প্রয়োজন যখন প্রিয়জন তখন

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

৫ই মাঘ, ১৪৩০ বঙ্গাব্দ।

১৯শে জানুয়ারি, শুক্রবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


প্রয়োজন যখন প্রিয়জন তখন

হঠাৎ করে একজনের ফোন কল পেয়ে আজকে আমার পোস্টের ধরনটাই চেঞ্জ হয়ে গেল, কি লিখবো ভাবতে ভাবতে ফোন বেজে উঠলো, কথোপকথনের পর মাথায় আসলো আসলে যতক্ষণ মানুষের প্রয়োজন রয়েছে ততক্ষণই আপনি প্রিয়জন।

না না কেউ খারাপ কিছু বলেনি ভালো কিছুই বলেছে তবে প্রয়োজনটা সেই মানুষের যার জন্য আমায় প্রয়োজন।

আমি আমার একটা বন্ধুকে দেখেছি সে প্রায় ৮-১০ বছর ধরে আমার সাথে রয়েছে। ওইভাবে বলা উচিত নয় তবে এটা সত্যি আমার সাথে থেকে তার কখনো ক্ষতি হয়নি লাভ ছাড়া, স্কুল-কলেজ কিংবা ইউনিভার্সিটি সবখানেই ফেমাসিটি এবং এক্সট্রা একটা বেনিফিট পেয়ে থাকতো শুধুমাত্র আমার বন্ধু বলে।


masks-7128846_1280.png

Image by Mohamed Hassan from Pixabay


কোন জায়গায় যাওয়া, নতুন মানুষদের সাথে মেশা, আনন্দ মজা সবকিছুই ভাগীদার হিসেবে আমি তাকে রেখেছি। কিন্তু একটা সময়ে বুঝতে পারলাম আমার উন্নতি তার মনে হিংসা জন্মায়, কিন্তু প্রয়োজনে ঠিকই আমার সাথে থাকে, কারণ আমার কাছ থেকে সবসময় বেনিফিট হয়ে এসেছে।

আমার নিজের কাজিন, যে কখনো নিজের প্রয়োজন ছাড়া আমাকে ফোন করে না, জমি ভাগাভাগির সময় আমাকে আদর করে সামনের জায়গাটুকু দিতে চেয়েছিল, এ কারণে গুম করে দেয়ার হুমকি দেয়, সেও এখন ফোন করে বলে তার বাবা-মার খোঁজখবর নিতে।


angel-7206376_1280.png

Image by Bill Shortridge from Pixabay


আমার একাউন্টে টাকা পাঠায় যেন তার বাবার হাতে তুলে দেয়, আজও ফোন করে বলছে একটা নতুন টিভি লাগবে সাউন্ড বক্স কয়েকটা আইডি ক্যামেরা, এই জিনিসগুলো কোথায় ভালো পাওয়া যায় এবং কত টাকা লাগবে আমি যেন কিনে তাদের বাসায় দিয়ে আসি।

মজার বিষয় হচ্ছে মানুষ যখন নিজের প্রয়োজন হয় তখন ভুলেই যায় পূর্বে সে এমন খারাপ কিছু করেছিল যার জন্য আমরা কষ্ট পেতে পারি, কি সুন্দর নির্দ্বিধায় আবদার করে বসে, অথচ এই মানুষগুলোই আবার অকৃতজ্ঞতা প্রকাশ করবে এবং আপনার বিরুদ্ধে কাজ করবে।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভাইয়া খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। সত্যিই মানুষ তার প্রয়োজন ছাড়া কিংবা স্বার্থ ছাড়া এক পা ও আগায় না। যেই মানুষকে আপনার এমন মনে হবে আমার মতে তাকে সঙ্গ না দেওয়াই ভালো। এখন আপনার প্রয়োজন পড়েছে বলে এত আদো আদো কথা বলছে আর যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন তারাই আপনার পেটে ছুরি মারবে। এসব মানুষকে আমি একদমই পছন্দ করিনা। যাই হোক পোস্ট পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

কি আর করার এ ধরনের মানুষ দিয়ে আমাদের চারপাশটা ভরে গেছে, এখন থেকে এ ধরনের মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করব, এবং পূর্বে যে মানুষরা ছিল তাদেরকে আস্তে আস্তে দূরে রাখার চিন্তা করছি।

 2 years ago 

হা হা হা 😄
ব্যাপার গুলো একদমই বাস্তব। আমি নিজেও এরকম অনেকেরই প্রয়োজন হয়ে গেছি। এরা শুধুমাত্র প্রয়োজনের খাতিরে আমার আশপাশে ঘুরঘুর করে। কিন্তু এখন কেন জানি আমিও তাদের আর প্রিয়জন ভাবতে পারিনা। তবে কি আর করা, আমার কোমল মন বারবার মাফ করে দিয়ে প্রয়োজনের খাতায় নাম লিখায় ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ এটা ঠিক বলেছেন আমরাই বারবার তাদের মাফ করে দেই, তারাও প্রয়োজনে নির্লজ্জের মত হয়ে যায়। অনেক সময় আমরাও তাদের কথা ফেলে দিতে পারি না তাদের মায়াজালে আটকে যায়।

 2 years ago 

প্রয়োজনে পরলে মানুষ যার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তাকেও আপন করে নেয়। কিন্তু যে খারাপ ব্যবহারের শিকার হয়েছিল সে কখনোই সেই কথাগুলো ভুলতে পারেনা। আপনার সেই ভাই হয়তো ঠিকই ভুলে গিয়েছে সেদিনের কথা। আপনার কিন্তু মনের এক কোনায় দাগ রয়ে গিয়েছে। তারপরও সম্পর্কের খাতিরে সবকিছু ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয়।

 2 years ago 

হ্যাঁ এটা একদম ঠিক বলেছেন, হয়তো ভুলে গেছে কিন্তু বিষয়টা আমার সাথে হয়েছিল আমার এখনো মনে আছে, আমি মনে করি এগুলো আজীবন মনে দাগ কেটে থাকবে।

 2 years ago 

বেশি ভাগ সময় মানুষ প্রয়োজনে প্রিয়জন হয়।প্রয়োজন শেষ হলে সে আর চেনেন না । কেউবা আবার কোন এক সময় বাজে ব্যাবহার করার পর ভালো ব্যাবহার দেখায় তাঁর প্রয়োজন বলে।যেমনটি ঘটেছে আপনার বেলায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর টপিক নিয়ে আজকের পোস্ট টি করার জন্য।

 2 years ago 

প্রত্যেকটা ভালো মানুষের সাথে এরকম হয়ে থাকে, এবং এগুলো এক একটা শিক্ষা। এখান থেকে শিক্ষা অর্জন করে বাইরের মানুষদের সাথে চলতে হয়। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 2 years ago 

কিছু কিছু মানুষ আছে যারা প্রয়োজনে পায়ে ধরতেও রাজি, কিন্তু প্রয়োজন মিটে গেলে তার ছায়া ও দেখা যায় না। আমার মনে হয় এমন কিছু বন্ধু বান্ধব সবারই কমবেশি আছে, যারা সারা বছর ফোন করবে না,কিন্তু বিপদে পরলেই টাকা ধার চাইবে। এসব স্বার্থপর মানুষদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা একেবারেই ঠিক নয়। যাইহোক আপনার কাজিন এতো কিছু করার পরেও, নির্দ্বিধায় আপনাকে সব কিছু বললো। সে পূর্বের সব কথাই ভুলে গিয়েছে। কারণ এখন তো আপনাকে তার প্রয়োজন। তবে এসব মানুষকে যতোটা এড়িয়ে চলা যায় ততই মঙ্গল। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

হ্যাঁ এটা ঠিক বলেছেন এ ধরনের মানুষ প্রায় প্রত্যেকের জীবনেই রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে আপনিও এরকম অভিজ্ঞতা সম্মুখীন হয়েছেন খুব ভালো লাগলো আপনার মন্তব্য দেখে।

 2 years ago 

তা আর বলতে, এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি অসংখ্য বার। তবুও কেনো জানি সেসব মানুষদেরকে ইগনোর করতে পারি না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38