন্ধু বলল চল কোন কিছু খেয়ে আসি।
আমার একটু বাসায় কাজ ছিল পাঁচ মিনিটের জন্য আমি বাসায় আসলাম, আমার আন্টি অসুস্থ ছিল তার হাতে স্যালাইন লাগানো ছিল সেটা খুলে ব্যান্ডেজ করে আমি আবার বের হলাম। চলে গেলাম আমাদের অনেক পুরনো একটা রেস্টুরেন্টে, কাসুন্দি রেস্টুরেন্ট।
পরিবেশটা অনেক সুন্দর ডেকোরেশনটা খুবই চমৎকার, কিন্তু চারপাশে অনেক মানুষ ছিল ছবি তুলতে কেমন যেন লাগছে।
সেখানে যাওয়ার পর আমরা নরমালি যেরকম নাস্তা করি বারবিকিউ চিকেনটা নিলাম সেই সাথে স্পেশাল নান। মজার বিষয় হলো আমি এবং আমার বন্ধু ছিলাম তারা নানটাকে লাভ আকারে দিয়েছে। সাথে গার্লফ্রেন্ড থাকলেও বোঝা যেত হাহাহা । যাইহোক গল্প করতে করতে নাস্তা করা হয়ে গেল আর আজকে রাতে খাওয়া হবে না। চিকেনের সাথে গ্রাভি ছিল, চাটনি ছিল, আরেকটা যে কি ছিল বলতে পারছি না। আমার কাছে চাটনি বেশ ভালো লেগেছে, ঝালের সাথে একটু টক ভালোই লাগছিল।
আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR

বারবিকিউ চিকেন, নান এবং সাথে কোক যা দেখে তো জিভে জল চলে এসেছে। আমার সবচেয়ে পছন্দের খাবারটি আজকে আমাদের মাঝে শেয়ার করলেন। সুন্দরভাবে গুছিয়ে পোস্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আমারও ভালো লাগে এগুলো খেতে, সব থেকে বেশি ভালো লাগে বন্ধুদের সাথে যেতে পারলে। বন্ধুরা না থাকলে কোথাও ঘুরে কিংবা খাওয়া-দাওয়া করেও তৃপ্তি নেই।