মনের রোগ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমি @sajjadsohan from 🇧🇩.

১৩ আশ্বিন মাস, ১৪৩০ বঙ্গাব্দ।

২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।



মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, আজকে নিজের কিছু মনের কথায় লিখে দেয়ার চেষ্টা করব, নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করব।


মনের রোগ

woman-3186741_1280.jpg

Image by Silvia from Pixabay


আচ্ছা কখনো কি আপনার এরকম হয়েছে, কোন কিছু করতে ইচ্ছা করছে না, কাউকে কিছু বলতে ইচ্ছে করছে না, বন্ধুদের আড্ডায় মন বসছে না, প্রিয়তমার মেসেজ ভালো লাগছে না, কিন্তু কি কারনে ভালো লাগছে না সে কারণটাও বুঝতে পারছেন না।

আচ্ছা আমার শরীর ভালো নেই, কথাটার উত্তরে অনেকেই বলেছে তাহলে ওষুধ খাও। কিন্তু কেউ যখন বলে আমার মন ভালো নেই তার জন্য কি ওষুধ হতে পারে? আজ আমার মন ভালো নেই এইটা একটা মিম হয়ে গেছে, আমরা হাসি ঠাট্টার আড়ালে এ কথাটাকে উড়িয়ে দেই।

কিন্তু অনুভব করে দেখেন আপনিও মাঝে মাঝে এই রোগে আক্রান্ত হয়। কখনো নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে, কখনো আমরা পারিবারিক কলহল থেকে কিংবা বন্ধুদের কোন কটু কথায় আপনার মন ভারী হয়ে যেতে পারে।


man-7715873_1280.png

Image by Mohamed Hassan from Pixabay


শরীরের অসুখ হলে যেমন ওষুধ খায় মন ভালো করারও ঔষধ থাকা প্রয়োজন ছিল, প্রত্যেকটা মানুষ একটা মানসিক অশান্তিতে থাকে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। কারণটা প্রকাশ করার মতো কেউবা নিজের মনেই দাফন করে দেয় তার কথাগুলো।

বর্তমান সময়ে কেউ কারো মনের কথা শেয়ার করতে চায় না, নিজের বন্ধুর কাছেও অনেক কিছু লুকোতে হয় কারণ বন্ধুর ও বন্ধু রয়েছে, একটা জিনিস কি লক্ষ্য করেছেন আমরা আস্তে আস্তে ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছি, এটা একদিকে যেমন ভালো অন্যদিকে খারাপ।

এখন আমাদের কাছে যুক্তি টাই অনেক কিন্তু ইমোশনের কোন ভ্যালু আমরা এখন দিয়ে থাকি না। এই প্রতিযোগিতার শহরে আমরা সবাই সকলকে পেছনে ফেলার চিন্তা করে যাচ্ছি, কেউ একবার ও ভেবে দেখছি না এই প্রতিযোগিতায় আমরা পরিবার হারাচ্ছি, হারিয়ে যাচ্ছে বন্ধু, হারিয়ে যাচ্ছে জীবনের মূল্যবান কিছু সময়।

একটা বয়স আসবে প্রচুর সময় থাকবে ব্যাংকে বেশ কয়েকটা শূন্য যুক্ত সংখ্যার একাউন্ট থাকবে, খুব করে ইচ্ছা করবে স্কুল জীবনের সেই বন্ধুটাকে সরি বলি, কলেজের সেই বন্ধুটার সাথে যদি এখনো যোগাযোগ থাকত, পরিবারের ওই সদস্যদের সাথে যদি সম্পর্কটা খারাপ না হতো, যদি ভার্সিটি জীবনে ওই শখের জিনিসটা পেতাম।


brain-7027664_1280.png

Image by Mohamed Hassan from Pixabay


তাই সময় থাকতে সম্পর্কের মর্যাদা দিতে শিখতে হবে, সময়ের মূল্য দিতে হবে, পরিবারকে সময় দিতে হবে সকল কিছুর ভিতরে নিজের শখের দিকটাও খেয়াল রাখতে হবে। তা না হলে মাঝে মাঝে মন খারাপ হবে যার কোন ওষুধ নেই, ওষুধ কেনার যখন সামর্থ্য হবে তখন মন ভালো করার আর বয়সটা থাকবে না।


আমি কে?

আমি সাজ্জাদ সোহান
আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর একজন শিক্ষার্থী। আমি ঢাকাতে বসবাস করি। আমি ট্রাভেল করতে অনেক ভালোবাসি, এছাড়া অবসর সময়ে মুভি দেখি, ফটোগ্রাফি করি, গান করি। আমি একটু চাপা স্বভাবের তাই কম কথা বলি কিন্তু আমি একজন ভালো শ্রোতা। ভালোবাসি নতুন জিনিস শিখতে, মানুষকে ভালবাসি তাই মানুষের সহযোগিতায় এগিয়ে আসি।


@sajjadsohan (1).gif


image.png



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


image.png

𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖

115.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না ঠিক তেমনি মানুষের মন সবসময় এক থাকে না। কিছু কিছু সময় মানুষের মনটা উদাসীন হয়ে থাকে। আর ওই সময় আপনার কোন কিছুই ভালো লাগবে না। আপনার খেতে ইচ্ছা করবে না বেড়াতে ইচ্ছা করবে না বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছা করবে না কোন কিছু আপনার ভালো লাগবে না। এটাকে কেউ মনের রোগ বলে আবার এটা একটা সাধভাবিক ব্যাপার। এই যে বললাম মানুষের মন সবসময় এক থাকে না। পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের মন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হে পরিবর্তন আসবে কিন্তু যখন কোন পরিবর্তন আসে না অর্থাৎ বেশি খারাপের দেবে তখন আমরা মনের জন্য খুব একটা ভালো করার জন্য কিছু করি না অনেক সময় মানুষ ডিপ্রেশনে চলে যায় এ বিষয়গুলো নিয়ে।

 3 years ago 

সত্যিই তাই, আমিও মাঝে মাঝেই এরকম মন খারাপের রোগে আক্রান্ত হয়ে যাই। তখন কারো কথা ভালো লাগে না , নিজের মধ্যে একা থাকতেই কেমন যেন ভালো লাগে। চারিদিকে কেমন একটা অস্থিরতা বিরাজ করে কিন্তু কাউকে বোঝানো যায় না। যাইহোক বয়স বেড়ে চলেছে হয়তো আরো একাকিত্বের মাঝে হারিয়ে যেতে পারি। জানিনা সামনে সত্যিই কি হবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ একাকীত্ব ছাড়া কিন্তু কোন কিছুই ভালো লাগেনা, তাকে সবকিছুর বিপরীতেই একাকীত্ব? খুব ভালো লাগলো আপনার মন্তব্য দেখে আপনার অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভাইয়া মন খারাপের ঔষধ নেয় ঠিক আছে। তবে মন ভালো করার জন্য দরকার একজন ভালো মনের মানুষ । আপনি ঠিক বলেছেন বন্ধু ও বন্ধু আছে। যাইহোক ভাইয়া তারপরে মনের কথা খুলে বললে মন এমনিতে ভালো হয়ে যায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।

 3 years ago 

বাহ ভাই আপনি আজকে বেশ সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন। আসলেই শরীরের অসুখ হলে ওষুধ খেলে সেরে যায় কিন্তু মনের অসুখ তো আর ওষুধের সারে না। আমাদেরকে নিজের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে পরিবারের সাথে সময় দিতে হবে ভ্রমন করতে হবে তাহলে নিজের মন ঠিক রাখা যাবে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের মনের খবর রাখি না, আবার নিজের মনের খবর রাখতে গেলে দায়িত্ব ঠিকমতো পাবেন সবকিছুর মধ্যে আমরা নিজেকে হারিয়ে ফেলি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38